নীপাদের বাড়ি – অভীক দত্ত
নীপাদের বাড়ি – অভীক দত্ত
প্রথম প্রকাশ নভেম্বর ২০২৪
NIPADER BARI
A Contemporary Novel by Abhik Dutta
.
মাধ্যমিক শেষের দিনটাকে
.
ভূমিকা
নীপাদের বাড়ি আমি কবে লেখা শুরু করি? হঠাৎ করেই। আমার বেশির ভাগ লেখাই এরকম হঠাৎ করে শুরু হয়ে যায়। তারপর চলতে থাকে। নীপাও এভাবে শুরু হয়েছিল।
নীপার জীবনের খুব বড় একটা অংশ নিয়ে আছে নীপাদের বাড়ি। এ আখ্যান সেই বাড়ি আর নীপাকে ঘিরেই। একটা মেয়ের মাধ্যমিকের সময় থেকে বড় হয়ে ওঠা যে বাড়িতে, নীপাদের বাড়িতে ধরা রইল সে সময়টাই।
নীপাদের বাড়ি কোনো থ্রিলার না, কোনো রহস্য কাহিনি না। নীপাদের বাড়ি একটা জার্নির নাম।
পাঠকের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম…
অভীক দত্ত
সেপ্টেম্বর, ২০২৪






Desantore baaj boi ta chai please
Kemon
ওয়াসিকা নুযহাত এর বাকি বই গুলো দেন,..
Bangladesh Chittagong
দেশান্তরে বাজ বইটা আপলোড করুন