ভেন্ট্রিলোকুইস্ট – ৭

অধ্যায় ৭

ডায়াসে দাঁড়িয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেলি।

তারমানে তোমরা বলতে চাইছো তোমরা কেউই জানো না?” কোন জবাব আসে না।

প্রশ্নটা ছিল “বাহাই-ফেইথের প্রবক্তা কে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অব বাহাইজম।”

বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছিল, আজকে যে সব স্টুডেন্ট আসবে না তা জানা ছিল। ক্লাসরুমের এসিটা কেমন মৃদু ঘরঘর একটা আওয়াজ করছে। আমার মাথার উপরে থাকায় শব্দটা ক্রমাগত বিরক্তি ধরিয়ে দিচ্ছিল। আমি ডায়াস থেকে সয়ে এসে দ্বিতীয় সারির এক বেঞ্চে গিয়ে বসলাম। ঠিক যেন আড্ডা দিতে বসেছি আমার পুরনো বন্ধুদের সাথে।

যদিও আমার মার্কিংয়ের কারণেই ওদের সিজিপিএ নিয়ে টানাটানি পড়ে প্রতি সেমিস্টারে, তবু কোন এক বিচিত্র কারণে আমার স্টুডেন্টরা আমাকে খুব পছন্দ করে, ব্যাপারটা আমি অনুভব করতে পারি। আমি যথেষ্ট ইনফর্মাল সেজন্যই হয়তো। অবশ্য ঠিক একই কারণে আমার কলিগরা আমাকে যথেষ্ট অপছন্দ করে।

আমার সহকর্মী মুবিন সাহেব একদিন খুব শ্লেষের সাথে বললেন, “মারুফ সাহেব, আপনি যে স্মোকার সেটা তো জানতাম না!”

বুঝলাম, খানিক আগে আমি আমার এক স্টুডেন্টের সাথে স্মোক করছিলাম, সেটা দেখেই তার এ প্রশ্ন।

আমি বললাম, “জি না, ওটা অনেক আগেই ছেড়ে দিয়েছি। তবে আমাকে বলতে পারেন সোশ্যাল স্মোকার। কেউ অফার করলে না করতে পারি না।”

“তারমানে স্টুডেন্টরাও আপনাকে স্মোক করতে অনুরোধ করে!”

“ব্যাপারটা আসলে তা নয়, আমি আমার স্মোকার স্টুডেন্টদের চিনি। গতমাসে আমার এক প্রজেক্ট সুপারভাইজার হল্যান্ড থেকে কয়েক কার্টন সিগারেট পাঠায়, বেশ ভালো ব্র্যান্ডের। আমি যেহেতু ওটা ছেড়ে দিয়েছি তাই কিছুটা বাধ্য হয়ে সেগুলো আমার সেসব স্টুডেন্টদের সাথে শেয়ার করি।”

মুবিন সাহেব হতভম্ব হয়ে গেলেন। তার হতভম্ব অবস্থা কাটার আগেই আমি চলে এলাম। ক্লাস ধরতে হবে।

আমি সবার দিকে ঘুরে বললাম, “তোমরা একটু কাছাকাছি বস, যেহেতু এখন আমি মাইক্রোফোনে কথা বলছি না।”

চেয়ার আর বেঞ্চগুলো প্রতিবাদ করে উঠলো সবার নড়াচড়ায়।

আমি বললাম, “তোমরা এমন এক ধর্মের প্রবক্তার নাম জানো না, যেটা এখন এ পৃথিবীর সেকেন্ড মোস্ট স্প্রেডিং রিলিজিওন।”

“সেকেন্ড মোস্ট!” একটা মৃদু গুঞ্জন ওঠে।

“নিশ্চয়ই। আর আমাদের উপমহাদেশে-সাউথ এশিয়ায় যার ব্যাপ্তি সবচেয়ে বেশি। ইন্ডিয়ায় বাহাইদের সংখ্যা এখন পৃথিবীর যেকোন জায়গার চেয়ে বেশি। বলতে পারো ইন্ডিয়ায় এ সংখ্যাটা এত বেশি কেন?”

