• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দর্শনের সহজ পাঠ – ভাষান্তর : কাজী মাহবুব হাসান

লাইব্রেরি » কাজী মাহবুব হাসান » দর্শনের সহজ পাঠ – ভাষান্তর : কাজী মাহবুব হাসান
দর্শনের সহজ পাঠ - ভাষান্তর : কাজী মাহবুব হাসান
লেখক: কাজী মাহবুব হাসানবইয়ের ধরন: ধর্ম ও দর্শন

দর্শনের সহজ পাঠ – ভাষান্তর : কাজী মাহবুব হাসান

(মূলত নাইজেল ওরবার্টন-এর এ লিটল হিস্ট্রি অব ফিলোসফি বইটির অনুবাদ প্রচেষ্টা, তবে তার সাথে সংযোজন করা হয়েছে অ্যালান দ্য বোঁতোঁ, নিকোলাস ক্রঙ্ক, পিটার অ্যাডমসন, ডেভিড স্মিথ ও শ্যানন মাসেট-এর লেখা কিছু প্রবন্ধের অনুবাদও। )

প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০১৮

.

ভূমিকার পরিবর্তে

“Be kind to your sleeping heart.
Take it out in the vast field of light
And let it breathe.” Hafiz

এই বইটি দর্শনের পাঠ্যপুস্তক নয়। শুধুমাত্র দর্শন নিয়ে খানিকটা জানতে কৌতূহলী কোনো পাঠক হয়তো বইটি উপযোগী মনে করতে পারেন। এটি মূলত বৃটিশ দার্শনিক নাইজেল ওরবার্টনের ‘এ লিটল হিস্ট্রি অব ফিলোসফি’ বইটির অনুবাদ। যদিও আমি ‘এ লিটল হিস্ট্রি অব ফিলোসফি’ বইটির কাঠামো অনুসরণ করেছি, তবে বাড়তি অনেক প্রবন্ধও এখানে যুক্ত করা হয়েছে সময়ের ক্রমানুসারে; যেমন অ্যালান দ্য বোঁতোঁ, নিকোলাস ক্রঙ্ক, পিটার অ্যাডামসন, ডেভিড ডাবলিউ স্মিথ এবং শ্যানন মাসেটের প্রবন্ধের অনুবাদ। বইটি মূলত সক্রেটিস ও সক্রেটিস- পরবর্তী পাশ্চাত্য দর্শনের গুরুত্বপূর্ণ দার্শনিক ও তাঁদের দর্শন নিয়ে একটি সংক্ষিপ্ত পরিচিতি। দর্শনকে নতুন করে পরিচয় করিয়ে দিতে পশ্চিমাদের ইন্টারনেট ব্যবহার আমাকে বিস্মিত করছে বেশ কয়েক বছর হলো। খানিকটা সে-কারণে প্ররোচিত হয়ে বেশকিছু লেখকের অনুমতি নিয়ে ধারাবাহিক অনুবাদ সিরিজটি আমি শুরু করেছিলাম একটি ফেসবুক পেজের জন্যে। পাশ্চাত্য দর্শন নিয়ে শুরু করলেও প্রাচ্য কিংবা আরবের স্বর্ণযুগের দর্শনের সহজ পরিচিতিও এর সাথে যুক্ত করব বলে আশা করছি বইটির পরের পর্বে, যদি কোনোদিনও সেটি প্রকাশিত হয়। এই লেখাগুলো মূলত আমি লিখতে শুরু করেছিলাম আশির দশকের শেষে ঢাকায় উচ্চশিক্ষার জন্যে আসা স্বপ্নে বিভোর প্রতিশ্রুতিময় এক তরুণের জন্যে। তরুণটি তখনও দর্শন নিয়ে কিছু ভাবেনি, যদিও তার প্রিয় কিছু বিষয়ের মধ্যে ইতিহাস ছিল, ধ্রুপদী সাহিত্যের একটি বড় অংশের সাথে তার পরিচয়ও ছিল। বিস্ময়করভাবেই দর্শনের সাথে তার পরিচয় ঘটেছিল গানের মাধ্যমে। দর্শনের বেশকিছু বই সে খুব খুঁজেছিল একসময়, যা তাকে সহজ কিছু ধারণা দিতে পারে, কিন্তু বিজ্ঞান তার মনোযোগ কেড়ে নিয়েছিল অজান্তেই। মূলত ইতিহাসের আদলে লেখা এই ধারাবাহিকটি যার জন্য লেখা, সে এখন তার জীবনের পঞ্চম দশকের শেষপ্রান্তে, স্পষ্টতই এখনও সে নিজেকে খুঁজে পায়নি। তবে আমার সন্দেহ সেই মানুষটি এখন যখন লেখাগুলো পড়বেন, হয়তো তার হঠাৎ দীর্ঘশ্বাসে খানিকটা তৃপ্তি লুকিয়ে থাকবে। তিনি তার প্রয়োজনে পাননি ঠিক আছে, তবে তার মতো অন্য কেউ, কোনো কৌতূহলী তরুণ এখন এই লেখাগুলো পড়তে পারবেন, হয়তো জীবনের নতুন পথ খুঁজতে এই লেখাগুলো তাকে সহায়তা করবে।

