নির্বাচিত এক্ষণ – ১ (প্রবন্ধ সংকলন)
নির্বাচিত এক্ষণ – ১ (প্রবন্ধ সংকলন)
সম্পাদনা – সৌমিত্র চট্টোপাধ্যায়, অশ্রুকুমার সিকদার
সপ্তর্ষি প্রকাশন
প্রথম প্রকাশ ফেব্রুয়ারি, ২০০৯
প্রচ্ছদ রাজীব চক্রবর্তী
.
আগামী পাঠকদের
.
কৃতজ্ঞতা স্বীকার
শঙ্খ ঘোষ প্রবীর ঘোষ স্বপন মজুমদার রাহুল মিশ্র শাঁওলী মিত্র
সন্দীপ রায় স্মৃতিকণা দাশ অমল মুখোপাধ্যায় অমল পাল প্রণবেশ মাইতি
সুমন সরকার অভিজিৎ মুখোপাধ্যায় অমিতা চক্রবর্তী বোধিরূপা গঙ্গোপাধ্যায়
অরিন্দম বসু দয়াময়ী মজুমদার প্রশান্তকুমার বাগল সৌরীন ভট্টাচার্য
আশিস পাঠক শুভঙ্কর দে সৌম্যেন পাল শুভ বন্দ্যোপাধ্যায়
সুবর্ণরেখা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি
.
স ক্ষিপ্ত লেখক পরিচিতি
অশোক মুস্তাফি ২রা ফেব্রুয়ারি ১৯৩০। রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক। নেতাজি ও টম পেনের উপর গবেষণামূলক কাজের জন্য সুপরিচিত। প্রকাশিত কয়েকটি গ্রন্থ সুভাষচন্দ্র ও ব্রহ্মদেশ, সুভাষচন্দ্র ও আয়ারল্যান্ড, টমাস পেন অ্যান্ড ইন্ডিয়া, টমাস পেন অ্যান্ড আয়ারল্যান্ড ইত্যাদি।
শান্তি বসু রাষ্ট্রনীতি ও দর্শন নিয়ে পড়াশোনা। কিছুদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। সাহিত্যপত্র ও এক্ষণ পত্রিকায় নিয়মিত লিখতেন। কমলকুমার মজুমদার সম্পর্কে তাঁর লেখা বইটি উল্লেখযোগ্য।
কানাই সামন্ত ১২ ফেব্রুয়ারি ১৯০৪-৩ অক্টোবর ১৯৯৫। বর্ধমান। রবীন্দ্রগবেষক কবি ও শিল্পী। বিশ্বভারতীর গ্রন্থনবিভাগ ও রবীন্দ্রভবনের সঙ্গে কর্মসূত্রে যুক্ত ছিলেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ ইন্দ্রধনÅ, রূপমঞ্জরী, সন্ধ্যাতারা, শুকতারার টিপ (কাব্যগ্রন্থ), ঝরাপাতা ঝরাপালক (স্মৃতিকথা) ইত্যাদি।
শমীক বন্দ্যোপাধ্যায় ১৯৪০। প্রাবন্ধিক সমালোচক ও সম্পাদক। সাহিত্য চলচ্চিত্র নাটক শিল্পের সব শাখাতেই অবাধ বিচরণ। প্রকাশিত কয়েকটি বই থিয়েটারের জল হাওয়া, উৎপল দত্তের গদ্যসংগ্রহ (সম্পা), বিজন ভট্টাচার্য রচনা সংগ্রহ (সম্পা) ইত্যাদি।
অমিয় বাগচী ২০ ডিসেম্বর ১৯৩৬। যদুপুর, মুর্শিদাবাদ। অর্থনীতিবিদ। প্রকাশিত কয়েকটি গ্রন্থ ভারতে আধুনিক শিল্পে বিনিয়োগ ও উৎপাদন, সংস্কৃতি সমাজ ও অর্থনীতি, বিশ্বায়ন ভাবনা ও দুর্ভাবনা (সম্পা) ইত্যাদি।
শিশিরকুমার দাশ ৭ নভেম্বর-৭ মে ২০০৩। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ অবলুপ্ত চতুর্থচরণ, আর্গোস, গদ্য ও পদ্যের দ্বন্দ্ব, ফুলের ফসল সংকলনের রাজনীতি , ভাষাজিজ্ঞাসা ইত্যাদি।
