স্টর্ম সার্জ
৩ রা ডিসেম্বর, ০২:০৭ এ.এম.
আরব সাগর
দেরি হয়ে গিয়েছে।
সাফিয়ার কেবিনের খোলা দরজার সামনে এসে দাঁড়িয়েছে পেইন্টার । একটা ল্যাম্পের আলোয় ভেতরটা পরিষ্কার দেখা যাচ্ছে। জানে জাহাজটায় মাইন পাতা হয়েছে, কিন্তু তাও এক মুহূর্তের জন্য ইতস্তত করল ও।
ক্লে-এর দেহের পাশে বসে আছে কারা। পেইন্টার ভয় পাচ্ছে, সাফিয়াকেও না একই অবস্থায় দেখতে হয়। মৃত, কিন্তু সত্যটা তো ওকে জানতেই হবে। মেয়েটা ওকে বিশ্বাস করেছিল। এক হিসেবে এই সবগুলো মৃত্যুর দায় ওর উপর এসে পরে। যথেষ্ট করিতকর্মা হতে পারেনি সে, পারেনি সাবধান হতে। ঠিক ওর নাকের ডগার নিচ দিয়ে মিশন সম্পন্ন করেছে ক্যাসান্দ্রা ।
দরজাটা আরো কিছুদূর খুলল পেইন্টার। পলক না ফেলেই কেবিনটায় নজর বুলাল। খালি।
চোখে অবিশ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করল সে। ঘরে জেসমিনের গন্ধ ভাসছে। কিন্তু এই রুমের অধিবাসীর আর কোন হদিশ নেই, এমনকি ধস্তাধস্তির চিহ্নও নেই। নেই লোহার হৃদপিন্ডটাকে বহনকারী ধাতব স্যুটকেসটাও।
দুশ্চিন্তা আর বিভ্রান্তিতে ভরে উঠল ওর মন, ঠায় দাঁড়িয়ে রইল সে। পেছন থেকে একটা গোঙানোর আওয়াজ ভেসে এল।
“বেঁচে আছে ক্লে!” প্যাসেজ থেকে বলে উঠল কারা। দৌড়ে সেদিকে এগোল পেইন্টার। যুবকটার পাশে বসে আছে কারা, দুই আঙুলের ফাঁকে কিছু একটা ধরে আছে। “পিঠে এটাকে বিধে থাকতে দেখেছি।”
ক্লে এর বুকের হালকা ওঠা-নামাটা এতোক্ষণে নজরে পড়ল পেইন্টারের। এর আগে দেখতে পায়নি কেন? উত্তরটাও জানে সে। এতক্ষণ না ভেবেই সব কাজ করে গিয়েছে ও, নিশ্চিত মৃত্যুর ভয় ওকে পঙ্গু করে দিয়েছিল।
হাতটা তুলে ধরল কারা, একটা ছোট ডার্ট ধরে আছে।
“ট্রাংকুইলাইজার।” বলল পেইন্টার। সাফিয়ার কেবিনের দরজার দিকে তাকাল সে। ট্রাংকুইলাইজার । মেয়েটাকে তাহলে ওদের জীবিত দরকার। এই মিশনের উদ্দেশ্য তাহলে চুরির সাথে সাথে অপহরণও। আরেকটু হলেই হেসে ফেলত পেইন্টার-কিছুটা ক্যাসান্দ্রার চালাকির জন্য, আর কিছু স্বস্তি পেয়ে। সাফিয়া এখনও বেঁচে আছে।
“আমরা ছেলেটাকে এখানে ফেলে রেখে যেতে পারিনা।” বলল কারা। নড করল সে। সাবমারসিবলটার কথা মনে পড়ে গেল। আর কতক্ষণ সময় আছে হাতে? “ওর সাথে থাক।”
“তুমি কোথায়-“
ব্যাখ্যা করার সময় নেই। লোয়ার ডেকের দিকে গেল পেইন্টার-ড্যানি, ওমাহা আর ওর পার্টনারের খোঁজে। সাফিয়ার ন্যায় ওদের কেবিনগুলোও ফাঁকা। সবাইকে অপরহণ করা হলো নাকি?
রক্তাক্ত নাক নিয়ে জাহাজের রাঁধুনিকে পড়ে থাকতে দেখল সে। কিন্তু লোকটা অজ্ঞান হয়ে আছে। আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে এল পেইন্টার ।
কারা কিভাবে যেন ক্লে-এর জ্ঞান ফিরিয়ে এনেছে, অবশ্য এখনও পুরোপুরি ফেরেনি। মাথা এক পাশে কাত হয়ে আছে যুবকের, মুখ দিয়ে অনর্থক শব্দ বলছে। “এসো,” বলেই ক্লে-এর এক বাহু ধরে ছেলেটাকে দাঁড় করিয়ে দিল। মনে হলো, এক বস্তা সিমেন্টকে দাঁড় করাচ্ছে।
মেঝেতে পড়ে থাকা চশমাটা তুলে নিল কারা, “এখন কোথায় যাচ্ছি?”
“জাহাজ পরিত্যাগ করত হবে।”
“অন্যান্যদের কি হবে।”
“কেউ নেই। সাফিয়া আর অন্যরা উধাও।”
সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল ওরা। একেবারে শেষ ধাপে এসে পৌছালে, একটা ছায়া ওদের উপর এসে পড়ল। ছায়াটার মালিক খুব দ্রুত গতিতে আরবীতে কিছু একটা বলল। এতটা দ্রুত যে কিছু বুঝতে পারল না পেইন্টার। “ক্যাপ্টেন আল-হাফি।” চিনতে পারল কারা। পেইন্টার লোকটার সম্পর্কে জানে। ডেজার্ট ফ্যান্টমদের লিডার এক ব্যক্তি।
“হোল্ড থেকে গুলি নিয়ে আসা দরকার।” দ্রুত বলে উঠল ক্যাপ্টেন, “আর আপনাদের দরকার নিরাপদ আশ্রয়ে যাওয়া।”
পেইন্টার থামিয়ে দিল লোকটাকে, “যা গুলি আছে, তাতে কতক্ষণ চলছে?”
“মিনিটখানেকের বেশি না।” শ্রাগ করল ক্যাপ্টেন।
“আক্রমণকারীদের কোনক্রমেই জাহাজ ছেড়ে পালাতে দেয়া যাবে না ভেবে বলল পেইন্টার। এতক্ষণ সাবাব ওমান উড়িয়ে দেয়া হয়নি, তার কারণ একটাই হতে পারে-বিস্ফোরক বসাবার দায়িত্ব ছিল যে দলের উপর, সেটা এখন জাহাজে অবস্থান করছে। এরা চলে গেলে, ক্যাসান্দ্রা জাহাজ উড়িয়ে দিতে বিন্দুমাত্র ইতস্তত করবে না।
দরজার মুখে আরেকটা অবয়ব দেখতে পেল পেইন্টার-একটু আগে দেখা মত অস্ত্রধারী। ক্লে কে মেঝেতে শুইয়ে রেখে লাশের দিকে এগোল ও, হয়তো কাজে লাগাবার মতো কিছু পাওয়া যেতে পারে।
ক্যাপ্টেন আল-হাফি ওর সাথে যোগ দিল। “আমি লাশটাকে টেনে এনেছি। আশা ছিল যদি কিছু গুলি বা একটা গ্রেনেড পাওয়া যায়।” তিক্ত স্বরে বলল সে। একটা গ্রেনেড এই অচলাবস্থা দূর করার জন্য যথেষ্ট। দ্রুত মরদেহটাকে পরীক্ষা করে দেখল পেইন্টার, টান দিয়ে খুলে ফেলল মাস্ক। লোকটার গলায় একটা সাবভোকালাইজিং রেডিও। জিনিসটা খুলে নিয়ে নিজের কানে এয়ারপিসটা ঢুকালো। কোন আওয়াজ নেই, এমনকি ঝির ঝির কোন শব্দ পর্যন্ত হচ্ছে না। পুরো টিম রেডিও সাইলেন্স-এ আছে। লোকটার নাইট ভিশন গগলস খুঁজে পেয়ে পকেটে পুরল সে। এরপরই নজরে পড়ল লোকটার বুকের উপরে। একটা পুরু স্ট্র্যাপ দিয়ে ইকেজি (হৃদস্পন্দন দেখার যন্ত্র) মনিটর লাগানো আছে লোকটার বুকে।
“ড্যাম।”
“কী হলো?” জানতে চাইল কারা।
“আমাদের কপাল ভালো যে ক্যাপ্টেন গ্রেনেড খুঁজে পায়নি।” বলল পেইন্টার, “এই লোকগুলোর সাথে স্ট্যাটাস মনিটর লাগানো। এদের মেরে ফেলা আর পালাতে দেয়া একই কথা। উভয় ক্ষেত্রে এদের দলের লোক জাহাজ উড়িয়ে দেবে।”