কাজী মাহবুব হাসান
টরোন্টো, জুলাই, ২০১৭

Book Content

অধ্যায় ১ : যে মানুষটি প্রশ্ন করেছিলেন – সক্রেটিস এবং প্লেটো
অধ্যায় ২ : ইউডাইমোনিয়া – আরেকটু প্লেটো
অধ্যায় ৩ : প্ৰকৃত সুখ – অ্যারিস্টোটল
অধ্যায় ৪ : দার্শনিকদের থেকে সাবধান – ডায়োজেনিস ও প্রাচীন সিনিক দর্শন
অধ্যায় ৫ : তাৎক্ষণিক সুখ – আরিস্টিপপাস ও সাইরেনাইক দর্শন
অধ্যায় ৬ : আমরা কিছু জানিনা – পিরো এবং প্রাচীন সংশয়বাদী দর্শন
অধ্যায় ৭ : বাগানের পথ – এপিকিউরাস
অধ্যায় ৮ : স্টয়িসিজম, কোনোকিছু গ্রাহ্য না করার শিক্ষা – এপিকটিটাস, সিসেরো, সেনেকা
অধ্যায় ৯ : কার হাতের পুতুল আমরা? – অগাস্টিন
অধ্যায় ১০ : দর্শনের সান্ত্বনা – বোয়েথিয়াস
অধ্যায় ১১ : ত্রুটিহীন একটি দ্বীপ – আনসেল্ম ও অ্যাকোয়াইনাস
অধ্যায় ১২ : শিয়াল এবং সিংহ – নিকোলো মাকিয়াভেলি
অধ্যায় ১৩ : সাধারণের দর্শন – মিশেল দো মনতাইন
অধ্যায় ১৪ : নোংরা, পাশবিক এবং সংক্ষিপ্ত – থমাস হবস
অধ্যায় ১৫ : প্রবচনে দর্শন – ফ্রাঁসোয়া দ্য লা রোশফুকো
অধ্যায় ১৬ : আপনি স্বপ্ন দেখছেন না তো? – রেনে দেকার্ত
অধ্যায় ১৭ : বাজির দান রাখুন – ব্লেইজ পাসকাল
অধ্যায় ১৮ : কাঁচ ঘষে লেন্স যিনি বানাতেন – বারুখ স্পিনোজা
অধ্যায় ১৯ : রাজকুমার ও মুচি – জন লক ও টমাস রিড
অধ্যায় ২০ : ঘরের মধ্যে হাতি – জর্জ বার্কলি (এবং জন লক)
অধ্যায় ২১ : সম্ভাব্য সব পৃথিবীর সেরা? – ভলতেয়ার এবং গটফ্রিয়েড লাইবনিজ
অধ্যায় ২২ : কাল্পনিক ঘড়িনির্মাতা – ডেভিড হিউম
অধ্যায় ২৩ : জন্মগতভাবে স্বাধীন – জ্যাঁ-জাক রুসো
অধ্যায় ২৪ : রঙিন চশমায় দেখা বাস্তবতা – ইমানুয়েল কান্ট
অধ্যায় ২৫ : প্রায়োগিক সুখ – জেরেমি বেনথাম
অধ্যায় ২৬ : মিনার্ভার পেঁচা – জর্জ ডাবলিউ. এফ. হেগেল
অধ্যায় ২৭ : বাস্তবতার ক্ষণিক দর্শন – আর্থার শোপেনহাউয়ার
অধ্যায় ২৮ : বেড়ে ওঠার জন্যে পরিসর – জন স্টুয়ার্ট মিল
অধ্যায় ২৯ : অবুদ্ধিমত্তাপূর্ণ ডিজাইন – চার্লস ডারউইন
অধ্যায় ৩০ : জীবনের বিসর্জন – সোরেন কিয়ের্কেগার্ড
অধ্যায় ৩১ : দুনিয়ার মজদুর এক হও – কার্ল মার্ক্স
অধ্যায় ৩২ : তাতে কী এসে যায়? – সি. এস. পার্স ও উইলিয়াম জেমস
অধ্যায় ৩৩ : ঈশ্বরের মৃত্যু – ফ্রিয়েডরিখ নিচাহ
অধ্যায় ৩৪ : ছদ্মবেশী চিন্তা – সিগমন্ড ফ্রয়েড
অধ্যায় ৩৫ : ফ্রান্সের বর্তমান রাজার মাথায় কি টাক আছে? – বার্ট্রান্ড রাসেল
অধ্যায় ৩৬ : বুহ!/ হুররে! – আলফ্রেড জুল (ফ্রেডি) আয়ার
অধ্যায় ৩৭ : স্বাধীনতার যন্ত্রণা – জ্যাঁ-পল সার্ত্র, সিমোন দ্য বুভোয়া, আলবেয়ার্ট কামু
অধ্যায় ৩৮ : সিসিফাসের সুখ – আলবেয়ার্ট কামু
অধ্যায় ৩৯ : অস্তিত্ববাদের ধাত্রী – সিমোন দ্য বুভোয়া
অধ্যায় ৪০ : ভাষার সম্মোহন – লুদভিগ ভিটগেনস্টাইন
অধ্যায় ৪১ : মনের দর্শন – এডমন্ড হুসেরেল
অধ্যায় ৪২ : বেঁচে থাকার রহস্যময়তা – মার্টিন হাইডেগার
অধ্যায় ৪৩ : বিষণ্ণতার রাজপুত্র – এমিল চিওরান
অধ্যায় ৪৪ : ইতিহাসের ময়নাতদন্ত – মিশেল ফুকো
অধ্যায় ৪৫ : যেমন মানুষটি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেননি – হানা আরেন্ট
অধ্যায় ৪৬ : নতুন করে দেখা – জ্যাক ডেরিডা
অধ্যায় ৪৭ : ভুল থেকে শেখা – কার্ল পপার ও থমাস কুন
অধ্যায় ৪৮ : লাগামহীন রেলগাড়ি আর অনাকাঙ্ক্ষিত ভায়োলিনবাদক – ফিলিপ্পা রুথ ফুট আর জুডিথ জার্ভিস থমসন
অধ্যায় ৪৯ : অজ্ঞতার মাধ্যমে ন্যায়বিচার – জন রলজ
অধ্যায় ৫০ : কম্পিউটার কি চিন্তা করতে পারে? – অ্যালান ট্যুরিং এবং জন সার্ল
1 of 2
ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস – রিচার্ড হলোওয়ে / ভাষান্তর : কাজী মাহবুব হাসান

ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস – রিচার্ড হলোওয়ে

দ্য ম্যাজিক অব রিয়েলিটি

দ্য ম্যাজিক অব রিয়েলিটি – রিচার্ড ডকিন্স 

দ্য সেলফিশ জিন – রিচার্ড ডকিন্স

দ্য সেলফিশ জিন – রিচার্ড ডকিন্স

দ্য গড ডিল্যুশন (

দ্য গড ডিল্যুশন – রিচার্ড ডকিন্স

Reader Interactions

Comments

  1. তৌফিক

    November 18, 2024 at 7:45 am

    আমি পিডিএফ ফাইলটি চাচ্ছি

    Reply
    • সিরাজ

      March 22, 2025 at 5:21 am

      যারা ফিলোসফি করতে শুরু থেকে শুরু করতে চাই তার জন্য খুবই সুন্দর গুরুত্বপূর্ণ

      Reply
  2. সিরাজ

    March 22, 2025 at 5:24 am

    যারা ফিলোসফি পড়তে চায় এবং শুরু থেকে শুরু করতে চাই এই বইটি তাদের জন্য খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.