ভেন্ট্রিলোকুইস্ট – মাশুদুল হক
ভেন্ট্রিলোকুইস্ট – মাশুদুল হক
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৩
প্রচ্ছদ : ডিলান
.
উৎসর্গ
সাবু,শামু, মনজু
আমার যেকোন লেখার প্রধান পাঠক, সমালোচক
১৯৪৮ সালের ২ জুন।
দীর্ঘকায় লোকটার মাথায় কালো কাপড় পরানো হল। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শেষ মুহূর্তেও সে নিজের কর্মকাণ্ড নিয়ে অনুতপ্ত ছিলো না। কীভাবে কোন জাতি অন্য কাউকে সাজা দেয় এমন কাজের জন্য যা শুরু করেছে তারা নিজেরাই?-তার শেষ অসংলগ্ন কথায় এটাই ঘুরে ফিরে আসছিলো।
বাতাসে একটা হুটোপুটি, তারপর সব স্থির।
জার্মানির নুরেমবার্গে অনুষ্ঠিত ট্রায়ালে মৃত্যুদ-প্রাপ্ত আরেকজন ডাক্তারের দণ্ড কার্যকর হল। হাজার হাজার মানুষকে অমানুষিক পৈশাচিক কষ্ট দিয়ে হত্যা করা দানবটার মৃতদেহ পড়ে রইল।
কারো কারো জন্য মৃত্যুদ-ও শাস্তি হিসেবে অতি সামান্য!
পরের দিন সবাই জানলো কার্ল ব্রান্ডটের দণ্ডাদেশ কার্যকর হয়েছে, যে ছিল হিটলারের অতি আস্থাভাজন এক নাজি ডাক্তার। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য যাকে এ দণ্ড দেয়া হয়েছে। কয়েকহাজার মাইল দূরে তখন একই ধরনের অপরাধে অপরাধী আরেকজনকে নুরেমবার্গ ট্রায়ালের আয়োজনকারী কর্তৃপক্ষই গোপনে রক্ষা করে নিয়ে যায়, বসায় উচ্চমর্যাদাপূর্ণ পদে, দেয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ।
তাকে তাদের বড় প্রয়োজন!
.
[প্রুফরীড: Mehraj]


Leave a Reply