বন্দে মারতম প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু – জগদীশ ভট্টাচার্য

বন্দে মাতরম প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু

জগদীশ ভট্টাচার্য

পরমশ্রদ্ধাভাজনেষু—

আপনার বর্তমান শারীরিক অবস্থায় আপনাকে বিরক্ত করা অত্যন্ত অন্যায়, কিন্তু বিশেষ প্রয়োজনীয় কারণে আপনার উপদেশের জন্য লিখিতে বাধ্য হইতেছি। এর সঙ্গে পণ্ডিত জহরলালজীর একখানি চিঠি পাঠাইতেছি। তাহা হইতে দেখিবেন যে কংগ্রেস মহলে ‘বন্দে মাতরম’ গানের বিষয়ে আলোচনা চলিতেছে। ২৬শে অক্টোবর তারিখে Congress Working Committee-র যে সভা কলিকাতায় বসিবে, সেখানে এ বিষয়ে আলোচনা হইবে। হয়তো উক্ত কমিটি এই গান বর্জনের প্রস্তাব গ্রহণ করিবে। এ বিষয়ে আপনার মতামত আমি জানি না এবং জানিবার জন্য এই পত্র লিখিতেছি। বাংলা দেশে, এবং বাংলার বাহিরে হিন্দু সমাজে, খুব চাঞ্চল্য উপস্থিত হইয়াছে এবং বহু বন্ধুর অনুরোধে আপনার উপদেশ পাইবার জন্য এই পত্র লিখিতেছি।

৯ই অক্টোবরের “Comrade” পত্রিকায় বিশ্বভারতীর শ্রীযুক্ত কে. আর. কৃপালনীর এক প্রবন্ধ পাঠ করিলাম। তাহাতে শ্রীযুক্ত কৃপালনী বিশ্বভারতী পত্রিকার সম্পাদক বলিয়া নিজের পরিচয় দিয়াছেন। তিনি বন্দে মাতরম গানের বিরুদ্ধেই লিখিয়াছেন। তাঁহার মত বিশ্বভারতীর মত কি না তাহা বুঝিতে পারিতেছি না।

আপনার যদি এই মত হয় যে বন্দে মাতরম গানের বর্তমান মর্যাদা অক্ষুণ্ণ রাখা উচিত তাহা হইলে আপনি যদি পণ্ডিত জহরলাল ও মহাত্মা গান্ধীকে এ বিষয়ে লেখেন তাহা হইলে খুব ভালো হয়। মহাত্মাজীর কাছে আপনার কথার কতটা মূল্য আছে তাহা আপনি নিশ্চয়ই জানেন। জহরলালজী বোধ হয় কলিকাতায় আসিবার পথে আপনার সহিত দেখা করিবেন—অতএব আপনি ইচ্ছা করিলে এ বিষয়ে তাঁহাকে নিজেই বলিতে পারেন। মহাত্মাজীকে কিন্তু লেখাই ভালো। তিনি বোধ হয় ২৬শে অক্টোবর তারিখে কলিকাতায় পৌঁছিবেন এবং ১নং উডবার্ন পার্কে [I Woodburn Park] থাকিবেন।

সতত আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা প্রার্থনা করি। আমার বিজয়ার ভক্তিপূর্ণ প্রণাম আপনি গ্রহণ কবিবেন। ইতি—

বিনীত

শ্রীসুভাষচন্দ্র বসু

চারদিন পরে, ২০/১০/৩৭ তারিখে, কার্সিয়াং থেকেই সুভাষচন্দ্র রামানন্দ চট্টোপাধ্যায়কে লিখলেন :

