ক্লেস অ্যান্ড স্যাডারস

ক্লেস অ্যান্ড স্যাডারস

২রা ডিসেম্বর, ০৮:২৪ পি.এম.

ওল্ড টাউন, মাসকাট

“সাফিয়ার এত দেরী হচ্ছে কেন?” ঘড়ি দেখতে দেখতে জানতে চাইল ওমাহা।

ডিনারের জন্য মিলিত হবার নির্ধারিত সময় দশ মিনিট আগেই পার হয়ে গিয়েছে। ওমাহার চেনা সাফিয়া ঘড়ি ধরে কাজ করতে পছন্দ করে। এজন্য কিউরেটর হিসেবেও মেয়েটা এত দক্ষ।

“এতক্ষণে চলে আসার কথা না?” জিজ্ঞাসা করল সে।

“আমি ওর জন্য গোসলের ব্যবস্থা করতে বলেছিলাম।” ঘরে ঢুকতে ঢুকতে বলল কারা, “পরিচারিকা কেবল পরিষ্কার কাপড় নিয়ে উপরে গেল।”

“গোসল?” গুঙিয়ে উঠল ওমাহা, “তাহলেই হয়েছে।”

সাফিয়া সব ধরনের পানির ভক্তঃ শাওয়ার, ঝর্ণা, ট্যাপ, নদী, লেক ইত্যাদি। কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে গোসলকে। এ নিয়ে প্রায়ই মেয়েটাকে খেপাত ওমাহা। মরুভূমি থেকে কাউকে বের করে আনা যায়, কিন্তু কারও ভেতর থেকে মরুভুমিকে? অসম্ভব!

“তৈরি হয়ে চলে আসবে।” সাফিয়াকে বাঁচাতে চাইল কারা। হেনরির দিকে ইঙ্গিত করে বলল, “রওনা দেবার আগে হালকা ওমানি ডিনার খেয়ে নেয়া যাক।”

বসে পড়ল সবাই। পেইন্টার, কোরাল আর ক্লে একদিকে। ড্যানি আর ওমাহা অন্য দিকে। একদম মাথায়, প্রধানের জন্য সংরক্ষিত চেয়ারে বসল কারা।

অদৃশ্য কোন হাতের নির্দেশে, চাকর-বাকরেরা রান্নাঘর থেকে খাবার এনে পরিবেশন করল। ঢাকনা দিয়ে ঢাকা ডিশগুলো টেবিলে রেখে, আচ্ছাদন সরিয়ে ফেলল।

প্রতিটা ডিশের সাথে পরিচয় করিয়ে দিল কারা, “মাকবুশ…ভেড়ার মাংসের সাথে স্যাফ্রন চাল। শুয়া…মাটির চুলায় রান্না করা শুয়োরের মাংস। মাশুই…লেমন রাইসের সাথে আগুনে ঝলসানো কিংফিশ।” অন্যান্য ডিশের নামও বলল সে। টেবিলের ঠিক মাঝখানে সাজিয়ে রাখা আছে গোলাকৃতি পাতলা রুটি। রুখাল বলে ওগুলোকে।

ডিশগুলোর নাম শেষ করে কারা বলল, “ওমানের প্রথা-নিজেই নিজের খাবার তুলে নেয়া।”

ওর কথা শুনে সবাই যার যার পাতে খাবার তুলে নিল। একটা লম্বা পট থেকে কাপে কাহওয়া ঢেলে নিল ওমাহা, ওমানি কফি। প্রচন্ড কড়া। চুমুক দিল সে।

খেতে খেতে এদিক ওদিককার কথাই হলো বেশি। কাহওয়া পান করতে করতে মনোযোগ দিয়ে কারাকে দেখল ওমাহা।

শুকিয়ে গিয়েছে মেয়েটা, চোখটা এখনও জ্বলজ্বল করছে। তবে তাতে ঘোর লাগা ভাবটার প্রাধান্য বেশি। এই অভিযানের গুরুত্ব যে কারার কাছে কতটুকু, তা ভালো করেই জানে সে। সাফিয়ার কাছ থেকে লর্ড রেজিনাল্ড কেনসিংটনের ব্যাপারটা শুনেছে সে।

বাবা এভাবে হারিয়ে গেলে, আমার অবস্থা কী হতো? ভাবল সে। হয়তো অবিকল কারার অবস্থাই হতো। তবে কপাল ভালো, ওর বাবা এই বিরাশি বছর বয়সেও নেব্রাস্কায় বহাল তবিয়তে আছেন। ওর মা তো আরো শক্তপোক্ত।

পরিবারের কথা ভাবতেই এক টুকরা হাসি ফুটে উঠল ওর মুখে । ড্যানির গলার আওয়াজে মনোযোগ ছোট ভাইয়ের দিকে ঘুরে গেল। কারাকে বিশদ ব্যাখ্যা সহ কিডন্যাপের ঘটনাটা শোনাচ্ছে সে। ছোট ভাইয়ের উত্তেজনা আর যৌবন দেখে মজা পেল। একসময় ওমাহাও যুবক ছিল।

পেইন্টারের গলা থামিয়ে দিল ড্যানিকে, “মেয়ে?” ভ্রু কুঁচকে জানতে চাইল সে, “কিডন্যাপারদের একজন মেয়ে ছিলো?”

নড করল ড্যানি, “আমি দেখিনি, কিন্তু আমার ভাই দেখেছে।” নিজের উপর বিজ্ঞানীর নজর টের পেল ওমাহা।

“সত্যি নাকি?” ওমাহা শ্রাগ করল শুধু।

“দেখতে কেমন ছিলো?” ধীরে ধীরে জবাব দিল ওমাহা, “লম্বায় আমার সমান। যেভাবে নড়া চড়া করছিল, তাতে মনে হয় মিলিটারি ট্রেনিং প্রাপ্ত।”

কোরাল নামের মেয়েটার দিকে তাকাল পেইন্টার, দুজনের মাঝে অনুহ্য কোন ম্যাসেজ আদান প্রদান হলো। ওরা এমন কিছু জানে, যা ওমাহারা জানে না।

“চেহারার বর্ণনা?”

