• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিশি – প্রভাত দে সরকার

লাইব্রেরি » প্রভাত দে সরকার » নিশি – প্রভাত দে সরকার
নিশি - প্রভাত দে সরকার
লেখক: প্রভাত দে সরকারবইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

নিশি – প্রভাত দে সরকার

Nishi by Provat Dey Sarkar

প্রথম প্রকাশ : মে ২০১৯
প্রচ্ছদ ও অলংকরণ : সপ্তদীপ দে সরকার
প্রুফ সংশোধন : তুষার মাজি

 .

আমার দীর্ঘদিনের সহযোদ্ধা
সীমাকে

.

ভূমিকা

লেখালেখির শুরুটা সেই ১৯৮০ সাল থেকে। তবে শুরুটা হয়নি পদ্য লেখা দিয়ে, বরং তা শুরু হয়েছিল নিজের বানানো বাংলা ক্রশওয়ার্ড পাজলের সূত্র হিসেবে টু-লাইনার লিখে।

এভাবেই একদিন আমার এক মাস্টারমশাইয়ের দৌলতে পেলাম তাঁর সংগ্রহের বই পড়ার অধিকার। তবে শর্ত দিলেন যে মাসে একবার তাঁর বইয়ের আলমারি সাফসুতরো করতে হবে। আমি এককথায় রাজি। শুধু বাংলা সাহিত্যই নয়, দেশি-বিদেশি নানান ভাষার অনুবাদ সাহিত্যও পড়ে সমৃদ্ধ করতে লাগলাম নিজেকে। এভাবেই নানান ধরণের বই পড়তে পড়তে হঠাৎই একদিন হাতে পেলাম নরেন দেবের বাংলায় অনুবাদ করা ‘মেঘদূত’। প্রতিটা পাতায় একটা করে শ্লোকের অসাধারণ সহজ অথচ কাব্যিক অনুবাদ আর সেই সঙ্গে দুদার্ন্ত সব অলংকরণ। পড়তে পড়তে স্রেফ মজে গেলাম। এখন বইটা তো আর নিজের কাছে রাখা যাবে না; তাই একটা বাঁধানো খাতায় টুকে নিলাম পুরো বইটাই। তবে এই ঘটনাটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল।

তখন আমি যাকে বলে কাঠবেকার। টিউশনি করে বেড়াই আর সেটা করতে গিয়ে দেখলাম যে মাইকেল মধুসূদনের ‘মেঘনাদ বধ’ কাব্যের যে অংশটুকু স্কুলের সিলেবাসে ছিল, তা বুঝতে ছাত্র-ছাত্রীদের খুবই অসুবিধে হচ্ছে। তারই ফলশ্রুতিতে আমি শ্রদ্ধেয় নরেন দেবের অনুকরণে সহজ মিত্রাক্ষর ছন্দে লিখে ফেললাম ‘মেধনাদ বধ’। হ্যাঁ পুরো কাব্যটাই। দেখলাম সেই সরলীকৃত ছন্দোবদ্ধ লেখা সহজেই গ্রহণ করতে পারছে সকলে।

ইতিমধ্যে ১৯৮০-তে রিলিজ করেছে সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’। সেই সিনেমার ছন্দোবদ্ধ সংলাপ শুনে তাজ্জব সবাই। কিন্তু আমি ততোটা অবাক হইনি। তাই একদিন পাওয়ার-কাটের খপ্পরে পড়ে চায়ের দোকানের আড্ডা ছেড়ে ঘন্টাদুয়েকের চেষ্টায় লিখে ফেললাম একটা একাঙ্ক ছড়া-নাটক ‘ছায়া’। তবে তখন মাথা ছিল কাঁচা আর সেই কাঁচা মাথা নির্গত নাটক মনে মনেই নিবেদন করলাম বাংলা সিনেমার সেই দীর্ঘকায় পরম পুরুষকে যাঁর সৃষ্টি আমাকে উদ্বুদ্ধ করেছিল।

এরপর ১৯৮২-তে জোটে চাকরি। তখন অফিসের কাজ আর সাংসারিক দায়িত্ব পালনের মধ্যে থেকেই সময় বের করে লিখে ফেললাম জটিল ধাঁধাঁ ভাঙার এক গোয়েন্দা উপন্যাস আর আরও কতকিছু। তবে সবকিছুই জমা হতে লাগলো একটা সুটকেসে।

তবে ২০১৫ সালের ২৫ এপ্রিলে ফেসবুকে আমার ছেলে সপ্তদীপ দে সরকার খুলল একটা পেজ। নাম Akashbari (আকাশবাড়ি)। আবার শুরু হল কলম ধরা। বেরিয়ে আসতে লাগলো একের পর এক ননসেন্স ছড়া, গল্প আর অণুগল্প।

এরপর ৩৪ বছর পরে চাকরি জীবনের শেষে আমার ছেলে শিল্পী সপ্তদীপের তাড়নায় লিখতে শুরু করলাম এই পিরিয়ড থ্রিলার ‘নিশি’ যার সময়কালের ব্যাপ্তি ১৮৫৫ থেকে ১৯৬৫।