শ্রদ্ধাস্পদেষু—

আপনার পত্র এইমাত্র পাইয়া বিশেষ আনন্দিত হইলাম। আমি কলিকাতায় ২৪শে তারিখে পৌঁছিব এবং সেখানে এক সপ্তাহ থাকিব। আমার ঠিকানা—38/2 Elgin Road। মহাত্মাজী ও পণ্ডিত জহরলাল ২৬ শে তারিখে কলিকাতায় পৌঁছিবেন এবং থাকিবেন—I Woodburn Park-এ। আপনি যদি মহাত্মাজীকে ‘বন্দে মাতরম’-এর বিষয়ে লেখেন, তাহা হইলে বড়ো ভালো হয়, আপনার সাহায্য এ বিষয়ে একান্ত দরকার। আমি জানি না ‘ওয়ার্কিং কমিটি’ এ বিষয়ে কী করিয়া বসিবেন—কমিটিতে আমি একমাত্র বাঙ্গালী। যদি সম্ভব হয় তাহা হইলে কবিকে অনুরোধ করিবেন মহাত্মাজীকে লিখিবার জন্য। আমি কবিকে লিখিয়াছি, কিন্তু কী ফল হইবে জানি না। অন্যান্য বিষয়ে আপনাকে পরে লিখিতেছি।

আমার বিজয়ার প্রণাম গ্রহণ করিবেন।

ইতি—

শ্রীসুভাষচন্দ্র বসু

জওহরলাল তখন কংগ্রেস সভাপতি। তিনি ২৫শে অক্টোবর একান্তভাবে কবির সঙ্গে কথাবার্তা বলে গেলেন। ২৬শে অক্টোবর রবীন্দ্রনাথ ‘বন্দে মাতরম’ সম্পর্কে তাঁর মতামত কংগ্রেস-সভাপতি জওহরলালের কাছে নিজের একান্ত-সচিবের মাধ্যমে লিখে পাঠালেন। কবির এই চিঠি এখানে সমগ্রভাবে উদ্ধারযোগ্য। তিনি লিখলেন :

An unfortunate controversy is raging round the question of suitability of ‘Bande Mataram’ as national song. In offering my own opinion about it. I am reminded that the privilege of originally setting its first stanza to the tune was mine when the author was still alive and I was the first person to sing it before a gathering of the Calcutta Congress, To me the spirit of tenderness and devotion expressed in its first portion, the emphasis it gave to beautiful and beneficient aspects of our motherland made special appeal so much so that I found no difficulty in dissociating it from the rest of the poem and from those portions of the book of which it is a part, with all sentiments of which, brought up as I was in the monotheistic ideals of my father, I could have no sympathy.

It first caught on as an approapriate national anthem at the poignant period of our strenuous struggle for asserting the people’s will against the decree of separation hurled upon our province by the ruling power. The subsequent developments during which ‘Bande Mataram’ became a national slogan cannot, in view of the stupendous sacrifices of some of the best of our youths, be lightly ignored at a moment when it has once again become necessary to give expression to our triumphant confidence in the victory of our cause.

I freely concede that the whole of Bankim’s ‘Bande Mataram’ poem read together with its context is liable to be interpreted in ways that might wound Moslem susceptibilities, but a national song though derived from it which has spontaneously come to consist only of the first two stanzas of the original poem, need not remind us every time of the whole of it, much less of the story with which it was accidentally associated. It has acquired a separate individuality and an inspiring significance of its own in which I see nothing to offend any sect or community.

মুখ্যত রবীন্দ্রনাথের এই সমর্থন লাভ করে, ১৯৩৭ খ্রিস্টাব্দের ২৮শে অক্টোবর ‘কংগ্রেস ওয়ার্কিং কমিটি’ সিদ্ধান্ত করেন যে, জাতীয়-সভাসমিতিতে ‘বন্দে মাতরম’ গাওয়া হলে এই গানের শুধু প্রথম দুটি কলি গাওয়া হবে। তবে এই গানের পরিবর্তে অন্য কোনো সর্বজনগ্রাহ্য গান পরিবেশন করার পূর্ণ স্বাধীনতা উদ্যোক্তাদের থাকবে।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির এই ঐতিহাসিক প্রস্তাবের মুসাবিদা করেন জওহরলাল স্বয়ং। দিল্লির ‘নেহরু স্মারক প্রদর্শনশালা’য় জওহরলালের হস্তাক্ষরে মুসাবিদাটি রক্ষিত আছে।১০২ আমরা তার নির্বাচিত প্রাসঙ্গিক অংশ নিম্লে উদ্ধার করছি :