“বাহাইজম ইরান থেকে আগত, আর ইরানের অনেকেই ইন্ডিয়ায় ইমিগ্রেটেড!” সামনের সারিতে বসা একমুঠো সাদা চুলের ছেলেটা বলে ওঠে ।

ছেলেটার নাম আমি অনেক আগেই ভুলে গেছি। কারণ হোয়াইট ফোরলক মানে মাথার সামনের দিকের চুলের কিছুটা সাদা হয়ে যাওয়ার কারণে প্রথমদিন থেকেই ওকে ডেকে আসছি শুভ্র নামে।

“সেটা ঠিক আছে, ইন্ডিয়ায় এক বিশাল জনগোষ্ঠী পারস্য থেকে আগত। ইন্ডিয়ায় তারা পার্সি নামে পরিচিত। তবে কথা হল পার্সিরা ইন্ডিয়ায় এসেছে অনেক আগে, সেটা নবম-দশম শতকের কথা। সেসময় মুসলিম রাজ্য ছড়াতে শুরু করে, ইরানে তখন প্রচুর জরাথুস্টবাদ ধর্মের অনুসারী। জরাথুস্ট ছিলেন। আলোর উপসনাকারী, তাদের উপাসনার অপরিহার্য অংশ আলোর উৎস, তাই আগুন ছিল তাদের উপাসনার সঙ্গী, সেজন্য তাদের ধরা হয় অগ্নিপূজক হিসেবে। ইরানে মুসলিম সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে অগ্নি উপাসকরা সরে যেতে থাকলো, তারা চলে এলো আমাদের উপমহাদেশে। এখানে স্থায়ী আবাস গড়লো, পয়সার অভাব ছিল না। তাই মহাসমারোহে ব্যবসা-বাণিজ্য শুরু করলো। ইন্ডিয়ার সবচেয়ে বড়বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক হতে লাগলো পার্সিরা। যেমন ধর, যাকে বলা হয় ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির জনক সেও ছিল এক পার্সি। কে বলতে পারবে তার নাম?”

“কু হচ্ছে ঝাড়খন্ড প্রদেশের একটা শহরের নাম তার নামে!” নীরবতার কারণে আরেকটু এগুলাম।

“টাটানগর! টাটাগ্রুপের নামে।” একটা জবাব পাওয়া যায় সামনের সারি থেকে।

“দারুণ, শহরের আরেক নাম জামসেদপুর, টাটাগ্রুপ অব কোম্পানির সূচনাকারী জামসেদজী টাটা।”

বৃষ্টির ঝমঝম শব্দটা বেড়ে যাচ্ছে। আমাকে গলা আরেকটু উঁচু করতে হল,

“এবার বাহাইদের ব্যাপারে বলি। শুভ্র’র আগের কথাটা ফেলে দিতে পারছি ,”

আমি সাদাচুলোর দিকে ফিরে বললাম, “বাহাইরা যখন নিজ দেশে নিগৃহীত হওয়া শুরু করলো তখন তারাও তাদের আদি পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করা শুরু করবে সেটা অস্বাভাবিক নয়। এবং বাহাইরা হয়তো অনুমান করতে পেরেছিলো তাদের এ পূর্বপুরুষরা শুধুমাত্র তাদের পথ প্রদর্শকই রইবে না, একসময় হয়ে উঠবে তাদেরই আপনজন, গ্রহণ করে নেবে তাদের ধর্মও। সেটা অবশ্য সম্ভব হয়েছিল বাহাউল্লাহ’র দূরদর্শীতার কারণে। তিনি বাহাইধর্মে যে কয়জন নবীকে স্বীকৃতি দিয়ে গেছেন তাদের মধ্যে জরাথুস্টকেও রাখেন।

