ডাউন দ্য র্যাবিট হোল
৪ ঠা ডিসেম্বর, ১১:০২ এ.এম.
শিশুর
পেইন্টার দালানের ছাদে শুয়ে আছে। ওর আলখেল্লা দলা পাকিয়ে রেখেছে দুই পায়ের ফাঁকে। স্কার্ফের খোলা মাথাটাও সুন্দর করে খুঁজে রেখেছে। চায় না, কাপড় ওড়া দেখে কেউ ওর অবস্থান আঁচ করতে পারুক।
হেলিকপ্টারটার জন্য অপেক্ষা করছে সে। মাত্র একটাই সুযোগ পাবে ও। তাই ধরে নিয়েছে, কপ্টারে নিশ্চয় নাইট ভিশনের ব্যবস্থা রাখা আছে। তাই মাজল ফ্ল্যাশ দেখা মাত্রই, ওর অবস্থান বুঝে যাবে পাইলট। তাই খুব ধৈর্য ধরে অপেক্ষা করছে সে। একটা ইসরায়েলি গালিলস্নাইপিং রাইফেল ধরে আছে, বাইপডের উপর স্থির হয়ে আছে অস্ত্রটা। তিনশ গজ দূরের লক্ষ্যেও এই অস্ত্র দিয়ে গুলি লাগানো যায়। কিন্তু ঝড়ের কারণে বলতে গেলে কিছুই দেখা যাচ্ছে না। এই জন্যই কপ্টারটাকে কাছে পাবার অপেক্ষা।
অপেক্ষা করতে আপত্তি নেই পেইন্টারের।
উড়ন্ত শিকারি কপ্টারটা, ঝড়ের মাঝে লুকিয়ে লুকিয়ে শিকার করতে চায়। যেকোন ধরনের নড়া চড়া দেখতে পেলেই গুলি ছোঁড়া শুরু করবে সে।
ধ্বংসাবশেষের দিক থেকে আরেকটা আলো ভেসে আসছে। নিশ্চয় ওদিকেও কোন কপ্টার পাঠিয়েছে ক্যাস্যান্দ্রা। সাফিয়া আর ওমাহার জন্য এই মুহূর্তে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই ওর। রেডিওতে ওদের সাথে কথা বলার চেষ্টা করে দেখেছে, কিন্তু পারেনি। এরপর নিজেই হেঁটে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু হেলিকপ্টারটা সে আশাতেও পানি ঢেলে দিয়েছে।
যেহেতু দু-দুটা কপ্টার পাঠিয়েছে ক্যাসান্দ্রা, তাই ধরে নেয়া যায় মেয়েটা ওর পূর্ণশক্তি নিয়ে এগিয়ে আসছে। সাফিয়ার ধোকা ওকে বেশীক্ষণ বোকা বানাতে পারেনি।
“কমান্ডার”, কানে পড়া ইয়ারপিসে কোরালের গলা শুনতে পেল সে, “যেমনটা ভেবেছিলে, সব দিক থেকে শত্রুরা এগিয়ে আসছে। একটা একটা করে বিল্ডিং খুঁজে দেখছে।”
“বাচ্চা আর বয়স্কাদের কী খবর?”
“রেডী। বারাক তোমার সিগন্যালের অপেক্ষা করছে।”
পেইন্টার আকাশের দিকে চাইল। কপ্টারটা কোথায় লুকাল? এই নাগপাশ থেকে বেরোতে হলে, কপ্টারটাকে ধ্বংস করা অত্যন্ত জরুরী।
প্ল্যান ছিল ধ্বংসাবশেষের পশ্চিম দিকে এগিয়ে সাফিয়া আর ওমাহাকে তুলে নেবে। প্রতি মুহুর্তে ঝড় ভয়ংকর রূপ ধারণ করছে, ওদের কাভার হিসেবে কাজে দেবে। ক্যাসান্দা হয়তো ধ্বংসাবশেষ ফাঁকা পেলে, ওদের খুঁজে বের করার প্রতি খুব একটা গুরুত্ব দেবে না। একবার পাহাড়ে পৌঁছতে পারলেই…।
নিজের ভেতর সর্বগ্রাসী রাগের বেড়ে ওঠা টের পেল সে। পিছিয়ে আসতে পছন্দ করে না পেইন্টার। বিশেষ করে যেখানে পিছিয়ে আসা মানে, ক্যাসান্দ্রার হাতে বিজয় তুলে দেয়া। মেয়েটা যে ভারী ভারী যন্ত্রপাতি এনে খননকার্য শুরু করে দেবে, সে ব্যাপারে ওর মনে কোন সন্দেহ নেই। নিচে কিছু একটা যে আছে, রেহেমরা তার প্রমাণ। ওর একমাত্র আশা এখন সাফিয়াসহ সবাইকে নিয়ে পালানো। কোনভাবে ওয়াশিংটনে বিশ্বস্ত কারও কাছে সংবাদ পৌঁছানো…
সিগমার কাউকে যে আর বিশ্বাস করা যায় না, তার প্রমাণ তো সে পেয়েই গিয়েছে।
ফাঁদে ফেলা হয়েছে ওকে, শুধু ওকে না-সবাইকে।
কোরালের রিপোর্ট মোতাবেক, ওদেরকে ঘিরে ফেলতে ক্যাসান্দ্রার খুব একটা সময় লাগবে না। কপ্টারটা যদি নিজে থেকে দেখা না দেয়, তাহলে ওটাকে টেনে বের করে আনতে হবে।
“নোভাক, খরগোশটা দৌড়াবার জন্য তৈরি তো? (খরগোশ-এখানে কোড নেম)।”
“তোমার আদেশের অপেক্ষা শুধু।”
“ইঞ্জিন চালু কর।” বন্দুকটা গালে ঠেকাল আপেক্ষমান পেইন্টার। একচোখ টেলিস্কোপিক লেন্সের ভেতর দিয়ে দেখছে, অন্যটা সাদা চোখে। গ্রামের এক দালানের দরজা দিয়ে তীব্র সাদা আলো দেখতে পেল হঠাৎ। নাইট ভিশন গগলসটার ভেতর দিয়ে আরো উজ্জ্বল দেখাল আলোটাকে। গর্জন করে উঠল একটা ইঞ্জিন।
“চালাও।” আদেশ দিল পেইন্টার। “খরগোশ খাঁচা থেকে বের হয়ে গিয়েছে।” দালানটা থেকে লাফিয়ে বেরোল একটা স্যান্ড সাইকেল। খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না, তাই বাহনটার যাত্রাপথ বুঝতে হলে হেডলাইটের আলোর বিকল্প নেই। আকাশের দিকে নজর ফেরালো পেইন্টার।
দেখতে পেল কপ্টারটাকে।
গর্জে উঠল ওটার বন্দুক।
হাতে ধরা স্নাইপার রাইফেলটা অ্যাডজাস্ট করে নিল পেইন্টার, তাক করল গুলির উৎসর দিকে, টিপে দিল ট্রিগার। বন্দুকের ধাক্কাটা খেয়ে মনে হলো, যেন ঘোড়া লাথি মেরেছে। আরো তিনটা গুলি করল সে।
আগুনের ঢেউ দেখা গেল আসমানে, এরপর শুনতে পেল কান ফাটানো আওয়াজ। চারিদিকে ছড়িয়ে পড়ছে বিস্ফোরিত কপ্টারটার অবশিষ্টাংশ।
“যাও, যাও।” রেডিও তে গর্জে উঠল পেইন্টার। রাইফেলটা কাঁধে ঝুলিয়ে নেমে পড়ল ছাদ থেকে। চারপাশ থেকে ভেসে আসছে একগাদা ইঞ্জিনের খুক খুক শব্দ। জ্বলে একের পর এক হেড লাইটের আলো। বগিগাড়ি আর স্যান্ড বাইক গলি ধরে ছুটে যাচ্ছে সামনে।
অস্থায়ী আশ্রয়ের দরজা দিয়ে বেড়িয়ে এল কারা, একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়েছে সে। ওর পিছু পিছু বেরিয়ে এল অন্যরা। বারাক এক বয়স্কা মহিলাকে সাহায্য করছে, ক্লে আর ড্যানি নিয়েছে বাচ্চাদের ভার। একে বারে নিচুপ সবাই, এমনকি ক্লে-ও।
“আমাকে অনুসরণ কর।” নির্দেশ দিল পেইন্টার। কাঁধে রাইফেল, কিন্তু সেই সাথে হাতেও একটা পিস্তল নিয়েছে।
কিছুদূর এগিয়েছে কি এগোয়নি, ধ্বংসাবশেষের দিক থেকে একটানা গুলির আওয়াজ ভেসে এল। অন্ধকার চিরে দিল উজ্জ্বল আলো।
আরেকটা হেলিকপ্টার!
