• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মৃত্যুর মুখ – মৃগাঙ্ক ভট্টাচার্য

লাইব্রেরি » মৃগাঙ্ক ভট্টাচার্য » মৃত্যুর মুখ – মৃগাঙ্ক ভট্টাচার্য
মৃত্যুর মুখ - মৃগাঙ্ক ভট্টাচার্য
লেখক: মৃগাঙ্ক ভট্টাচার্যবইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

মৃত্যুর মুখ – মৃগাঙ্ক ভট্টাচার্য

প্রথম প্রকাশ – ১লা বৈশাখ ১৪৩৩। এপ্রিল 2026

.

শুভাশিস ঘোষ
সুহৃদপ্রতিমেষু

মুখবন্ধ

কেউ কেউ বলেন, ভয় পাওয়া নাকি এক ধরনের মর্ষকাম। এতে রক্তে অ্যাড্রিনালিন বাড়ে। আসলে বাস্তবে থাকুক কি না থাকুক ভূত পেত্নি দত্যি দানো নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

সে কারণেই সিনেমায় বা সাহিত্যে ভূতপ্রেতের অহরহ দেখা মেলে। ভূতের বই পড়তে ভালোবাসেন বেশির ভাগ পাঠক। ভূতপ্রেতে বিশ্বাস করা বা না করার সঙ্গে ভূতের গল্প কাহিনি পড়ার কোনও সম্পর্ক নেই। কোনও মৃতদেহের মধ্যে অলৌকিক উপায়ে প্রাণ সঞ্চার হলে তাকে বলে দানোয় পাওয়া।

কেউ বলেন, দানো কথাটা এসেছে দানব থেকে। কেউ আবার বলেন দানোর সঙ্গে দানবের কোনও সম্পর্ক নেই। এ নিয়ে নানা মুনির নানা মত। তবে একটা ব্যাপার কেউই স্বীকার করতে দ্বিধা করবেন না যে, মানুষ ভয় পেতে ভালোবাসে।

এই বইতে রয়েছে ‘গোপন নদীর কিনারে’ এবং ‘মৃত্যুর মুখ’ নামে দুটি অতিপ্রাকৃত ও ডার্ক ফ্যান্টাসি গোত্রের উপন্যাস। ‘গোপন নদীর কিনারে’ একটি শারদ পত্রিকায় প্রকাশিত হবার পর বহু পাঠকের মনোযোগ আকর্ষণ করেছিল। সেই উপন্যাসটিকে কিছুটা পরিমার্জন করে রাখা হয়েছে এখানে। এই বইয়ের দ্বিতীয় উপন্যাসটির নাম ‘মৃত্যুর মুখ’। পাণ্ডুলিপি থেকে সরাসরি সংকলিত হয়েছে এই অতিলৌকিক ঘরানার উপন্যাস। দুটি উপন্যাসই গা ছমছমে ভয়ের এবং প্রাপ্তমনস্ক পাঠকের কথা ভেবে লেখা। বইটি শেষ করার পর পাঠকের অ্যাড্রিনালিন রাশ হয় কি না সেটাই দেখার।

মৃগাঙ্ক ভট্টাচার্য
জানুয়ারি, ২০২৬

.

ফ্ল্যাপের লেখা

বাংলা অসম সীমানার মহিষবাথান ফার্মে কাজ করতে এসে দানা বাঁধে আনিস আর জাফরের বন্ধুত্ব। স্থানীয় যুবতী জরির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় আনিসের। তার সঙ্গে ঘর ছেড়ে পালায় জরি। কিছুদিন পর নদীতে ভেসে ওঠে আনিস আর জরির পচা-গলা লাশ। জাফর ট্রান্সফার নিয়ে চলে যায় কলকাতায়। এক বছর পর সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে মহিষবাথানের জঙ্গলে বেড়াতে এসে জরি আর আনিসের সঙ্গে আকস্মিকভাবে দেখা হয়ে যায় জাফরের! তাহলে সেদিন নদীর জলে ভেসে ওঠা দুটো লাশ কাদের ছিল? 

ভুটান পাহাড় থেকে নেমে এসেছে দোলনা নদী। কালেভদ্রে জল আসে সেই নদীর শুকনো খাতে। তবে হেমগুড়ির লোক জানে, একবার যদি সেই মজা খাতে জল ঢুকে পড়ে, তাহলে অপঘাতে মরতে হয় গ্রামের কাউকে না কাউকে। এক সকালে শুকনো খাতে জল দেখতে পায় কনকচাঁদ। সেদিনই এক ঘনঘোর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে সে দেখে, নদীর কিনারে পড়ে আছে হেমগুড়ি গ্রামের মেয়ে ফুলকি। গায়ে একটা সুতোও নেই। লাশকাটা ঘরে নিয়ে গেলে উঠে বসে ফুলকি। তারপর? 

একমলাটে ২টি অলৌকিক আতঙ্ক।

Book Content

মৃত্যুর মুখ 14 Topics
Lesson Content
0% Complete 0/14 Steps
মৃত্যুর মুখ – ১
নির্জন জলের রং
অন্ধকারের ঘুম
সূর্য নক্ষত্র নারী
নীল কস্তুরী আভার চাঁদ
ভিজে মেঘের দুপুরে
নরম নদীর নারী
অনন্ত রৌদ্রের অন্ধকার
কুয়াশায় যাত্রা সকলের
সময়ের সমুদ্রের পারে
নীল হাওয়ার সমুদ্রে
বিমর্ষ পাখির রঙে
শরীরে মমির ঘ্রাণ
রাত্রির কিনার দিয়ে
গোপন নদীর কিনারে 13 Topics
Lesson Content
0% Complete 0/13 Steps
গোপন নদীর কিনারে – ১
গোপন নদীর কিনারে – ২
গোপন নদীর কিনারে – ৩
গোপন নদীর কিনারে – ৪
গোপন নদীর কিনারে – ৫
গোপন নদীর কিনারে – ৬
গোপন নদীর কিনারে – ৭
গোপন নদীর কিনারে – ৮
গোপন নদীর কিনারে – ৯
গোপন নদীর কিনারে – ১০
গোপন নদীর কিনারে – ১১
গোপন নদীর কিনারে – ১২
গোপন নদীর কিনারে – ১৩

Reader Interactions

Comments

  1. Ruban Poddar

    September 1, 2026 at 2:40 am

    স্মরনজিত চক্রবর্তীর ছটি গল্প, অভিক দত্তের না হয় রহিতে কাছে বইগুলো আপলোড করুন

    Reply
  2. Deep Das

    September 1, 2026 at 8:58 am

    Thank you amar onurodh rakhar jonno

    Reply
  3. Debasree Pal

    September 1, 2026 at 10:37 am

    Bani basur mahabharat series ta please upload korben

    Reply
  4. দীনেশ

    September 2, 2026 at 1:03 am

    কৌশিক দাশের বইগুলি আপলোড করার অনুরোধ রইলো

    Reply
  5. Sanjana

    September 3, 2026 at 3:14 am

    Kaushik das er norokpuran koun please

    Reply
  6. কুশানাভ

    October 5, 2026 at 2:22 pm

    সনৎ ঠাকুর সিরিজ। সুপর্ণা নাথ এর লেখা

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.