আসা যাক বাহাউল্লাহ প্রসঙ্গে। বাহাই ধর্মের প্রবক্তা হিসেবে যাকে ধরা হয় তিনিই-বাহাউল্লাহ। কিন্তু আসলে তিনি বাহাইজমের সূচনাকারী নন, সূচনাকারী যিনি ছিলেন তিনি পরিচিত বাব নামে। তাহলে বাহাউল্লাহকে কেন ধরা হয় এ ধর্মের প্রবক্তা হিসেবে। ধর্মের সেই প্রাচীন প্রশ্ন। মূসা (আ) এর অনুসারীরা মানে না ঈসা (আ) কে, ঈসা (আ) এর অনুসারীরা মানতে রাজি নয় মুহম্মদ (সা) কে। শেষের অনুসারীগণ ঠিকই মানেন আগের নবীদের। বাব আর বাহাউল্লাহর ক্ষেত্রেও ঘটল কিছুটা তাই। বাহাউল্লার অনুসারীরা মেনে নিলেন বাব যে ধর্মের সূচনা করে গেছেন, বাহাউল্লাহ তাকে পূর্ণাঙ্গতা দিয়ে গেছেন। তাই তিনিই প্রবক্তা। কিন্তু সেটা আজো মেনে নেয়নি অনেক বাৰি, যারা শুধু বাব এর অনুসারী। তারা অবশ্য আজ দুর্লভ। পার্থক্য এই যে বাব আর বাহাউল্লাহ একই সময়ের, বয়সও কাছাকাছি।”

সবার হতভম্ব মুখ দেখে আমি একটু থামলাম, “গুলিয়ে গেল নাকি? আচ্ছা এবার নোলজি মেইনটেইন করে বলি। তাহলে বাহাইজমের সূচনাকারী হলেন বাব। বাব তার অর্জিত নাম। আসল নাম সাঈদ আলি মুহম্মদ। ইরানের টোয়েলভার সমাজের এক তরুণ ব্যবসায়ী?”

“টোয়েলভার?”

“হ্যাঁ, বারজন ইমামে বিশ্বাসী শিয়া সম্প্রদায়। যাদের সাঞ্জ অন্যান্য মুসলমানদের প্রধান পার্থক্য তারা ইসলামের প্রথম তিন খলিফাকে মানে না, শ্রদ্ধা করে না। তাদের ধর্মগুরু চতুর্থ খলিফা আলি (রা) তারা ধর্মীয় শাসন কাঠামোতেও পরিবারতন্ত্রে বিশ্বাসী। তারা বিশ্বাস করে পৃথিবীর এক ক্রান্তিলগ্নে ইমাম মাহদি, দ্বাদশ ইমাম, আত্মপ্রকাশ করবেন এতে সেই সাঈদ আলি মুহম্মদ উনিশ শতকের মাঝামাঝি নিজেকে দাবি করলেন ইমাম মাহদি হিসেবে, এবং খুব দ্রুত পেয়ে গেলেন অসংখ্য অনুসারী। যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল তৎকালীন ইরানের শাসক আর শিয়া-মোল্লাদের কাছে।

১৮৫০ সালে, তার ইমাম মাহদি ঘোষণার প্রায় ছয় বছর পর, ইরানের তৎকালীন শাহ, বাবকে বন্দি করলো এবং জনসম্মুখে হত্যা করলো। বাবিদের উপর সীমাহীন নির্যাতন চালালো।

সবাই ভাবলো এবার তাহলে বন্ধ হয়ে গেছে বাব, বাব এর অর্থ দ্য গেইট, প্রবেশপথ!

কিন্তু আসলে বাবের মৃত্যুর সাথে সাথে সে প্রবেশপথ আরো উন্মুক্ত হয়েছে। সে পথ যাতে আর কখনো বন্ধ না হয় তার জন্য সেখানে আবির্ভূত হল এক দূরদর্শী ব্যক্তি, তিনিই বাহাউল্লাহ। তিনিই হলেন দ্বাররক্ষী, যে রক্ষীর দায়িত্ব দ্বারটাকে সবসময় খুলে রাখা।

বাহাউল্লাহর আসল নাম ছিল মির্জা হুসাইন আল নুরি। সম্ভ্রান্ত বংশের সন্তান, তার বাবা ছিল শাহ এর মন্ত্রী। কিছু মানুষ বড় বিচিত্র, প্রাচুর্য তাদের কাছে টানে। বিপদ আর লাঞ্ছনা বরণ করে নেয়াই তাদের জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায়। হুসাইনও সে-রকম, সমৃদ্ধজীবনকে পায়ে দলে তিনি গোপনে যোগ দেন বাবিদের দলে।

বাব এর মৃত্যুর বছর দুয়েক আগে, বাবিদের সাথে শাহ এর লোকদের এক যুদ্ধ সংঘটিত হয়। এটাকে বলে ফোর্ট তাবারসি’র যুদ্ধ। এখানে একটা জিনিস মনে রেখ, এ যুদ্ধে চারজন ইন্ডিয়ান যোদ্ধা বাবিদের পক্ষে যুদ্ধ করে। তারমানে উপমহাদেশের বাব এর অনুসারী অনেক পরের কোন ব্যাপার না, একদম শুরু থেকেই এ সম্পর্ক। কিভাবে এ সম্পর্ক? সেটা এক রহস্য।

সে যুদ্ধে যোগদানের জন্য বাহাউল্লাহও রওনা দেন, কিন্তু পৌঁছানোর আগেই গ্রেফতার হন, অত্যাচারও চলল সীমাহীন। এমন একজনের উপর অত্যাচার চালায় কারারক্ষীরা-যার হওয়ার কথা ছিল তাদেরই একজন কর্তা।

সবচেয়ে বড় দমন নিপীড়ন শুরু হয় কয়েক বছর পরে। এর অবশ্য কারণ ছিল। বাবিদের একটা গ্রুপ বাব এর হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ছিল। তারা ইরানের শাহকে হত্যার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ফলস্বরূপ শত শত বাবিদের হত্যা করা হয়। বন্দি করা হয়। চালানো হয় অমানুষিক অত্যাচার।

১৮৫২ সালে, বাবের মৃত্যুর দু’বছর পরে বাহাউল্লাহ আবার গ্রেফতার হন। এবার তার জায়গা হয় এমন এক কয়েদখানায় যেটার নাম ছিল কালো গহ্বর, ভূগর্ভস্থ তেহরানের এক ডানজন, নিকৃষ্ট সব কয়েদিদের রাখা হত সেখানে। অন্ধকার, স্যাঁতসেতে। বাহাউল্লাহ দাবি করেন এখানেই তিনি স্বর্গীয় প্রত্যাদেশ পেয়েছিলেন, তাকে বলা হয়েছে -‘তুমি বাহাউল্লাহ, ঈশ্বরের গৌরব তোমার হাত ধরেই জেগে উঠবে নতুন এ ধর্ম।

কিছুদিনের মধ্যেই কূটনৈতিক কারণে বাহাউল্লাহকে মুক্তি দিতে বাধ্য হয় ইরান সরকার। তিনি নির্বাসিত হন একই সাথে মাতৃভূমি থেকে। তারপর এক দীর্ঘযাত্রা। তিনি নতুন এ ধর্মকে গড়ে তোলেন, নানা দেশের প্রধানদের কাছে চিঠি লেখেন, তার ধর্মকে গ্রহণ করার অনুরোধ করেন, বাহাই বিশ্বাস নিয়ে লেখেন বই।

আগে বলেছি, তিনি দাবি করেছেন ভূগর্ভস্থ কারাগারে থাকবার সময়ই তিনি প্রত্যাদেশ পান, কিন্তু সেটা তিনি বহুদিন পর্যন্ত প্রকাশ করেন না। কেন করেন, সে এক অদ্ভুত ব্যাপার। তিনি এক উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন, এক তাৎপর্যপূর্ণ সময়ের। তিনি ১১ বছর পর একদিন বললেন, তিনিই বাহাউল্লাহ, আল্লাহর গৌরব। প্রশ্ন হল, তিনি কেন এতদিন পর সেটা বললেন?”