“কালো চুল আর সবুজ চোখ। বেদুইন। আর বাম চোখের নিয়ে এক ফোঁটা অশ্রুর মত দেখতে ট্যাটু আঁকা।”

“বেদুইন!” বলল পেইন্টার, “তুমি নিশ্চিত?”

“হ্যা। এখানে পনেরো বছর ধরে কাজ করছি। ঠিক মত দেখতে পেলে, গোত্রও আলাদা করে বলতে পারি।”

“তাহলে বল, কোন গোত্রের ছিল মেয়েটা?”

“বেশিক্ষণ দেখার সুযোগ পাইনি।”

চেয়ারে হেলান দিয়ে বসল পেইন্টার, চেহারায় স্বস্তির ভাব স্পষ্ট।

“এত আগ্রহের কারণ?” ওমাহার আগেই কারা প্রশ্নটা করে বসল।

শ্রাগ করল পেইন্টার, ব্যাপারটা যদি গতানুগতিক কিডন্যাপের প্রচেষ্টা হয়, তাহলে দুশ্চিন্তা করার কোন কারণ নেই। কিন্তু যদি মিউজিয়াম আক্রমণের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে আমাদের সাবধান হওয়া উচিত। বোঝার চেষ্টা করা উচিত যে কে আমাদের পেছনে লেগেছে।”

ওর বক্তব্য যুক্তিযুক্ত শোনাল, কিন্তু ওমাহার কেন জানি মনে হল-এই আগ্রহের পেছনে অন্য কোন কারণ আছে।

কারা আর চাপ দিল না। রোলেক্সের দিকে তাকিয়ে বলল, “সাফিয়া কোথায়? এতক্ষণ ধরে নিশ্চয় গোসল করছে না।”

০৯:০২ পি.এম.

খুব আস্তে আস্তে শ্বাস নিচ্ছে সাফিয়া। সাপ ভয় পায় না সে, কিন্তু ওদের প্রাপ্য সম্মানটা দিতে জানে। একদম মূর্তির ন্যায় বসে রইল বাথটাবে। ভাইপারটার কুন্ডলী পাকিয়ে শুয়ে পড়া দেখে মনে হলো, খুব আরাম পাচ্ছে ওটা। আর্দ্রতা শুষে নিচ্ছে প্রাণিটার বয়স্ক চামড়া। জানালার বাইরের নড়া চড়া আরেকবার নজরে পড়ল ওর। কিন্তু অনেক খুঁজেও কিছু দেখতে পেল না।

কার্পেট ভাইপারের কামড়ের ফলে কী হয়, তা মনে পড়ে গেল সাফিয়ারঃ কালো হয়ে আসে চামড়া, রক্তে যেন আগুন ধরে যায়, এমন তীব্র খিচুনি ওঠে যে হাড় পর্যন্ত ভেঙে যায়। কেঁপে উঠতে শুরু করল সে। এই বিষের কোন প্রতিষেধক নেই। জোর করে নিজেকে শান্ত করল সে। সাপটার উপর নজর রেখে ধীরে ধীরে শ্বাস নিল সে। কিন্তু আচমকা দরজায় টোকার শব্দ শুনে চমকে উঠল। মাথা তুলল ভাইপার। সেটার দেহের শক্ত হয়ে ওঠা পরিষ্কার টের পেল।

সাফিয়া।

মিস্ট্রেস আল-মায়াজ।” দরজার ওপাশ থেকে কেউ ওকে ডাকল।

উত্তর দিলো না সাফিয়া। লিকলিকে জিহ্বা বের করে আবারও বাতাসের স্বাদ নিল কার্পেট ভাইপার,

“মিস্ট্রেস?”

এবারের গলাটা হেনরির। নিশ্চয় খোঁজ নিতে এসেছে। রুমে কোন ঘড়ি নেই। কিন্তু সাফিয়ার মনে হলো রাত ফুরাতে আর বেশি বাকি নেই। পিন পতন নিরবতার মাঝে তালায় চাবি ঢোকাবার আওয়াজটা কানে এসে। লাগল। শব্দ করে খুলে গেল স্যুইটে প্রবেশ করার দরজা।

“মিস্ট্রেস আল-মায়াজ?” হেনরির গলা শোনা গেল, “আমি লিজাকে পাঠাচ্ছি।” এরপরই সাফিয়া শুনতে পেল চপল পায়ের ছোট ছোট পদক্ষেপের আওয়াজ। এত আওয়াজে বিরক্ত হলো ভাইপার। মাথা উঁচু করে ফণা বের করল সাপটা। এই প্রজাতির ভাইপারগুলো খুব আক্রমক হয়। খেপে গেলে এক মাইল পর্যন্ত পিছু পিছু ছোটার ইতিহাস আছে। কিন্তু এই সাপটা অন্যরকম, ভিজে যেন দূর্বল হয়ে গিয়েছে। “হ্যালো।” কল্পিত একটা গলা গোসলখানার বাইরে থেকে ভেসে এল। সমস্যা হলো-মেয়েটাকে যে সাফিয়া সাবধান করে দেবে, সে উপায় নেই।

মাথা নিচু করে গোসলখানায় প্রবেশ করল একটা কমবয়সী মেয়ে। “আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, মিস্ট্রেস।” এবার মাথা তুলে সাফিয়ার চোখের দিকে চাইল সে-সেই সাথে দেখতে পেল হিসহিস করতে থাকা সাপটাকেও।

মুখে হাত দিল মেয়েটা, কিন্তু চিৎকারটাকে আটকাতে পারল না। সাপটা ছুটে গেল মেয়েটার দিকে। এদিকে যেন ভয়ে জমে গিয়েছে পরিচারিকা। কিন্তু সাফিয়া যায়নি।