“ওহ.. গড…” কারা ওর পেছন থেকে বলে উঠল । গুলির লক্ষ্য আন্দাজ করতে পারছে সহজেই।
সাফিয়া আর ওমাহা!
১১:১২ এ.এম.
“দৌড়াও!” ছুটে যেতে যেতে চিৎকার করে বলল ওমাহা । কিন্তু গুলি বর্ষণের আওয়াজে, নিজের কানেই পৌঁছাল না শব্দগুলো। সাফিয়াকে ধাক্কা দিয়ে ওর সামনে এগিয়ে দিল। অনেকটা অন্ধের মত ছুটছে ওরা, ঘূর্ণায়মান বালুতে দেখতে পাচ্ছে না কিছুই।
ওদের ঠিক সামনেই সিংকহোলের পশ্চিম ক্লিফ, দূর্গের ছায়ায় অন্ধকার হয়ে আছে। উপরের অংশটা একটু বেশিই এগিয়ে এসেছে, আড়াল পাওয়া যাবে।
সাফিয়া ওর ঠিক এক হাত সামনে দৌড়াচ্ছে, স্লিংটা এখনও পরে আছে। আচমকা গোলা বর্ষণ শুরু হওয়ায়, গগলস চোখের উপর নামাবার সময় পায়নি কেউই।
এই অল্প কিছুক্ষণ আগে, উভয়ে মিলে হিসাব করে দেখেছে, ট্রাইলিথ চেম্বারে থাকলে বাঁচার কোন আশা নেই। তারচেয়ে ঝুঁকি নিয়ে কপ্টারের মুখোমুখি হওয়া ভালো। ঠিক ওদের পিছু ধেয়ে আসছে কপ্টার থেকে ছোঁড়া গুলির বৃষ্টি।
বালিঝড়টার কারণেই এখনও বেঁচে আছে ওরা। এই বাতাসে যন্ত্রটাকে নিয়ন্ত্রন রাখতে হিমশিম খাচ্ছে পাইলট, লক্ষ্যস্থির করার সুযোগই পাচ্ছে না।
আর তাই, নিরাপদ আশ্রয়ের দিকে অন্ধভাবে দৌড়াবার সুযোগটা পেয়েছে ওরা।
গুলিবিদ্ধ হবার জন্য অপেক্ষা করছে ওমাহা, ঠিক করেছে জীবনের শেষ শ্বাসটা দিয়ে হলেও সাফিয়াকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে সে। কিন্তু কপাল ভাল, ওর শেষ নিঃশ্বাসের প্রয়োজন হলো না এই মুহূর্তে।
যেমন আচমকা শুরু হয়েছিল গুলি বৃষ্টি, তেমনই আচমকা বন্ধ হয়ে গেল। অবাক ওমাহা পিছু ফিরে তাকাল, কপ্টারের ফ্লাড লাইট ওদের থেকে দূরে সরে যাচ্ছে! মনোযোগ হারাবার খেসারত দিতে হলো ওকে, পাথরে হোঁচট খেয়ে।
“ওমাহা…!”
সাফিয়া ওকে সাহায্য করবার জন্য ফিরে এল, কিন্তু ওমাহা হাত নেড়ে বলল, “আমি ঠিক আছি, তুমি যাও!” উঠে দাড়াল সে, খুঁড়িয়ে খুঁড়িয়ে পিছু নিল সাফিয়ার। গোড়ালীতে আঘাত পেয়েছে। অসাবধানতার জন্য নিজেকেই গালি দিল সে।
পার্শ চলে গিয়েছে কপ্টার। কিন্তু কেন? খোলা মাঠে মুরগী শিকারের মতো সহজে ওদেরকে গুলি করত পারত পাইলট। তাহলে করল না কেন?
হচ্ছেটা কী এখানে?
১১:১৩ এ.এম.
“ঈগল ওয়ান, টার্গেটের উদ্দেশ্যে গুলি ছোঁড়া বন্ধ কর!” ক্যাসান্দ্রা চিৎকার করে রেডিওতে আদেশ জানাল। এই মুহূর্তে একটা আর্মারড এম৪ ট্রাক্টরে বসে আছে সে। ল্যাপটপে এই মাত্র নীল বৃত্ত-টা ফিরে এসেছে। বন্দুকের গুলি, বাইরে বের করে এনেছে কিউরেটরকে।
ঈগল ওয়ান জবাব দিল, “বন্ধ করেছি। দুইজনকে দেখতে পাচ্ছি। টার্গেটকে আইডেন্টিফাই করা যাচ্ছে না।”
একদম ঠিক সময়ে আদেশ দিয়েছে ক্যাসান্দ্রা, না হলে পাইলট গুলি করে ফেলে দিত মেয়েটাকে। এখানকার সব রহস্য সমাধানের জন্য কিউরেটর মেয়েটা ওর সবচেয়ে বড় অস্ত্র। আর গর্দভটা আর একটু হলে, সেই মেয়েটাকেই ফেলত।
“কাউকে গুলি করতে হবে না।” বলল সে, “যে গর্ত থেকে দুজন বেরিয়েছে, সেটাকে পাহারা দাও।” নিশ্চয় সেটা খুব গুরুত্বপূর্ণ কোন গর্ত। ল্যাপটপের দিকে ঝুঁকে এল সে, নীল বৃত্তটা এখনও জ্বলজ্বল করছে। এখান আকে কিউরেটর যেখানেই যাক না কেন, সে ওকে ট্রাক করতে পারবে। যেহেতু প্রবেশমুখটা সে খুঁজে পেয়েছে। | ট্রাক্টরের ড্রাইভার, জন কেনের দিকে ফিরল ক্যাসান্দ্রা, “আমাকে নিয়ে চল
ওখানে।”
কেঁপে উঠে সামনে এগোল বাহনটা। বালিয়াড়ির উপরে ওঠা মাত্রই খাড়া হয়ে গেল ট্রাক্টরের নাক, এরপর আবার নেমে এল নিচে। সামনেই শিশুর মরুদ্যান। কিন্তু জেনন হেডলাইটের আলো সত্ত্বেও মাত্র কয়েক গজ পর্যন্ত দৃষ্টি চলে। থেকে থেকে গুলির আওয়াজ শুনতে পাচ্ছে সে। ওর দল আর অজানা শক্রর মাঝে গুলি বিনিময় চলছে।
অজানা হলেও, শক্রর ব্যাপারে একটা জিনিস জানিয়েছে ওর অগ্রগামী দলের ক্যাপ্টেনঃ শত্রুরা সবাই মেয়ে!