এখানে ‘নিশি’ কোনো ব্যক্তিবিশেষের নাম নয়। এটা একটা ঘরাণা, যারা সমাজের অন্ধকার দিকগুলোকে সরিয়ে দিতে চায়।

তবে ১ বছর ৩ মাস ধরে যে এই কাহিনিটা লিখতে পারলাম তার জন্যে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সহযোদ্ধা সীমা দে সরকার আর সপ্তদীপ দে সরকারের কাছে।

সেইসঙ্গে সঞ্জয় দে, স্টুডিয়ো Iframes media solutions আর টিম বুক ফাৰ্ম-এর সোনাল দাস, বিশ্বদেব গঙ্গোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাতেই হয়; কারণ এঁরা সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে ‘নিশি’ দিনের আলোর মুখ দেখতে পেত না।

পরিশেষে পাঠককূলের উদ্দেশ্যে বলি যে— এই বই পড়ে আপনাদের মূল্যবান মতামত আমার ফেসবুকের অথর পেজ Provat Dey Sarkar-এ জানান; কিংবা আমার মেইল আইডিতে লিখুন। আপনাদের সৃষ্টিমূলক সমালোচনা পেলে একদিকে আমি যেমন কৃতজ্ঞ থাকব, তেমনি অন্যদিকে পরবর্তী সময়ে আমার কলম আরও উন্নীত হবে।

 প্রভাত দে সরকার

Book Content

১৯৪৩, জানুয়ারি – জাপানি বোমা, তাইকোন্ডো আর রজনীকান্ত
১৯৩০, এপ্রিল – স্বয়ং মুকুন্দদাস, নিশিকান্ত আর বহুরূপী
১৮৫৫, জানুয়ারির প্রথমভাগ ঠগির দল, আর্তনাদ, নীলকান্ত আর শ্যামাঙ্গিনী
আবার ১৯৪৩ – নিশিকান্তের গুপ্তধন, গোখরোর ফণা আর শব্দভেদ
১৮৮৪, মার্চ – নরেন, বুকে হাতি তোলা আর নিশিকান্তের বুমেরাং
১৮৮৪, অক্টোবর – বর্ধমানের নদীচরের আলেয়া ভূত আর নিশিকান্ত
১৯৪৩, এপ্রিল – সেনেদের পোড়োবাড়ি, হিংয়ের চা আর স্বদেশি সাবান
১৯৪৩, সেপ্টেম্বর – ব্রাগানজার লাঠিচার্জ, শ্যামাদাসের টার্গেট আর ছদ্মবেশী
১৯৪৪, এপ্রিল – প্যালিএন্টোলজিস্ট ড্যানীবাবু, মিশরীয় মমি আর জাদুঘরের নিশি
১৯৪৪, মে – পিটার ব্রাগানজা, সাবান রহস্য আর নিশির ছোবল
রজনীর জ্বর, কোল্ট পয়েন্ট থ্রি টু আর সত্য-সংবাদ
পুলিনের সৎকার, সেনবাড়ির মশলাপাতি আর ড্যানীবাবুর সি-হর্স
১৯৪৪, জুলাই – মান্দালয়ের ব্যবসায়ী, জাপানি সেনা আর দিসপুরের টেলিগ্রাম
১৯৪৪, নভেম্বরের শেষদিক – ওহ বাই জিঙ্গো, ফিয়াট ৫০০ আর বিষ্টুচরণের লাশ
দিনেশ, চোরাবালি আর শ্যামাদাসের ধন্দ
১৯৪৪, ডিসেম্বর – কানাইয়ের প্রস্তুতি, হুগলিতে শ্যামাদাস আর রজনীগন্ধার গলি
শ্যামাদাসের টোপ, রাহার কৈফিয়ৎ আর জাদুঘরের নিশি
২০ ডিসেম্বর ১৯৪৪ – সেনবাড়িতে আগুনখেলা
২৪ ডিসেম্বর, ১৯৪৪ – কলকাতায় কানাই, ভিক্টোরিয়ার হাওয়া-মোরগ আর ক্যাথিড্রালে চোখের জল
২৪-২৫ ডিসেম্বর, ১৯৪৪ – আচার চোর, পার্ক স্ট্রিটের কালো কুমির আর সুবচনীর হাঁস
বড়োদিনের গভীর রাত, ১৯৪৪ – জিঙ্গল বেলস, ফিফথ সিম্ফনি আর পিটারের কনফেশন
জানুয়ারি, ১৯৪৫ – কানাইয়ের মমি দর্শন, জবানবন্দির ফোটোকপি আর নির্মল সেন
দু-দিন পরে
ফেব্রুয়ারি, ১৯৪৫ – স্কুলের হিরো কানাই দত্ত
মার্চ, ১৯৪৫ – মার্চেন্ট স্ট্রিট, গোখরো-নেউল আর বর্মার চায়না টাউন
শ্যামাদাসের ইন্টারভিউ, প্ল্যানিং, ব্ল্যাক টিউলিপ আর হরিশরণ
দিন পনেরো পরে
মে, ১৯৪৫ – কিডন্যাপ, অদ্ভুত ছদ্মবেশ, পুলিশের অভিযান আর আঙ থিহার লম্বা হাত
রঙিন ফেউ, সাজাহান আর দারোগার তলব
জুলাই, ১৯৪৬ – গোপাল পাঁঠা, যুগল ঘোষ আর রায়টের বীজ
১৬ অগাস্ট, ১৯৪৬ – গ্রেট ক্যালকাটা কিলিং, রাস্তায় শকুন, কেশোরামে আগুন আর আনন্দমঠ
১৭ অগাস্ট, ১৯৪৬
আই এন এ ট্রায়াল, গোপালের গ্রেনেড আর নড়ে বসলেন ভাইসরয়
১৮ অগস্ট, রবিবার
১৯ অগাস্ট
২১ আর ২২ অগাস্ট
২৩ অগাস্ট, ১৯৪৬ – আমিনদাকে অ্যাটাক আর গোপালদার সাহায্য
২৬ অগাস্ট, ১৯৪৬ – কলকাতায় মহামিছিল, গোপালের গোঁ আর গান্ধীজির টেনশন
২৯ অগাস্ট
৩০ অগাস্ট – অক্টোপাসের ফসিল, কানাইয়ের গ্রেনেড আর গান্ধীজির অটোগ্রাফ
১০ সেপ্টেম্বর, ১৯৪৬
১৯৫০ – মেসোমশাইয়ের ব্ল্যাক-আউট, সোনার বিস্কুট, কানাইয়ের রেজাল্ট আর মোকাম্বোতে প্যাম ক্রেন
১৯৫৩
১৯৫৬
১৯৬৪ – রজনীর উপলব্ধি
১৯৬৫ – ঘরছাড়া রজনী আর কানাইয়ের হা-হুতাশ
এপ্রিল, ১৯৬৫ – মানিভঞ্জং এর রডোডেনড্রন আর পাইন বনের সুপারম্যান