আমি আমার স্টুডেন্টদের সপ্রশ্নক দৃষ্টিকে উপেক্ষা করে বললাম, সেটা এখন তোমাদের বলবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ক্লু হচ্ছে, এর উত্তর তোমরা ইন্টারনেট বা কোন বইপত্রে পাবে না। শুধুমাত্র বাহাইজমকে বুঝতে পারলেই এর উত্তর খুঁজে পাবে।

যেটা বলছিলাম, বাহাউল্লাহ ছিলেন বিচক্ষণ ব্যক্তি। তিনি তার এ ধর্মকে স্ট্যাবিলিটি দেয়ার জন্য এমন কিছু নীতি নির্ধারণ করে গেলেন-যার কারণেই আজ এটা পৃথিবীর অন্যতম গ্রোয়িং রিলিজিয়ন। তার তিনটি মূলনীতি হল, ঈশ্বরের ঐক্য-সকল ঈশ্বরই এক, ধর্মের ঐক্য-সব ধর্মই একটি ধর্ম হবে, এবং সেটা স্বভাবতই এখন বাহাই বিশ্বাস, আর মানবজাতির ঐক্য- সকল জাতি একই, পুরো পৃথিবী একটিই রাজ্য, সকল মানুষ তার অধিবাসী।

তারপর কেটে গেছে অনেক সময়, চরাই উতরাই। বাহাউল্লাহ নির্বাসিত হয়ে চলে এলেন বাগদাদে, ধ্যানে মগ্ন হলেন উত্তরের কুর্দিস্তানে, ধর্মপ্রচারকদের নিভৃতবাসের সুপ্রাচীন ঐতিহ্যকেই যেন গ্রহণ করলেন। বাগদাদে অতিবাহিত করলেন আরো সাতটি বছর। লিখলেন বইপত্র-অসংখ্য চিঠি। সংগঠিত করলেন বাবিদের। অটোমানদের নির্দেশে একদিন তাকে আবার বাগদাদ ছাড়তে হল। তারপর কনস্ট্যান্টিনোপল মানে ইস্তাম্বুল আরকি, তারপর সেখান থেকে তুরস্কেরই অ্যাড্রিয়ানোপল যেতে হল তাকে। কিন্তু ষড়যন্ত্র চলতেই লাগলো। অ্যাড্রিয়ানোপলেও থাকাটা বেশিদিন স্থায়ী হল না। তাদের নির্বাসনে পাঠানো হল আক্কায়, জায়গাটা এখনকার উত্তর ইসরাইলের হাইফা’ উপসাগরের তীরে । তখনও বাহাইরা অটোমানদের বন্দি। জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই ছিলেন বাহাউল্লাহ। তাই হাইফা তীরবর্তী এ জায়গাটাই বাহাইদের তীর্থ স্থান, প্রার্থনার দিক-কেবলা। একেশ্বরবাদী সবধর্মগুলোর পবিত্রস্থান যে স্থানে, ঠিক সে স্থানেই যুক্ত হল আরো একটি ধর্মের তীর্থস্থান, এটা কি পূর্বপরিকল্পিত না কাকতালীয়। এর উত্তর কে জানে!

