• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয়নাবাড়ি – অভীক দত্ত

লাইব্রেরি » অভীক দত্ত » আয়নাবাড়ি – অভীক দত্ত
আয়নাবাড়ি - অভীক দত্ত
লেখক: অভীক দত্তবইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

আয়নাবাড়ি – অভীক দত্ত

প্রথম সংস্করণ: ডিসেম্বর ২০২৫

অনলাইনে পাওয়া এই আয়নাবাড়ি বইটার সফট কপিতে কিছু পাতা মিসিং ছিল। আমরা যদি অন্য কোনো ফাইলে সেসব পেয়ে যাই, তাহলে যুক্ত করে দেয়া হবে।

.

উৎসর্গ

যাদের কোনো দেশ নেই

.

ফ্ল্যাপের লেখা

“স্বাধীনতা”র নামে বাংলাদেশে উত্থান হয়েছে আই এস আই প্রভাবিত শক্তির। ক্রমাগত দেশের মত ভারত বিরোধী প্রোপাগাণ্ডা চলছে সে দেশে। “স্বাধীনতা”র ফলে কী কী পরিবর্তন হল? যারা স্বাধীনতা যোদ্ধা ছিল, তারা কি এই জন্যই লড়াই করেছিল? জেল থেকে যেসব অপরাধীরা বিনাশর্তে মুক্তি পেল, তারাই বা কী করল? এসব বিষয় ধরা রইল এই বইটিতে। জেল থেকে দাগী আসামীরা হঠাৎ ছাড়া পেয়ে গেলে সমাজে ঠিক কী ঘটে? আর যাদের অপরাধ শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট! দিনের পর দিন অন্ধকার চার দেওয়ালে আটকে রেখে কেন কণ্ঠরোধ করা হয় তাদের? কল্যাণকামী রাষ্ট্রের ন্যায়বিচারের দাঁড়িপাল্লা আসলে ঠিক কোনদিকে ঝুঁকে থাকে? একদিকে প্রবল জনবিস্ফোরণ, অন্যদিকে রাজনীতির নিষ্ঠূর জাঁতাকল। এসব নাগপাশ থেকে মুক্ত হয়ে অবশেষে যখন পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় আসে—তখন সত্যিই কি সব অভীষ্ট মেলে? সব না-পাওয়া কি জাদুমন্ত্রের মতো হঠাৎ একলহমায় পাওয়া হয়ে যায়? যে স্বপ্নের জন্য লড়াই, তা কেন বারবার রং বদলায়? স্বাধীনতা যাকে একদা হাতছানি দিয়ে ডেকেছিল, আজ কেন সে-ই আচমকা পরাধীন! রাষ্ট্র ঠিক কোন মুহূর্তে নাগরিকের গোপনীয়তার ওপর তার বরফশীতল হাত রাখে? কেন নিঃশব্দে কাউকে কাউকে চিরকালের মতো চুপ করিয়ে দেওয়া হয়! প্রশ্ন অনেক কিন্তু তাদের উত্তর কোথায়? বাংলাদেশের জুলাই আন্দোলন এবং তারপর উপমহাদেশের উত্তাল ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ঠিক কী হবে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর তরুণ অফিসার বিদূর ভরদ্বাজের পরবর্তী পদক্ষেপ? অভীক দত্ত-র কলমে এক দুর্ধর্ষ রাজনৈতিক থ্রিলার – ‘আয়নাবাড়ি’!

ভূমিকা

যেদিকে চোখ যায়, একটুও আলো নেই কোথাও। এই প্রবল অন্ধকারে একটু পরেই জলা জমি শুরু হল। জলে লাশ পড়ে থাকলেও বোঝা সম্ভব নয়।

প্রথমে গোড়ালি, একটু পরেই হাঁটু থেকে জল প্রায় কোমর সমান হয়ে এল। এপারের আলো নিভে গেছে সেই কখন। ও পার থেকেও আর কোনো আলো দেখা যাচ্ছে না। মা ফিসফিস করে বলল, ‘কী গো, ফিরে যাবে? চলো না’।

বাবা বলল, ‘চলো। কোনোদিকে দেখতে হবে না। ভয় পেও না। চলো’।

পায়ে কি কিছু একটা জড়িয়ে ধরেছে? রাখির বোধশক্তি হারিয়েছে। হেঁটেই চলেছে উদ্দেশ্যহীনের মতো। কোথায় যাচ্ছে তারা?

বাবার হাঁফ ধরে যাচ্ছে। তার শৌখিন বাবা। বাজারে সব থেকে ভালো জামাটা তার জন্য কিনে দেওয়া বাবা, তাকে ছোটো থেকে বুক দিয়ে আগলে রাখা বাবা। একটা গোটা জীবন শুধু তাদের জন্য নিংড়ে দেওয়া তার বাবা মা…

আরও কিছুটা যাবার পর বাবা দাঁড়িয়ে পড়ল। বিহ্বল কণ্ঠে বলল, ‘আমরা কি পথ হারিয়েছি?’

কথাটা বলেই বাবা কেঁদে উঠল…

ধন্যবাদান্তে,
অভীক দত্ত

কাহিনির সমস্ত চরিত্র, ঘটনাপ্রবাহের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।
সমস্তটাই সম্পূর্ণ কাল্পনিক।

Book Content

আয়নাবাড়ি – ১
আয়নাবাড়ি – ৫
আয়নাবাড়ি – ১০
আয়নাবাড়ি – ১৫
আয়নাবাড়ি – ২০
আয়নাবাড়ি – ২৫
আয়নাবাড়ি – ৩০
আয়নাবাড়ি – ৩৫
আয়নাবাড়ি – ৪০
আয়নাবাড়ি – ৪৫
আয়নাবাড়ি – ৫০
আয়নাবাড়ি – ৫৫
আয়নাবাড়ি – ৬০
আয়নাবাড়ি – ৬৫
আয়নাবাড়ি – ৭০
রাজকন্যের সন্ধানে অভীক দত্ত

রাজকন্যের সন্ধানে – অভীক দত্ত

আড়াল উপাখ্যান - অভীক দত্ত

আড়াল উপাখ্যান – অভীক দত্ত

উপন্যাস সমগ্র ২ - অভীক দত্ত

উপন্যাস সমগ্র ২ – অভীক দত্ত

গোলোক পুরের পরশ পাথর অভীক দত্ত

গোলোকপুরের পরশ পাথর – অভীক দত্ত

Reader Interactions

Comments

  1. SM

    August 15, 2026 at 12:04 am

    বইটি দেওয়ার জন্য ধন্যবাদ

    Reply
  2. aminul

    August 15, 2026 at 4:04 am

    Typical Indian crying due to fall of Hasina regime.

    Reply
  3. Megh

    August 15, 2026 at 8:09 am

    Please upload রক্তপলাশ written by শাশ্বত ধর

    Reply
  4. Deep Das

    August 15, 2026 at 10:07 am

    Plz upload চন্দ্রগ্রাসী by অর্ক চক্রবর্তী

    Reply
    • SS

      August 16, 2026 at 12:00 am

      Please Upload Upamanyu Series, Baj series, and Operation Blue Wings by Abhik Dutta and Moyna bolo krishna radhe- Swayambhu Shibani Series.

      Reply
  5. Prosanto Adhikary

    August 15, 2026 at 10:58 am

    Liberty

    Reply
  6. Prosanto Adhikary

    August 15, 2026 at 10:59 am

    বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম কী?

    Reply
  7. Deep Das

    August 16, 2026 at 1:58 am

    যমুনা নদী

    Reply
  8. nazneen

    August 17, 2026 at 4:33 pm

    Dr Indraneel Sanyal r novel Chalchittro and Rupsagor eiduto novel please please please please please please upload korben and offcourse Aynabari novel r jono thanks. R parle please Deshantore Bazz novel tao

    Reply
  9. Chitra Roy

    August 24, 2026 at 10:54 am

    সমৃদ্ধ দত্তর ব্ল্যাক করিডোর বইটির দুটি পার্ট দিলে খুব ভালো হয়

    Reply
  10. Moni bera

    August 26, 2026 at 3:25 am

    বাজ ও রাজকন্যা (বাজ series 2) টা দিন না পারলে।
    Humble request

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.