গোধুলিসন্ধি
ডিটেকটিভ উপন্যাস
যাহাতে জাদুকর গণপতিকে তামাটুলিতে খুন ও দেশদ্রোহের সন্দেহে গ্রেপ্তার করা হয়। প্রায় একই সঙ্গে ঘটে তিন তিনটি অস্বাভাবিক মৃত্যু। তারিণী কি পারিবে এই সকলের সমাধান করিতে?
.
সেইখানে যূথচারী কয়েকটি নারী
ঘনিষ্ঠ চাঁদের নিচে চোখ আর চুলের সংকেতে
মেধাবিনী; দেশ আর বিদেশের পুরুষেরা
যুদ্ধ আর বাণিজ্যের রক্তে আর উঠিবে না মেতে।
প্রগাঢ় চুম্বন ক্ৰমে টানিতেছে তাহাদের
তুলোর বালিশে মাথা রেখে আর মানবীয় ঘুমে
স্বাদ নেই; এই নিচু পৃথিবীর মাঠের তরঙ্গ দিয়ে
ওই চূর্ণ ভূখণ্ডের বাতাসে —বরুণে
ক্রূর পথ নিয়ে যায় হরীতকী বনে-জ্যোৎস্নায়।
গোধূলিসন্ধির নৃত্য। সাতটি তারার তিমির। জীবনানন্দ দাশ