“জাহাজ উড়িয়ে দেবে?” চোখ সরু করে জানতে চাইল আল-হাফি, এখন ইংরেজিতে কথা বলছে।
দুএক কথায় লোকটাকে পরিস্থিতি বুঝিয়ে বলল পেইন্টার। “এর দলের লোকদের আগে আমাদেরকে অবশ্যই জাহাজ পরিত্যাগ করতে হবে। স্টার্নের পেছনে একটা লঞ্চের মত জিনিস দেখতে পেলাম বলে মনে হলো।”
“হ্যা, জাহাজের সম্পত্তি।”
“কিন্তু ঐ হারামীরা তো আমাদের আর লঞ্চের মাঝখানে দাড়িয়ে আছে।”
ক্যাপ্টেন আল-হাফি তর্ক করল, “জাহাজের নিচের ডেক ধরে এগোলে কেমন হয়? অবশ্য আমার লোকরা গুলি বন্ধ করলেই ওরা পালাবে।”
খোঁজাখুজি বাদ দিয়ে খোলা ডেকের দিকে তাকাল পেইন্টার। বন্দুকযুদ্ধের তীব্রতা কমে এসেছে, কারও কাছেই আর বেশি গুলি নেই। তাই গুনে গুনে খরচ করতে হচ্ছে।
তবে ডেজার্ট ফ্যান্টমদের ঝামেলা বেশী। ওরা আক্রমণকারীদের যেতেও দিতে পারছে না, আবার মেরেও ফেলতে পারছে না।
আরেকটা অচলাবস্থা। কিন্তু আসলেই কি তাই? আচমকা একটা বুদ্ধি মাথায় আসতেই ঘুরে দাড়াল। কিন্তু ও মুখ খোলার আগেই, পেছনের ডেক থেকে তীব্র একটা আওয়াজ ভেসে এল। বাইরের দিকে তাকাল সে। প্রচন্ড তীব্রতায় খুলে গেল হ্যাচ, তিনটা ঘোড়া বন্যার পানির বেগে বাইরে বেরিয়ে এল। ডেক ধরে এগোল আরবী ঘোড়া। শুরু হলো নতুন তান্ডব। একটা ঘোড়া, মাদী, আক্রমণকারীদের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল। গুলির শব্দ শোনা গেল, সেই সাথে মাদীটার চিৎকার। এরিমাঝে বের হয়ে এল চতুর্থ ঘোড়াটা, সেই সাদা আরবী স্ট্যালিয়ন। ডেক ধরে অপূর্ব গতি আর ছন্দে এগিয়ে যাচ্ছে। ছন্দ দেখেই বোঝা যাচ্ছে, এবার আর আগের বারের মত অনিয়ন্ত্রিত নয় এই চলা।
স্যাডলে বসে আছে ওমাহা, দুই হাতে দুই পিস্তল। একদম কাছে এসে আক্রমণকারীদের দিকে তাক করে দুই বন্দুক থেকেই গুলি করল। দুজন লুটিয়ে পড়ল ডেকে। “না!” বলতে বলতে ডেকে বেরিয়ে এল পেইন্টার। গুলির শব্দে ঢাকা পরে গেল ওর চিৎকার।
পেছনের হ্যাচের পাশে নড়চড়ার আভাস দেখে ও বুঝতে পারল যে কোরাল স্নাইপার হিসেবে অবস্থান নিয়ে নিয়েছে। ঘাড়ে এতক্ষণ একটা রাইফেল ঝোলানো ছিল, এবার সেটা একমাত্র অবশিষ্ট আক্রমণকারীর দিকে তাক করল। স্টারবোর্ডের রেলিং-এর দিকে ঝাঁপ দিল আক্রমণকারী, পানিতে লাফ দিতে চায়। কিন্তু সেই সুযোগ আর পেল না, গর্জে উঠল কোরালের রাইফেল ।
মাঝ পথে কেঁপে উঠল আক্রমণকারী, মনে হলো ঘোড়ার লাথি খেয়েছে। লোকটার মাথার বা পাশ উড়ে গিয়েছে।
চিতকার করতে গিয়েও নিজেকে থামাল পেইন্টার।
অবশেষে অচলাবস্থার শেষ হয়েছে। কিন্তু দলের সবাই মারা যাওয়ায় জাহাজটা উড়িয়ে দিতে ক্যাসান্দ্রার আর কোন বাঁধা রইল না।
০২:১০ এ.এম.
জোডিয়াক থেকে হোভারক্রাফটে ওঠার সময় ঘড়ি দেখল ক্যাসান্দা। দশ মিনিট পিছিয়ে আছে ওরা। ডেকে উঠে জন কেনকে দেখতে পেল সে।
লোকটা ওর দিকে এগিয়ে এল। দুজনকে নির্দেশ দিল, তারা যেন কিউরেটরের অজ্ঞান দেহটাকে উপরে উঠিয়ে আনে। বাতাসের বেগ এখন অনেক বেশী, তাই সিড়ি বেয়ে ওঠাটাও পরিণত হয়েছে ব্যায়ামে। ক্যাসান্দ্রা স্যুটকেসটা হাতে নিল। সফলভাবে মিশন সম্পন্ন করেছে ওরা।
কেন ওর পাশে এসে দাঁড়াল। পুরো কালো পোষাক পরিহিত লোকটাকে মানুষ না, ছায়া বলাই অধিক যুক্তিসংগত।
“দ্য আর্গস আট মিনিট আগে অল ক্লিয়ার সিগন্যাল পাঠিয়েছে। তোমার আদেশের অপেক্ষা এখন।”
“বিস্ফোরক বসাতে যে টিমটা গিয়েছিল, তাদের কি খবর?”
মাথা নাড়ল কেন, “স্ট্যাটাস মনিটর অনুসারে আমরা সবাইকে হারিয়েছি।”
মৃত! লোক চারজনের চেহারা ক্যাসান্দ্রার চোখের সামনে ভেসে উঠল। দক্ষ মার্সেনারি ছিল ওরা।
পাইলটহাউস থেকে পায়ের আওয়াজ ভেসে এল, “ক্যাপ্টেন স্যানচেজ!” রেডিওম্যান বলল, “আমরা আবার সিগন্যাল পাচ্ছি, তিনটা সিগন্যাল।”
“বিস্ফোরক টিমের কাছ থেকে?” ক্যাসান্দ্রা অবাক চোখে সমুদ্রের দিকে চাইল। যেন ওর মনোেযোগর কথা টের পেয়েই গোলাগুলির শব্দ ভেসে এল সাবাব ওমান থেকে। কেনের দিকে তাকাল ক্যাসান্দ্রা। কিছু না বলে শুধু শ্রাগ করল লোকটা।
“কয়েক মুহূর্তের জন্য কানেকশন নষ্ট হয়ে গিয়েছিল।” রেডিওম্যান জানালো, “হয়তো ঝড়ের জন্য। কিন্তু এখন আবার সিগন্যাল দেখাচ্ছে।”
রেডিওম্যানকে পাত্তা না দিয়ে একদৃষ্টিতে অন্য জাহাজটার দিকে তাকিয়ে রইল ক্যাসান্দ্রা, মস্তিষ্কের ধূসর কোষ গুলো কাজ শুরু করে দিয়েছে ।
কেন মেয়েটার দৃষ্টি আকর্ষণ করল, “অর্ডার কী?”
আচমকা বৃষ্টি পাত শুরু হলো, ক্যাসান্দ্রা যেন ওর গালে এসে পড়া পানির ফোঁটাগুলো টেরই পেল না। “মাইন ফাটিয়ে দাও।”
রেডিওম্যান অবাক হলেও চুপ করে রইল, আদেশ অমান্য করার ফল কি হতে পারে তা সে জানে। কেনের দিকে তাকাল সে, কিন্তু নড করল কেন। আর উপায়ন্তর না দেখে পাইলটহাউসে ফিরে গেল রেডিওম্যান।
আদেশ পালনের এই দেরীটুকু ক্যাসান্দ্রার নজর এড়াল না, এড়াল না রেডিওম্যানের কেনের দিকে তাকানো। মিশনটার দলনেতা ক্যাসান্দ্রা হলেও কেনের লোক এরা। আর এই মাত্র কেনের দলের তিনজনের মৃত্যুদন্ড ঘোষণা করল সে।
কেনের হাবভাবে কিছু প্রকাশ না পেলেও ব্যাখ্যা করল ও, “ওই তিনজন আগেই মারা গিয়েছে। নতুন সিগন্যাল মিথ্যা।”
“তুমি কিভাবে”-
লোকটাকে থামিয়ে দিল ক্যাসান্দ্রা, কারণ পেইন্টার ক্রো ওখানে আছে।”
২:১২ এ.এম.
পেইন্টার ভালোভাবে ওমাহা আর ড্যানির বুকের সাথে লাগানো স্ট্রাপটা পরীক্ষা করে দেখল। মৃত আক্রমণকারীদের মনিটরগুলো ঠিকমত কাজ করছে বলেই মনে হলো।
হাত দিয়ে চশমা থেকে বৃষ্টির পানি মুছল ড্যানি, “এগুলো ভিজলে আবার শক খাব না তো?”
“নাহ।” আশ্বস্ত করল পেইন্টার। সামনের ডেকে এসে জড়ো হয়েছে সবাইঃ কারা, ডান ভাতৃদ্বয়, কোরাল। ক্লে পর্যন্ত দাঁড়িয়ে থাকার মত জ্ঞান ফিরে পেয়েছে। কিন্তু জাহাজের দুলুনির জন্য ভারসাম্য রাখতে কষ্ট হচ্ছে ছেলেটার। এর কয়েক পা দূরে দাঁড়িয়ে ওমানি বর্ডর পেট্রোলের সদস্যরা বন্দুকযুদ্ধের ভুয়া নাটক সাজাচ্ছে।
এই ধোঁকা কতক্ষণ ক্যাসান্দ্রাকে বোকা বানিয়ে রাখবে, তা জানে না পেইন্টার। তবে আশা করছে, জাহাজ পরিত্যাগ করার সুযোগ পাওয়া যাবে। ক্যাপ্টেন আলহাফি ক্রুদেরকে জড়ো করছে। জাহাজের একমাত্র মোটর চালিত লঞ্চটা এখন তৈরি।
অন্য লাইফবোটটা নামানো হচ্ছে নিচে। ওতে উঠেছে পনের জন ক্রুয়ের মাঝে বেচে থাকা দশজন। মৃতদেরকে পেছনে ফেলে যাওয়া ছাড়া উপায় নেই।
জেট স্কিগুলোর খোঁজে সমুদ্রে চোখ বুলালো পেইন্টার। ঢেউ এখন প্রায় পনের ফুট উচু হয়ে আসছে। বাতাসের বেগ বৃদ্ধি পেয়েছে বহুগুন। অবস্থার আরো অবনতি হবে। একটা জেট স্কি নজরে পড়ল পেইন্টারের, ঢেউয়ের মাথায় চড়ে আসছে। প্রবৃত্তির বশেই মাথা নত করে ফেলল পেইন্টার, কিন্তু দরকার ছিল না।
জেট স্কিটা ওদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ধরে ফেলেছে ক্যাসান্দ্রা! “এখুনি লঞ্চে উঠে পড়ো সবাই!” চিৎকার করে বলল ও, “এখুনি!”
০২:১৪ পি.এম.
অন্ধকার থেকে ফিরে এল সাফিয়া, চোখ খুলতেই শুনতে পেল বিদ্যুৎ চমকাবার শব্দ।
চেহারায় এসে পড়ল বৃষ্টির ঠান্ডা ফোঁটা। একদম ভিজে গিয়েছে সে, উঠে বসার প্রয়াস পেল। কিন্তু দূর্বল লাগছে, মনে হচ্ছে পৃথিবী যেন ঘুরছে। শুনতে পেল কণ্ঠস্বর, দেখতে পেল পা। আরেকবার চমকে উঠল বিদ্যুৎ। আঁতকে উঠে পিছিয়ে এল সে।
দুলছে ও, টের পেল সাফিয়া।
আমি এখন একটা বোটে আছি!
“ট্রাংকের প্রভাব কেটে যাচ্ছে। কেউ একজন বলল।
“নিচে নিয়ে যাও।” মাথা ঘুরিয়ে বক্তার দিয়ে চাইল সাফিয়া। একজন মহিলা। একগজ দূরে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত দর্শন একটা টেলিস্কোপ। কালো পোষাক পরিহিত মেয়েটা। চিনতে পারল সাফিয়া।
আস্তে আস্তে ফিরে আসছে স্মৃতি। ক্লে চিৎকার করে উঠল, এরপর ওর দরজায় নক করল কেউ। ক্লে? দরজা খুলতে চায়নি সাফিয়া, বুঝতে পেরেছিল কোথাও কোন গন্ডগোল আছে। কিন্তু লাভ হয়নি, খুব সহজেই তালা ভেঙে ফেলে ওরা। | এই কালো পোশাক পরা মহিলা প্রথম কেবিনে ঢুকেছিল। সাফিয়ার ঘাড়ে আলতো কামড় বসিয়েছিল কিছু একটা। এরপরই জ্ঞান হারিয়ে ফেলে সে।
“শুকনো কিছু কাপড় দিও।” আবারও নির্দেশ দিল মেয়েটা।
চমকে উঠল সাফিয়া, এবার কণ্ঠস্বরটাও চিনতে পেরেছে। লন্ডন মিউজিয়ামে ওর উপর আক্রমণ করেছিল এই মহিলাই। মাথা নাড়ল সাফিয়া, মনে হলো দুঃস্বপ্ন দেখছে। কিন্তু কিছু বলার বা করার আগেই, দুইজন পুরুষ ওকে খাড়া করিয়ে দিল। সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করে উল্টো পিছলে পড়ল সাফিয়া। হাঁটু দুটো মনে হচ্ছে মাখনের তৈরি। বোটের ধাতব রেলিঙের দিকে চাইল ও, ঝড় এসে গিয়েছে। উঠছে আর নামছে সমুদ্রের কালো পানি। অল্প কিছুটা দূরত্বে জ্বলতে থাকা একটা বস্তু ওর মনোযোগ কেড়ে নিলো। যতটুকু শক্তি অবশিষ্ট ছিল, তাও নিঃশেষ হয়ে গেল যেন।
ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের উপর জ্বলছে একটা জাহাজ, মাস্তুলগুলো মশালের মত আলো ছড়াচ্ছে। পালের কাপড় পরিণত হয়েছে ছাইয়ে, অবশিষ্ট অংশটুকু উড়ছে। পত পত করে। জাহাজের জ্বলন্ত ধ্বংশাবশেষ ছড়িয়ে আছে এদিক সেদিকে। জাহাজটাকে ভালোভাবে চেনে সে, দ্য সাবাব ওমান।
ফুসফুস থেকে এক লহমায় সব বাতাস বের হয়ে গেল। চিৎকার করতে চাইল। ওর হতাশ মন। আর সামলাতে পারল না নিজেকে, বমি করে দিল ডেকে । ছিটকে গিয়ে তা স্পর্শ করল ওকে ধরে থাকা গার্ডদের জুতা।
“ধুশ শালা…” ওদের একজন বলল। কিন্তু সাফিয়ার পুরোটা মনোযোগ কেড়ে নিয়েছে জ্বলতে থাকা সাবাব ওমান।
…আবার না…যাদেরকে আমি ভালোবাসি তাদের সবাইকে আবার হারাতে চাই না…
কেঁদে ফেলল সাফিয়া। একটু আশা ভর করল মনে, হয়তো…হয়তো কেউ বেঁচে গিয়েছে। কিন্তু ওর অপহরণকারীর শেষ আদেশটাও সে আশার বেলুন ফাটিয়ে দিল।
“পেট্রোল পাঠাও,” বলল মেয়েটা, “কেউ যেন বেঁচে ফিরতে না পারে।”
০২:২২ এ.এম.
চোখের উপরে কেটে গিয়েছে পেইন্টারের, হাত দিয়ে জায়গাটা থেকে গড়িয়ে পড়া রক্ত মুছল। সমুদ্র বার বার ওঠা নামা করছে, সেই সাথে তাল মিলিয়ে পা নাড়াতে হচ্ছে ওকে। বৃষ্টি প্রচন্ড আকার ধারণ করেছে। ক্ষণে ক্ষণে চমকাচ্ছে বিদ্যুৎ।
উল্টানো লঞ্চের নিচ থেকে উঁকি দিল ও। কোমরে একটা টোলাইন বেঁধে রেখেছে। লাইনটার অন্য মাথা লঞ্চের সাথে বাঁধা। ওর আশেপাশের সমুদ্রের পানি কালো, মনে হচ্ছে যেন তেলের সাগরে ভাসছে। কিন্তু কিছুটা দূরে পানির উপর পতপত করে জ্বলছে আগুন। ঠিক মাঝখানে আছে সাবাব ওমান, অর্ধেকটা ডুবে গিয়েছে। পানির উপরে ভেসে থাকা অংশটুকু জ্বলছে।
আরেকবার রক্ত আর পানি মুছে নিয়ে বিপদের খোঁজে নজর বুলালো পেইন্টার । রক্তপাত হচ্ছে বলে, হাঙরকেও ভয় পাচ্ছে। তবে এই ঝড় ওই শিকারী প্রাণিদেরকে দূরে রাখার কথা। কিন্তু এই মুহূর্তে বড় বিপদ হলো অন্য এক ধরনের শিকার। বেশীক্ষণ অপেক্ষা করতে হলো না ওকে, আগুনের আভায় একটা জেট স্কি দেখতে পেল। নিশ্চয় বেঁচে যাওয়া লোকদের খুঁজছে।
নাইট ভিশন গগলসটা চোখে গলাল পেইন্টার। আরো নিচে নেমে এলো সে, যেনো দূর থেকে ওর অবয়ব একদম দেখতে পাওয়া না যায়। সাদা আর সবুজে ভরে গেল দুনিয়া। আগুন এখন উজ্জ্বল দেখাচ্ছে, আর সমুদ্র দেখাচ্ছে রূপালি । জেট স্কির দিকে তাকাল ও। গগলসের ম্যাগনিফিকেশন বৈশিষ্ট্যটা চালু করে দিল। দেখতে পেল, জেট স্কিটার সামনের দিকে একজন পাইলট বসে আছে, তার পিছনে অ্যাসল্ট রাইফেল চালাবার জন্য তৈরি হয়ে আছে আরোহী। মিনিটে একশত রাউন্ড গুলি ছুঁড়তে সক্ষম ওই অ্যাসল্ট রাইফেল।
গগলস পরে থাকায়, অন্য দুই জেট স্কি খুঁজে পেল খুব সহজে। ওগুলো ধ্বংসাবশেষ খুঁজে দেখছে। থেকে থেকে গুলির আওয়াজ, আর সেই সাথে চিৎকার শোনা গেল। চিৎকার থামলেও, গুলি থামল না। জেট স্কিগুলোর উদ্দেশ্য পরিষ্কার। কোন সাক্ষী রাখতে চায় না ওরা। লঞ্চের নিচে চলে এল পেইন্টার। নাইট ভিশন গগলসটা পানিরোধী। অনেকগুলো পা দেখতে পেল ও। ওগুলোর ফাক গলে কিছুদূর এগোল। এরপর পা তুলল পানির উপরে। নাইট ভিশন পরে থাকলেও, এই অন্ধকারে পরিষ্কার দেখা কষ্টকর। মোট আটজন মানুষ আশ্রয় নিয়েছে উল্টানো লঞ্চের নিচে। বাতাসে যেন ভয়ের গন্ধ পেল পেইন্টার।
কারা আর ডান ভাতৃদ্বয় ক্লে-কে ভাসিয়ে রেখেছে। ক্যাপ্টেন আল-হাফি লঞ্চের উইন্ডশিন্ডের কাছে আশ্রয় নিয়েছে। ওর দলের অন্য দুজনের মত সেও নেংটি বাদে অন্য সব পোষাক পরিত্যাগ করেছে। চতুর্থ ফ্যান্টমের কী হয়েছে, তা কেউ জানে না।
লঞ্চটা পানিতে নেমেছে কি নামেনি, এমন সময় প্রথম বিস্ফোরণটা ঘটে। বিস্ফোরণের ধাক্কায় লঞ্চ উল্টে যায়। কম বেশী সবাই আহত হয়েছে। জানা ছিল বোমা পাতা আছে, তবু বিভ্রান্ত হয়ে পড়ে সকলে। কোরাল আর পেইন্টার মিলে সবাইকে লঞ্চের নিচে জড়ো করে, অন্তত এখানে থাকলে কারও নজরে পড়ার সম্ভাবনা কম।
কোরাল ফিসফিস করে পেইন্টারকে বলল, “চিহ্ন মুছে ফেলার জন্য লোক পাঠিয়েছে?” নড করল পেইন্টার, “দোয়া করো যেন বেশি খোঁজাখুঁজি না করে।”
ইঞ্জিনের অস্ফুট আওয়াজ শুনতে পেয়ে জায়গায় জমে গেল সবাই। একটা জেট স্কি ওদের দিকে আসছে।
“সবাই পানির নিচে চলে যাও!” সতর্ক করল সবাইকে, “ত্রিশ পর্যন্ত গুনবে।” লম্বা একটা শ্বাস নিয়ে সে যেই ডুব দিতে যাবে-
গুলির আঘাতে কেঁপে উঠল লঞ্চ। এমন আওয়াজ হলো, যেন টিনের ছাদের উপর আছড়ে পড়ছে গলফ বল সাইজের শিলা। খুব কাছ থেকে গুলি করায়, কিছু গুলি লঞ্চের অ্যালুমিনিয়াম নির্মিত হাল পর্যন্ত ভেদ করে ভেতরে ঢুকে পড়ল।
তাড়াতাড়ি ডুব দিল পেইন্টার। এক জোড়া বুলেট ওর কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। সবাই দম বন্ধ করে আছে, হাত দিয়ে ধরে আছে লঞ্চের কোন না কোন অংশ। গুলি বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত শ্বাস বন্ধ করে রইল পেইন্টার । এরপর মাথা তুলে তাকাল। ইঞ্জিনের শব্দ আরো জোরালো হয়েছে। ওর পাশে ভেসে উঠল ওমাহা, এরপর একে একে অন্য সবাই। কথা বলল না কেউ, শুধু শুনল। দরকার পড়লে পুনরায় ডুব দেবার জন্য সবাই তৈরি।
লঞ্চের একদম পাশে এসে দাঁড়াল জেট স্কি।
যদি লঞ্চটা উল্টিয়ে দেয়…গ্রেনেড ব্যবহার করে…। বিশাল এক ঢেউ এসে লঞ্চ আর আত্মগোপনকারীদের উঠিয়ে নিল। জেট স্কিটা বাড়ি খেল লঞ্চের সাথে। গাল বকে উঠল ওটার পাইলট। লঞ্চের পাশ থেকে সরে গেল বাহনটা।
“আমাদের ঐ জেট স্কিটা দখল করে নেয়া উচিত।” ওমাহা ওকে ফিসফিস করে বলল, “আমরা দুইজন, ওরাও দুই জন। আমাদের হাতে পিস্তল আছে।”
পেইন্টার ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল, “তারপর? তোমার কি মনে হয়, ওরা জেট স্কির অনুপস্থিতি উপলব্ধি করতে পারবে না? ওদের মেইন বোট আশেপাশেই আছে। পালাতে পারবে না।”
“বুঝতে পারছ না। আমি পালাবার কথা বলিনি।” ওমাহা হাল ছাড়তে রাজী নয়, “আমি ওদের উপর আক্রমণ চালাবার কথা বলছি, সাফিয়াকে উদ্ধার করার কথা বলছি।”
লোকটার সাহসের প্রশংসা করতে হয়, ভাবল পেইন্টার । কিন্তু ঘিলু বলতে কিছু নেই, “ওরা কোন নবিশ সৈনিক না। বিরক্ত গলায় বলল সে, “পাত্তা পাবে না।”
“তাতে কী? সাফিয়ার নিরাপত্তার প্রশ্ন এখানে।” মাথা নাড়ল পেইন্টার, “মেইন বোটের একশ গজ কাছেও ভিড়তে পারবে না। এর আগেই তোমাকে উড়িয়ে দেবে।”
“তুমি না গেলে, আমি আমার ভাইকে নিয়ে যাব।” ওমাহা কোন কথা শুনতে রাজী নয়।
পেইন্টার ওকে ধরতে গেল, কিন্তু হাত সরিয়ে দিল ওমাহা। “আমি ওকে ফেলে যেতে রাজী নই।” ড্যানির দিকে সাঁতরাতে সাঁতরাতে বলল
ওমাহা ।
সাফিয়ার জন্য নিজেকে দায়ী করছে ও। মনের একটা ক্ষুদ্র অংশ চাইছে ওমাহার কথা মেনে নিতে। কিন্তু ভালো করেই জানে, তাতে লাভ হবে না কোনও। ওমাহা পিস্তল বের করে আনল।
পেইন্টার বুঝল, ওকে থামানো তার কম্ম না। তবে কার কম্ম, সেটাও সে জানে, সেই ব্যক্তির হাত আঁকড়ে ধরল ও, “আমি সাফিয়ার প্রতি অনুরক্ত।” তীক্ষ স্বরে বলল।
কারা হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পেইন্টার তা হতে দিলে তো। “কী বলছ?” জানতে চাইল মেয়েটা।
“কেবিনে তোমার করা প্রশ্নের উত্তর দিলাম। আমি সাফিয়ার প্রতি অনুরক্ত।” স্বীকার করতে কষ্ট হলেও, সত্যটা বলা ছাড়া আর কোন উপায় নেই ওর হাতে। আসলেই সে সাফিয়ার প্রতি অনুরক্ত। ভালোবাসা… না ভালোবাসার পর্যায়ে যায়নি এখনও। তবে যায় কিনা, তা দেখতে চায় পেইন্টার। “ওকে ফিরিয়ে আনব আমি। কিন্তু এভাবে না।” ওমাহার দিকে নড করল সে, “ওর পরিকল্পনা কাজ করবে না। এই মুহূর্তে সাফিয়া নিরাপদ। কিন্তু ওমাহা আক্রমণ করলে মেয়েটার কোন ক্ষতিও করে ফেলতে পারে। সাফিয়ার জন্যই আমাদের সবার বেঁচে থাকা জরুরী।”
মনোযোগ দিয়ে শুনল কারা। ব্যবসায়ী মস্তিষ্ক পেইন্টারের কথার সত্যতা উপলব্ধি করতে পারল মুহূর্তের মাঝে। ওমাহার দিকে ফিরে সে বলল, “বন্দুকটা সরিয়ে রাখ, ইন্ডিয়ানা।”
এদিকে জেট স্কির ইঞ্জিনের আওয়াজ ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে আসছে। আওয়াজের দিকে চেয়ে গাল বকল ওমাহা, এরপর কোমরে গুঁজে রাখল বন্দুক।
“সাফিয়াকে আমরা খুঁজে বের করবই।” বলল পেইন্টার, কিন্তু ওমাহা শুনতে পেল বলে মনে হলো না। একদিক দিয়ে ভালোই হলো। বড় বড় কথা বললেও সত্যি সত্যি কথাটা রাখতে পারবে কিনা, তা জানে না ও। আচমকা আক্রমণ আর পরাজয় ওকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। প্রথম থেকেই একধাপ এগিয়ে ছিল ক্যাসান্দ্রা।
ঠান্ডা মাথায় ভাবা দরকার। “ওরা আসলেই চলে গিয়েছে কিনা, তা দেখতে যাচ্ছি ।”
ক্যাসান্দ্রার কথা বার বার খেলে যাচ্ছে মাথায়। ওদের প্রতিটা পদক্ষেপ আঁচ করতে পেরেছে মেয়েটা। কিন্তু কিভাবে? ভয়ে বুক শুকিয়ে আসছে পেইন্টারের। ওদের মাঝে কোন বিশ্বাসঘাতক নেই তো?
০২:৪৫ এ.এম.
গানওয়েল আঁকড়ে ধরে আছে ওমাহা, ঢেউয়ের তালে তালে উঠছে নামছে। অন্ধকারে অপেক্ষা করা ওর তীব্র অপছন্দ। অন্যদের শ্বাস নেবার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু কথা বলছে না কেউ।
সাফিয়ার জন্য দুশ্চিন্তায় ভরে উঠছে ওর মন। পেইন্টারের কথা শুনতে গেল কেন? জেট স্কিটা দখল করার চেষ্টা চালানো উচিত ছিল। কে কী ভাবে, তার থোড়াই পরোয়া করে ওমাহা।
আরেকবার ব্যর্থ হয়েছে ও।
প্রথমবার ব্যর্থ হয়েছিল তেল আবিবের ঘটনাটার পর। তখন সাফিয়ার ভেতরে যেন কিছু একটা মরে গিয়েছিল, লন্ডনে আত্মগোপন করেছিল বলা চলে। ওমাহা চেষ্টা করেছে মেয়েটাকে সঙ্গ দেবার। কিন্তু নিজের ক্যারিয়ার আর প্যাশন যে লন্ডনে নেই। আরব থেকে প্রতিবার ফিরে আসার পর মনে হচ্ছিল যেন আরো দূরে সরে গিয়েছে ওরা। একদিন বুঝতে পারল, লন্ডনে ফিরতে ইচ্ছা করছে না ওর। নিজেকে ফাঁদে পড়া জন্তুর মত মনে হচ্ছিল। তাই কমিয়ে দিয়েছিল দেখা করা। সাফিয়া অনুযোগ করেনি। আর এতেই ওমাহা কষ্ট পেয়েছিল বেশি। কখন ফুরিয়ে গিয়েছিল ভালোবাসার ফুল্লধারা? বলতে পারে না ওমাহা। তবে যেদিন হার মেনে বাগদানের আংটি ফেরত চেয়েছিল, তার অনেক আগেই যে ঘটেছিল ঘটনাটা তা নিশ্চিত। কোন কথা না বলে আঙুল থেকে আংটিটা খুলে ওর হাতে তুলে দিয়েছিল সাফিয়া। এরপর তাকিয়েছিল ওর চোখের দিকে। সাফিয়ার চোখে সেদিন দুঃখ খুঁজে পায়নি ওমাহা, পেয়েছিল স্বস্তি। ঠিক তখন মেয়েটার জীবন থেকে সরে যায় ও।
পেইন্টার ওর পাশে ভেসে উঠলে, নড়ে উঠল সবাই। “আমার মনে হয় বিপদ কেটে গিয়েছে। বিগত দশ মিনিটে কোন জেট স্কি নজরে পড়েনি।” বলল পেইন্টার। স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। “তীরের দিকে রওনা দেয়া দরকার।”
পেইন্টারের কথাগুলো শুনে ওমাহার মনে হলো, মিলিটারি ব্যাকগ্রাউন্ড আছে লোকটার।
“লঞ্চের দুই দিকে দুটো দাঁড় আছে। ওগুলো ব্যবহার করে এটাকে সোজা করা যাবে।”
ওমাহার হাতে একটা দাঁড় ধরিয়ে দিল কেউ। দুই দলে ভাগ হয়ে যাব আমরা। একদল পোর্টের দিকে গিয়ে নিচের দিকে চাপ দেবে আর অন্যদল স্টারবোর্ডের দিকে গিয়ে উপরের দিকে। তবে আগে আউটবোর্ডটা খুলে দিয়ে আসি। গুলি লেগেছে ওখানে, তেল ঝরছে।”
টুকটাক কিছু বিষয় ঠিক করে নিয়ে, নির্দেশ মতো এগোল সবাই।
এখনও বৃষ্টি হচ্ছে, তবে অনেক কমে এসেছে বাতাসের গতি। লঞ্চের অন্ধকারে অনেকক্ষণ থাকার পর, রাতের আকাশটাকে উজ্জ্বল মনে হচ্ছে ওমাহার। মেঘের মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোতে ক্ষণে ক্ষণে আলোকিত হয়ে উঠছে সমুদ্রের অংশ বিশেষ। সাবাব ওমানের আর কোন অস্তিত্বই নেই, তবে এখনও দু এক জায়গায় আগুন জ্বলছে।
ওমাহা আশেপাশে তাকাল। পেইন্টার লঞ্চের স্টার্নের দিকে এগিয়ে ইঞ্জিন মুক্ত করার জন্য টানাটানি করছে। একবার ভাবল সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু তা না করে ঠায় দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সফল হলো পেইন্টার। ইঞ্জিনটা হারিয়ে গেল সাগরের অতলে। ওর দিকে তাকিয়ে লোকটা বলল, “এসো, কাজে লেগে পড়ি।”
পেইন্টার যতটা সহজে বলেছিল, ততটা সহজে হলো না কাজটা। চার বার চেষ্টা করার পর সফল হলো ওরা। অনেক কষ্টে সোজা করল ওটাকে, লঞ্চের অর্ধেকটা পানিতে ভর্তি। লঞ্চে উঠে এল সবাই।
“এখনও পানি উঠছে।” সবার ওজনে লঞ্চটাকে একটু ডুবে যেতে দেখে বলল কারা। “বুলেটের গর্ত।” পানির মাঝ দিয়ে হাত নেড়ে গর্তটা অনুভব করছে ড্যানি।
“সেচা শুরু কর। দাঁড় চালানো আর পানি সেঁচা একসাথে চালাতে হবে।” আবারও আদেশের সুরে বলল পেইন্টার, “তীর অনেক দূরে।”
“তবে সাবধান।” ক্যাপ্টেন সাবধান করল, “এখানকার স্রোত বিপদজনক।” পেইন্টার নড করে কোরালকে এগোবার নির্দেশ দিল ।
ওমাহা ভাসমান ধ্বংসাবশেষের দিকে তাকাল। উপকূল প্রায় দেখাই যাচ্ছে না। এতদূর থেকে দেখে মনে হচ্ছে, ওটা আসলে কালো মেঘ। | পেইন্টারকেও এদিক ওদিক তাকাতে দেখছে ওমাহা। কিন্তু হাঙর বা উপকূল নিয়ে যে লোকটা ভাবছে না, সেটা স্পষ্ট। ওর দুশ্চিন্তা সাফিয়াকে ঘিরে।
আমি সাফিয়ার প্রতি…অনুরক্ত। ভেজা শরীরে দাঁড়িয়ে আছে ওমাহা। কিন্তু ভেতর থেকে উঠে আসা রাগ ওকে গরম করে তুলছে। মিথ্যা বলছিল নাকি? দাঁড় ধরে বাওয়া শুরু করল ও। পেইন্টার স্টার্নে দাড়িয়ে আছে, একবার শুধু ওর দিকে তাকাল। এই লোকটার ব্যাপারে কি জানে ওরা? বলতে গেলে কিছুই না।
অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে রাখায় ব্যথা শুরু হয়ে গেল ওমাহার চোয়ালে। আমি মেয়েটার প্রতি অনুরক্ত। ঠিক কোন জিনিসটা ওকে এতটা রাগিয়ে তুলছে, জানে না ওমাহা। লোকটার কথা কী মিথ্যা?… নাকি সত্য?
০৩:৪৭ এ.এম.
একঘন্টা পরের কথা, পেইন্টার এখন কোমর সমান পানিতে দাঁড়িয়ে আছে। টোলাইন ধরে টানছে লঞ্চটাকে। সামনে বিস্তৃত বালুকাবেলা। সূর্য এখনও ওঠেনি, তাই অন্ধকার হয়ে আছে চারপাশ। আশেপাশে কেউ আছে বলে মনে হচ্ছে না। তবু সতর্কতায় ঢিল দিলো না সে। লঞ্চ থেকে নজর রাখার জন্য কোরালকে নাইট ভিশন গগলসটা দিয়ে এসেছে।
পাথুরে বালুতে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে পেইন্টার। ভারের চোটে উরু ব্যথা করছে, আর কাঁধ তো দাঁড় বাইবার পরিশ্রমের কারণে আগে থেকেই শক্ত হয়ে আছে। আর একটু পথ… বৃষ্টিটা বন্ধ হওয়ায় তাও একটু বাঁচোয়া। লাইনটা ধরে লঞ্চটাকে শক্ত মাটির দিকে টেনে আনছে ও, আর ড্যানি দাঁড় বাইছে। লঞ্চের নাক ঘুরিয়ে পাথরহীন একটা রাস্তা বের করল পেইন্টার। “এবার জোরে বাও।” ড্যানিকে উদ্দেশ করে বলল সে।
বালির সাথে অ্যালুমিনিয়ামের ঘষা খাবার শব্দ শুনতে বেশীক্ষণ অপেক্ষা করতে হলো না ওর, পৌঁছে গেছে তীরে।।
কারাকে নামতে সাহায্য করল কোরাল। এদিকে ড্যানি, ওমাহা আর ক্লে নামতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। কেবল ক্যাপ্টেন আল-হাফি আর তার দুই সৈন্য নিজ পায়ে দাঁড়িয়ে আছে।
কোনক্রমে নিজেও সৈকতে চলে এল পেইন্টার, হাত পা গুলোকে পাথর মনে হচ্ছে ওর। লঞ্চটাকে লুকিয়ে রাখার মত একটা জায়গা দরকার, নাহলে ডুবিয়ে দিতে হবে।
একটা ছায়া ভেসে এল ওর পেছন থেকে। উদ্যত মুষ্ঠিটাকে দেখতে ব্যর্থ হলো পেইন্টার। তবে জায়গামত আঘাত হানতে ব্যর্থ হলো না ছায়াটা। দূর্বল শরীর নিয়ে নিতম্বের উপর বসে পড়ল সে।
“ওমাহা!” কারা চিৎকার করে উঠল। এতক্ষণে আক্রমণকারীকে চিনতে পারল পেইন্টার-ওমাহা।
কী করছ-” কথা শেষ করার আগেই ওমাহা ওর উপর ঝাঁপিয়ে পড়লো। এক হাতে চেপে ধরল তার গলা, অন্য হাত আরেকটা ঘুষি হাকাতে উদ্যত।
“হারামজাদা!”
দ্বিতীয়বার আঘাত হানার আগেই একটা শক্ত হাত টেনে সরিয়ে নিল ওমাহাকে। ছাড়া পেতে চাইল নোকটা, কিন্তু কোরালের শক্ত হাত থেকে ছাড়া পা সহজ না। এই সুযোগে উঠে দাঁড়াল পেইন্টার, প্রথম ঘুষিটা চোখ বরাবর লেগেছে পানি ঝড়ছে ওই চোখ দিয়ে।
“আমাকে ছেড়ে দাও!” হুংকার ছাড়ল ওমাহা। কোরাল লোকটাকে ছুঁড়ে ফেলে দিল সৈকতে।
কারা ওমাহার পাশে এসে দাঁড়াল, “ওমাহাঃ কী হচ্ছে এসব?” উঠে বসল ওমাহা, রাগে চেহারা লাল হয়ে আছে। “ওই হারামজাদা আমাদের কাছ থেকে তথ্য গোপন করেছে। এরপর কোরালের দিকে ইঙ্গিত করে বলল “ওই লোকটা আর তার এই সহকারী, দুজনই জানে।”
এমনকি ড্যানি পর্যন্ত ওর ভাইকে শান্ত করতে এগিয়ে এল, “ওমাহা, এখন এসবের সময় না”।
ওমাহা হাঁপাতে হাঁপাতে উঠে বসল, “এখন না তো কখন? এতক্ষণ ওই শালাকে চোখ বন্ধ করে অনুসরণ করে এসেছি। আমার সব প্রশ্নের উত্তর পাবার আগে আর এক পাও এগোতে চাই না।” কোরালের সাহায্য নিয়ে উঠে দাঁড়াল পেইন্টার ।
সবাই ওদের দিকে ঘুরে দাঁড়াল, যেন যুদ্ধক্ষেত্রে দাগ টানা হয়ে গিয়েছে। একপাশে ও আর কোরাল, অন্য পাশে বাকি সবাই।
কেবল কারা দাঁড়িয়ে আছে মাঝখানে। একবার এই গ্রুপকে দেখছে তো আরেকবার ওই গ্রুপকে। এক হাত তুলল মেয়েটা, পেইন্টারের দিকে ফিরে বলল, “তুমি বলেছিলে যে তোমার একটা পরিকল্পনা আছে। খুলে বলো।”
পেইন্টার একটা দীর্ঘশ্বাস নিয়ে নড করল, “সালালাহ। ওখানেই সাফিয়াকে নিয়ে যাবে ওরা।”
“তুমি কিভাবে জানো?” জানতে চাইল ওমাহা, “এতটা নিশ্চিন্ত হলে কিভাবে? যেকোন জায়গায় সাফিয়াকে নিয়ে যাওয়া হতে পারে। মুক্তিপণের আশায় বা লোহার হৃদপিন্ডটা বিক্রি করে টাকা কামাবার আশায় আমাদের উপর আক্রমণ হতে পারেনা?”
“আমি জানি।” ঠান্ডা স্বরে বলল পেইন্টার। এরপর দীর্ঘ একটা বিরতি নিয়ে মুখ | খুলল, “এই আক্রমণটা কোন সাধারণ আক্রমণ না। উদ্দেশ্য নিয়ে পুরো পরিকল্পনা সাজানো হয়েছে, আর তাতে সফল হয়েছে। চুপিসারে ঢুকে সাফিয়া আর লোহার হৃদপিন্ডটা চুরি করে নিয়ে গিয়েছে আক্রমণকারীরা।”
“কেন?” জানতে চাইল কারা, এক হাত তুলে ওমাহার রাগান্বিত হয়ে মন্তব্য করে বসাটা থামিয়ে দিল, “কী চায় আক্রমণকারীরা?”
“আমরাও যা চাই-উবারের আসল অবস্থান।”
গাল বকে উঠল ওমাহা, অন্যান্যরা শুধু চুপ করে রইল ।
কারা মাথা নাড়ল, “তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি।” শক্ত হয়ে এল মেয়েটার। গলা, “উবার খুঁজে ওদের কী লাভ? কী চায় ওরা?” জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাল পেইন্টার । ও কোন উত্তর দিচ্ছে না দেখে “বুলশিট!” বলে এগিয়ে এল ওমাহা।
জায়গায় দাঁড়িয়ে রইল পেইন্টার, কোরালকে ইঙ্গিতে চুপ থাকতে বলেছে। আরেকটা ঘুষি খাবার কোন ইচ্ছা নেই ওর।
ঘুষি মারার ইচ্ছা নেই ওমাহারও, হাত তুলে বন্দুকটা পেইন্টারের মাথার দিকে তাক করল সে, “অনেক হয়েছে। বন্ধ কর এই নাকে দড়ি দিয়ে ঘোরানো। সরাসরি উত্তর দাও।”
“ওমাহা।” কারা সাবধান করল লোকটাকে, কিন্তু গলায় আর আগের মতো জোর নেই।
কোরাল ওমাহাকে পেড়ে ফেলার জন্য উশখুশ করছে, কিন্তু ইঙ্গিতে ওকে আবার চুপ থাকতে বলল পেইন্টার।
বন্দুকটা কপালে ঠেসে ধরল ওমাহা, “উত্তর দাও! উবারে কী আছে? কাদের জন্য কাজ করো তুমি?”
সত্যিটা বলা ছাড়া আর কোন উপায় নেই পেইন্টারের, এই গ্রুপের সাহায্য ওর একান্ত প্রয়োজন। ক্যাসান্দ্রাকে থামাতে আর সাফিয়াকে উদ্ধার করতে হলে, শুধু কোরালের সাহায্য দিয়ে হবে না।
“আমি ইউ এস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের হয়ে কাজ করি।” স্বীকার করল সে, “বিশেষ করে ডারপা-র হয়ে।”
ওমাহা মাথা নাড়ল, “খুব ভালো! মিলিটারি? কিন্তু তার সাথে আমাদের কী সম্পর্ক? আমরা তো প্রকৃতত্ববিদ।”
পেইন্টারের আগেই কারা জবাব দিয়ে দিল, “মিউজিয়ামের বিস্ফোরণ।”
নড করল ও, “ঠিক বলেছে। ওটা কোন স্বাভাবিক বিস্ফোরণ ছিল না।” বলে বিস্ফোরণটা অস্বাভাবিকত্বের কারণ ব্যাখ্যা করে বোঝাল সে।
“প্রতি পদার্থ! কী ভাবো আমাদের? আমরা ঘাস খাই?” চিৎকার করল ওমাহা ।
কোরাল পেইন্টারের পাশ থেকে নিঃস্পৃহস্বরে বলল, “কমান্ডার সত্যি কথাই বলছে ডক্টর ডান। আমরা নিজেরা খুঁজে দেখেছি, Z-বোসন আর গ্লওন খুঁজে পেয়েছি। ওগুলোর উপস্থিতিই পদার্থ-প্রতি পদার্থ বিক্রিয়ার প্রমাণ।”
ভ্রু কুঁচকে ফেলল ওমাহা, বিশ্বাস করবে কি করবে না তা বুঝতে পারছে না।
“জানি শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে,” বলল পেইন্টার । “কিন্তু বন্দুকটা নামলে আমি আরো ভালোভাবে ব্যাখ্যা করে বোঝাতে পারব।”
“বন্দুক সরাতে বলছ?” একচুলও না নামিয়ে বলল ওমাহা, “এই যন্ত্র ছাড়া এতক্ষণ তোমার মুখ খোলানো যায়নি।”
দীর্ঘশ্বাস ফেলল পেইন্টার, “যেমন তোমার ইচ্ছা।” বন্দুকের সামনে দাড়িয়ে অল্প কথায় সব খুলে বলল পেইন্টারঃ বলল ১৯০৯ সালে তানগুসকায় ঘটা বিস্ফোরণটার কথা, সেখানকার আর বিট্রিশ মিউজিয়ামের বিকিরণের মিলের কথা। ওমানি মরুভূমির কোথাও যে প্রতি পদার্থের একটা স্থিতিশীল উৎস পাওয়া যেতে পারে, সেই সম্ভাবনার কথাও বাদ দিল না।
“তবে আমাদের ধারনা উৎসটা অস্থিতিশীল হতে চলেছে।” বলল পেইন্টার, “এজনই হয়তো মিউজিয়ামের বিস্ফোরণটা ঘটেছে। যদি উৎসেও সেরকম কিছু একটা ঘটে…কালক্ষেপন করা যাবে না একদম। এধরনের অপরিসীম শক্তি আবিষ্কার আর সংরক্ষণ করার সুযোগ মানব জাতি আর না-ও পেতে পারে।”
“ইউ এস সরকার এই অপরিসীম শক্তি নিয়ে কী করতে চায়?” বলল কারা।
“আপাতত সুরক্ষিত রাখবে।” মেয়েটার চোখে সন্দেহ দেখতে পেল পেইন্টার । “অন্তত এখন মূল উদ্দেশ্য এটাই। যদি ভুল কোন হাতে এই শক্তি পরে যায়…”
কথা শেষ না করায় যেন পরিস্থিতির গুরত্ব আরো বেড়ে গেল। উপস্থিত সবাই জানে বর্তমানে দেশ ভাগ বর্ডার দিয়ে হয় না, হয় আদর্শ দিয়ে। অঘোষিত এক যুদ্ধ চলছে পৃথিবীতে, যেখানে মনুষ্যত্ব আর মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ক্ষণে ক্ষণে পদদলিত হচ্ছে। যেখানে মাথা চাড়া দিয়ে উঠছে বিপরীত মতের প্রতি অসহিষ্ণুতা আর স্বৈরতন্ত্র। কখনও কখনও এই দুই পক্ষের যুদ্ধ লোকচক্ষুর সামনে চলে আসে। কিন্তু অধিকাংশ সময় তা থাকে আড়ালে, এই যুদ্ধের বীরদের কেউ চেনে না, জানে না। শত্রুরা আসলে কে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, সৈকতে দাঁড়িয়ে থাকা এই গ্রুপটি সেই যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে।
অনেকক্ষণ পর মুখ খুলল কারা, “সাফিয়ার কিডন্যাপারদের গ্রুপটা কি ব্রিটিশ মিউজিয়ামে আক্রমণ চালানো একই গ্রুপ?”
নড করল পেইন্টার, “আমার তাই ধারণা।”
“কে তারা?” ওমাহা এখনও বন্দুক ধরে আছে।
“আমি নিশ্চিত নই।”
“বুলশিট!”
পেইন্টার এক হাত তুলে ওকে শান্ত করার প্রয়াস পেল, “শুধু জানি ওদের সব পরিচয়। ডাপরার এক ডাবল এজেন্ট, এককালে আমার পার্টনার ছিল।” রাগ লুকোবার কোন চেষ্টাই করল না সে, “মেয়েটার নাম ক্যাসান্দ্রা স্যানচেজ। কার হয়ে সে কাজ করছে, তা আবিষ্কার করতে পারিনি। হতে পারে কোন বৈদেশিক শক্তি। হতে পারে টেরোরিষ্ট বা কোন কালো বাজারির দল। শুধু এতটুকু জানি, দলটা খুবই সংগঠিত, ধনী আর অনুকম্পাহীন।”
“তোমার বা তোমার পার্টনারের সাথে আর এমন কী পার্থক্য!” তিক্ত স্বরে বলল ওমাহা।
“আমরা নিস্পাপ মানুষকে খুন করি না।”
“না, তোমরা বরঞ্চ আরো খারাপ! তুমি অন্যদেরকে ফুসলিয়ে নিজেদের নোংরা কাজ করিয়ে নাও।” থুতু ফেলল ওমাহা, “আমরা যে ভয়াবহ বিপদের মাঝে যাচ্ছি, তা জেনেও তোমরা চুপ করে ছিলে। আগে থেকে জানলে আমরা তৈরি হতে পারতাম। সাফিয়ার অপহরণ ঠেকাতে পারতাম।”
বলার মত কিছু পেল না পেইন্টার । ওমাহা সত্যি কথাই বলেছে। পুরো ব্যাপারটায় ওর নিজের দায় কম না। সময়মত প্রতিক্রিয়া দেখাতে পারেনি সে।
এদিকে উত্তর না পেয়ে আরো ক্ষেপে উঠল ওমাহা, এক পা এগিয়ে এসে জোরে বন্দুকটা ঠেসে ধরল পেইন্টারের কপালে, “হারামজাদা…সব দোষ তোর!” লোকটার গলার ব্যথার সুরটা কানে ধরা পড়ল পেইন্টারের। এর মাথায় এখন কিছুই ঢুকবে না। হঠাৎ রেগে উঠল পেইন্টার। ভিজে একসার হয়ে আছে, ঠান্ডা লাগছে, সারা শরীর ব্যথা। বার বার চোখের সামনে পিস্তল দেখে বিরক্ত ও। ওমাহাকে শায়েস্তা করতে হবে, এটা ভাবেনি। কিন্তু প্রয়োজন হলে তাই করবে পেইন্টার। কোরাল শক্ত হয়ে দাড়িয়ে রইল।
তবে সাহায্য এল অভাবনীয় এক জায়গা থেকে । দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ ভেসে এল। সবার দৃষ্টি ঘুরে গেল সেদিকে, এমনকি ওমাহারও। এক পা পিছিয়ে এল সে, বন্দুকটার নল নিচে নেমে গিয়েছে। “গড ড্যাম…” বিড় বিড় করে বলল ও। এক অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছে সবাই। একটা সাদা স্ট্যালিয়ন কেশর উড়িয়ে ছুটে আসছে ওদের দিকে। সাবাব ওমানের সেই ঘোড়া!
ওদের কাছে দৌড়ে এল স্ট্যালিয়নটা। নিশ্চয় সাঁতরে তীরে উঠেছে। ওদের কয়েক পা সামনে এসে থমকে দাড়াল। “ঘোড়াটা পালাতে পেরেছে। বিশ্বাসই হতে চাইছে না।” বলল ওমাহা। “ঘোড়া খুব দক্ষ সাঁতারু।” বলল কারা।এ দিকে এগিয়ে গেল, আরবীতে ডেজার্ট ফ্যান্টমদের একজন ধীর পায়ে ঘোড়াটার দিকে এগিয়ে গে | বিড় বিড় করে কিছু একটা বলছে। ভীত, ক্লান্ত ঘোড়াটা এখন আশ্বস্ত। তাই নড়ে উঠলেও, লোকটাকে কাছে ভিড়তে দিল।
ঘোড়াটার আকস্মাৎ আগমন পরিস্থিতিকে শান্ত করে দিয়েছে। কারা পেইন্টার এর দিকে এক পা এগিয়ে এসে বলল, “তর্কাতর্কি বন্ধ করা দরকার। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপিয়ে কোনও লাভ নেই। আমাদের সবার এখন আসার পেছনে কোনও না কোনও গোপন কারণ আছে।” ওমাহার দিকে চাইল মেয়েটা, কিন্তু ওমাহা ওর চোখ সরিয়ে নিল না।
পেইন্টার লোকটার গোপন উদ্দেশ্য সহজেই ধরে ফেলতে পারল। এখনও সাফিয়াকে ভালোবাসে সে। “এখন থেকে-সাফিয়াকে কিভাবে উদ্ধার করা যায়, সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য।” পেইন্টারের দিকে ঘুরে দাঁড়াল কারা, “তুমি কী বল? কী করা যায়?”
নড করল পেইন্টার, বাঁ চোখটা ব্যথা করছে। “সবার ধারনা আমরা মৃত। ব্যাপারটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা জানি যে সাফিয়াকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত সালালাহ-এ কিভাবে দ্রুত পৌঁছানো যায়, সেদিকে মনোযোগ দেয়া হোক। তিনশ মাইল পথ পাড়ি দিতে হবে আমাদের।”
কারা কিছুটা দূরে জ্বলতে থাকা আলোর দিকে চাইল । আলোটা সম্ভবত কোনও গ্রাম থেকে ভেসে আসছে, “যদি কোনভাবে একটা ফোন জোগাড় করা যায়, তাহলে সুলতান কাবুসকে বলে….
“না।” মেয়েটাকে থামিয়ে দিল ও, কাউকে জানানো চলবে না যে আমরা জীবিত। এমনকি ওমানি সরকারকেও না। আমাদেরকে অবাক করে দিয়েছে বলে ক্যাসান্দ্রা এত সহজে সাফিয়াকে অপহরণ করতে পেরেছে। আমরাও একইভাবে ওকে অবাক করে দিতে পারি।”
“কিন্তু সুলতানের সাহায্য পেলে সালালাহ-এ শত্রুপক্ষের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা স্থাপন করা যাবে।”
“ক্যাসান্দ্রার যথেষ্ট লোকবল আর অস্ত্র আছে। সরকারের কোন উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য না পেলে এত সহজে সবকিছু জোগাড় করতে পারত না।”
“আর তুমি সুলতানকে ফোন দিলেই, অপহরণকারীরা খবর পেয়ে যাবে।”
ওমাহা যোগ দিল। “ওদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবার আগেই উধাও হয়ে যাবে। সাফিয়াকে হারিয়ে ফেলব আমরা।”
“একদম ঠিক।”
“তাহলে কী করতে বল?” জানতে চাইল কারা।
“প্রথমে যানবাহনের ব্যবস্থা করা দরকার।”
ক্যাপ্টেন আল-হাফি সামনে এগিয়ে এল। নিজের সরকারের কাছে তথ্য
গোপন করাটা কি করে নিবে, এ নিয়ে চিন্তায় ছিল পেইন্টার। তবে আশার কথা হলো, কাজ করার সময় ডেজার্ট ফ্যান্টমকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়।
পেইন্টারের দিকে নড করল সে, “আমি নাহয় একজনকে গ্রামে পাঠাই। তাহলে কারও সন্দেহের উদ্রেগ হবে না।”
পেইন্টারের চোখের তারায় প্রশ্নটা নিশ্চয় দেখতে পেয়েছিল ক্যাপ্টেন। কেননা প্রশ্ন করার আগেই উত্তর দিল সে, “আমার দলের একজন, কালিল নাম, ওদের হাতে মারা গিয়েছে। আমার স্ত্রীর কাজিন ছিল সে।”
এতক্ষণে বুঝতে পারল পেইন্টার, সমবেদনা জানল। “আল্লাহ তাকে শান্তি দিন। ও জানে নিজের গোত্র আর রক্তের প্রতি আরবদের যে বিশ্বস্ততা, তারচেয়ে শক্তিশালী আর কিছু হতে পারেনা।
বাউ করে ধন্যবাদ জানাল ক্যাপ্টেন আল-হাফি। বারাক নামের ওর দলের এক সদস্যকে ইঙ্গিত করল। লোকটা দানবের মত বিশাল। আরবীতে কিছু কথা হলো দুজনের মাঝে। নড করে সরে গেল বারাক।
কারা থামাল ওকে, টাকা-পয়সা ছাড়া ট্রাক কিভাবে যোগাড় করবে?” ইংরেজিতে জবাব দিল বারাক, “আল্লাহ তাদেরকেই সাহায্য করেন, যারা নিজেদেরকে সাহায্য করে।”
“চুরি করবে?”
“না, না! ধার নেব। এদিককার গোত্রের মাঝে এই প্রথা খুব প্রচলিত। ধার নিলে কোন সমস্যা নেই, কিন্তু চুরি শাস্তিযোগ্য অপরাধ।”
জ্ঞান বিতরণ শেষ হালকা পায়ে রওনা হলো বারাক। কিছুক্ষণের মাঝে উধাও হয়ে গেল।
“বারাককে নিয়ে চিন্তা নেই। ক্যাপ্টেন আল-হাফি ওদেরকে আশ্বস্ত করল, “সে ঠিকই বড় ট্রাক নিয়ে আসবে। আমাদের…আর ঘোড়াটাকে বহন করতে পারবে এমন ট্রাক।”
পাথুরে সমুদ্রতটের দিকে তাকাল পেইন্টার। এখন আর একজন ফ্যান্টম ওদের সাথে আছে। শরীফ নামের ছেলেটা ঘোড়াটাকে নিয়ে ওদের কাছে এল।
“স্ট্যালিয়নটাকে সাথে নিয়ে কী লাভ?” জানতে চাইল পেইন্টার, বাহন যত বড় হবে, ওদের ধরা পরার সম্ভাবনাও তত বেড়ে যাবে। এখানে যথেষ্ট ঘাস আছে।”
ক্যাপ্টেন আল-হাফি জবাব দিল, “আমাদের সাথে টাকা বেশি নেই। দরকার পরলে ঘোড়াটাকে বিক্রি করে দেয়া যাবে, চাইলে চড়াও যাবে। তাছাড়া সালালাহএ প্রচুর নামকরা ঘোড়ার ফার্ম আছে। কেউ জানতে চাইলে বলা যাবে, আমরা ঘোড়াটাকে ওখানে নিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, সাদা সৌভাগ্যের প্রতীক।” শেষ কথাটা ক্যাপ্টেন এত গুরুত্বের সাথে বলল যে আর কথা বাড়াবার সাহস পেল না পেইন্টার। আরবের কাছে সৌভাগ্য, মাথার উপর ছাদ এর মত গুরুত্বপূর্ন।
ছোট একটা ক্যাম্প করল ওরা। পাথরের আড়ালে আগুন জ্বালল । চল্লিশ মিনিট অপেক্ষার পর ইঞ্জিনের আওয়াজ শুনে বুঝতে পারল-ওদের বাহন এসে উপস্থিত।
একটা পুরাতন হলুদ রঙের ইন্টারন্যাশনাল ৪৯০০ ফ্ল্যাটবেড ট্রাক নিয়ে এসেছে বারাক। পেছনটা উন্মুক্ত। সেখানে বেড়া হিসেবে ব্যবহার করা হয়েছে কাঠ।
“তুমি দেখি ধার নিয়েই ফিরলে।” বলল কারা। শ্রাগ করল ফ্যান্টম। আগুন নিভিয়ে ফেলল ওরা। বারাক কিছু কাপড় চোপড় পর্যন্ত ধার করে এনেছে। নিজেদের কাপড় ছেড়ে ওমানি কাপড় পরে নিল সবাই।
তৈরি হয়ে ক্যাপ্টেন আল-হাফি আর তার লোকেরা ট্রাকের ক্যাবে চড়ে বসল। যদি ওদেরকে যাত্রাপথে থামানো হয় তাহলে দলের ওমানি সদস্যরা ব্যাপারটা সামলে নিতে পারবে। অন্যরা উঠে বসল পেছনে। ঘোড়াটাকে ক্যাবের কাছে বেঁধে, একেবারে পেছনের দিকে বসল পেইন্টাররা।
উপকুলীয় রাস্তায় ঝাঁকি খেতে খেতে এগিয়ে গেল ট্রাক, তবে পেইন্টারের নজর স্ট্যালিয়নটার উপর। সাদা সৌভাগ্যের প্রতীক। তাই যেন হয়-প্রার্থনা করল পেইন্টার…সৌভাগ্য ওদের বড় দরকার।
