১৫০. লাহোর প্রস্তাব : ৫ মার্চ ১৯৪০
মুসলিম লিগের লাহোর সম্মেলনে হকশাহের, জিন্না ও আরো সব মুসলিম নেতারা পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে সেই আকাঙ্ক্ষিত ঐক্য আকার দিলেন। প্রস্তাব উদ্ঘাটন করলেন ফজলুল হক।
সারা প্যান্ডেলের হাজার হাজার ডেলিগেট সমুদ্রের আওয়াজ তুলে সেই প্রস্তাবটিকে প্রায় স্বর্গীয় নির্দেশ মনে করে শুনল। আবেগে কারো কারো চোখ দিয়ে জল পড়ছিল। কেউ-কেউ মাটিতে মাদুর বিছিয়ে হাঁটু ভাঁজ করে পদতল মুড়ে দিয়ে আল্লার দোয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন, দুই হাতের তেলো জড়ো করে। অত বড় সম্মিলনে সকলেই যে এমন আচরণ করছিলেন, তা নয়। কিন্তু হকশাহেব যখন প্রস্তাবটি পড়ছিলেন, তখন সেই সমাবেশ থেকে এইরকম আচরণ ও ব্যবহারই দেখতে পান। যাঁরা অতটা আবেগপ্লুত হননি, তাঁরাও নিজেদের জায়গায় বসে হাসি-হাসি মুখেই শুনছিলেন। জনসভার বক্তা হিশেবে হকশাহেবের সমতুল্য পাওয়া মুশকিল। তিনি টের পেয়ে যেতেন, তাঁর কথা যারা শুনছে, তারা তাঁর কথার কী মানে করছে। লাহোরে হকশাহেব এই প্রস্তাবের প্রতিক্রিয়া দেখে, মাঝেমধ্যে হঠাৎ প্রস্তাব থেকে চোখ তুলে তাকাচ্ছিলেন। সমাবেশের হাততালি উচ্চতর হত। কখনো-বা হকশাহেব ‘আই রিপিট’ বলে একটি বাক্য আবার পড়ছিলেন।
১. হোয়াইল অ্যাপ্রুভিং অ্যান্ড এনডর্সিং দি অ্যাকশন টেকন বাই দি কাউন্সিল অ্যান্ড দি ওয়ার্কিং কমিটি অব দি অল ইন্ডিয়া মুসলিম লিগ, অ্যাজ ইনডিকেটেড ইন দেয়ার রেজোলিউশন ডেটেড দি 27থ্ অব অগাস্ট, 17থ্ অ্যান্ড 18থ্ অব সেপ্টেমবার অ্যান্ড 22ন্ড অব অক্টোবর 1939, অ্যান্ড অব ফেব্রুয়ারি 1940 অন দি কনস্টিটিউশন্যাল ইস্যু, দিস সেসন অব দি অল ইন্ডিয়া মুসলিম লিগ এমফেটিক্যালি রিইট্যারেটস দ্যাট দি স্কিম অব ফেডারেশন এমবডিড ইন দি গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট, 1935 ইজ টোট্যালি আনস্যুটেড টু অ্যান্ড আনওয়ার্কেবল ইন দি পিকিউলিয়ার কনডিশনস অব দিস কানট্রি অ্যান্ড ইজ অল টুগেদার আনঅ্যাকসেপ্টবল টু মুসলিম ইন্ডিয়া।
২. ইট ফার্দার রেকর্ডস ইটস এমফ্যাটিক ভিউ দ্যাট হোয়াইল দি ডিক্লের্যাশন ডেটেড দি 18থ্ অব অক্টোবর, 1939 মেড বাই দি ভাইসরয় অন বিহাফ অব হিজ মেজেস্টিস গভর্নমেন্ট, ইজ রিঅ্যাসিয়োরিং ইন সো ফার অ্যাজ ইট ডিক্লেয়ারস দ্যাট দি পলিসি অ্যান্ড দি প্ল্যান অন হুইচ দি গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইজ বেসড উইল বি রিকনসিডার্ড ইন কনসালটেশন হুইথ ভেরিয়াস পার্টিজ, ইনটারেস্ট অ্যান্ড কমিউনিটিজ ইন ইন্ডিয়া, মুসলিম ইন্ডিয়া উইল নট বি স্যাটিসফায়েড আনলেস দি হোল কনস্টিটিউশন্যাল প্ল্যান ইজ রিকনসিডার্ড ডি নোভো, অ্যান্ড দ্যাট নো রিভাইজড প্ল্যান উড বি অ্যাকসেপটেবল টু দি মুসলিম আনলেস ফ্রেমড উইথ দেয়ার আপ্রুভ্যাল অ্যান্ড কনসেন্ট।
৩. রিজলভ্ড্ দ্যাট ইট ইজ দি কনসিডার্ড ভিউ অব দিস সেশন অব দি অল ইন্ডিয়া মুসলিম লিগ দ্যাট নো কনস্টিটিউশন্যাল প্ল্যান উড বি ওয়ার্কেবল ইন দিস কান্ট্রি অর অ্যাকসেপটেবল টু দি মুসলিম আনলেস ইট ইজ ডিজাইন্ড অন দি ফলোয়িং বেসিস, দ্যাট জিয়োগ্রাফিক্যালি কনটিগুয়াস ইউনিটস আর ডিমার্কেটেড ইনটু রিজিয়নস হুইচ সুড বি সো কনস্টিটিউটেড উইথ সাচ টেরিটোরিয়্যাল রিঅ্যাডজাস্টমেন্টস অ্যাজ মে বি নেসেসারি দ্যাট দি এরিয়াজ ইন হুইচ দি মুসলিম আর নিউম্যারোটিকালি ইন এ মেজরিটি, অ্যাজ ইন দি নর্থ-ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন জোনস ইন ইন্ডিয়া, সুড বি গ্রুপড টু কনস্টিটিউট ‘ইনডিপেনডেন্ট স্টেটস’, ইন হুয়িচ দি কনস্টিটুয়েন্ট ইউনিটস স্যাল বি অটোনমাস অ্যান্ড সোভরেন : দ্যাট অ্যাডিকোয়েট, ইফেক্ট অ্যান্ড ম্যানডাটেরি সেফগার্ডস সুড বি স্পেসিফিক্যালি প্রোভাইডেড ইন দি কনস্টিটিউশন ফর দি মাইনরিটিজ ইন দি ইউনিটস অ্যান্ড দি রিজিয়নস ফর দি প্রোটেকশন অব দেয়ার রিলিজিয়াস, কালচারাল, ইকনমিক, পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার রাইটস অ্যান্ড ইনটারেস্টস ইন কনসাল্টেশন উইথ দেম।
দিস সেশন ফারদার অথরাইজেস দি ওয়ার্কিং কমিটি টু ফ্রেম এ স্কিম অব কনস্টিটিউশন ইন অ্যাকর্ড্যান্স উইথ দিজ বেসিক প্রিন্সিপলস, প্রোভাইডিং ফর দি অ্যাজামশন ফাইন্যালি বাই দি রেসপেকটিভ রিজিয়নস অব অল পাওয়ার্স সাচ অ্যাজ ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমিউনিকেশন, কাস্টমস অ্যান্ড সাচ আদার ম্যাটারস অ্যাজ মে বি নেসেসারি।