তো ইন্ডিয়ায় বাহাইদের বিস্তার নিয়ে যেটা বলছিলাম, আগেই বলেছি বাহাউল্লাহ ছিলেন বিচক্ষণ ব্যক্তি। এই উপমহাদেশের কথা তার নিশ্চয়ই মাথায় ছিল। তাই তিনি তার ধর্মে যেসব ধর্মপ্রচারকদের মেনে নিলেন বা যাদের পূর্বসূরি হিসেবে উল্লেখ করলেন তাদের মধ্যে যেমন আদম (আ) ছিলেন, ছিলেন মুসা (আ) কিংবা ঈসা (আ) একই সাথে ছিলেন গৌতম বুদ্ধ এমনকি কৃষ্ণও। তারমানে তিনি চাইছিলেন ম্যাক্সিমাম কাভারেজ। প্রায় ৯ জন ধর্মপ্রচারকের কথা পাওয়া যায় বাহাইদের হিসেবে। প্রসঙ্গত, এই ৯ সংখ্যাটা মনে রেখ । বাহাইদের প্রতীকে দেখবে নয়কোণ বিশিষ্ট তারকা, যা নির্দেশ করে সব ধর্মের মিলন।”

আমি খানিকটা থেমে বললাম, “তারকা আর কোন ধর্মের প্রতীকে আছে?”

“ইহুদিদের!” পিছন থেকে উত্তরটা আসে।

“হুম,” আমি পিছন ফিরে উত্তরদাতার দিকে তাকাই। মেয়েটাকে চিনতে পারলাম না। তারমানে আমি এখনো অনেক স্টুডেন্টদের চিনি না! মনে মনে বললাম। আমার ধারণা ছিল আমি সবাইকে চিনি।

“বলতে পারবে তাতে কয়টা কোণ?”।

“ছয়টা।” একটু ইতস্তত করে জবাব দেয় মেয়েটা।

“গুড়। আর যদি কোন একটা কম থাকতো। মানে ধর সবচেয়ে প্রচলিত তারকা।”

“ফেভারিট ধর্ম!” জিসান জবাব দেয় । মৃদু হাসির হল্লা ওঠে।

“হুম, তাতো বটেই। তবে আরেকটা সিরিয়াস উত্তর চাই। জিসানই বলল।”

“পেন্টাগ্রাম হতে পারে। সেক্ষেত্রে স্যাটানিজম।”

“স্যাটানিজম এর তারকাটা উল্টা থাকে, একটা কোণ থাকে নিচের দিকে। আরেকটা উত্তর চাই।”

“ইসলামেও তারকা আছে।” একজন বলে ওঠে।

“কি রকম?”।

“মানে স্যার, চাঁদের সাথে।”

“তুমি যদি পাকিস্তানের পতাকাকে কিংবা রেডক্রিসেন্টকে ইসলামের প্রতীক ধর তাহলে কিছু বলার নেই। একটা জিনিস মনে রেখ, ব্যাসিকাল্যি, একেশ্বরবাদী অধিকাংশ ধর্মেই কোন চিহ্ন নেই চিহ্ন ব্যাপারটাই আসলে শিশুতোষ । একেশ্বরবাদী ধর্মগুলো অনেক ম্যাচিউরি, তারা চিহ্নের ধার ধারতো । ঈশ্বরের নির্দিষ্ট কোন চিহ্ন থাকা শোভন না পুরো জগতটাই তার চিহ্ন।”

“কিন্তু স্যার, খ্রিস্ট ধর্মের ক্রুশ?”

“সেটাও নন-বাইবেলীয় একটা ব্যাপার। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার আছে। ক্রসকেও কিন্তু একটা তারকা ধরা যায়, যার কোণ চারটা। সুতরাং সত্যি মিথ্যা যাই হোক, অধিকাংশ ধর্ম এই তারকার মাধ্যমে প্রকাশ করা যায়। বাহাইজমও সম্ভবত বিষয়টা লক্ষ্য করে ৯ কোণ বিশিষ্ট তারকার ধারণা চালু করলো। মানে দাঁড়ায় সব ধর্মের মিলন। বাহাইদের পবিত্র দিনও ৯টা। ভারতের ওদের লোটাস টেম্পলও এই ৯ সংখ্যায় আবদ্ধ। নয়টা পদ্ম পাপড়ি, নয়টা প্রবেশপথ,এমনকি স্কাইলাইটের খাঁজও ৯টা !”

