• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ময়নামতীর নথ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

লাইব্রেরি » হিমাদ্রিকিশোর দাশগুপ্ত » ময়নামতীর নথ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
ময়নামতীর নথ - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
লেখক: হিমাদ্রিকিশোর দাশগুপ্তবইয়ের ধরন: উপন্যাস

ময়নামতীর নথ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

ময়নামতীর নথ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০২৪

.

ভূমিকা

‘পত্রভারতী’ থেকে প্রকাশিত হচ্ছে আমার ইতিহাস আশ্রিত নতুন কাহিনির সংকলন— “ময়নামতীর নথ’। চারটি কাহিনিকে প্রকাশক স্থান দিয়েছেন এই বইতে। তার মধ্যে ‘ময়নামতীর নথ’ ও ‘নারী, সমুদ্র, নাবিক’—এই কাহিনি দুটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক বণিক বার্তা’র ‘সিন্ধকণ্ঠ’ নামের ঈদ সংখ্যায় ২০২৩ ও ২০২৪ সালে। একইভাবে এই বইয়ের অপর দুটি লেখা ‘জাগিও না, আমায় জাগিও না’ ও ‘রক্তের দাগ’ প্রকাশিত হয়েছিল ২০২২ ও ২০২৩ সালের কিশোর ভারতী পুজো সংখ্যায়। ইদ ও দুর্গোৎসব, বাঙালির দুটি প্রধান উৎসবে পাঠকদের কাছে সমর্পণ করেছিলাম এই চারটি উপন্যাস।

ইতিহাস আশ্রিত এই চারটি উপন্যাসই তাদের সময়কাল ও বিষয়বস্তুর কারণে একে অপরের থেকে ভিন্নতার দাবি রাখে। মিল যদি কোথাও থেকে থাকে তা হল, এই চারটি উপন্যাসেরই ঘটনাপ্রবাহ রোমাঞ্চকর। প্রেম-বিবাহ, বিশ্বাস-অবিশ্বাস, হিংস্রতাপাশবিকতা মিশে আছে চারটি কাহিনির ছত্রে ছত্রে। এমনকী অপ্রাকৃত অলৌকিক ঘটনাও মিশে আছে এই বইয়ের কাহিনির সঙ্গে।

অলৌকিক বা অতিপ্রাকৃত ঘটনা যাঁরা বিশ্বাস করেন, তাঁরা বলবেন যে ঘটনা সত্যি হতে পারে। আবার যাঁরা যুক্তিবাদী, তাঁরা বলবেন ঘটনাটা নেহাতই কাকতালীয়। তবে একটি বিষয়ে সবাই সহমত হবেন যে কাহিনির ঘটনাক্রমের ঐতিহাসিক ভিত্তি আছে।

ঐতিহাসিক কাহিনির যাঁরা নিবিষ্ট পাঠক, তাঁরা জানেন যে বাংলা সাহিত্যে ঐতিহাসিক কাহিনির প্রবক্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাঁর পরবর্তীকালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা রমেশচন্দ্র দত্ত, আধুনিক ঐতিহাসিক কাহিনির রূপকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাহিত্যিক মূলত দুটি ধারায় তাঁদের ঐতিহাসিক কাহিনি রচনা করেছেন।

তার মধ্যে একটি হল ঐতিহাসিক ঘটনা বা চরিত্র নিয়ে লেখা। উপন্যাস নির্মাণের প্রয়োজনে, লোককথা বা উপকথাও মিশে থাকত। যেমন রমেশচন্দ্র দত্ত বিরচিত ‘রাজপুত্র জীবন সন্ধ্যা’। আবার আর এক ধরনের ইতিহাস আশ্রিত কাহিনি লেখা হয়েছে যেখানে চরিত্র বা ঘটনাক্রম ঐতিহাসিক নয়, সময়কালই সেখানে মুখ্য ভূমিকা পালন করেছে। যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মরু ও সংঘ’ কাহিনিটি। আশ্রিত কাহিনি রয়েছে বলা যেতে এই বইয়ে আমার যে চারটি ইতিহাস পারে তা ইতিহাস আশ্রিত কাহিনির সেই ধারা অনুসারী, যেখানে ঐতিহাসিক ঘটনা বা চরিত্রের সঙ্গে মিলিত হয়েছে লোককথা বা উপকথাও। ইতিহাসের কষ্টিপাথরে কাহিনিগুলোর সব অংশের সত্যতা যাচাই করা আজ আর সম্ভব নয়।

ইতিহাসআশ্রিত কাহিনি আর পাঠ্যপুস্তক এক নয়। ইতিহাস প্রণেতারা যেখানে সাক্ষ্যপ্রমাণের অভাবে নিঃশব্দ থাকেন, গল্প উপন্যাসের লেখকরা সেই শূন্যস্থান ভরাট করেন কল্পনা দিয়ে। কাহিনি রসসিক্ত হয়ে ওঠে। তবে এ কথা বিশেষভাবে বলা প্রয়োজন যে ঐতিহাসিক কাহিনি বিন্যাসের ক্ষেত্রে কোনও সময়েই ইতিহাসের মূল কাঠামোকে অস্বীকার করা উচিত নয়।

চারটি উপন্যাসের সময়কাল ও পটভূমি ভিন্ন। প্রথম উপন্যাস ‘নারী, সমুদ্র, নাবিক’। উপন্যাসটি আধারিত হয়েছে সমুদ্র অভিযানের ইতিহাসে এক দুঃসাহসী ইউরোপীয় নাবিক ও ইতিহাস প্রসিদ্ধ এক নারীকে নিয়ে। সমুদ্রও এখানে এক চরিত্র।

দ্বিতীয় কাহিনি—‘রক্তের দাগ। যার পটভূমি অধুনা বাংলাদেশের সিলেট। সে সময় তার নাম ছিল জৈন্তাপুর, যার শাসনকর্ত্রী ছিলেন এক রানি। এক সময় নরবলি দেওয়া হত জৈন্তাপুরের রাজবাড়িতে। জৈন্তাপুরের রানি ইরাবতী সত্যি কি নরবলি দিতেন? সেই সন্ধানে নামেন এক ইংরেজ রাজকর্মচারী। তিনি কি সত্য উদ্ধার করতে পেরেছিলেন?

“জাগিও না, আমায় জাগিও না’। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার রাশিয়া আক্রমণ করে বসেছিলেন। প্রাথমিক অবস্থায় জার্মানির আক্রমণে পিছু হঠলেও শেষপর্যন্ত তা প্রতিহত করতে পেরেছিলেন স্টালিন। কিন্তু হিটলারের সোভিয়েত আক্রমণ ও তার পরাজয় কাকতালীয়ভাবে মিলে গেছিল পৃথিবী বিখ্যাত অথবা কুখ্যাত নির্মম ঐতিহাসিক ব্যক্তির কবরে লেখা ভবিষ্যদ্বাণীর সঙ্গে।

এ বইয়ের চতুর্থ এবং শেষ আখ্যান হল ‘ময়নামতীর নথ’। এই কাহিনির স্থান আমাদের কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। স্থানটির নাম ময়নাগড় । খালপরিখা দিয়ে ঘেরা ময়নাগড় দুর্গ বা রাজবাড়ির ধ্বংসাবশেষ আজও অবস্থান করছে সেখানে। কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হতো রাজবাড়ির নারীদের। রাজবাড়ি ত্যাগ করে অন্যত্র যাওয়া তো দূরের কথা, অন্দরমহল থেকে বারমহলে যাওয়া ছিল নিষিদ্ধ। কিন্তু একদিন কী এমন ঘটনা ঘটল, যার ফলে শতশত বছরের অনুশাসন ভেঙে রানিকে ছুটে যেতে হল বাইজি মহলে? তমলুকে অবস্থিত প্রাচীন রাজবাড়ি ময়নাগড়ের লোককথা অবলম্বনে রচিত হয়েছে এই কাহিনি।

আশা করি পাঠক-পাঠিকাদের ভালো লাগবে এই কাহিনি চারটি। পত্রভারতীকে ধন্যবাদ, ইতিহাস আশ্রিত আমার কাহিনির আরও একটি সংকলন পাঠক-পাঠিকাদের হাতে তুলে দেবার জন্য। হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
১লা আগস্ট ২০২৪      

Book Content

নারী, সমুদ্র, নাবিক – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত 6 Topics
Lesson Content
0% Complete 0/6 Steps
নারী, সমুদ্র, নাবিক – ১
নারী, সমুদ্র, নাবিক – ২
নারী, সমুদ্র, নাবিক – ৩
নারী, সমুদ্র, নাবিক – ৪
নারী, সমুদ্র, নাবিক – ৫
নারী, সমুদ্র, নাবিক – ৬
রক্তের দাগ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত 8 Topics
Lesson Content
0% Complete 0/8 Steps
রক্তের দাগ – ১
রক্তের দাগ – ২
রক্তের দাগ – ৩
রক্তের দাগ – ৪
রক্তের দাগ – ৫
রক্তের দাগ – ৬
রক্তের দাগ – ৭
রক্তের দাগ – ৮
জাগিও না, আমায় জাগিও না – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত 10 Topics
Lesson Content
0% Complete 0/10 Steps
জাগিও না, আমায় জাগিও না – ১
জাগিও না, আমায় জাগিও না – ২
জাগিও না, আমায় জাগিও না – ৩
জাগিও না, আমায় জাগিও না – ৪
জাগিও না, আমায় জাগিও না – ৫
জাগিও না, আমায় জাগিও না – ৬
জাগিও না, আমায় জাগিও না – ৭
জাগিও না, আমায় জাগিও না – ৮
জাগিও না, আমায় জাগিও না – ৯
জাগিও না, আমায় জাগিও না – ১০
ময়নামতির নথ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত 10 Topics
Lesson Content
0% Complete 0/10 Steps
ময়নামতির নথ – ১
ময়নামতির নথ – ২
ময়নামতির নথ – ৩
ময়নামতির নথ – ৪
ময়নামতির নথ – ৫
ময়নামতির নথ – ৬
ময়নামতির নথ – ৭
ময়নামতির নথ – ৮
ময়নামতির নথ – ৯
ময়নামতির নথ – ১০
হে তথাগত - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

হে তথাগত – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

অ্যাডভেঞ্চার সমগ্র ৩ - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

কাশ্মীর সুন্দরী

কাশ্মীর সুন্দরী – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.