কিছুই বুঝতে পারছে না ক্যাসান্দ্রা। মাসকাটের গলিতে তাড়া করা মেয়েটার কথা মনে পড়ে গেল ওর। চোখের সামনে থেকে উধাও হয়ে গিয়েছিল মেয়েটি। সেই মেয়ে আর এই মেয়েদের দলের মাঝে কি কোন সম্পর্ক আছে?
থাকলেই বা কি?-ভাবল সে। খেলা এখন প্রায় শেষ পর্যায়ে, কোন কিছুই ওকে বিফল করতে পারবে না।
রেডিওটা তুলে নিল ক্যাসান্দ্রা, আর্টিলারি (ভারী অস্ত্র) দলের প্রধানের সাথে কথা বলবে। “পজিশন নিয়েছ?”
“ইয়েস স্যার। আপনার আদেশের অপেক্ষায় আছি।” ল্যাপটপটা আবার দেখে নিল ক্যাসান্দ্রা। সিংকহোলেই আছে নীল বৃত্ত-টা। বাকিদের নিয়ে সে মাথা ঘামায় না। ও যা খুঁজতে এসেছে, তার খোঁজ একমাত্র কিউরেটর দিতে পারবে।
শিশুর থেকে ভেসে আসা ঝাপসা আলোর দিকে মনোনিবেশ করল ক্যাসান্দ্রা। রোডও হাতে নিয়ে, অগ্রগামী দলকে পিছু হটার নির্দেশ দিল। এরপর একটা মাত্র আদেশ দিল আর্টিলারি টিমকে, “মাটিতে মিশিয়ে দাও গ্রামটা।”
১১:১৫ এ.এম.
প্রথম হুইসেলের মত শব্দটা যখন কানে এল, তখন পেইন্টার কেবল সবাইকে গ্রাম থেকে বের করে এনেছে। ঝড়ের তীব্র গর্জনকে ছাপিয়েও শুনতে পেলো আওয়াজ।
ঘুরে দাঁড়িয়ে দেখল, প্রথম শেলটা আঘাত হানছে গ্রামে। ওর চোখের সামনে মেঘের দিকে উঠে গেল একটা আগুনের গোলা, অল্প সময়ের জন্য আলো ফেলল গ্রামটার ক্ষুদ্র একটা অংশে। বুম শব্দটা যেন পেইন্টারের পেটে এসে আঘাত হানল। আঁতকে উঠল আশেপাশের সবাই। হুইসেলের মত আওয়াজে ভারী হয়ে এল বাতাস।
রকেট আর মর্টার ওড়ার আওয়াজ। ক্যাসান্দ্রার হাতে যে এত গোলা বারুদ আছে, সেটা কল্পনাও করতে পারেনি সে। রেডিওতে কোরালকে নির্দেশ জানাল, “লুকিয়ে পড়।”
হঠাৎ লুকানো জায়গা থেকে বের হয়ে আসা বাহনগুলো ওদেরকে যে সুবিধাটুকু এনে দিয়েছিল, সেটার উপযোগীতা শেষ। এবার পালাবার সময়। ওদিকে গ্রামের সবগুলো বাহনের হেডলাইট বন্ধ করে দেয়া হয়েছে। অন্ধকারের আড়াল নিয়ে ধ্বংসাবশেষের দিকে পালিয়ে যাচ্ছে মেয়েরা। একটার পর একটা রকেট আর মর্টার আঘাত হেনে চলছে গ্রামে।
“কোরাল!” চিৎকার করে উঠল পেইন্টার, রেডিও একদম ঠোঁটের কাছে ধরা। কোনও উত্তর এল না।
বারাক ওর হাত আঁকড়ে ধরল; “চিন্তা কোরও না। ওরা জানে রঁদেভু কোথায় হবে।”
পেইন্টার ঘুরে দাঁড়াল। একের পর এক রকেট বিস্ফোরণের শক ওয়েভ আঘাত হানল ওর দেহে।
সিংকহোলের ওদিক থেকে আর কোন গুলির আওয়াজ শোনা যাচ্ছে না।
হচ্ছেটা কি ?
১১:১৭ এ.এম.
সাফিয়া আর ওমাহা একে অন্যকে ঝড়িয়ে ধরে পাথরের আড়ালে দাঁড়িয়ে আছে। ওদের ঠিক উপরে ক্লিফ আর সেই ক্লিফে অবস্থিত দূর্গ। বিস্ফোরণের ফলে ক্লিফ থেকে আলগা নুড়ি পাথর নিচে পড়ছে।
দক্ষিণ দিকের আকাশটা আগুনের আভায় লালচে দেখাচ্ছে। ঝড়ের গর্জন ছাপিয়ে ভেসে এল আরেকটা বিস্ফোরণের শব্দ। অন্যরা পালাবার সময় পেয়েছিল তো? রেডিওগুলো ট্রাইলিথ চেম্বারে ফেলে এসেছে, তাই যোগাযোগ করার কোন উপায় নেই। পেইন্টার, কারা…
ওমাহা সাফিয়ার পাশেই দাড়িয়ে আছে, পুরো দেহের ভার চাপিয়ে রেখেছে ডান পায়ের উপর। গোড়ালি মচকে গিয়েছে। “তুমি চাইলে এখনও নিরাপদ আশ্রয়ে চলে যেতে পার।”
সাফিয়া নিজেও খুব ক্লান্ত, আহত কাঁধটাও ব্যথা করছে, “কিন্তু হেলিকপ্টারটা…”
যান্ত্রিক পাখিটা এখনও সিংকহোলের উপর উড়ছে, ফ্লাড লাইট বন্ধ। কিন্তু কানে আসছে পাখা ঘোরার আওয়াজ। ওদেরকে আটকে ফেলেছে পাখিটার পাইলট।
“একটু আগে আওতার মাঝে পেয়েও পাইলট গুলি করেনি। ঝড়ে কিছু দেখতে পাচ্ছে না মনে হয়। দেয়াল ঘেঁষে এগিয়ে গেলে…আমি গুলি করে নজর সরিয়ে রাখব।” বলল ওমাহা, পিস্তলটা হাতছাড়া করেনি সে।
“আমি তোমাকে রেখে যাব না।” ফিসফিসিয়ে বলল সাফিয়া, আঁকড়ে ধরল ওর হাত।
ওমাহা ছাড়াবার চেষ্টা করল, “যা বলছি করো। আমি শুধু শুধু বোঝা হয়ে থাকতে চাইনা।”
আরো জোরে ওর হাত আঁকড়ে ধরল সাফিয়া, “না…আমি তোমাকে ছেড়ে যেতে পারব না।”
হঠাৎ করেই যেন সাফিয়ার কথা পরিষ্কার হয়ে এল ওর কাছে। মেয়েটা ওর কাছে সাহস চাইছে। ওকে ফেরাবে না সে।
কপ্টারটা এখনও মাথার উপর ঝুলছে, ধীরে ধীরে আরো জোরালো হয়ে আসছে যন্ত্রটার আওয়াজ। সিংকহোলের উপরে এসে স্থির হলো ওটা।
ওমাহার আরো কাছে চলে এল সাফিয়া। লোকটার কাঁধ যে কত চওড়া, সেটা প্রায় ভুলতেই বসেছিল সে। ভুলতে বসেছিল, কতটা স্বাচ্ছন্দ্যের সাথে সে একদা ওই চওড়া বুকে আশ্রয় নিত। ওমাহার কাঁধের উপর দিয়ে কপ্টারটার দিকে চাইল সে। দেখতে পেল, সিংকহোলের মাঝখান থেকে নীল আভা ভেসে আসছে, আকারে আগের চাইতেও বড়।
ওহ….গড… আরো জোরে ওমাহাকে আঁকড়ে ধরল সে।
“সাফ,” মেয়েটার কানের কাছে ঠোঁট নিয়ে বলল ওমাহা, “তেল আবিবের পর-“
বিস্ফোরণের আওয়াজে চাপা পড়ে গেল বাকি শব্দ গুলো। প্রচন্ড গরম বাতাস যেন ওদেরকে চেপে ধরল দেয়ালের সাথে। দৃষ্টিকে ভাসিয়ে নিচ্ছে অত্যন্ত উজ্জ্বল আলো। পাথর বৃষ্টি শুরু হয়ে গেল ওদের চারপাশে। উপর থেকে ভেসে এল প্রচন্ড এক আওয়াজ-ক্রাক। বিশাল বড় এক পাথর এসে আছড়ে পড়ল ওদের মাথার উপরে। ক্লিফের বের হয়ে থাকা অংশটার উপর।
আধা অন্ধ সাফিয়া টের পেল, দূর্গটা ধ্বসে পড়ছে!
