প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র – স্যার আর্থার কোনান ডয়েল
প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র – স্যার আর্থার কোনান ডয়েল
সম্পাদনা তারিকুল হাসান
অনুবাদ – মনীন্দ্র দত্ত। সুধাংশুরঞ্জন ঘোষ
চারুলিপি প্রকাশন
প্রথম প্রকাশ : ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯
প্রচ্ছদ ও অঙ্গসজ্জা – ধ্রুব এষ
.
সম্পাদকের উৎসর্গ
রহস্যগল্প ও কল্পবিজ্ঞান প্রিয়
পাঠকদের প্রতি
সাদর আমন্ত্রণ
.
সম্পাদকীয়
পৃথিবীতে বিজ্ঞান-সুবাসিত কাহিনি রচিত হয়েছে অনেক এবং এই ধরনের ‘ফ্যান্টাসি’ বা কল্পকাহিনি নানা বিচিত্র পথে পরিভ্রমণ করেছে। জুল ভার্ন, স্যার আর্থার কোনান ডয়েল, এইচ. জি. ওয়েলস্ এবং আরও কত দিকপাল লেখকের গল্প-উপন্যাসে এই ধারাটি খুবই পুষ্ট এবং সমৃদ্ধ।
স্যার আর্থার কোনান ডয়েল একজন অনবদ্য গল্পকার। রহস্য-গল্পের সাথে সাথে কল্পবিজ্ঞানের গল্পেও সমান মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক্ হোম্স্ তাঁর রহস্য-গল্পের একচ্ছত্র নায়ক আর কল্পবিজ্ঞানের কাহিনির কেন্দ্রীয় চরিত্র বয়োপ্রবীণ বৈজ্ঞানিক প্রফেসর জর্জ এডওয়ার্ড চ্যালেঞ্জার।
একথা নিঃসন্দেহে বলা যায় যে শার্লক হোম্স্ই স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট শ্রেষ্ঠ চরিত্র এবং প্রফেসর চ্যালেঞ্জারের স্থান ঠিক তার পরেই। প্রফেসর চ্যালেঞ্জারের ক্ষুরধার শাণিত বুদ্ধি, অনন্যসাধারণ আত্মবিশ্বাস, অধ্যবসায় ও কর্মোদ্যমে সমৃদ্ধ বিচিত্রকীর্তি পাঠকবর্গকে দুর্দমনীয়ভাবে আকর্ষণ করবে।
পাঠকবর্গকে মন্ত্রমুগ্ধ করে প্রফেসর চ্যালেঞ্জার তাঁর সুযোগ্য সঙ্গী ম্যালনকে নিয়ে একের পর এক অভিযানে মেতে ওঠেন। স্যার আর্থার কোনান ডয়েলের অভিযান ও অ্যাডভেঞ্চারে ভরপুর গল্প পাঠকদের প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যায়।
প্রফেসর চ্যালেঞ্জারের কাহিনি রহস্য-রোমাঞ্চের প্রতি পাঠকবর্গের স্বাভাবিক আকাঙ্ক্ষাকে অনেকখানিই পরিতৃপ্ত করবে।
অভিযানের কাহিনি নিয়ে ‘প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র’ প্রকাশ করা হলো। বলা বাহুল্য বইটির বাংলা অনুবাদ আনন্দঘন ও বেশ স্বচ্ছন্দ হয়েছে, অনুবাদ করেছেন মণীন্দ্র দত্ত ও সুধাংসু রঞ্জন ঘোষ। বাংলা অনুবাদে প্রফেসর চ্যালেঞ্জারের সাথে গল্পকথার কল্পলোকে পাঠকের আনন্দলাভ আশা করছি।
তারিকুল হাসান
জানুয়ারি ২০১৯






একটু ইতিহাস বিষয়ক বই বাড়ান
বিশেষত বিশ্ব ইতিহাস অর্থাৎ অনুবাদ সাহিত্যের ইতিহাস
সাইন্স সেকশন রোমান্টিক গল্প ইত্যাদি প্রচুর রয়েছে ওয়েবসাইটে ভূতের গল্প অত্যাধিক
একটু জ্ঞান চর্চা সুবিধা থাকা দরকার
যতগুলো বাংলা ওয়েবসাইট পেয়েছি আপনাদের টা সবচেয়ে ভালো লেগেছে
তাই ভালোবেসে আবদারটা করলাম
আশা করি আবদারটা রাগান্বিত না হয়ে রক্ষা করবেন
বই বেশিরভাগই পাঠকদের অনুরোধক্রমে দেয়া। বিভিন্ন প্রকার পাঠকের বিভিন্ন ধরনের বই ভাল লাগে। তারা সেভাবে অনুরোধ করেন। আপনার যদি ইতিহাস-প্রবন্ধ পড়তে ভাল লাগে, আপনি অবশ্যই জানাবেন। আমরাও চেষ্টা করব আপনার পছন্দের বই সংগ্রহ করে দিতে। রাগ করার কিছু নেই। ধন্যবাদ আপনাকে।
এই লিঙ্কে বইয়ের ধরণ দেয়া আছে। এখান থেকে আপনার পছন্দের বই পড়তে পারবেন – https://www.ebanglalibrary.com/genres/
বইটি কি অসম্পূর্ণ?
হারানো জগতের অধ্যায় ১১ থেকে ১৬ পর্যন্ত নেই।
Im exciting to read this book