…The song and words ‘Bande Mataram’ were considered seditious by the British Government and were sought to be suppressed by violence and intimidation. At a famous session of the Bengal Provincial Conference held in Barisal in April 1906, under the Presidentship of Shri, A. Rasul, a brutal lathi charge was made by the police on the delegates and volunteers and the ‘Bande Mataram’ badges worn by them were violently torn off. Some delegates were beaten so severely as they cried ‘Bande Mataram’ that they fell down senseless. Since then, during the past thirty years, innumerable instances of sacrifice and suffering all over the country have been associated with ‘Bande Mataram’ and men and women have not hesitated to face death even with that cry on their lips, The song and the words thus became symbols of national resistance of British imperialism in Bengal especially, and generally, in other parts of India. The words ‘Bande Mataram’ became a slogan of power which inspired our people, and a greeting which ever remind us of our struggle for national freedom.

… … … …

The Working Committee feel that past associations, with their long record of suffering for the cause, as well as popular usage, have made the first two stanzas of this song a living and inseparable part of our national movement and as such they must command our affection and respect. There is nothing in these stanzas to which any one can take exception. The other stanzas of the song are little known and hardly ever sung. They contain certain allusions and a religious ideology which may not be in keeping with the ideology of other religious groups in India.

The Committee recognise the validity of the objection raised by Muslim friends to certain parts of the song. While the Committee have taken note of such objection in so far as it has intrinsic value the Committee wish to point out that the modern evolution of the use of the song as part of National life is of infinitely greater importance than its setting in a historical novel before the national movement had taken shape. Taking all things into consideration therefore the Committee recommend that wherever the Bande Mataram is sung at national gatherings only the first two stanzas should be sung with perfect freedom to the organisers to sing any other song of an unobjectionable character, in addition to, or in the place of, the Bande Mataram song.

জওহরলাল-রচিত এই প্রস্তাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি মেনে নিলেন ‘the validity of the objection raised by Muslim friends to certain parts of the song.’ বলাই বাহুল্য, জওহরলাল দুর্গা, কমলা এবং বাণী—এই তিন হিন্দুদেবীর নামই শুধু দেখেছেন। সংগীতের ভাবার্থে অনুপ্রবেশ করে এই নামত্রয়ের অর্থ ও তাৎপর্য অনুধাবন করে দেখার আবশ্যকতা অনুভব করেননি। এই সম্পর্কে রবীন্দ্রনাথের বিবৃতিও তাঁকে বিশেষভাবেই প্রভাবিত করেছিল এ কথা অনুমান করা অসঙ্গত হবে না। তাছাড়া ভারতের অহিন্দু সম্প্রদায়ের প্রতি সমদর্শী মহানুভবতাও নিশ্চয়ই তাঁকে অনুপ্রাণিত করেছিল। কংগ্রেস যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, এ কথা প্রমাণ করা সেদিন বড়ো প্রয়োজনীয় হয়ে পড়েছিল।

কিন্তু প্রস্তাবের অনুজ্ঞা অংশ ‘বন্দে মাতরম’-এর অশুভ ভবিষ্যতের সুত্রপাত করেছে। ওয়ার্কিং কমিটি যদি সেদিন এই মহাসংগীতের প্রথম দুটি স্তবক গ্রহণ করেই ক্ষান্ত হতেন তাহলেও হয়তো বলার কিছু ছিল না। কেননা স্বাধীনতা সংগ্রামে ‘বন্দে মাতরম’ যে মহাপ্রেরণা সঞ্চার করেছে, প্রারম্ভিক ভূমিকায় জওহরলাল তার যে বলিষ্ঠ স্বীকৃতি দিয়েছেন, তাতে তার প্রতি সুবিচারই করা হ’ত। তিনি বলেছেন, ‘There is nothing in the stanzas to which any one can take exception.’ এই উক্তি যদি অকপট হয় তাহলে যে-দুটি স্তবক ‘living and inseparable part of our national movement’ তার বদলে অন্য কোনো গান গাওয়ার প্রশ্ন ওঠে কেন?