বেশ কয়েকবছর আগে লোটাস টেম্পলে ঘুরতে যাওয়ার সময়কার ঘটনাটা মনে পড়লো আমার, সেখানকার এক স্বেচ্ছাসেবী কর্মীর কাছ থেকে শোনা কথাটার মর্ম আমি আজও উদ্ধার করতে পারি নি।

“আচ্ছা, থাক সেসব কথা,” আমি প্রসঙ্গ পাল্টে বললাম, “তো একদম শুরুর দিকেই বাহাউল্লাহ ভারতে তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছিলেন। তাই সেখানে তাদের একটা ভিত তৈরি হয় আস্তে আস্তে। তাই অনেক বছর পরে, যখন ইরান হয়ে উঠলো বাহাইদের জন্য বিপজ্জনক, তখন বাহাইরা পার্সিদের মত ভিড়তে লাগলো ইন্ডিয়া আর এই সাব-কন্টিনেন্টে। কৃষ্ণের অনুসারী, বুদ্ধের অনুসারী আর জরায়ুস্টের অনুসারী অনেকেই গ্রহণ করা শুরু করলো নতুন এ ধর্ম। তাই আমাদের উপমহাদেশে এখন তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বাহাই।”

“আমাদের দেশে তো নাই স্যার!” একজন বলে ওঠে।

“সংখ্যাটা অতি কম তাই হয়তো চোখে পড়ে না, অফিসিয়াল হিসাব অনুযায়ী বাংলাদেশে সংখ্যাটা প্রায় দশ হাজার!”

*

বৃষ্টিটা কমার কোন নাম নেই । ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন ধরবে।

“স্যার!” একটা রিনরিনে গলা শুনি। সেই মেয়েটা, যাকে ক্লাসে নতুন মনে হয়েছে। নাকটা অস্বাভাবিক খাড়া ।

“বলো!”

“স্যার, স্যরি।”

“কেন কেন?” আমি আকাশ থেকে পড়ি।

“স্যার আমি আসলে আপনার ডিপার্টমেন্টের না। আমি ল্য এর স্টুডেন্ট । কিন্তু আজকে আপনার অনুমতি ছাড়াই ক্লাসটা করলাম।”

কী বলবো ভেবে পেলাম না । “আমি আসলে শুনেছি আজকে এই টপিকে ক্লাস নেবেন, তাই…”

“তুমি একজন বাহাই… !” এতক্ষণে ওর হাতের আঙটির দিকে চোখ পড়লো আমার। সেখানে বাহাইদের বিখ্যাত রিংস্টোন সিম্বল। চিহ্নটা উদ্ভাবন করেছিল আব্দুল বাহা, বাহাউল্লার পুত্র, বাহাইরা আঙটিতে যাতে সেটা ধারণ করতে পারে।

“জি, স্যার এটা আমি কাউকে বলি না।”

“কেন?”

“শুধু শুধু হাজারটা প্রশ্ন।”

“তা ঠিক, তা ঠিক।”

“যাই স্যার।”

আমি কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটার নাম জানা হল না। অবশ্য জেনেই বা কী হবে!

*

“দ্য গেইট, ফিসফিসিয়ে বললাম আমি । রুমি কি-প্যাড থেকে আস্তে আস্তে সরে দাঁড়াচ্ছে।

“পাসওয়ার্ডটা আমি জানতাম।”

আমি মাথার চুল আঁকড়ে বললাম। “নাহ! তুই যা ভাবছিস অনেক দেরি করে ভাবছিস!”