শম্ভু মিত্র ২২ অগস্ট ১৯১৫-১৯ মে ১৯৯৭। আধুনিক বাংলা তথা ভারতীয় নাট্যজগতে প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। নাট্য সৃজনের পাশাপাশি নিয়মিত লিখেছেন নাটক গল্প ও প্রবন্ধ। প্রকাশিত কয়েকটি প্রবন্ধ গ্রন্থ অভিনয় নাটক মঞ্চ, প্রসঙ্গ নাট্য, সম্মার্গ সপর্যা, কাকে বলে নাট্যকলা, নাটক রক্তকরবী ইত্যাদি।
চঞ্চলকুমার চট্টোপাধ্যায় ১৯১৫-২৩ জুন ২০০৪। গ্রিক-ল্যাটিন-ফরাসি বিভিন্ন ভাষায় সুপণ্ডিত। যুক্ত ছিলেন সাহিত্যপত্র সম্পাদনার সঙ্গে। গ্রন্থ সমালোচনা করেছেনপরিচয় পত্রিকায়। প্রকাশিত কয়েকটি কাব্যগ্রন্থ বর্ষশেষ ও অন্যান্য কবিতা, বসুন্ধরা, কয়েকটি প্রেমের কবিতা ইত্যাদি।
সুনীলচন্দ্র সরকার ১৯০৭-১৯৭৬। বিশ্বভারতীতে ইংরাজি ভাষাসাহিত্যের অধ্যাপক ছিলেন। রবীন্দ্রসান্নিধ্যে আসার সুযোগ ঘটেছিল। সৃজনশীলতা ছিল বহুমুখী-সু-গায়ক, নাট্যকার, প্রাবন্ধিক ও কবি হিসেবেও সুপরিচিত।
শঙ্খ ঘোষ ৫ ফেব্রুয়ারি ১৯৩২। চাঁদপুর, বর্তমান বাংলাদেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কবি ও প্রাবন্ধিক। প্রকাশিত কয়েকটি প্রবন্ধগ্রন্থ কালের মাত্রা ও রবীন্দ্রনাটক, নিঃশব্দের তর্জনী, এ আমির আবরণ, কল্পনার হিস্টিরিয়া দামিনীর গান ইত্যাদি।
অলোকরঞ্জন দাশগুপ্ত ৬ অক্টোবর ১৯৩৩। কলকাতা। কবি ও প্রাবন্ধিক। অবসরপ্রাপ্ত অধ্যাপক যাদবপুর ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। প্রকাশিত কয়েকটি গ্রন্থ অতন্দ্র গোলাপ, অস্তসূর্য এঁকে দিলো টেম্পেরা, তুষার জুড়ে ত্রিশূল চিহ্ন, শরণার্থীর ঋতু ও শিল্পভাবনা, ভ্রমণে নয় ভুবনে ইত্যাদি।
রবীন্দ্রকুমার দাশগুপ্ত ১১ জুলাই ১৯১৫-৩ ফেব্রুয়ারি ২০০৯। অবসরপ্রাপ্ত অধ্যাপক। জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন অধিকর্তা। প্রকাশিত কয়েকটি গ্রন্থ বাঙালি কি আত্মঘাতী ও অন্যান্য, ইংলিশ পোয়েটস অ্যান্ড আদার এসেস, রিভোল্ট ইন ইস্ট বেঙ্গল, ইস্ট ওয়েস্ট লিটারারি রিলেশানস ইত্যাদি।
সুরজিৎ দাশগুপ্ত ২২ এপ্রিল ১৯৩৪। কাশীপুর। সাহিত্যিক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা। প্রকাশিত কয়েকটি গ্রন্থ একই সমুদ্র, বিদ্ধ করো, পরিচয়, আর কোনও চিহ্ন নেই (কাব্য), দান্তে গ্যেটে রবীন্দ্রনাথ, বিশ শতকের পাশ্চাত্য মন ও সৃষ্টি, ভারতবর্ষ ও ইসলাম, ইন কোয়েস্ট অফ ওয়ার্ল্ড কালচার (প্রবন্ধ) ইত্যাদি।
সরোজ বন্দ্যোপাধ্যায় ২ ফেব্রুয়ারি ১৯২৬। বর্ধমান। কবিতা ও উপন্যাস দিয়ে সাহিত্য জীবনের সূত্রপাত হলেও সাহিত্য সমালোচক ও প্রাসঙ্গিক হিসেবেই সুপরিচিত। প্রকাশিত কয়েকটি গ্রন্থ বাংলা উপন্যাসের কালান্তর, বাংলা কবিতার কালান্তর, আগুন ও অন্ধকারের নাট্য রবীন্দ্রনাথ, উনিশ বিশের কড়চা, আলো আঁধারের সেতু রবীন্দ্রনাথ ইত্যাদি।
লোকনাথ ভট্টাচার্য ৯ অক্টোবর ১৯২৭-২৩ মার্চ ২০০৩। ভাটপাড়া। নৃতাত্বিক, ফরাসি ভাষাও সাহিত্যে সুপণ্ডিত, ঔপন্যাসিক। প্রকাশিত কয়েকটি গ্রন্থ অশ্বমেধ, এক দিগন্ত দিনান্তের, গঙ্গাবতরণ, গান্ধী রোম্যা রোঁলার দৃষ্টিতে ইত্যাদি।
চিদানন্দ দাশগুপ্ত ১৯২১। শিলং। চলচ্চিত্র পরিচালক ও সমালোচক। ক্যালকাটা ফিল্ম সোসাইটি-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ইন্ডিয়ান ফিল্ম রিভিউ, ইন্ডিয়ান ফিল্ম কালচার ও স্প্যান-এ সাংবাদিকতা করেছেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ দ্য সিনেমা অফ সত্যজিৎ রায়, ফিল্ম ইন্ডিয়া সত্যজিৎ রে (অ্যান্থোলজি), দ্য পেইন্টেড ফেস ইত্যাদি।
সুমন্ত বন্দ্যোপাধ্যায় ৫ ডিসেম্বর ১৯৩৬। লেখালেখি দ্য স্টেটসম্যান পত্রিকায়। সম্মানিক অধ্যাপনা ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডি-সিমলা। প্রকাশিত কয়েকটি গ্রন্থ উনিশ শতকের কলকাতার অন্য সংস্কৃতি ও সাহিত্য, দ্য পার্লার অ্যান্ড দ্য স্ট্রিট, ডেঞ্জারাস আউটকাস্ট, ইন দ্য ওয়েক অফ নকশালবাড়ি ইত্যাদি।
প্রদ্যুম্ন ভট্টাচার্য ১৯৩২। ভাগলপুর। অবসরপ্রাপ্ত অধ্যাপক। ভারতকোষ-এর সঙ্গে সম্পাদনা সূত্রে যুক্ত ছিলেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ টীকা টিপ্পনি, তেরছা নজরে, মোল্লা নাসিরুদ্দিন, রোদ্যাঁ নটরাজ ইত্যাদি।
অরুণ সেন ২৪ নভেম্বর ১৯৩৬। ইংরেজবাজার, মালদহ। অবসরপ্রাপ্ত অধ্যাপক। সম্পাদিত পত্রিকা সাহিত্যপত্র কলকাতা। প্রকাশিত কয়েকটি গ্রন্থ এই মৈত্রী এই মনান্তর, বিষ্ণু দে এ ব্রত যাত্রায়, যমিনী রায় বিষ্ণু দে বিনিময়, বইপড়া বইপাড়া, যোগেন চৌধুরীর ছবি ইত্যাদি।
পরেশ চট্টোপাধ্যায় বামপন্থী অর্থনীতিবিদ। অধ্যাপনার সূত্রে প্রথমে সিটি কলেজ পরে ইন্ডিয়ান ইনসটিটিউট অফ ম্যানেজমেন্ট, জোকায় যুক্ত হন। বর্তমানে কানাডার কুইবেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রকাশিত কয়েকটি গ্রন্থ মার্কস মিথস অ্যান্ড লেজেন্ডেস, মার্কসিস্ট কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড দ্য সোভিয়েত এক্সপিরিয়েন্স ইত্যাদি।
অশোক সেন ১৯২৭। ফরিদপুর, বর্তমান বাংলাদেশ। সমাজবিজ্ঞানী, অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক। বারোমাস পত্রিকার সম্পাদক। প্রকাশিত কয়েকটি গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড হিজ ইলিউসিভ মাইলস্টোনস, কথায় উপকথায় বিদ্যাসাগর, ইতিহাসের ঠিক ঠিকানা ইত্যাদি।
অশোক মিত্র ১০ এপ্রিল ১৯২৮। ঢাকা, বাংলাদেশ। অর্থনীতিবিদ ও বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রকাশিত কয়েকটি গ্রন্থ প্রবন্ধ সংগ্রহ, অকথা-কুকথা, কবিতা থেকে মিছিলে, পুরনো আখরগুলি, আপিলা-চাপিলা, নাস্তিকতার বাইরে, সংকটের স্বরূপ ও অন্যান্য প্রবন্ধ ইত্যাদি।
বিনয় ঘোষ ১৪ জুন ১৮৯৭-২৫ জুলাই ১৯৮০। কলকাতা। সমাজবিজ্ঞানী। সাহিত্যসমালোচক, বাংলা ভাষা ও সংস্কৃতি-বিশেষত লোকসংস্কৃতির গবেষক। প্রকাশিত কয়েকটি গ্রন্থ পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র ইত্যাদি।
নীরদ মজুমদার মে ১৯১৬-২৬ সেপ্টেম্বর ১৯৮২। টাকি, চব্বিশ পরগণা। চিত্রশিল্পী। তন্ত্র আর্টের পুনর্জন্ম দিয়েছেন তাঁর আঁকায়। বিখ্যাত সিরিজ-ইমাজ এক্লোজ, উইং অর নো এন্ড, ষোড়শী কলা, বৈতরণী ইত্যাদি। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ পুনশ্চ পারি।
সত্যজিৎ রায় ২ মে ১৯২১-২৩ এপ্রিল ১৯৯২। কলকাতা। চলচ্চিত্র পরিচালক হিসেবে বিশ্ববিখ্যাত হলেও কিশোর সাহিত্যিক ও অলংকরণ শিল্পী হিসেবেও প্রথম সারিতে। প্রকাশিত বই অজস্র। তার মধ্যে প্রবন্ধের গ্রন্থ বিষয় চলচ্চিত্র, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস।
কমলকুমার মজুমদার ১৯১৫-৭ ফেব্রুয়ারি ১৯৭৯। টাকি, চব্বিশ পরগণা। সাহিত্যিক ও শিল্পী। ফরাসি সাহিত্য-মিনিয়েচর চিত্রণ অলংকরণ থেকে লোকশিল্প নাটক নানা বিষয়ে ছিল তাঁর অনায়াস দক্ষতা। প্রকাশিত কয়েকটি গ্রন্থ অন্তর্জলি যাত্রা, পিঞ্জরে বসিয়া শুক, নিম-অন্নপূর্ণা, গোলাপ সুন্দরী, সুহাসিনীর পমেটম ইত্যাদি।
মুরারি ঘোষ ১৯৩১-২০০৭। অর্থনীতির ছাত্র। হায়ার সেকেন্ডারি কাউন্সিলের রিসার্চ অফিসার ছিলেন। মার্কসের জীবনী গ্রন্থ তিনি লেখেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি নিযুক্ত ছিলেন রামমোহনের অর্থনৈতিক চিন্তা বিষয়ক কাজে।
হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ২৩ নভেম্বর ১৯০৭-৩০ জুলাই ২০০৪। কলকাতা। ঐতিহাসিক ও প্রাক্তন সাংসদ। প্রগতি পত্রিকায় যৌথ সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ তরী হতে তীর, যুগের যন্ত্রণা প্রত্যয়ের সংকট, চরৈবেতি চরৈবেতি, স্বদেশ জিজ্ঞাসা, চক্ষুসা কাণঃ ইত্যাদি।
অ্যাডাম শাফ ১৯১৩-২০০৬। পোল্যান্ডের নামজাদা দার্শনিক। গোড়ায় স্তালিনপন্থী হলেও স্থূল মার্কসবাদ থেকে ঈষৎ স্বতন্ত্র, পরবর্তীকালে সার্ত্রের অস্তিত্ববাদী দর্শনে আকৃষ্ট হন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ ওয়ার্ড অ্যান্ড কনসেপ্ট, ল্যাংগুয়েজ অ্যান্ড কগনিশন, প্রবলেম অফ মার্কসসিস্ট থিয়োরি অফ ট্রুথ।
ক্রিস্টোফার হিল ১৯১২-২০০৩। জন্ম ও পড়াশোনা ইয়র্ক-এ। সপ্তদশ শতকের ইংল্যান্ডের ইতিহাসের অন্যরকম ব্যাখ্যা তাঁকে বিশেষ পরিচিতি দেয়। মার্কসবাদী ঐতিহাসিক হিল ছদ্মনামেও প্রচুর প্রবন্ধ ও সমালোচনা লেখেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ দ্য ইংলিশ রেভেলিউশন ১৬৪০, ইকোনমিক প্রবলেম অফ দ্য চার্চ, ইনটেলেক্টচুয়াল ওরিজিন অফ দ্য ইংলিশ রেভেলিউশন ইত্যাদি।
সতীন্দ্রনাথ চক্রবর্তী ১৯১৬-৬জুন ২০০৩। কলকাতা। সিটি কলেজের দর্শনের অধ্যাপক ছিলেন। নাউ পত্রিকার অস্থায়ী সম্পাদক। ১৯৪৯ থেকে নানা পত্রপত্রিকায় দর্শন সাহিত্য ও মার্কসবাদ বিষয়ে অজস্র প্রবন্ধ লিখেছেন।
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ৫ নভেম্বর ১৯৩৩। ঢাকা, বাংলাদেশ। প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়। বর্তমানে ‘সেন্টার ফর স্টাডিজ ইন সিভিলাইজেশন’-এর সভাপতি হিসাবে কর্মরত। ‘প্রজেক্ট অফ হিস্ট্রি অফ ইন্ডিয়ান সায়েন্স ফিলোজফি অ্যান্ড কালচার’ সিরিজের বইগুলোর সাধারণ সম্পাদক। প্রকাশিত কয়েকটি গ্রন্থ সোসিওলজি আইডিওলজি অ্যান্ড ইউটোপিয়া, এনভায়রনমেন্ট এভোলিউশান অ্যান্ড ভ্যালুজ, শ্রীঅরবিন্দ অ্যান্ড কার্লমার্কস ইত্যাদি।
অমিয়ভূষণ চক্রবর্তী ১২ ফেব্রুয়ারি ১৯১০-২৪ নভেম্বর ১৯৮৮। ডিব্রুগড়, আসাম। ইংরাজি ভাষায় পাণ্ডিত্যের জন্য পরিচিতি হলেও সংস্কৃত ভাষা সাহিত্যেও দক্ষতা ছিল সমান। অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে, পরে বিজয়গড় কলেজের অধ্যক্ষ হন। নিউজ ভ্যালুজ পত্রিকার অন্যতম কর্ণধার ছিলেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ খাপ খোলা তলোয়ার, সুকান্ত পরিচয়, লাল চিন ইত্যাদি।
সত্যজিৎ চৌধুরী ১৯৩১। রাজবাড়ি, ফরিদপুর, বর্তামান বাংলাদেশ। অধ্যাপক নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিসেন্টারের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে বঙ্কিমচন্দ্রের বসত বাড়িতে প্রতিষ্ঠিত বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্রের ডিরেক্টর। প্রকাশিত কয়েকটি গ্রন্থ নন্দলাল, হরপ্রসাদ শাস্ত্রী রচনাবলি (সম্পা) ইত্যাদি।
অসীম রায় ১৫ মার্চ ১৯২৭-৩ এপ্রিল১৯৮৬। বরিশাল। মৃত্যুর আগে পর্যন্ত্য দ্য স্টেটসম্যান-এর সঙ্গে যুক্ত ছিলেন, প্রকাশিত কয়েকটি গ্রন্থ একালের কথা, গোপালদেব, রক্তের হাওয়া, শব্দেব খাঁচায়।
মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৯৩৮। কলকাতা। শিক্ষকতার আরম্ভ রেঙ্গুনে। পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষা সাহিত্য বিকাশে যোগ দেন অবসর গ্রহণ পর্যন্ত। লিখেছেন কবিতা গল্প উপন্যাস, শিশুসাহিত্য সৃষ্টিতেও সমান দক্ষ। তবে অধিক পরিচিতি বিদেশি সাহিত্যের অনুবাদক রুপে, মার্কেস, মিরোস্লাভ হলুব, লোরকা প্রমুখের সাহিত্য কীর্তির সঙ্গে বাংলার পাঠকের পরিচয় করানোর ক্ষেত্রে অন্যতম নাম।
ডেভিড ম্যাককাচিয়ান ১২জানুয়ারি ১৯৩০-১৯৭২। কভোন্ত্রি, আমেরিকা। বাংলার গ্রাম, তার পুরাকীর্তি, লোকশিল্প বিশেষত পটশিল্পকে বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে অনস্বীকার্য অবদান। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ টেম্পলস অফ বাঁকুড়া।
যোগেশচন্দ্র বাগল ২৭ মে ১৯০৩-৬ জানুয়ারি ১৯৭২। সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। লিখেছেন মর্ডান রিভিউ, প্রবাসী, দেশ পত্রিকায়। ডিরোজিও নিয়ে তার গবেষণামূলক কাজ বিশেষ উল্লেখের দাবি রাখে। ১৯৬১-তে দৃষ্টিশক্তি হারালেও কাজ থেমে থাকেনি। প্রকাশিত কয়েকটি গ্রন্থ সাহসীর জয়যাত্রা, মুক্তির সন্ধানে ভারত, ঊনবিংশ শতাব্দীর বাংলা ইত্যাদি।
অশ্রুকুমার সিকদার ৮ জানুয়ারি ১৯৩২। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। প্রকাশিত কয়েকটি গ্রন্থ আধুনিক কবিতার দিগ্বলয়, নবীন যদুর বংশ, সাহিত্যের সমাজ ইত্যাদি।
নিত্যপ্রিয় ঘোষ ডিসেম্বর ১৯৩৪। বরিশাল, বাংলাদেশ। প্রাক্তন জনসংযোগ আধিকারিক। প্রকাশিত কয়েকটি গ্রন্থ ক্ষণকালের লীলার স্রোত, ডাকঘরের হরকরা, বিপ্লবের কথা, মুক্ত একক রবীন্দ্রনাথ, শুকনো পাতা মলিন কুসুম, স্বভাবত স্বতন্ত্র রবীন্দ্রনাথ ইত্যাদি।
রাধারমণ মিত্র ২৩ ফেব্রুয়ারি ১৮৯৭ -৭ ফেব্রুয়ারি ১৯৯২। কলকাতা। ট্রেড ইউনিয়নের নেতৃত্বদান, ঐতিহাসিক মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়া বা গান্ধীজির সঙ্গে ঘনিষ্ঠতার বর্ণময় রাজনৈতিক জীবন থেকে পুরোপুরি সরে আসেন স্বাধীনতার কিছু পরে। আত্মনিয়োগ করেন কলকাতার ইতিহাস অনুসন্ধানে। প্রকাশিত কয়েকটি গ্রন্থ বাংলার তিন মনীষী, কলিকাতা দর্পণ, ডেভিড হেয়ার ইত্যাদি।
শচীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ১৯৩২-৬ সেপ্টেম্বর ১৯৭৭। কলকাতা। দর্শনের অধ্যাপক। স্বদেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় পড়িয়েছেন। কম্পাস ও পরিচয় পত্রিকায় নিয়মিত লিখতেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থ লজিক্যাল পজিটিভিজম অ্যাজ আ থিয়োরি অফ মিনিংস, ট্র্যাডিশন মর্ডানিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, রবীন্দ্রদর্শন (অংশ বিশেষ) ইত্যাদি।
ভবতোষ দত্ত ১৯২৫। দেশ ভাগের পর কলকাতায় চলে আসেন। বিশ্বভারতী সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। গবেষণা অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এশিয়াটিক সোসাইটির সঙ্গেও। প্রকাশিত কয়েকটি গ্রন্থ ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিজীবনী, চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র, বঙ্কিমভাবনালোক, বাঙালি মানসে বেদান্ত, কবি তব মনোভূমি ইত্যাদি।






Leave a Reply