১১:২১ এ.এম.
সিংকহোলের কাছাকাছি পৌঁছে গিয়েছে পেইন্টার, এমন সময় কেঁপে উঠল ধরণী। এক মুহূর্তের ওয়ার্নিং পেয়েছিল সে, দেখেছিল-একটা নীল আভা। এরপরই চেম্বার থেকে বেড়িয়ে এসে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত উদ্ভাসিত করে দিয়েছিল নীলচে আগুন।
এমনকি ঝড়টাও যেন পিছিয়ে গিয়েছিল তার প্রচন্ডতায়।
পায়ের নিচে কেঁপে উঠল মাটি।
নীলচে আগুনের ফুসে ওঠা থাম, হেলিকপ্টারটার ঠিক মাঝখানে গিয়ে আঘাত হানল। চরকির মত পাক খেতে খেতে আরো উপরে উঠে গেল পাখিটা। কিন্তু বেশীক্ষণ টিকতে পারল না, কেননা ফুয়েল ট্যাংকে আগুন লেগে গিয়েছে। পরমুহুর্তেই লাল আগুনের ঢেউ গ্রাস করল যন্ত্রটাকে। তাপের তীব্রতায় গলে গলে। পড়তে লাগল কপ্টারটার ধাতব দেহ। | সিংকহোলটার দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে ছিল পেইন্টার। ওখান থেকে দূর্ঘটনাকে পরিষ্কার দেখা যায়। তাই সেটাকে কাত হয়ে নিচে পড়ে যেতে দেখতে, বিন্দুমাত্র কষ্ট হলো না ওর।
সেই সাথে দুইটা মানব দেহ দেখতে পেল সে, ওদের চারপাশে পাথর-বৃষ্টি হচ্ছে।
সাফিয়া আর ওমাহা।
১১:২২ এ.এম.
ঝলসানো আলোতে হতভম্ব ওমাহা বাধ্য হলো সাফিয়ার উপর নিজের দেহের ভর ছেড়ে দিতে। বালুর মাঝখান দিয়ে অনেকটা যুদ্ধ করে এগোতে হলো ওদের। চোখ দিয়ে পানি ঝরছে ওর। কিন্তু অল্পকিছু ক্ষণের মাঝে দৃষ্টি স্বাভাবিক হয়ে এল। তবে সম্ভবত না এলেই ভাল হত।
কেননা, বাইবেলে বর্ণিত পাথর-ঝড়ের মতো ওদের আশে পাশে পাথর ঝড় হচ্ছে।
“এখান থেকে বেরোতে হবে!” চিৎকার করল সাফিয়া। হঠাৎ কিছু একটা ওমাহার ভাল পায়ে এসে আঘাত হানল। ছিটকে, বালুতে পড়ে। গেল দুজনে।
“ধ্বসে পড়ছে দূর্গটা!”
১১:৩৩ এ.এম.
সিংকহোলের ভেতর দিয়ে সাফিয়াদের দিকে ছুটছে পেইন্টার। ওর বাঁ দিকে, দূর্গের অর্ধেকটা আছড়ে পড়েছে ফাটলে। এখনও নড়া চড়া বন্ধ হয়নি ওটার। প্রতিবার নড়ার সাথে সাথে পাথর বালু দিয়ে ভরে তুলছে গর্তটার একটা দিক।
ঝড়ের মধ্য দিয়েই ওমাহা আর সাফিয়াকে নিরাপদ আশ্রয়ের দিকে পা বাড়াতে দেখেছে সে। কিন্তু বার বার আছড়ে পড়ছে ওরা।
সময়মত ওদের কাছে পৌঁছাতে পারবে না পেইন্টার। ওর পিছন থেকে ধমকের মত সুরে কেউ বলে উঠল, “সরে দাঁড়াও!”
ঘুরে দাঁড়াল সে, সাথে সাথে চোখে পড়ল ফ্লাড লাইটের আলো। মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল সে। কিন্তু পাশে ডাইভ দিয়ে পড়তে ভুললো না।
ওকে পাশ কাটিয়ে এগিয়ে এল স্যান্ড বাইক। বার বার লাফাচ্ছে, কিন্তু অপূর্ব দক্ষতায় সেটাকে ঠিকই দুই চাকার উপর রাখছে কোরাল।
বাইকের পিছু নিল পেইন্টার। কিন্তু এঁকে বেঁকে ছুটছে স্যান্ড বাইক, সে ধারে কাছে পৌঁছাবার অনেক আগেই লক্ষ্যে পৌঁছে গেল কোরাল। শুনতে পেল মেয়েটা বলছে, “শক্ত করে ধরে!” বিনা দ্বিধায় নির্দেশ মানল সাফিয়া আর ওমাহা ।।
সাথে সাথে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে আবার ফিরতি পথে রওনা হলো কোরাল। বাইকের সীট ধরে ঝুলছে ওমাহা আর সাফিয়া।
নিরাপদ স্থানেএসে থামল ওরা। এদিকে পেইন্টার তখনো ঢাল বেয়ে নামছে।
সিঙ্কহোলেরমেঝেতে পৌছাতে পৌছাতে বন্ধ হয়ে গেল দূর্গটার নড়াচড়া। যেখানে ছিলো খাড়া ক্লিফ, সেখানে এখন দেখা যাচ্ছে ঢালু পথ।
ওদিকে দ্বিতীয়বার না তাকিয়ে বাইকের দিকে এগোেল সে। সাফিয়া ততক্ষ নিজের পায়ে দাঁড়িয়েছে আর ওমাহা হেলান দিয়ে আছে সীটের সাথে। কোরাল আছে বাইকের উপর।
চারজন একসাথে তাকিয়ে রইল চোখের সামনের গর্তটার দিকে। ধোঁয়া উঠছে মনে হচ্ছে জায়গাটা যেন নরকের প্রবেশদ্বার! ট্রাইলিথ চেম্বারটার মুখ যেখানে ছিল ঠিক সেখান থেকেই বেরোচ্ছে ধোঁয়া। তখন মুখটা সরু ছিল, কিন্তু এখন দশ ফুট চওড়া হয়ে গিয়েছে।
সেই সাথে দেখা যাচ্ছে বুদবুদ ওঠা পানি!
কোরাল আলো ফেলল ওখানে।
নেই হয়ে গেল পানি,
আলো পড়তেই সরে গেল যেন। যে দৃশ্যটা দেখা গেল, তা দেখে স্তব্ধ হয়ে গেল সবাই।
১১:২৩ এ.এম.
একদৃষ্টিতে এম৪ ট্রাক্টরের উইন্ডশিল্ড দিয়ে সামনে তাকিয়ে আছে ক্যাসান্দ্রা। এই এক মিনিট আগে, ওর চোখের ঠিক সামনে সোজা আসমানে উঠে গিয়েছে নীল আলোর একটা স্তম্ভ ! কিউরেটর যেদিকে আছে, ঠিক সেদিক থেকে।
“কী ছিল ওটা?” ড্রাইভারের সীট থেকে জানতে চাইল কেন। শিশুর থেকে ঠিক একশ গজ দূরে ট্রাক্টর থামিয়েছে সে। ওদের বাম দিকে, জ্বল জ্বল করে জ্বলছে গ্রামটার কিছু অংশ। কিন্তু ঠিক সামনে, অর্থাৎ ধ্বংসাবশেষের দিক থেকে এক বিন্দু আলোও আসছে না। “আমাদের মর্টার যে না, সেটা নিশ্চিত।” আবারও বলল কেন।
ঐ রকম বিস্ফোরণ ঘটাবার ক্ষমতা আমাদের কেন, দুনিয়ার কোন মর্টারের নেই। ল্যাপটপের দিকে তাকাল ক্যাসান্দ্রা। এখনও কিউরেটরের নীল বৃত্ত-জ্বলছে। তবে কেঁপে কেঁপে, মনে হচ্ছে কিছু একটা সিগন্যালকে বাঁধা দিচ্ছে। কী হচ্ছে ওখানে?
একমাত্র যে লোকটার কাছে উত্তর পাওয়া গেলেও যেতে পারে, তাকে রেডিওতে কল করল সে, “ঈগল ওয়ান, শুনতে পাচ্ছ?”
উত্তরের অপেক্ষা করল সে, কিন্তু এল না সেই কাক্ষিত উত্তর।
কেন মাথা নাড়ল, “দুটা পাখিই শেষ।”
“আরো দুটাকে আকাশে ওড়াও।”
ইতস্তত করল কেন। কেনও করল, সেই উত্তর ক্যাসান্দ্রা জানে। ঝড়টা এরইমধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে, কিন্তু আসল অংশটাই এখনও ওরা দেখেনি। আর যদি দক্ষিণ থেকে পরিবর্তিত বায়ুচাপের ফলে সৃষ্ট ঝড়টা এসে এই বালিঝড়ের সঙ্গে যোগ দেয়, তাহলে তো আরো ভয়াবহ হবে পরিস্থিতি। ওদের হাতে মোট ছয়টা কপ্টার ছিল। আরও দুটা পাঠালে, সামনে প্রয়োজন পড়লেও আর আকাশ পথে আক্রমণ চালানো যাবে না।
কিন্তু দরকারটাও বুঝতে পারছে কেন। এখন রয়ে সয়ে কাজ করার সময় না, সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ার সময়। ক্যাসান্দ্রার কথা মত নির্দেশ দিল সে। এরপর চাইল মেয়েটার দিকে।
“সামনে এগোও।” নির্দেশ দিল মেয়েটা।
“কপ্টারগুলো বাতাসে ওঠা পর্যন্ত অপেক্ষা করলে ভাল হত না?”
“দরকার নেই। আমাদের বাহন আর্মার পরিহিত।” পেছনের কম্পার্টমেন্টে বসা কেনের কমান্ডো টিমের দিকে তাকাল সে, “আমাদের সাথে যথেষ্ট লোকবল আছে। ওখানে গুরুত্বপূর্ণ কিছু একটা যে ঘটেছে, তা পরিষ্কার বুঝতে পারছি।”
আর কথা বাড়ালো না কেন, নড করে চালিয়ে দিল ট্রাক্টর। ধ্বংসাবশেষের দিকে এগিয়ে চলল বাহনটা।
১১:২৬ এ.এম.
এক হাঁটু গেড়ে বসে, গর্তটার ধারের দিকে হাত বাড়িয়ে দিল সাফিয়া। জায়গাটা কত গরম, সেটা হাতের তালু দিয়ে বোঝার চেষ্টা করল সে। বাতাস কাছে টানছে ওকে, থেকে থেকে নাকে মুখে ঢুকে যেতে চাইছে বালু। কিন্তু গতি কেন জানি বেশি নেই। একটু শান্ত হয়ে এসেছে ঝড়টা, যেন কয়েক মিনিট আগের বিস্ফোরণটা তার শক্তি ছিনিয়ে নিয়েছে।
“সাবধান।” বলল ওমাহা।
গর্তটার ভেতরে উঁকি দিল সাফিয়া। পানি এখনও নিচে নেমেই চলছে। যে যে এলাকা পানিমুক্ত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে স্বচ্ছ কাঁচ। ট্রাইলিথ চেম্বারটার কোন অস্তিত্ব নেই এখন, এখন শুধু অবশিষ্ট আছে কাঁচ। কর্ক স্ক্রুর মত নিচের দিকে নেমে গিয়েছে।
উবারের আসল প্রবেশ পথ।
এবার গর্তটার ধারের বাইরের দিকে হাত রাখল সাফিয়া, আস্তে আছে এগিয়ে নিয়ে গেল কাঁচের দিকে। এখনও কয়েক ফোঁটা পানি লেগে আছে কাছে। বাইকের আলোতে জ্বলছে মুক্তা বিন্দুর মত।
একটুও গরম মনে হলো না।
অবশেষে কাঁচে হাত দিয়েই ফেলল সাফিয়া। উষ্ণ, বেশ উষ্ণ। কিন্তু ফোস্কা পড়ার মত না। “একেবারে সলিড।” বলল সে, “এখনও ঠান্ডা হচ্ছে। কিন্তু তলটা শক্ত।” যেন কথার সত্যতা প্রমাণের জন্যই, হাত দিয়ে কাঁচে হালকা করে আঘাত করল সে।
উঠে দাঁড়িয়ে এবার পা রাখল কাঁচের উপর। ওর ওজন বহন করতে সক্ষম হলো। কাঁচ, “পানি নিশ্চয় এটাকে যথেষ্ট পরিমাণে ঠান্ডা করতে পেরেছে।”
পেইন্টার ওর দিকে এগিয়ে গেলো, “আমাদের এই এলাকা ছেড়ে যাওয়া দরকার।”
বাইকের পাশে দাঁড়ানো কোরাল বলল, “কমান্ডার, রেহেমদের সবাইকে এক জায়গায় জড়ো করা গিয়েছে। এখন তোমার আদেশ পেলেই আমরা রওনা হতে পারি।”
কর্ক স্ক্রুর মতো বেঁকে নামা কাঁচের দিকে তাকাল সাফিয়া, “আমরা কিন্তু এই জিনিসটাই খুঁজতে এসেছিলাম।”
“আমরা যদি এখনি রওনা না দেই, তাহলে ক্যাসান্দ্রা আমাদেরকে ঘিরে
ধরবে।”
ওমাহা ওদের কথাবার্তায় যোগ দিল, “কোথায় পালাবো আমরা?”
পশ্চিম দিকে ইঙ্গিত করল পেইন্টার, “মরুভূমিতে, ঝড়টাকে কাভার হিসেবে ব্যবহার করা যাবে।”
“পাগল হয়েছ? আসল ঝড় তো এখনও শুরুই হয়নি। আর দুই ঝড় মিলিত হলে আমাদের অবস্থা কী হবে, তা একবার ভেবে দেখেছ?”
ওমাহা মাথা নাড়ল, “তারচেয়ে ঐ হারামজাদীর মুখোমুখি হওয়া সহজ।”
মানসচোখে ক্যাসান্দ্রাকে দেখতে পেল সাফিয়া, বরফের মতই শীতল। দয়ামায়ার লেশ মাত্র নেই চোখে। এখানে যাই পাওয়া যাক না কেন, তা ওই মেয়ে বা তার উপরওয়ালার হাতে পড়তে দেয়া যাবে না।
“আমি নিচে যাচ্ছি।” কথা কাটাকাটি থামিয়ে দিল সে।
“আমিও তোমার সাথে যাব।” বলল ওমাহা।
আচমকা গুলির আওয়াজ ভেসে এল। চমকে উঠে উৎসের দিকে তাকাল সবাই।
“বাছাবাছির আর সুযোগ থাকল না।” বিড় বিড় করে বলল ওমাহা।
কোরাল আর পেইন্টার দুইজনেই যার যার রেডিওতে আদেশ দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল।
অনেকগুলো বাহন একসাথে ওদের দিকে নেমে আসা শুরু করল ।
“কি করছে ওরা?” জানতে চাইল ওমাহা। নিজের রেডিওটা সরিয়ে রাখল পেইন্টার।
চেহারা কালো করে বলল, “মেয়েদের কেউ একজন টানেলটা দেখতে পেয়েছে।”
হোজাই হবেন, ভাবল সাফিয়া। যেহেতু উবারের প্রবেশদ্বার উন্মুক্ত হয়ে গিয়েছে, রেহেমদের পালাবার প্রশ্ন ওঠে না। জীবন দিয়ে হলেও জায়গাটাকে রক্ষা করবে ওরা। লুলু পুরো গোত্রটাকে নিয়ে আসছেন। গোলাগুলিও বন্ধ হয়ে গেল।
কানে রেডিও ধরে আছে কোরাল, সেটা না নামিয়েই ব্যাখ্যা করল, “ওই টাওয়ার গুলোর একটার চুড়োয় শত্রু স্নাইপার বসেছিল। তাদের ব্যবস্থা করা হয়েছে।”
রেহেমদের দক্ষতায় যে মেয়েটা মুগ্ধ, সেটা তার বলার ভঙ্গিতেই প্রকাশ পেল। কিছুক্ষণের মাঝে বাহনগুলো ওদের পাশে এসে থামল। প্রথম বগি-গাড়ি থেকে নামল কারা, ড্যানি আর ক্রে। ঠিক তার পেছন পেছন স্যান্ড বাইক নিয়ে থামল বারাক।
লাফিয়ে নামল কারা, বাতাস আবার তার গতি ফিরে পেয়েছে। মেয়েটার হাতে পিস্তল দেখতে পেল সাফিয়া। “আমরা দূর থেকে হেডলাইট দেখতে পেয়েছি।” পূর্ব দিকে নির্দেশ করল সে, “অনেকগুলো হেডলাইট। বড় বড় ট্রাকের। অন্তত আরেকটা হেলিকপ্টারও দেখেছি।”
পেইন্টার হাতের আঙুলগুলোকে মুষ্ঠিবদ্ধ করে ফেলল, “ক্যাসান্দ্রা ওর সর্বশক্তি নিয়ে আসছে।”
হোজা বললেন, “উবারের প্রবেশদ্বার উন্মুক্ত হয়েছে, উবারই আমাদেরকে রক্ষা করবে।”
গর্তের দিকে উঁকি দিল ওমাহা, “তবুও আমি আমার বন্দুক হাতছাড়া করতে চাই না।”
পেইন্টার পূর্বদিকে তাকাল, “আমাদের আর কোন অপশন নেই। সবাই নিচে চলে যাও। একসাথে থাকবে। যতটা সম্ভব রশদ নিয়ে নাম। বন্দুক, গুলি, ফ্ল্যাশ লাইট-যা পার।”
হোজা সাফিয়ার দিকে নড করে বললেন, “তুমি আমাদেরকে পথ দেখাবে।”
পেঁচানো কাঁচের দিকে তাকাল সাফিয়া, হঠাৎ করেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। দম ফেলতে কষ্ট হচ্ছে ওর। নিজের জীবন নিয়ে না খেলা যায়, কিন্তু অন্যের জীবন নিয়ে?
একজোড়া বাচ্চার দিকে দৃষ্টি পড়ল ওর, ক্লে-এর দুই হাত ধরে আছে বাচ্চা দুজন। ওদেরকে ক্লে-এর মতোই ভীত দেখাচ্ছে। কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ছেলেটা।
ওকেও তাই করতে হবে। হৃদপিন্ডের ধুকপুকানি নাহয় হৃদপিন্ডেই থাকুক। বাইরে কোন কিছু প্রকাশ পেতে দেবে না ও।
ভারী আর বিশাল কিছু একটা এগিয়ে আসার আওয়াজ শুনতে পেল সবাই। দেখতে পেল আলোও। ক্যাসান্দ্রা এসে পড়েছে।
“যাও!” সাফিয়ার চোখে চোখ রেখে নির্দেশ দিল পেইন্টার, “সবাইকে নিচে নিয়ে যাও।”
কোন কথা বলল না সাফিয়া, নড করে নির্দেশ পালনে মন দিল। শুনতে পেল, পেইন্টার কোরালকে বলছে, “তোমার বাইকটা আমার দরকার।”
১১:৪৪ এ.এম.
ক্যাসান্দ্রার চোখের সামনে ল্যাপটপের স্ক্রিন থেকে ভোজবাজীর মত উবে গেল নীল বৃত্তটা। কিউরেটর আবারও পালাচ্ছে।
“আমাদেরকে ওখানে নিয়ে চল,” দাঁতে দাঁত চেপে বলল সে, “এক্ষুনি।”
“পৌঁছে গিয়েছি প্রায়।”
বালির আবরণ ভেদ করে উঁকি দিল একটা পাথুরে দেয়াল, এখন আর তেমন কিছু অবশিষ্ট নেই ওটার। হেড লাইটের আলোয় ভাস্বর।
পৌঁছে গিয়েছে ওরা।
“অর্ডার?” কেন ওর দিকে তাকিয়ে জানতে চাইল ।
কাছাকাছি একটা ভাঙা টাওয়ার দেখতে পেয়ে, সেদিকে ইঙ্গিত করল ক্যাসান্দ্রা, “তোমার কমান্ডো টিমকে কাজে লাগিয়ে দাও। আমি চাই, এই পুরো এলাকা থেকে যেন একটা মাছিও বেরোতে না পারে।”
অল্প একটু গতি কমালো কেন, ওর ক্রাক টিমের জন্য সেটাই যথেষ্ট। বিশজন কমান্ডো অস্ত্রশস্ত্রসহ নেমে পড়ল মাটিতে। ভাঙা টাওয়ারটার দিকে এগোল।
শামুকের গতিতে ট্রাক্টর আগে বাড়ালো কেন। ঠিক সামনেই শুয়ে আছে সিংকহোলটা, কালো আর নিশ্রুপ।
খেলা শেষ করবার সময় হয়েছে।
ব্রেক কষলো ট্রাক্টর, হেড লাইটের আলো সামনের দিকটা উজ্জ্বল করে রেখেছে। একে একে সিংকহোলে নেমে পড়লো কমান্ডো টিমের সবাই। ক্যাসান্দ্রা ওদের পজিশন নেবার সময়টুকু অপেক্ষা করল।
“ইন পজিশন-কোয়াড্রান্ট থ্রি…”
“টাওয়ারের উপরে, মনগুজ ফোর…”
“আরপিজি লোডড…”
কি-বোর্ডের কিউ বাটনটা চাপল ক্যাসান্দ্রা। মনিটরের ম্যাপে একুশটা লাল আলো ফুটে উঠল। প্রত্যেক কমান্ডোর ফেটিগে একটা করে লোকেটর বিকন লাগানো আছে।
ট্রাক্টর থেকেই দলের সবাইকে পরিচালনা করছিল কেন। এবার ওর দিকে ফিরে বলল, “সবাই পজিশন নিয়ে নিয়েছে। নিচে কিছুই নেই।”
ক্যাসান্দ্রা জানে, আর কেউ না থাকলেও, সাফিয়া অবশ্যই ওখানে আছে।
“আলো জ্বালাও।” কেন আদেশ দিল।
পুরো ফাটলটা ঘিরে দাঁড়িয়ে থাকা কমান্ডোরা একসাথে একডজন ফ্ল্যাশ লাইটের আলো ফেলল ওতে। ঝড়ের মধ্যেও এখন পরিষ্কার দেখা যাচ্ছে ফাটলটা।
রেডিও এয়ারপিসের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে কেন, “শত্রু পক্ষের কাউকে দেখা যাচ্ছে না। শুধু কয়েকটা বাইক আর বাগি আছে।”
“ওখানে কি কোন গুহামুখ আছে?”
নড করল কেন, “হ্যা। যেখানে বাহনগুলো পার্ক করা আছে, সেখানে। এক্ষুনি ভিডিও ফিড এসে যাবে, চ্যানেল থ্রি-তে।”
ল্যাপটপে আরেকটা স্ক্রিন ফুটিয়ে তুলল ক্যাসান্দ্রা, ওতে লাইভ ফিড দেখা যাবে। ইমেজটা কাঁপছে, ঝিরঝিরে আসছে। কিন্তু কিছু করার নেই। আরও সামনে ঝুঁকে এল ক্যাসান্দ্রা।
ফাটলটার মেঝে দেখতে পাচ্ছে স্ক্রিনে। স্যান্ড বাইক আর বগি-গাড়িও দেখতে পেল। কিন্তু ফেলে রেখে যাওয়া হয়েছে ওগুলো। মানুষ কই? হঠাৎ ঘুরে গেল ক্যামেরা। একটা তিন গজ লম্বা গর্তের দিকে পড়ল ক্যামেরার চোখ। দেখে ক্যাসান্দ্রার মনে হলো, সদ্য সমাপ্ত হওয়া কোণ খননকার্য দেখতে।
একটা টানেলের মুখ।
সবগুলো খরগোশ নিশ্চয় ওই টানেলে প্রবেশ করেছে (অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের একটা উদ্ধৃতি)।
ইমেজটা এলোমেলো হয়ে গেল। পরমুহূর্তে ঠিক হলো কিন্তু আবার ঠিক পরমুহুর্তে নেই!
অভিশাপ দিতে দিতে থেমে গেল ক্যাসান্দ্রা। নিজের চোখে দেখতে চায় পরিস্থিতি। একবার কেনের লোকদের নেয়া অবস্থান পর্যালোচনা করে দেখলো – এলাকাটা খুব ভালভাবেই ঘিরে রেখেছে।
“দেখতে যাচ্ছি, এদিকটা সামলে নিও।” সীট বেল্ট খুলতে খুলতে বলল সে, মাটিতে পা রেখেই, বাতাসের তীব্রতা টের পেল ক্যাসান্দ্রা। বাতাস যেন এ উড়িয়ে নিতে চাচ্ছে। তাড়াতাড়ি একটা স্কার্ফ বের করে নাক-মুখ ঢাকল সে।
ট্রাক্টরের বিশাল বড় বড় চাকার খাঁজে হাতে রেখে নিজেকে সামলে নিল মেয়েটা। বাতাস বার বার ওকে ধাক্কা দিচ্ছে, কেনের দলের লোকদের প্রতি বাড়তি শ্রদ্ধা বোধ করছে। ট্রাক্টরের ভেতরে বসে ওদের অবস্থান নেয়াটাকে কেবল মাত্র দক্ষতার বহিঃপ্রকাশ হিসেবে মনে হয়েছিল ওর কাছে। কিন্তু এখন মনে হচ্ছে অসাধারণ। ক্যাসান্দ্রা ট্রাক্টরের সামনে দিয়ে এগিয়ে গেল। উজ্জ্বল হেড লাইটের আলোয় সিংকহোলটা উদ্ভাসিত। অল্প একটু দূরে অবস্থিত সিংকহোলটা, কিন্তু ধারে দাঁড়িয়ে সে টের পেল-বাতাসের গর্জনে বেমালুম নেই হয়ে গিয়েছে ট্রাক্টরটার ইঞ্জিনের আওয়াজ।
“সবকিছু ঠিক আছে তো ক্যাপ্টেন?” কেন জানতে চাইল।
ঝুঁকে এসে নিচের দিকে উঁকি দিল ক্যাসান্দ্রা। ওর অবস্থানের উল্টোদিকে ধ্বসে পড়ছে পাথর। পাথর ধ্বস! কিন্তু কেন? টানেলের প্রবেশমুখ যেন ওর দিকে চেয়ে আছে। স্বচ্ছ, কাঁচের মত।
কাঁচ !
হৃদস্পন্দন দ্রুত হয়ে এল ওর। ওটা নিশ্চয় গুপ্তধনের গুহার প্রবেশমুখ। প্রবেশমুখের চারপাশে পার্ক করে রাখা গাড়িগুলোর উপর নজর পড়ল ওর। নাহ, ওর গুপ্তধন অন্য কেউ ছিনিয়ে নেবে! অসম্ভব।
“কেন, ঐ টানেলের মুখে পাঁচ মিনিটের মাঝে আমি একটা দলকে দেখতে চাই।”
উত্তর নেই।
“কেন।” আরো উঁচু গলায় বলল সে, ঘুরে দাঁড়িয়েছে। হেডলাইডের উজ্জ্বল আলো ওকে প্রায় অন্ধ করে দিয়েছে। একপাশে সরে দাঁড়াল সে, সন্দেহ ঢুকেছে মনে। সামনে এগিয়ে দেখতে পেল-বালির কবর থেকে একটা স্যান্ড বাইক উঁকি দিচ্ছে।
এমন বুদ্ধিমান মাত্র একজনই হতে পারে।
১১:৫২ এ.এম.
ওর মুখের দিকে ছুটে এল ছুরিটা। ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে পেইন্টার, মাথাটা এক ঝটকায় সরিয়ে নিয়ে ছুরির আঘাতের হাত থেকে বাঁচল। কিন্তু পুরোপুরি বাঁচতে পারল না, ওর চোখের নিচের চামড়ায় স্পর্শ করে গেল ওটা।
রাগ আর হতাশা যেন পেইন্টারকে বাড়তি শক্তি উপহার দিল। রক্ত ঝড়ছে, কিন্তু তাও পা দিয়ে আঁকড়ে রেখেছে অন্য লোকটার নিম্নাঙ্গ। সেই সাথে কনুই দিয়ে পেঁচিয়ে রেখেছে গলা।
হারামজাদা ষাঁড়ের মতই শক্তিশালী।
কেনের ছুরি ধরা হাতটাকে ওর-ই দেহ দিয়ে চেপে ধরল পেইন্টার।
ক্যাসান্দ্রা বোকামি করে ফেলেছে, নামার সময় ট্রাক্টরের দরজা লাগাতে ভুলে গিয়েছিল। বালুর নিচে লুকিয়ে ছিল পেইন্টার। সুযোগটা কাজে লাগিয়েছে। সঠিক জায়গা বেছে নিয়েছিল সে, জানত ক্যাসান্দ্রার দলের কেউ না কেউ এদিকে যানবাহন নিয়ে আসবে।
কিন্তু তা যে ট্রাক্টরটা হবে, সেটা বুঝতে পারেনি। দেখে মনে হয়, বিশ টনের কোন দানব। তবে ওর পরিকল্পনার জন্য এই দানবটা একদম পারফেক্ট।
ট্রাক্টর থামতেই, আড়াল থেকে বেরিয়ে এসেছিল সে। লুকিয়ে লুকিয়ে খোলা দরজা দিয়ে উদ্যত বন্দুক হাতে ঢুকে পড়েছিল ভেতরে। | কিন্তু কপাল মন্দ, ওর শত্রু জন কেন কিভাবে কিভাবে যেন টের পেয়ে গিয়েছিল। স্প্লিন্ট পরা পায়ের উপর দেহের ভার ছেড়ে ভাল দিয়ে আঘাত হেনেছিল ওর বন্দুক ধরা হাতে। এই মুহূর্তে ফ্লোরে ধ্বস্তাধস্তি করছে দুজনে। পেইন্টার এক মুহুর্তের জন্যও হাতের বাঁধন আলগা করেনি। কেন মাথা দিয়ে ওর নাকে আঘাত হানতে চাইল, কিন্তু পেইন্টার তা হতে দিলে তো! উল্টা সে আরো জোরে আঁকড়ে ধরল লোকটার গলা, সর্বশক্তিতে শক্ত মেঝের সাথে ঠুকে দিল শত্রুর মাথা। হালকা একটা চিৎকার শোনা গেল।
আরও তিনবার একই কাজ করল পেইন্টার। নড়া চড়া বন্ধ হয়ে গেল লোকটার। কিন্তু তবুও বাঁধন আলগা করল না পেইন্টার। তবে নড়া চড়া বন্ধ হওয়ায়, অন্য দিকে নজর দেবার সুযোগ পেল সে, দেখল ফ্লোরে রক্ত! নাক ভেঙে গিয়েছে জন কেনের।।
হাতে আর সময় বেশি নেই। পেইন্টার লোকটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। চিতা ব্যাটাকে দুর্বল না করে দিলে, পেইন্টারের জেতার কোনও আশা ছিল না ।
ড্রাইভারের সীটে বসে ক্লাচ চেপে ধরল সে। সামনে এগিয়ে গেল . বিশাল বাহন যে এত সহজে নড়াচড়া করতে পারবে সেটা সে বুঝতেই পারেনি, সরাসরি সিংকহোলের দিকে এগোল পেইন্টার।
আচমকা শুরু হলো গোলা-বৃষ্টি, শত্রুরা ওর উপস্থিতি টের পেয়ে গিয়েছে।
গুলি অগ্রাহ্য করে সামনে এগিয়ে গেল পেইন্টার, ট্রাক্টরটি আর্মার পরানো, সামনেই দেখা যাচ্ছে সিংকহোলটাকে। যত ইচ্ছা গুলি করুক শত্রুরা, এই দানবের কোন ক্ষতি করতে পারবে না। বাহনটার সামনের দিকে সিংকহোলের প্রান্ত পার হয়ে এগিয়ে গেল।
পেইন্টারের পরিকল্পনার জন্য যথেষ্ট। জড়তার উপর ভরসা রাখল সে, সীট থেকে উঠে এল। সামনের দিকে ঝুঁকে গেল ট্রাক্টর।
পেছনের দরজার দিকে এগোল পেইন্টার। ইচ্ছা-টাক্টরটা আছড়ে পড়ার আগেই বেড়িয়ে যাবে। কিন্তু একটা হাত ওর পা আঁকড়ে ধরল। আচমকা টানে ফেলে দিলে ফ্লোরে। ফ্লোরের সাথে ধাক্কায়, ফুসফুস থেকে সব বাতাস যেন বেরিয়ে এল পেইন্টারের।
কেন, জন কেন! হারামজাদা জ্ঞান ফিরে পেয়েছে।
পেইন্টারের নষ্ট করার মত কোন সময় নেই, একটু পরেই আছড়ে পড়বে ট্রাক্টর। পায়ের গোড়ালি দিকে লোকটার ভাঙা নাকে আবারও আঘাত হানল সে। চাবুকের মত পিছিয়ে গেল কেনের মাথা। নিস্তেজ হাতটা ছেড়ে দিল পেইন্টারকে।
একেবারে শেষ মুহূর্তে ট্রাক্টরটা থেকে বেড়িয়ে এল সে। লাফ দিয়ে ধরে ফেলল সিংকহোলের প্রান্ত থেকে বেরিয়ে থাকা একটা পাথর।
অভিকর্ষ তার দিকে টেনে নিল দানবটাকে, কান ফাটানো একটা আওয়াজ করে সিংকহোলের উপর আছড়ে পড়ল বিশ টনি ট্রাক্টর। আবছা আলোয় অনেকগুলো অবয়ব দেখতে পেল পেইন্টার ।
ওর দিকেই ছুটে আসছে। ঝুলতে ঝুলতেই নিচের দিকে তাকাল সে।
চল্লিশ ফুটের নিচের দৃশ্য দেখে আনন্দে ভর উঠল ওর মন। দানবটা একটা ছিপির মত করে আটকে দিয়েছে টানেলের মুখ।
কাজ চলবে। ধরে রাখা পাথরটা আর পারল না ওর ওজন বইতে। খসে পড়ল সেটা। দূর থেকে কেউ ওর নাম ডাকছে, শুনতে পেল পেইন্টার। একটা বেরিয়ে থাকা পাথরের সাথে বাড়ি খেল ওর কাঁধ, নিচ থেকে মাটি যেন উঠে এল ওর সাথে মিলিত হতে।