Reader Interactions

Comments

  1. Megh

    August 21, 2026 at 1:36 pm

    Please upload ক্ষত written by সৌমিত্রি শংকর ঘোষ

    Reply
  2. Megh

    August 21, 2026 at 1:38 pm

    Please upload নিপাত নিয়তির পূর্নতায় written by অরূপ রতন সমাজদার

    Reply
  3. Saikat Ghosh

    August 22, 2026 at 1:06 am

    অদম্য 4 Upload Korben Please.

    Reply
  4. Suchana

    August 22, 2026 at 3:38 am

    ত্রিজিত কর এর কোনো গল্প দিন না pls। অনেকদিন থেকে বলছি

    Reply
  5. SM

    August 22, 2026 at 4:53 am

    Can you please upload “Moyna bolo krishna radhe” by Abhishesk Chatterjee

    Reply
  6. Megh

    August 23, 2026 at 1:10 am

    উপন্যাসটিতে ১৮৮৪ মার্চ ও ১৯৪৪ এপ্রিল এই পরিচ্ছেদ দুটি নেই। তার জায়গায় ঠিক তার আগের পরিচ্ছেদ দুটি অর্থাৎ আবার ১৯৪৩ ও ১৯৪৩ সেপ্টেম্বর এই পরিচ্ছেদ দুটি কপি হয়ে গেছে। অর্থাৎ আবার ১৯৪৩ ও ১৯৪৩ সেপ্টেম্বর এই পরিচ্ছেদ দুটি পর পর দুই বার রয়েছে ১৮৮৪মার্চ ও ১৯৪৪ এপ্রিল এর পরিবর্তে। এটা একটু ঠিক করে দিলে ভালো হয় যদি সম্ভব হয়।

    Reply
    • বাংলা লাইব্রেরি

      August 24, 2026 at 2:02 pm

      ঠিক করে দেয়া হয়েছে। ধন্যবাদ।

      Reply
  7. Megh

    August 23, 2026 at 2:10 pm

    উপন্যাসটিতে ১৮৮৪মার্চ ও ১৯৪৪ এপ্রিল এই পরিচ্ছেদ দুটি নেই। তার জায়গায় আবার ১৯৪৩ এবং ১৯৪৩ সেপ্টেম্বর এই পরিচ্ছেদ দুটি কপি রয়েছে। অর্থাৎ আবার ১৯৪৩ এবং ১৯৪৩ সেপ্টেম্বর এই পরিচ্ছেদ দুটি পর পর দুই বার রয়েছে যথাক্রমে ১৮৮৪ মার্চ ও ১৯৪৪ এপ্রিল এই দুটির পরিবর্তে। এটা যদি সংশোধন করা সম্ভব হয় তবে খুব ভালো হয়।

    Reply
  8. Antara

    August 24, 2026 at 7:24 am

    Pls Sayantani Putatunder erano jay na 2 & 3 ta upload korun and indranil sanyal er medical thriller ta pls

    Reply
  9. Orpon

    August 24, 2026 at 10:45 am

    Good

    Reply
  10. Divya Chatterjee

    August 26, 2026 at 7:00 am

    নষ্ট মেয়ের উপাখ্যান
    ঈশ্বরপুরের প্রেমকথা
    চক্রভেদি চৌবে সাহেব

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.