“মানে কি? তুই নিশ্চিত না হলে আমাকে জিজ্ঞেস করতে পারতি।”

আমি একটু অসহিষ্ণু হয়ে বললাম। এই প্রথম আমার রুমির উপর রাগ লাগা শুরু করে। সেল্ফ-কনফিডেন্সটা কি একটু বেশিই দেখিয়ে ফেলছে না!

“উহু, আমি র‍্যাশনাল ভাবনাই ভেবেছি। আর তুই যেটা ভেবেছিস তা দিয়ে কাজ হতো না।”

“আমি কী ভেবেছি তা এখনো বলি নি।”

“তুই মাত্র বললি, দ্য গেইট । সেটা দিয়ে তুই কী মিন করেছিস আমি জানি।”

আমি বোকা বনে গেলাম, “কি মিন করেছি?”

“তোর ধারণা ভুল তা বলছি না, তবে অনেক দেরি করে ভাবা।”

রুমি এবার আমার দিকে ফিরে বলল, “কোন বাহাই টেম্পলের দরজার পাসওয়ার্ড হবে দ্য গেইট এটাই র‍্যাশনাল চিন্তা পাঁচ শব্দে, মূল ভাষায় albab। বাহাইদের শুরু যেখান থেকে বাৰ কিংবা প্রবেশ পথ!”

আমি বিমূঢ় হয়ে গেলাম। আমিও তাই ভাবছিলাম, আল বাব। প্রবেশপথ। “তো, সেটা তুই ট্রাই করেছিস?”

“হুম, প্রায় আধাঘন্টা আগে!”

“তারমানে…”।

“হ্যাঁ, ওটা ছিল এখানে ঢুকবার সময়কার পাসওয়ার্ড । ঢোকার সময় হওয়াটাই বেশি যুক্তিযুক্ত।”

“তা ঠিক!” আমি হতাশ কণ্ঠে বলি। তাহলে বুঝতে পারছিস কেন এটাকে বাহাই টেম্পল ধরেছিলাম। নাইন। নয়টা কাল টেবিল।”

“হুম, বাহাইদের টেম্পলেও এই নয় এর ছড়াছড়ি থাকে। টেবিলের ব্যাপারটা যখন খেয়াল করলাম, তখনই পাসওয়ার্ডটা ট্রাই করেছি। খুলে যেতেই বুঝে গেছি- ইট মাস্ট বি সামথিং লাইক বাহাই টেম্পল।”

“তবে এখন আমি একটু সন্দিহান বেরোবার পাসওয়ার্ডটা আদৌ বাহাইজমের সাথে রিলেটেড কিনা। আর বেরোবার পাসওয়ার্ডটা পাঁচঘরের না, পাঁচটা ঘর থাকলেও এটা একটা চালাকি, যাতে যারা ট্রাই করবে তাদের প্রথম গেজটা মিস হয়। এটা চারঘরের।”

“এখানেও ৯! বাইরের পাঁচ আর ভিতরের চার শব্দ।”

“অবশ্য সেটা ভেবেও আর কাজ নেই। লিটেরেল্যি ধরা পড়ে গেছি।” রুমির তৃতীয় চেষ্টাটাও ভুল হয়েছে ।

হঠাৎ একটা মিষ্টি গন্ধ ভেসে আসে। দারুণ নরম একটা ঘ্রাণ। “লম্বা হয়ে শুয়ে পর!” রুমি বলে ওঠে।

কি জন্য বলছে আন্দাজ করতে পারি। আবদ্ধ জায়গাটাতে এখনই আমরা জ্ঞান হারাবো। বাতাসে ছেড়ে দেয়া হয়েছে কোন গ্যাস, গন্ধটা ওটারই।

খানিক পরেই চোখ ভারি হয়ে আসবে, গা এলিয়ে পড়বে। তাই সিঁড়িতে শুয়ে পড়াটাই সবচেয়ে নিরাপদ।

“ঠিক কতটুকু বিপদে পড়েছি সেটা কি আদৌ আন্দাজ করতে পারছি?” এ প্রশ্নটা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। চোখ জড়িয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *