• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দ্য বোন কালেক্টর – জেফরি ডিভার (অনুবাদ: কুদরতে জাহান)

লাইব্রেরি » দ্য বোন কালেক্টর – জেফরি ডিভার (অনুবাদ: কুদরতে জাহান)
দ্য বোন কালেক্টর - জেফরি ডিভার (অনুবাদ: কুদরতে জাহান)
সিরিজ: জেফরি ডিভারবইয়ের ধরন: অনুবাদ বই

দ্য বোন কালেক্টর – জেফরি ডিভার (অনুবাদ: কুদরতে জাহান)

অনুবাদকের উৎসর্গ

প্রিয় লেখক রকিব হাসানকে।

নস্টালজিয়ার উষ্ণ অনুভূতি। এসব কথা আগে জানতাম না, তবে আবেগটা ঠিকই চিনতাম।

আমার শৈশব-কৈশোর তো আটকে গেছে স্যালভেজ ইয়ার্ডের জঞ্জালের নিচে থাকা সেই মোবাইল হোমে, স্কুল থেকে ফিরে এক নিঃশ্বাসে পড়ে ফেলা জীর্ণ পেপারব্যাকের পাতায়, কিশোর-মুসা-রবিনের রোমাঞ্চকর অভিযানগুলোর সঙ্গী হয়ে।

রৌদ্রোজ্জ্বল রকি বীচ, লাল কুকুর চার, মেরি চাচীর অ্যাপল পাই, ওয়াকি টকি, রঙিন চক, লুকানো গুপ্তধন, হারানো কাকাতুয়া, মাথা ঘুরানো ধাঁধা, কথা বলা খুলি, জিনার সেই দ্বীপে ভেসে আসা জলদস্যুর জাহাজ, বিটলে শুঁটকি টেরি, ভূতুড়ে সুড়ঙ্গের গোলকধাঁধা, অথৈ সাগরের মুক্তোদ্বীপ- আজীবন সঙ্গী হয়ে থাকবে আমার।

প্রায় সেলাই খুলে আসা বইগুলোকে ঘিরে আমার অনুভূতি প্রকাশ করা আসলে অসম্ভব।

একজন পাঠক এবং একজন লেখক হিসেবে জন্ম নেওয়ার জন্য নিরন্তর ঋণ তার কাছে।

.

অনুবাদকের কথা

জেফারি ডিভারের বইয়ের মুভি অ্যাডাপ্টেশনটা দেখা হয়েছিল বেশ আগেই। তবে সময়ের স্বল্পতার কারণেই হয়তো ফরেনসিক তদন্তের খুঁটিনাটির থেকে অপরাধীর পরিচয় উদঘাটনটাই মনে বেশি নাড়া দিয়েছিল। পরবর্তীতে সিএসআই মায়ামি আর ক্রিমিনাল মাইন্ডস ধরনের সিরিজ দেখে এগুলোর প্রতি ভালোরকম আগ্রহ জন্মে যায়। তারপরে বুঁদ হলাম ডেক্সটার, হানিব্যাল, ট্র ডিটেকটিভ, মাইন্ডহান্টারের মতো প্রেস্টিজ টেলিভিশন সিরিজে।

এগুলোর রেশ ধরেই বিদেশি ফরেনসিক থ্রিলারগুলো পড়া শুরু করলাম। লিংকন রাইম সিরিজ শুরু করে তো থ। শার্লক হোমস বা এরকুল পোয়ারোদের আমরা চিনি তাঁদের অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার জন্য। লিংকন এক্ষেত্রে অনন্য। অচল শরীরে বিছানায় শুয়ে থেকেও সচল মস্তিষ্কে তিনি কুপোকাত করেন দুর্ধর্ষ সব খুনিদের। মনস্তাত্ত্বিক দাবার লড়াইয়ে এমন লেভেলে চাল দেন যা অনেকে কল্পনাও করতে পারে না।

ডিভারের বর্ণনায় মনে হয়, আমি নিজেও বুঝি অ্যামেলিয়া স্যাকসের সাথে সেই স্যাঁতস্যাঁতে দমবন্ধকরা জায়গাটায় দাঁড়িয়ে আছি। বিচরণ করছি বিকৃতমনস্ক খুনির মনের গহীনে। যারা ফরেনসিক থ্রিলার এবং অপরাধীর মনস্তত্ত্ব নিয়ে পড়তে ভালোবাসেন, তাদের জন্য লিংকন রাইম সিরিজ স্রেফ একটা বই নয়, বরং একটা আস্ত ক্রাইম ল্যাব।

তাই শিরোনাম প্রকাশনের কর্ণধার জুয়েল ভাই যখন বোন কালেক্টর অনুবাদ করার পরামর্শ দিলেন, এককথায় রাজি হয়ে গেলাম। অনুবাদ করতে করতে নিউ ইয়র্কের অলিগলিতে ঘুরে আসলাম আরেকবার। আশা করি পাঠকেরও রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে।

Book Content

১. এক দিনের রাজা
দ্য বোন কালেক্টর – ১
দ্য বোন কালেক্টর – ২
দ্য বোন কালেক্টর – ৩
দ্য বোন কালেক্টর – ৪
দ্য বোন কালেক্টর – ৫
দ্য বোন কালেক্টর – ৬
দ্য বোন কালেক্টর – ৭
দ্য বোন কালেক্টর – ৮
২. লোকার্ডের নীতি
দ্য বোন কালেক্টর – ৯
দ্য বোন কালেক্টর – ১০
দ্য বোন কালেক্টর – ১১
দ্য বোন কালেক্টর – ১২
দ্য বোন কালেক্টর – ১৩
দ্য বোন কালেক্টর – ১৪
দ্য বোন কালেক্টর – ১৫
দ্য বোন কালেক্টর – ১৬
দ্য বোন কালেক্টর – ১৭
৩. দ্য পোর্টেবলস ডটার
দ্য বোন কালেক্টর – ১৮
দ্য বোন কালেক্টর – ১৯
দ্য বোন কালেক্টর – ২০
দ্য বোন কালেক্টর – ২১
দ্য বোন কালেক্টর – ২২
দ্য বোন কালেক্টর – ২৩
দ্য বোন কালেক্টর – ২৪
দ্য বোন কালেক্টর – ২৫
দ্য বোন কালেক্টর – ২৬
8. ডাউন টু দ্য বোন
দ্য বোন কালেক্টর – ২৭
দ্য বোন কালেক্টর – ২৮
দ্য বোন কালেক্টর – ২৯
দ্য বোন কালেক্টর – ৩০
দ্য বোন কালেক্টর – ৩১
দ্য বোন কালেক্টর – ৩২
দ্য বোন কালেক্টর – ৩৩
দ্য বোন কালেক্টর – ৩৪
দ্য বোন কালেক্টর – ৩৫
দ্য বোন কালেক্টর – ৩৬
৫. নড়াচড়ার উপর থাকলে ওরা তোমায় ধরতে পারবে না
দ্য বোন কালেক্টর – ৩৭

সাহিত্যের পথে – রবীন্দ্রনাথ ঠাকুর

কাশবনের কন্যা – উপন্যাস - শামসুদ্দীন আবুল কালাম

কাশবনের কন্যা – শামসুদ্দীন আবুল কালাম

মাসুদ রানা ৪১৩ - সেই কুয়াশা (দ্বিতীয় খণ্ড)

মাসুদ রানা ৪১৩ – সেই কুয়াশা (দ্বিতীয় খণ্ড)

কর্নেল সমগ্র ৭ – সৈয়দ মুস্তাফা সিরাজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.