অনেকটা রিফ্লেক্সের বশে কার্পেট ভাইপারের লেজ ধরে বসল ও, সাপটাও প্রতিক্রিয়া দেখাল। নিজের দেহটাকে ঘুরিয়ে ছোবল বসাতে চাইল সাফিয়ার গায়ে। উঠে দাঁড়াবার চেষ্টা করল মেয়েটা, কিন্তু পিচ্ছিল টাইলসের কারণে পারল না।

সাফিয়ার কজি বরাবর ছোবল হানল সাপ, কিন্তু দক্ষ হাতের মোচড়ে নিজেকে বাঁচাল সে। আবারও চেষ্টা চালাবার জন্য কুণ্ডলী পাকাল প্রাণিটা।

কিন্তু ততক্ষণে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছে সাফিয়া, ইচ্ছা করছিল ওটাকে দূরে ছুঁড়ে ফেলে। কিন্তু তাতে তো আর কোন সমাধান হবে না।

তাই চাবুক চালাবার মত করে কব্জি নাচাল সে। ফিজিক্সের সূত্র অমান্য করার ক্ষমতা তো আর সাপটার নেই, দেয়ালের গায়ে আছড়ে পড়ল ওটা। এত জোরে প্রাণিটার মাথা বাড়ি খেল যে সিরামিকটায় ফাটল ধরল ।

একবার নড়ে উঠেই স্থির হয়ে গেল দেহটা, বাথটাবের পানিতে পড়ে গেল মৃত সরীসৃপ।

“মিস্ট্রেস আল-মায়াজ!” লিজার চিৎকার শুনে ভেতরে ঢুকে পড়েছে হেনরি। একহাত দিয়ে ভীত সন্ত্রস্ত মেয়েটাকে স্বান্তনা দিচ্ছে।

নিজের নগ্নতার জন্য লজ্জা পাবার কথা ছিল সাফিয়ার, কিন্তু এতক্ষণের মানসিক চাপ সেই শক্তিটুকুও নিঃশেষ করে ফেলেছে। চুপ চাপ দাঁড়িয়ে রইল সে, সাপটার মৃতদেহটাকে হাত থেকে পড়ে যেতে দিল।

একটা বড় তোয়ালে নিয়ে এল হেনরি, সাফিয়ার সামনে ধরতেই মেয়েটা এগিয়ে এল। তোয়ালে দিয়ে ওকে পেঁচিয়ে ধরল বিশ্বস্ত পরিচারক। কান্না থামিয়ে রাখতে পারল না সাফিয়া, ফুপিয়ে উঠল।

জানালা দিয়ে চাঁদের আলো ভেতরে প্রবেশ করছে, এক মুহূর্তের জন্য একটা ছায়া পড়ল ওতে। কেঁপে উঠল সাফিয়া, কিন্তু এটা আসলে একটা বাদুড়। তবুও বেড়ে গেল ওর কেঁপে ওঠা, তার সাথে তাল মিলিয়ে বাড়ল হেনরির হাতের চাপ।

“তুমি এখন নিরাপদ।” পিতৃস্নেহ নিয়ে বলল বয়স্ক পরিচারক। সাফিয়া জানে, কথাটার মাঝে একবিন্দুও সত্য নেই।

০৯:২২ পি.এম.

জানালার বাইরে, ঝোপের মাঝে বসে আছে ক্যাসান্দ্রা। সাপটাকে সাফিয়া কিভাবে সামলাল, সেটা দেখেছে। চেয়েছিল কিউরেটর ঘর থেকে বের হলে গোপনে লোহার হৃদপিন্ডটা চুরি করে ফেলবে। কিন্তু ভাইপারটা সব পরিকল্পনায় পানি ঢেলে দিল।

তবে কিনা ক্যাসান্দ্রা জানে, সাপটা আপনা আপনি ওখানে আসেনি! ওটাকে রেখে আসা হয়েছে।

চাঁদের আলোয় আরেকটা অবয়বকে এক মুহূর্তের চেয়েও কম সময়ের জন্য দেখতে পেয়েছে সে।

অবয়বটা দেখতে পেয়েই পিছিয়ে এসেছে ক্যাসান্দ্রা। দুই হাতে শোভা পাচ্ছে দুটো পিস্তল। শোল্ডার হোলস্টার থেকে বের করে এনেছে গ্লক দুটো।

দেয়াল টপকে অবয়বটাকে চলে যেতে দেখল সে। আততায়ী?

পুরোটা সময় ধরে বাগানে ওর সাথে একজন ছিল…কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি।

বোকার মত কাজ হয়ে গিয়েছে…

পরিকল্পনাটাকে আবার নতুন করে সাজিয়ে নিল সে। এখন আর কিউরেটরের ঘরে প্রবেশ করা সম্ভব না। কিন্তু এই আততায়ীর ব্যাপারটা আলাদা।

ওমাহা আর ড্যানিয়েল ডানকে কিডন্যাপ করার ব্যর্থ চেষ্টা সম্পর্কে ভালোভাবে জানে সে। কিন্তু সেটা কি আসলেই মুক্তিপণের উদ্দেশ্যে ছিল, নাকি অন্য কোন উদ্দেশ্যে তা এখনও জানতে পারেনি।

এখন আবার কিউরেটরের প্রাণের উপর হামলা চালানো হলো। কাকতালীয় হতেই পারে না। দুটো ঘটনার মাঝে কোন যোগসূত্র নিশ্চয় আছে, এমন কি যা গিল্ডের অজানা। কিন্তু সেটা কী?

হৃদপিন্ড একবার স্পন্দিত হতে যতটুকু সময় নেয়, তার মাঝে এতসব খেলে গেল ক্যাসান্দ্রার মাথায়।

উত্তর পাবার মাত্র একটা উপায় আছে। গ্লক দুটো হোলস্টারে রেখে বেল্ট থেকে গ্রাপলিং গানটা তুলে নিল সে। আততায়ীকে ধরতেই হবে।

দেয়ালের উপরে উঠে চোখে নাইট ভিশন গগলস গলালো সে। কালো অন্ধকারে ঢাকা গলিটা সবুজ আর সাদায় ভরে উঠল। আততায়ীর উপর নজর পড়ল ওর।

সেদিকে দৌড় দিল ক্যাসান্দ্রা। আততায়ী নিশ্চয় ওর পায়ের শব্দ শুনতে পেয়েছে, কেননা গতি বাড়িয়ে দিল সেও।

ধুর!

খেজুর গাছের পাতাকে ব্যবহার করে, গতি না কমিয়েই নিচে নামল মেয়েটা। ওদিকে একটা চৌরাস্তার দিকে এগিয়ে যাচেছ ওর লক্ষ্য।

ক্যাসান্দ্রা কন্ট্রোলকে নির্দেশ দিতেই আশেপাশের মানচিত্র ভেসে উঠল গগলসে। ওল্ড টাউনে কোন প্ল্যান বা ডিজাইন মেনে বিল্ডিং বানানো হয়নি, গোলকধাঁধা একটা। যদি একবার আততায়ীকে হারিয়ে ফেলে…

গতি বাড়িয়ে দিল ক্যাসান্দ্রা। মানচিত্র বলছে, মাত্র ত্রিশ গজ সামনে আরো অনেকগুলো গলিমুখ আছে।

ওখানে পৌঁছাবার আগেই থামাতে হবে আততায়ীকে। দৌড়াতে দৌড়াতে গ্রাপলিং গানটা হাতে তুলে নিয়ে নিল সে। লক্ষস্থির করে চেপে ধরল ট্রিগার।

ইস্পাত নির্মিত রশিটা ছুটে বের হলো, ওর টার্গেটের কাঁধের উপর দিকে উড়ে গেল গ্রাপলিং হুক। সাথে সাথে ট্রিাক্টরে চাপ দিলে ক্যাসান্দ্রা। এবার রশিটার ফিরে আসার পালা। ফেরার পথে গ্রাপলিং হুকটা কামড় বসালো আততায়ীর কাঁধে, ঘুরে উঠল সে। আত্মতৃপ্তির হাসি হাসল ক্যাসান্দ্রা। কিন্তু বিজয়ের হাসি একটু দ্রুতই হেসে ফেলেছে।

আততায়ী নিজের ঘুর্ণন থামাবার বিন্দুমাত্র চেষ্টা করল না। বরং ঘুরতে ঘুরতে শরীর থেকে খসিয়ে ফেলল আলখেল্লা। নাইট ভিশন গগলস দিয়ে পরিষ্কার দেখতে পেল ক্যাসান্দ্রা। আততায়ী একজন মহিলা। নিজেকে সামলে নিয়ে আবার ছোটা শুরু করল আততায়ী।

গাল বকে পিছু নিল ক্যাসান্দ্রা। মনে মনে টার্গেটের দক্ষতার প্রশংসা না করে পারল না। একবার ভাবল গ্লকটা দিয়ে গুলি করবে কিনা। কিন্তু না, ওর উত্তর চাই। আর মরা মানুষ উত্তর দেয় না। টার্গেট আরেকটা বাঁক ঘুরল। রাত অনেক হয়েছে, রাস্তা ঘাট ফাঁকা। ক্যাসান্দ্রা আরেকবার মানচিত্র দেখে নিল, হাসি ফুটে উঠল ওর মুখে। যে গলিতে আততায়ী প্রবেশ করেছে, সেটা আসলে কানাগলি। জালাই দূর্গের দেয়ালে গিয়ে মিশেছে। এদিক দিয়ে দূর্গটায় প্রবেশ করার কোন রাস্তা নেই।

তাই বলে গতি কমাবার প্রশ্নই আসে না। একটা গ্লক হাতে তুলে নিল সে, অন্য হাত দিয়ে রেডিও স্পর্শ করল। “দশ মিনিটের মাঝে ইভ্যাক (ইভ্যাকুয়েশন, এলাকা ছেড়ে যাওয়া) টিম দরকার। আমার জিপিএস লোকেশনে পাঠাতে হবে।” উত্তর এল অল্প কথায়, “বুঝতে পেরেছি। দশ মিনিট পর ইভ্যাক।”

পরিকল্পনা মোতাবেক, দলের সাব কমান্ডার তিনটা ডার্ট বাইক পাঠাবে। বিশেষ পরিবর্তন আনা হয়েছে ওগুলোতেঃ সাইলেন্সড মাফলার, রাবারের টায়ার আর উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। এই এলাকায় বাইক ছাড়া চলাচল করা মুশকিল। ক্যাসান্দ্রার যতক্ষণে টার্গেটকে কোণঠাসা করে ফেলবে, ততক্ষণে এসে পড়বে বাইকগুলো ।

নাইট ভিশনের সাদা আলোটা দেখে ক্যাসান্দ্রা বুঝতে পারল যে আততায়ী গতি কমাচ্ছে। ভুল করে যে সে কানাগলিতে ঢুকে পড়েছে, সেটা মনে হয় টের পেয়ে

গিয়েছে।

ক্যাসান্দ্রা এগিয়ে গেল।

জালাই দূর্গের সামনে এসে দেখতে পেল, দেয়ালটার সামনে দাঁড়িয়ে আছে নগ্ন আততায়ী। দুপাশের দোকানগুলো পথ আটকে দাঁড়িয়ে আছে। উপরের দিকে তাকিয়ে আছে সে। সিদ্ধান্ত নিয়ে ফেলল ক্যাসান্দ্রা-আততায়ী মেয়েটা বেয়ে উঠতে চায়, তাহলে এমনভাবে দুএকটা গুলি করবে যেন সাপ ও মরে লাঠিও না ভাঙে। গলির ভেতরে প্রবেশ করল ক্যাসান্দ্রা, পালাবার আর কোন পথ অবশিষ্ট নেই। আততায়ী ওর উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়াল।

চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ, তাই নাইট ভিশন গগলসটা কপালে তুলে রাখল ক্যাসান্দ্রা। গ্লকটা সামনে ধরে আরবীতে বলল, “এক পাও নড়বে না।”

শ্রাগ করল আততায়ী, যেন পাত্তাই দিল না উদ্যত পিস্তলকে। এতক্ষণ এক টুকরা ছোট সাদা কাপড় পেঁচানো ছিল ওর গায়ে, সেটা এখন কাছে এসে দেখতে পেল ক্যাসান্দ্রা।

বেশ লম্বা মেয়েটা, মরাল গ্রীবা আর ছোট ছোট আপেলের মত স্তন। শরীর থেকে অবশিষ্ট কাপড়টাও খুলে ফেলল সে। গ্রীক কোন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে বলে মনে হলো। একটা গয়নাও ব্যবহার করেনি সে, শুধু বাম চোখের নিচে একটা ট্যাটু আছে। একটা অশ্রুবিন্দু।

এতক্ষণের মাঝে এই প্রথম কথা বলে উঠল আততায়ী। তবে ভাষা আরবী নয়। ক্যাসান্দ্রার অনেকগুলো ভাষা জানা আছে। পরিচিত মনে হলো কথাগুলো, কিন্তু বুঝতে পারল না।

কিছু বলে ওঠার আগেই আততায়ী এক পা পিছিয়ে এল, দূর্গের দেয়ালের ছায়ার ভেতর ঢুকে গেল সে। এক মুহুর্তের জন্য তাকে হারিয়ে ফেলল ক্যাসান্দ্রা।

দূরত্ব ঠিক রাখার জন্য ছায়ার দিকে এগোল সে।

কিন্তু…

এ তো অসম্ভব। নাইট ভিশন গগলস পরে নিল তাড়াতাড়ি। কিন্তু তাতেও লাভ হলো না। আততায়ী মেয়েটা যেন হাওয়ায় উবে গিয়েছে। পিস্তল উঁচু করে ধরে দৌড়ে এগোল ক্যাসান্দ্রা, সাত পা ফেলতেই পৌঁছে গেল দেয়ালের কাছে। একহাত দিয়ে দেয়ালটা স্পর্শ করল সে। নিরেট দেয়াল।

কিন্ত বেমালুম হাওয়ায় মিশে গিয়েছে আততায়ী। যেন মরুভূমির ভূত। কিন্ত আততায়ীর ফেলে যাওয়া কাপড় সাক্ষ্য দিচ্ছে যে তা অসম্ভব। ভূতের কাপড়-চোপড়ের দরকার নেই। ইঞ্জিনের আওয়াজ কানে এল ক্যাসান্দ্রার। ব্যাকআপ এসে গিয়েছে।

ভালমত আরেকবার এলাকাটা দেখে নিয়ে সে একদম সামনের বাইকটার দিকে এগোল, “আসার পথে কোন নগ্ন মেয়েকে দেখেছ?”

বিস্মিত রাইডার জবাব দিল, “নগ্ন?”

“আচ্ছা বাদ দাও।” বলল ক্যাসান্দ্রা। বাইকে উঠে বসল সে। রাতটা বৃথা গেল। বাহনটা চলতে শুরু করলে, রাতের অভিজ্ঞতা মনে মনে উল্টে পাল্টে দেখল ও। কোথায় শুনেছে ভাষাটা?

ঘাড় ফিরিয়ে জালাই দূর্গের দিকে একবার তাকাল, চাঁদের আলোয় প্রাচীন স্থাপনাটাকে রহস্যময় দেখাচ্ছে।

প্রাচীন!

আবার ভাবল মেয়েটার কথা নিয়ে। যদিও অর্থ বুঝতে পারল না, তবে ভাষাটা চিনতে পারল। মৃত একটা ভাষা।

অ্যারামিক।

যীশু খ্রিষ্টের ভাষা।

১০:২৯ পি.এম.

“সাপটা ভেতরে ঢুকল কিভাবে?” জানতে চাইল পেইন্টার।

ডাইনিং টেবিলের সবাই পরিচারিকার চিৎকার শুনতে পেয়ে ছুটে এসেছে। কারা সাফিয়াকে রোব পরাবার সময়টুকু বাকি সবাইকে বাইরে দাঁড়াতে হয়েছে।

বিছানায় শায়িত সাফিয়ার পাশ থেকে জবাব দিল কারা, “এই সাপ এখানকার খুব পরিচিত একটা প্রাণি। যেখানে সেখানে দেখা যায়।” “খোলস ছাড়ছিল।” কর্কশ কন্ঠে বলল সাফিয়া।

কারা জোর করে ওকে একটা পিল খাইয়েছে, সেই ওষুধের প্রভাবে জিহ্বায় জড়তা চলে এসেছে। “খোলস ছাড়ছে এমন সাপ পানি খুব পছন্দ করে।”

“তাহলে হয়তো বাইরে থেকে এসেছে।” বলল ওমাহা।

“সে যাই হোক। ঝামেলা চুকে বুকে গিয়েছে। এখন আমাদের রওনা হওয়া দরকার।” হাতের কাজটার দিকে মনোযোগ আকর্ষণ করল কারা।

“দুএক দিন অপেক্ষা করুলে কি এমন ক্ষতি হবে?” সাফিয়ার দিকে তাকিয়ে ওমাহা বলল।

“না।” আপত্তি জানাল মেয়েটা, “আমাকে নিয়ে ভেবো না।”

কারা নড করল, “মাঝরাতে আমাদের পোর্টে থাকার কথা।”

“কোথায় যাচ্ছি, তা কিন্তু এখনও বলনি।” হাত তুলে বলল পেইন্টার ।

এমনভাবে হাত নাড়ল কারা, যেন দুর্গন্ধ সরাচ্ছে। “পৌছলেই দেখতে পাবে, যাই এখন, অনেক কাজ বাকি।” ওমাহার পাশ দিয়ে বেরিয়ে গেল সে , একঘন্টা পর সবাই যেন কোর্ট ইয়ার্ডে থাকে।”

সাফিয়ার দুপাশে দাড়িয়ে রইল দুই পুরুষ। নড়ছে না কেউ, কেউই বুঝতে পারছে না যে কিভাবে সাফিয়াকে সান্তনা দেয়া যায়। হেনরি দুই হাত ভর্তি কাপ নিয়ে ঘরে ঢুকে নিস্তার দিল ওদের।

“স্যারেরা, মিস্ট্রেস আল-মায়াজকে সাহায্য করার জন্য এক পরিচারিকাকে ডেকে পাঠিয়েছি। আপনারা যদি…” দরজার দিকে ইঙ্গিত করল সে।

পেইন্টার সাফিয়ার কাছে এসে দাড়াল, “ধকল সইবে তো?”

নড করল সাফিয়া, “অসুবিধা হবে না।”

“আচ্ছা ঠিক আছে। আমি বাইরেই আছি।” মুচকি হাসল মেয়েটা। পেইন্টার টের পেল, সেও হাসছে।

“দরকার হবে না।”

“জানি, কিন্তু তাও থাকব।” ঘুরে দাঁড়াল পেইন্টার। দেখতে পেল, ওমাহা ওদের দিকে তাকিয়ে আছে। লোকটার চোখে সন্দেহ, সেই সাথে রাগের আভাও আছে।

ওমাহা পেইন্টারকে শুনিয়ে শুনিয়ে বলল, “ভাল কাজ দেখিয়েছ বেবী।”

“একটা সাপ মেরেছি মাত্র।” উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল মেয়েটা, “রওনা দেবার আগে অনেক কাজ করতে হবে।”

দীর্ঘশ্বাস ফেলল ওমাহা, “বুঝতে পেরেছি।” বাইরে এসে পেইন্টারকে দেখতে পেল সে, হলে আর কেউ নেই।

“ড. ডান…” গলা খাঁকরি দিয়ে বলল পেইন্টার। থমকে দাঁড়াল আর্কিওলজিষ্ট। “ওই যে সাপটার কথা বলছিলে…” বলল পেইন্টার, “যে বাইরে থেকে এসেছে। কেন?”

শ্রাগ করল ওমাহা, “নিশ্চিত করে বলা মুশকিল। কিন্তু কার্পেট ভাইপার শেষ বিকালের রোদ ভালোবাসে। সারাদিন ধরে ওটা ঘরের ভেতর ছিল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।”

পেইন্টার সাফিয়ার স্যুইটের দিকে তাকাল। এতে শুধু সকালের আলো পড়ার কথা ।

“তুমি ভাবছ কেউ ইচ্ছা করে সাপটাকে ওখানে রেখে গিয়েছে, তাই না?”

“হয়তো একটু বেশি বেশিই হয়ে যাচ্ছে। কিন্তু তাও…”

“কখনও কখনও কিন্তু সাপ মানুষকে আক্রমণ করে বসে।” বলল ওমাহা।

দীর্ঘশ্বাস ফেলল পেইন্টার। ওমাহা চলে যেতে কোরাল ওর পাশে এসে দাড়াল। “লোকটার সমস্যা আছে।”

“কার নেই বলো?,তোমাদের কথা শুনে ফেলেছি কমান্ডার ।” বলল মেয়েটা, “তুমি কি তৃতীয় কোন পক্ষের অস্তিত্ব আছে বলে ভাবছ?”

“অবশ্যই।”

“ক্যাসান্দ্রা?”

ধীরে ধীরে মাথা নাড়ল পেইন্টার, “নাহ। অপরিচিত কেউ।”

ভ্রু কুঁচকালো কোরাল, “খারাপ কথা।”

“হুম।”

“আর এই কিউরেটর…” কোরাল চাপ দিল, “দয়াবান সিভিলিয়ান বৈজ্ঞানিকের অভিনয় কি যথেষ্ট হয়নি?”

মেয়েটার গলার সতর্কতার সুরটা ধরতে পারল পেইন্টার। পেশাদার ব্যবহার যেন ব্যক্তিগত আচরণ না হয়ে যায়, সেই সতর্কতা।

“আচ্ছা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সন্দেহ করলে আমাদের কি তথ্য খোঁজা দরকার না?”

“অবশ্যই। আর সেজন্যই এখন তুমি বাইরে যাচ্ছ।” ভ্রু উঁচু করে তাকাল কোরাল। “আমি প্রহরায় আছি।” ইঙ্গিতে দরজাটা দেখাল সে।

“বুঝতে পারলাম।” ঘুরে দাঁড়াতে দাঁড়াতে বলল কোরাল, “কিন্তু কিসের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছ? মেয়েটার না মিশনের?”

পেইন্টার গলায় কর্তৃত্ব এনে বলল, “এক্ষেত্রে দুটোই এক।”

১১:৩৫ পি.এম.

জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সাফিয়া। দু-দুটো ডায়াজেপাম (একধরনের সিডেটিভ) খাবার পর, মাথা ঠিকমত কাজ করছে না ওর। মাঝরাতের আলোয় অদ্ভুতুড়ে দেখাচ্ছে সবকিছু। সামনেই মাসকাট পোর্টের আলো দেখা যাচ্ছে। জায়গাটা চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে।

লিমোটা পোর্টের ব্যস্ততম অংশটুকু পার হয়ে, হার্বারের (পোতাশ্রয়) একেবারে কোণার দিকে অগ্রসর হলো। ওদিকে আরবের ঐতিহ্যবাহী ধাউগুলো থাকে।

“এসে গিয়েছি প্রায়।” সাফিয়াকে বলল কারা। ড্রাইভার আর বডিগার্ড ছাড়া আর একজনই আছে লিমাতে, সাফিয়ার গ্রাড স্টুডেন্ট ক্লে। নাক ডাকছে ছেলেটা। ওদের পিছু পিছু অন্য লিমোতে আসছে আমেরিকানরাঃ পেইন্টার আর তার পার্টনার, ওমাহা আর তার ভাই।

সোজা হয়ে বসল সাফিয়া। কিভাবে ওরা সালালাহ যাবে, সে ব্যাপারে কারা ওকে কিছুই জানায়নি। কিন্তু যেহেতু পোতাশ্রয়ে এসেছে, তাই ধরে নেয়া যায় নৌ ভ্রমণ করতে হবে। মাসকাটের মত সালালাহও উপকূলবর্তী শহর। সমুদ্র ভ্রমণ করাই সুবিধাজনক। অনেক ধরনের নৌ বাহন পাওয়া যায় এখানে আর কারার তাড়া আছে তাই সম্ভবত সবচেয়ে দ্রুত গতির বাহনটাই ভাড়া করবে সে।

গেট দিয়ে ঢুকল লিমো দুটো। একের পর এক বোট পার হয়ে এগিয়ে গেল ওরা, সাফিয়া অবাক হয়ে গেল। এই জায়গা চিনতে পারছে না সে।

“কারা…?” জানতে চাইল সে।

কিন্তু উত্তর পাবার আগেই, লিমোটা শেষ হার্বার অফিস পার হয়ে থেমে দাঁড়াল।

চোখের সামনে অসাধারণ জাহাজটাকে দেখতে পেল সাফিয়া। কর্মচারী, তাঁদের চিৎকার চেঁচামেচি আর মুক্ত পাল দেখে সাথে সাথেই চিনতে পারল জাহাজটাকে।।

“এই জাহাজ!” বিড় বিড় করে বলল সাফিয়া।

“হ্যা।” কারার উত্তর শুনে তাকে খুব একটা সন্তুষ্ট বলে মনে হলো না। “সুলতান কাবুস নিজে বলায় আমি ফিরিয়ে দিতে পারিনি।”

দরজা খুলে নিচে নামল সাফিয়া। একশ ফুট লম্বা মাস্তুলের একদম শীর্ষটা দেখতে গিয়ে মাথা ঘুরল ওর। জাহাজটা লম্বায় তার দ্বিগুণ।

“সাবাব ওমান!” অবাক হয়ে বলল সাফিয়া।

সুলতানের গর্ব এই জাহাজ। পৃথিবীর সামনে ওমানের নৌ শক্তির প্রতিনিধি, দেশটার সামুদ্রিক ইতিহাসের সাক্ষী। ডিজাইন গতানুগতিক ইংরেজ জাহাজের মত। অগ্রবর্তী মাস্তুলটা চতুর্ভুজাকৃতির, মূল আর পিছনের মাস্তুল দুটোও তাই। ১৯৭১ সালে স্কটিশ ওক আর উরুগুয়ের পাইন কাঠ দিয়ে বানানো হয়েছিল। সেসময়ে একইসাথে ভাসমান আর কর্মক্ষম সবচেয়ে বড় বাহন ছিল এই জাহাজ। বিগত ত্রিশ বছর ধরে বিভিন্ন রেস আর বাইচ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সাবাব ওমান। কে ভ্রমণ করেনি এই রাজসিক জাহাজে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী-সবার পা পড়েছে এতে। এখন সুলতান কারার ব্যবহারের জন্য জাহাজটাকে ধার দিচ্ছেন। কেনসিংটন পরিবারের সাথে ওমান রাজপরিবারের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের প্রমাণ।

খুশি খুশিভাবটা টের পেয়ে নিজেই অবাক হয়ে গেল সাফিয়া। সাপের ভয় আর নানা সন্দেহের চাপ উঠে গিয়েছে মন থেকে। হয়তো ডায়াজেপাম খাবার ফল। কিন্তু কৃতিত্বটা সমুদ্রের গন্ধ বয়ে আনা বাতাসকে দিতে চায় ও।

অন্য লিমোটাও এসে পড়েছে। আমেরিকানরা বের হলো গাড়িটা থেকে। সবার নজর এখন সাবাব ওমানের উপর।

ওমাহা বাদে সবাই প্রভাবিত বলে মনে হলো। অবশ্য আর্কিওলজিষ্ট আগে থেকেই জাহাজটার কথা জানে। “বাহ, পুরো অভিযানটা দেখি সিন্দাবাদের অভিযানে রূপ নিয়েছে।” বলল সে।

“রোমে গেলে রোমানদের মত…” বলল কারা।

১১:৪৮ পি.এম.

পোতাশ্রয় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে জাহাজটাকে দেখছে ক্যাসান্দ্রা। গিল্ড কিনে নিয়েছে এই ওয়্যারহাউজ। পুরো ওয়্যার হাউজের অর্ধেকটা ভরে আছে চোরাই ডিভিডি দিয়ে। | অন্য অর্ধেকটা নিজের মত করে সাজিয়ে নিয়েছে ক্যাসান্দ্রা। আগে ছিল একটা মেকানিকস শপ, একটা ড্রাই ডক আর নোঙ্গর ফেলার জায়গাও আছে (ড্রাই ডক- এমন কোন বেসিন যেটাতে পানি ভরলে তা অন্য কোন বস্তুকে ভাসিয়ে রাখতে পারে)।

গত সপ্তাহে বেশ কয়েকটা বাহন এখানে এনে রাখা হয়েছে, উদ্দেশ্য ওগুলোকে আক্রমণের সময় ব্যবহার করা। ট্রলার পোতাশ্রয় ছেড়ে যাওয়ার ফলে সৃষ্ট ঢেউয়ের কারণে দুলছে এখন। কিছু কিছু এসেছে বাক্সবন্দী অবস্থায়, আবার কয়েকটা এসেছে সমুদ্র পথে। নোঙ্গর ফেলে আছে তিনটা বোস্টন হোয়েলার (এক ধরনের নৌকা)। প্রত্যেকটার সাথে লাগানো আছে কালো জেট স্কি। গিল্ড ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, অ্যাসল্ট রাইফেল লাগানো হয়েছে প্রত্যেকটাতে। এছাড়াও আছে ক্যাসান্দ্রার কমান্ড বোট। হাইড্রোফয়েলটা (দ্রুত গতি সম্পন্ন একধরনের নৌ-বাহন) একশত নটের চেয়ে বেশি গতিতে চলতে সক্ষম।

ক্যাসান্দ্রার বারো সদস্যের দলটা শেষ বারের মত সবকিছু দেখে নিচ্ছে। ওর ন্যায় এরাও প্রাক্তন স্পেশাল ফোর্স সদস্য। তবে সিগমা এদেরকে রিক্রুট করেনি। নাহ, এদের মাথা কম চলে-সেজন্য না। কারণ এরা অনেক বেশি আক্রমণাত্মক। গিল্ড বেছে বেছে এদেরকে দলে ভিড়িয়েছে। এই দলের সবার মাঝে আছে নিজেকে মানিয়ে নেবার ক্ষমতা, অসম্ভব ধূর্ততা আর নিজের দলের প্রতি অসম্ভব আনুগত্য। এই শেষ বৈশিষ্ট্যটা যদি সিগমা সদস্যদের মধ্যে থাকত, তাহলে তারাও বর্তে যেত। তবে গিল্ড যে বৈশিষ্ট্যের কারণে এদের সবাইকে দলে ভিড়িয়েছে তা হলঃ টার্গেট যে বা যাই হোক না কেন, খুন করতে এসব মানুষের কোন আপত্তি নেই।

ওর সেকেন্ড ইন কমান্ড এগিয়ে এল, “ক্যাপ্টেন স্যানচেজ, স্যার।” মনিটরে বাইরের লাইভ ফিড দেখছিল ক্যাসান্দ্রা, সেখান থেকে নজর না সরিয়েই বলল, “বল কেন।”

জন কেন পুরো দলের একমাত্র নন-আমেরিকান। অস্ট্রেলিয়ার SAS বা স্পেশাল এয়ার সার্ভিসের সদস্য ছিল সে। গিল্ড এ জাতীয়তা নিয়ে কোন মাথা ব্যথা নেই। সাড়ে ছয় ফুটের চেয়ে বেশি লম্বা কেনের দেহ পেশিবহুল। কামানো মাথা একদম মসৃণ। শুধু চোয়ালের নিচে ছোট কালো দাঁড়ি রেখেছে। এই দলটা আসলে কেনের নিজের হাতে তৈরি। গিল্ড সারা বিশ্ব জুড়ে এরকম অসংখ্য দল স্ট্যান্ডবাই-এ রেখেছে। কিন্তু কোন দল অন্য দলের কথা জানে না। শুধু জানে, আদেশ আসলে মুহূর্তের মাঝে তৈরি হয়ে যেতে হবে।

সিগমা ফোর্সের ব্যাপারে জানা থাকার কারণে, ক্যাসান্দ্রাকে এই দলের প্রধান করে পাঠানো হয়েছে। এই মিশনে ওরাই গিল্ডের শত্রুপক্ষ। সিগমার কাজ করার পদ্ধতি সম্পর্কে ভালোভাবেই জানে সে। এমনকি সিগমা দলের নেতা-পেইন্টার ক্রোয়ের ব্যাপারেও জানে।

“আমরা তৈরি।” বলল কেন, ওদিকে পেইন্টারের দলের সবাই এসে পড়েছে।

নড করে ঘড়িতে সময় দেখে নিল ক্যাসান্দ্রা । ঠিক মাঝরাতে যাত্রা শুরু করবে জাহাজটা। এরপর এক ঘন্টা অপেক্ষা করে কাজ শুরু করতে হবে ওদের। পরিকল্পনা করা শুরু করে দিল মেয়েটা। “আর্গাস-এর কি খবর?” জানতে চাইল সে।

“কয়েক মিনিট আগে রেডিও তে নির্দেশ পাঠানো হয়েছে। জায়গামত পৌঁছে গিয়ে, ওটা।” | আর্গস একটা সাবমারসিবল (সাবমেরিনের মত, তবে ছোট)। বাহনটার ইঞ্জিন পারঅক্সাইড দিয়ে চলে আর সেই সাথে আছে মিনি-থর্পেডো। যেমন দ্রুতগতির, তেমনি ভয়ানক একটা যন্ত্র।

আবারও নড করল ক্যাসান্দ্রা। ঠিক ঠাক ভাবে চলছে সবকিছু। সাবাব ওমানের কারও আগামীকালের সূর্য দেখার সৌভাগ্য হবে না।

* * * *

মাঝরাত

হেনরি বাথটাবের পানি ফেলে দেবার ব্যবস্থা করে, গোসলখানার মাঝখানে এসে দাঁড়িয়েছে। হাতে রাবারের গ্লাভস, হাতা ভাঁজ করা।

যে কোন পরিচারিকাকে পাঠানোই একাজের জন্য যথেষ্ঠ ছিল। কিন্তু কেউ আসার সাহস পায়নি। নিজেকে এই প্রাসাদের প্রহরী মনে করে হেনরি। তাই আর কাউকে না পাঠিয়ে নিজে চলে এসেছে। কার্পেট ভাইপারটার মরদেহের ব্যবস্থা করতে। এই মুহূর্তে পানিতে ভাসছে সেটা।

এমন জীবন্ত মনে হলো লাশটাকে যে এক মুহূর্ত ইতস্তত করল হেনরি। “নিজেকে সামলাও বুড়ো।” আপন মনে বলল ।

দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে সাপটার দেহের মাঝখানটা ধরল সে। চেহারা বিতৃষ্ণায় কুঁচকে এল। “হতচ্ছাড়া, হারামী।” গাল দিল সাপটাকে।

বাথ টাব থেকে লাশটা সরিয়ে ফেলল সে। লেজ ধরে ফেলে দিল একটা বাকেটে। কুন্ডলি পাকিয়ে পড়ে রইল দেহটা।

প্রায় জীবন্ত লাশটাকে দেখে অবাক হয়ে গেল সে। চূর্ণ বিচূর্ণ মাথাটা না থাকলে হয়তো জীবিত বলেই ধরে নিত । সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে আচমকা বৈসাদৃশ্যটা নজরে পড়ল, “এ কী?” | খুঁজে পেতে একটা প্লাষ্টিকের চিরুনি নিয়ে এল হেনরি, আলতো করে সাপটার মাথা ধরে। মুখটা খুলল সে।

“কী অদ্ভুত!” বিড় বিড় করে বলল সে। সাপটার কোন বিষদাঁত নেই!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *