• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উপন্যাস সমগ্র ২ – অভীক দত্ত

লাইব্রেরি » অভীক দত্ত » উপন্যাস সমগ্র ২ – অভীক দত্ত
উপন্যাস সমগ্র ২ - অভীক দত্ত
লেখক: অভীক দত্তবইয়ের ধরন: উপন্যাস, রচনাসমগ্র / রচনাবলী / রচনা সংকলন

উপন্যাস সমগ্র ২ – অভীক দত্ত

উপন্যাস সমগ্র ২ – অভীক দত্ত
প্রথম প্রকাশ : ডিসেম্বর ২০২০

ভূমিকা

উপন্যাস সমগ্র ১-এ ছিল নীল কাগজের ফুল, অসময়ের বৃত্তান্ত, অন্তবিহীন এবং শেষের পরে। উপন্যাস সমগ্র ২-এ থাকল আমার আরও তিনটি উপন্যাস।

রাস্তা পার হবে সাবধানে, আজ শ্রাবণের আমন্ত্রণে এবং বিজন ঘরে।

আমি যখন ফেসবুকে ‘কথা ও কাহিনী’ পেজে প্রথম আজ শ্রাবণের আমন্ত্রণে লিখতে শুরু করি, তখন এই উপন্যাস প্রবল জনপ্রিয় হয়। বই হিসেবেও ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’র বিক্রি বেশ ভালো। কিন্তু আমার বারে বারেই মনে হয়েছিল, অনেক বেশি সংখ্যক মানুষের কাছে এই উপন্যাসটি পৌঁছনোর দরকার। একজন অপরাধী সমাজের বাইরে থেকে আসে না। সে সমাজেই থেকে প্রবল ক্ষতি করে যাওয়ার ক্ষমতা রাখে।

‘রাস্তা পার হবে সাবধানে’ লাইনটি নেওয়া আমার প্রিয় গান চন্দ্রবিন্দুর ‘ভিনদেশী তারা’র থেকে। সম্পর্কের জটিলতা থেকে অন্য এক জার্নির গল্প বলেছি এই উপন্যাসে। বিজন ঘরে কিংবা রোদচশমা উপন্যাসদুটিও আমার অনেক সময় নিয়ে লেখা।

এক কালে তো গল্প লিখেছি, তাহলে হঠাৎ উপন্যাসের দিকে ঝুঁকলাম কেন?

মূলত আমার পাঠকদের চাপেই। ধারাবাহিকভাবে আমার পেজগুলোতে এবং পরে সিক্রেট গ্রুপে লিখতে লিখতে একের পর এক উপন্যাস লেখা হতে শুরু করল। পাঠকের দাবী মেনেই বড় লেখায় মনোনিবেশ করলাম।

এবার আসি বুক ফার্ম-এর কথায়।

প্রকাশনার ক্ষেত্রে শুধু বইটি প্রকাশ করেই কোন কোন প্রকাশক ভাবেন তার কাজ শেষ হয়ে গিয়েছে। বুক ফার্ম এইখানেই আলাদা। বইয়ের মান এবং ডিস্ট্রিবিউশনকে বুক ফার্ম এক আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। আমার বরাবরই মনে হয়েছে বাংলা বই তার বিপণনের জায়গায় অনেক পিছিয়ে আছে। অনেকেই ক্রমাগত প্রচার করে চলেন ‘বাংলা বই এখন আর কেউ পড়ে না’ বা ‘বাংলা ভাষা মৃতপ্রায়’।

তা সত্যি হলে এই অতিমারীর সময় শুধু বাংলা ভাষায় লিখে এত টাকা মানুষের জন্য আমি তুলে দিতে পারতাম না। বুক ফার্ম-এর কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার কাজকে সম্মান জানিয়ে আমার উপন্যাসগুলি সমগ্র আকারে প্রকাশ করার জন্য এগিয়ে এসেছেন।

আশা করি উপন্যাস সমগ্র ১ এর মত দ্বিতীয় খণ্ডটিও পাঠক আপন করে নেবেন।

আলো আসুক এই দীর্ঘ অন্ধকার সরণি শেষে, এই আশা করি।

অভীক দত্ত
৭.১১.২০২০

সূচিপত্র

  1. রাস্তা পার হবে সাবধানে
  2. আজ শ্রাবণের আমন্ত্রণে
  3. বিজন ঘরে

Book Content

বিজন ঘরে
আজ শ্রাবণের আমন্ত্রণে
রাস্তা পার হবে সাবধানে
আড়াল উপাখ্যান - অভীক দত্ত

আড়াল উপাখ্যান – অভীক দত্ত

ব্লু ফ্লাওয়ার ১ - অভীক দত্ত

ব্লু ফ্লাওয়ার ১ – অভীক দত্ত

অপারেশন জন্নত অভীক দত্ত

অপারেশন জন্নত – অভীক দত্ত

খেলাঘর এবং অন্যান্য গল্প অভীক দত্ত

খেলাঘর এবং অন্যান্য গল্প – অভীক দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.