শুধু প্রশ্নই নয়, জাতীয় সংগীতের একটি প্রামাণ্য সংকলনগ্রন্থ রচনার প্রস্তাবও ওয়ার্কিং কমিটি করলেন। উক্ত সংকলনগ্রন্থে সংগীত নির্বাচনের জন্য একটি সাব-কমিটিও গঠিত হল। তার চারজন সদস্য হলেন মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু ও নরেন্দ্র দেব। তাঁরা প্রচলিত অন্যান্য জাতীয় সংগীত পরীক্ষা করবেন। এমন কী, কেউ যদি তাঁর নিজের লেখা নতুন গান পাঠাতে চান তাও তাঁরা গ্রহণ করবেন। কিন্তু, বলা হল, যে-সব গান সহজ হিন্দুস্থানীতে লেখা, অথবা সহজেই হিন্দুস্থানীতে অনুবাদ করা সম্ভব, সেগুলিই সাব-কমিটি গ্রহণ করবেন। ইংরেজি বয়ানে বলা হয়েছেন :

Only such songs as are composed in simple Hindustani or can be adapted to it, and have a rousing and inspiring tune will be accepted by the sub-committee for examination.

এখানেই শেষ নয়, প্রস্তাবের উপসংহারে বলা হল, ওয়ার্কিং কমিটি প্রদেশ কংগ্রেস কমিটিগুলির কাছে সুপারিশ করছেন, তাঁরা যেন তাঁদের নিজ নিজ প্রাদেশিক ভাষায় অনুরূপ ব্যবস্থা অবলম্বন করেন।

ওয়ার্কিং কমিটির এই প্রস্তাব নিখিল ভারত কংগ্রেস কমিটিতে অনুমোদিত হল। সবচয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল রবীন্দ্রনাথকে এই প্রস্তাবের সঙ্গে জড়িয়ে রাখা। বলা হল, সাব-কমিটি রবীন্দ্রনাথের সঙ্গে পরামর্শ করবেন এবং তাঁর উপদেশ গ্রহণ করবেন।

ভাবতে বিস্ময় লাগে, জওহরলালের মতো রাষ্ট্রনীতিবিশারদ নেতৃ-পুরুষের সেদিন মনে হয়েছে, কোনো দেশের জাতীয় সংগীত ফরমাস দিয়ে তৈরি করা যায়। জাতীয় সংগীত যে জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, তা যে জাতীয় ঐতিহ্য থেকেই উৎসারিত জাতীয় বীরবৃন্দের প্রাণস্পন্দনে সঞ্জীবিত, এই সত্য বিস্মৃত হলে যে বিভ্রান্তি ঘটে সেদিন কংগ্রেস-নেতৃবৃন্দের সেই বিভ্রান্তিই ঘটেছিল।

এই প্রসঙ্গে বিশ্ববিশ্রুত ফরাসি জাতীয় সংগীত ‘মার্সাই’ (Marseillaise)-এর কথা মনে পড়ে। একদিক দিয়ে ‘বন্দে মাতরম’-এর সঙ্গে এর একটা সাদৃশ্য রয়েছে। স্বদেশি আন্দোলনের দিনে ‘বন্দে মাতরম’ ছিল সপ্তকোটিকণ্ঠের জীবনসংগীত। ধীরে ধীরে তা সারা ভারতের জাতীয় সংগীতে রূপান্তরিত হয়। ‘মার্সাই’-সংগীতও প্রথমে ছিল ‘রাইন-বাহিনীর রণসংগীত’—Battle song of the Rhine Army’. এর রচয়িতা Rouget de Lisle নামে একজন রাজভক্ত এঞ্জিনিয়ার অফিসার। গানটির প্রথম ছটি স্তবক তিনি রচনা করেন ১৭৯২ খ্রিস্টাব্দের ২৪/ ২৫ এপ্রিলে স্ট্রাসবুর্গে। গানটি অপ্রত্যাশিত দ্রুতগতিতে জনপ্রিয়তা অর্জন করে। মার্সাই শহরের জনগণ তাঁদের বিভিন্ন সভাসমিতিতে গান করার জন্য সংগীতটি নির্বাচন করেন। গানের এই বিস্ময়কর জনপ্রিয়তা দেখে এর রাজানুগ্রহধন্য রচয়িতা কিঞ্চিৎ ভীত হয়ে ওঠেন। Lamartine লিখছেন, ‘It was the fire-water of the Revolution.’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *