ভেন্ট্রিলোকুইস্ট – ১৯

অধ্যায় ১৯

মিলি আমাদের দেখেই বললেন, “আগেরবার আপনাদের বসিয়ে রেখেছিলাম সেটার শোধ তুললেন নাকি?”

রুমি ঘড়ির দিকে তাকিয়ে বলল, “সেটা করতে হলে আরো দশমিনিট পর ঢোকা উচিত ছিল।”

সেগুনবাগিচার রেস্টুরেন্টে পাক্কা আধঘন্টা পর মিলি এসেছিলেন ।

আমি বললাম, “তখন যতটা টেনসড ছিলাম, সেখানে প্রতিটা মিনিট ঘন্টার সমান ছিল। মিনিট দিয়ে শোধ হবে না।”

মিলি রুমিকে যে মেইলটা পাঠায় তাতে এ রেস্টুরেন্টে আসবার আমন্ত্রণ ছিল। জায়গাটা রুমির অফিস থেকে খুব বেশি দূরে নয়। মিলিকে দেখতে অন্যরকম লাগছে। শাড়ি পড়ায় মনে হচ্ছে না আসলে অতটা মারকুটে এ মেয়ে । একধরনের কোমলতা চলে এসেছে চোখে-মুখে।

“মেসেজে আপনাদের আমন্ত্রণের কারণটা বলিনি। ডিনারটা আমার তরফ থেকে একটা ট্রিট। বুঝতেই পারছেন মিশনটা সম্পন্ন হওয়াতে আমার ক্যারিয়ারের বিশাল একটা স্টেপ পার করে ফেলেছি।”

“অভিনন্দন মিলি।”

“আপনাদের ছাড়া একদমই সেটা সম্ভব হত না।” মিলি হেসে বললেন।

খাবার চলে এলো, তাই কথা-বার্তায় কিছুটা ছেদ পড়লো।

“আপনার বোনের খবর শুনে ভাল লাগলো মারুফ সাহেব।”

“আপনাকে ওর মনে আছে।”

মিলি হেসে বললেন, “আমি মনে রাখার মতই।”

“রুশদির কোন খোঁজ পেলেন?” রুমি জিজ্ঞেস করলো।

“নাহ! সে গা ঢাকা দিয়েছে। তবে ডা: হারুনের ছেলে নাহিয়ানের খবর পেয়েছি আমরা। সে সেদিনই পালিয়েছে ওখান থেকে।”

“পালিয়েছে?”

“হুম, এ ব্যাপারে সে বেশ সিদ্ধহস্ত। পালাবে যে সেটা আশাই করা যায়।”

“মানে?”

“মানে হল, ডা: হারুনের পালক পুত্রকে বলতে পারেন একজন প্রিজন ব্রেকার। একাধিক বার সে জেল পালিয়েছে।”

“কি বলছেন?”

“হ্যা, হারুন এই ছেলেকে নিয়ে মহা ঝামেলায় ছিল। পনেরো বছর বয়সেই ড্রাগ ধরে, সেখান থেকে আরো অনেক কিছু। বছর তিনেক আগে এক রবারি কেসে মাসখানেক জেল খাটে। হারুন তারপর ছেলেকে বাইরে পাঠিয়ে দেন, কিন্তু সেখানেও শীঘ্রই বদমাইশি করতে থাকে। গত সপ্তাহে ইউকে থেকে পাঠিয়ে দেয় ঘাড় ধাক্কা দিয়ে। আর এসেই ধরা পড়ে রুশদির হাতে। তাই ডা: হারুন খুব একটা শকড হয় না ছেলের কিডন্যাপের খবরে। এই ছেলে দুদিন পরপর কিডন্যাপ হবে, গুলি খাবে, হাত-পা ভাঙবে এটাই যেন স্বাভাবিক।”

রুশদি থেকে উদ্ধারকৃত ডেটাগুলো থেকে সে কাদের হয়ে কাজ করতো সেটা কি আপনারা উদ্ধার করতে পেরেছেন?”

অনেকটাই পেরেছি। সেগুলো পুরোপুরি রিভিলড হওয়ার আগ পর্যন্ত আমাকেও জানানো হবে না। তবে যদ্দুর জেনেছি এর পেছনে আছে কয়েকটা দেশের সামরিক শক্তি, আর কিছু নির্দিষ্ট এক্সপেরিমেন্টের পেছনে অর্থায়ন করছে কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি। মূলত এরা সবাই হয়তো একটা অর্গানাইজড নেটওয়ার্ক।”

আমি বললাম, “এমনকি হতে পারে এরা ইউনিট ৭৩১ এর ডেটাগুলো পুনঃউদ্ধার করতে চাচ্ছে।” ইউনিট ৭৩১ এ শিরো ইশির করা পরীক্ষাগুলোর কথা মনে পড়লো আমার। যেসবের অনেকগুলোর সাথেই রুশদির পরীক্ষা-নিরীক্ষার মিল আছে।

“উহু, আমরাও প্রথমে সে ধারণা করেছিলাম।” মিলি বললেন, “কিন্তু ব্যাপার হল, শিরো ইশির ডেটাগুলো কিন্তু কোন লস্ট ফাইল না, মোটামুটি সবই উদ্ধার করা গেছে। তাকে ইউএসএ নিজেদের কাছে নিয়ে নেয়, সুতরাং সেসব ডেটা সে আবারও প্রতিষ্ঠা করতে পেরেছে প্রয়োজনে। কিন্তু রুশদির কিছু পরীক্ষা দেখে এখন আমরা সন্দেহ করছি সে এমন কারো কাজ করছে যার পরীক্ষার রেজাল্টগুলো হারিয়ে গেছে, নষ্ট করা হয়েছে। মারুফ সাহেব, তার নাম আপনি মনে হয় বলতে পারবেন, আপনার সাবজেক্টেরই ছিলেন তিনি।”

“অ্যানথ্রপলজি?” আমি আকাশ থেকে পড়লাম।

“জি!”,

আনফিনিশড ওয়ার্ক অব অ্যানজেল! রুশদির কথাটা মনে পড়লো। আমি ভাবছিলাম শিরো ইশিই সে অ্যানজেল, কিন্তু শিরো ইশির তো আসলে আনফিনিশড কোন কাজ ছিল না, সেগুলো শেষ করার মত যথেষ্ট সময় তিনি পেয়েছেন। তাহলে কে? হু ওয়াজ দ্যাট অ্যানজেল?

হঠাৎ আমার একজনের কথা মনে পড়লো এত পরিচিত একজনের কথা এতক্ষণ পর মনে এলো!

হিটলারের অনুগত অতি পাশবিক হৃদয়ের এক বায়োলজিস্ট। কেউ কেউ জানে তাকে ডাক্তার হিসেবে। তবে যেটা অনেকেই জানে না, সেটা হল সে ছিল একজন অ্যানথ্রপলজিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তার ডেজিগনেশন তাই ছিল। পরে দায়িত্ব পায় হিটলারের এক কনসেনট্রেশন ক্যাম্পের। ক্যাম্পের বন্দিদের উপর সীমাহীন নির্যাতনময় এক্সপেরিমেন্ট চালায় সে। তার নাম ছিল বিভীষিকার মত। যখন খুশি বন্দিদের ধরে নিয়ে কাটাকুটি করা, বরফ পানিতে চুবিয়ে রাখাসহ নানা ধরনের নির্যাতন করতো।

তাকে বলা হত অ্যানজেল অব ডেথ! আর কেউ বলতো হোয়াইট অ্যানজেল, কারণ সাদা একটা অ্যাপ্রন গায়ে চড়িয়েই সে হাজার হাজার মানুষকে মেরেছে।

“জোসেফ মেঙ্গেলে!” আমি মৃদু স্বরে বলি।

“এ্যালি, তাকে সন্দেহ করার আরো কিছু কারণ আছে।” মিলি বললেন।

“কি রকম?”

“তার আগে আপনারা একটু মনে করার চেষ্টা করুন আপনারা যখন রুশদি হাসপাতালে ঢুকে প্রতিটা কেবিন চেক করছিলেন, তখন কোন অদ্ভুত কিছু খেয়াল করেছেন?”

মিলির প্রশ্নে বিভ্রান্ত হয়ে গেলাম। “অদ্ভুত কিছু?”

“কাছাকাছি চেহারার একাধিক রোগী?”

আমি সাথে সাথে চমকে উঠলাম, “হ্যা হ্যা” । প্রথম যেদিন ঢুকেছিলাম ওখানে সেদিনকার একটা অস্বস্তির কথা আমার মনে পড়লো।

“আমার হঠাৎ মনে হয়েছিল আমি একই কেবিনে দুবার উঁকি দিয়েছি। কিন্তু সেটাতো আমি দেজাভু টাইপ কিছু ভাবছিলাম। আসলে ব্যাপারটা কি?”

“আসলে সেখানে কয়েক জোড়া টুইন আছে। কিন্তু পরপর একই টুইনের দু’জনকে রাখা নেই। আসলে রুশদির সাইকিয়াট্রিক হসপিটালটা মোটেও রোগী সারাবার জায়গা নয়। ওটা তার চিড়িয়াখানা। শেষের দিকে সে টুইন নিয়ে কাজ করছিলো। যেকোন রোগী এলেই তাই ওখানে ভর্তি হতে পারতো না। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য কিছু সত্যিকারের কেস নিত কিন্তু বাকি সবগুলোই তার টেস্ট রিলেটেড স্পেসিমেন কালেকশন।”

“তারমানে বিনুকে…”

“হুম, বিনু টুইন বেবির মাদার। বিনুর জেনেটিক ক্যারেক্টার অ্যানালাইসিস করার জন্যই রুশদি আপনার বোনকে সাথে সাথেই ভর্তি নিয়ে নেয়। অথচ আপনাদের কিছু আগেই আরেকজন লোক তার ছেলেকে ভর্তি করাতে পারে না। রুশদি ভর্তি নেয় না, সিট খালি নেই বলে দেয় ।

আমি বললাম, “তারমানে রুনুর যমজ বোন নাজিয়াকে নিয়েও হয়তো সে ধরনের কোন প্ল্যান ছিল রুশদির। পবিত্র সম্মেলনে যে পরীক্ষাটা করতে চেয়েছিল সেটা সম্ভবত এ ধরনের কোন এক্সপেরিমেন্ট ছিল।”

“রুনুর বোন নাজিয়াকে নিয়ে রুশদি আসলে সেই পরীক্ষাটাই করতে চেয়েছিল, যেটা তার ফার্স্ট হিউম্যান এক্সপেরিমেন্ট!” মিলি বললেন।

“আত্মার ওজন?” আমি অবাক হলাম।

“হুম, আমরা ক্যাপসুলটা পরীক্ষা করে দেখেছি। ওটা আসলে একটা ফাইন মেজারিং টুলস। নির্দিষ্ট সময়ে কোন পয়জনের মাধ্যমে নাজিয়াকে মেরে ফেলতো। তারপর দেখা হত কোন ওজন হ্রাস পায় কিনা। রুশদি সম্ভবত ভেবেছিল টুইনদের একজনের ক্ষেত্রে সোলের ওজন ভিন্ন হবে। সেটা বেশি বা কম হতে পারে, দ্বিগুণ হতে পারে, তাই যদি হয়ে তাহলে হয়তো প্রমাণ হবে মৃত টুইনের আত্মা বেঁচে থাকা আরেক জনের আত্মার সাথেই থেকে যায়। এধরনের কোন চিন্তাভাবনা থেকেই হয়তো সে যেটাই হোক, উপস্থিত রিলিজিয়াস গ্রুপের এ এক্সপেরিমেন্টটায় বেশ আগ্রহ ছিল বোঝাই যাচ্ছে।”

“তারমানে ব্যাপার দাঁড়াল, রুশদি টুইনদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করেছে এবং আগে থেকেই এ ব্যাপারে তার কাজকর্ম ছিল।” মিলি বললেন।

এবার আমি ভালভাবে বুঝে ফেললাম, মিলি কেন মেঙ্গেলের কথাই চিন্তা করছেন।

জোসেফ মেঙ্গেলের নানা ধরনের পরীক্ষার পাশাপাশি তার সবচেয়ে বেশি আগ্রহ ছিল যমজ বাচ্চাদের নিয়ে পরীক্ষা করাতে। কনসেনট্রেশন ক্যাম্পে যে হাজার হাজার মানুষ বন্দি হয়ে আসতো তাদের মধ্যে যদি কোন যমজ পাওয়া যেত সেটা সে সরিয়ে রাখতো । তারপর তাদের উপর করতো নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা। সেগুলো কিছু কিছু ছিল এতটাই ভয়ংকর যে শুনলেই গা শিউরে উঠবে। তাদের চোখে রাসায়নিক ইনজেক্ট করা হত চোখের রঙ বদলায় কিনা দেখার জন্য, হৃদপিন্ডে ক্লোরোফর্ম ঢুকিয়ে মেরে ডিসেকশন করে দেখতে। একবার এক জোড়া যমজকে পরস্পরের সাথে সেলাই করে দেয়া হয় সংযুক্ত যমজ বানানোর জন্য। অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাগুলো মারা পড়তো। প্রায় চোদ্দশ’ জোড়া যমজ বাচ্চা তার হাতে নির্যাতিত হয়ে মারা পড়ে। নুরেমবার্গ ট্রায়ালে হিটলারের অনেক ডাক্তারের বিচার হয়, কিন্তু সবচেয়ে পাশবিক এ জোসেফ মেঙ্গেল পালিয়ে যায় কোথাও, কিংবা বলা যায় পালিয়ে যেতে দেয়া হয় তাকে। কেউ তার খোঁজ পায় না।

তার সমস্ত এক্সপেরিমেন্টের কাগজ-পত্রও নষ্ট করে ফেলা হয়। ধারণা করা হয় দক্ষিণ আমেরিকার কোন এক দেশে তিনি পরবর্তী জীবন কাটায়, মালিক হয় এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির। আর গুজব আছে সেজায়গাতেও সে তার এক্সপেরিমেন্ট চালিয়ে যায়, কোনদিন কোন বিচারের সম্মুখীন হতে হয় নি তাকে!

“কিন্তু সম্মেলনের রিলিজিয়াস গ্রুপটি কি ছিল সেটা আপনারা বের করতে পেরেছেন?”

“উহু,” মিলি বললেন, “এ ধরনের কোন ডেটা রুশদির থেকে নেয়া ফাইলগুলোতে আমরা পাই নি। বাহাইদের সাথে এদের মিল আছে ৯ সংখ্যাটা দিয়ে। এরাও বাহাইদের মত ৯ সংখ্যা নিয়ে মাতামাতি করেছে। কিন্তু বাহাইদের অন্যান্য সাইন, সিম্বল তারা ব্যবহার করে না, যারা এসেছিল সম্মেলনে তাদের কারো হাতেই আমরা বাহাইদের রিংস্টোন দেখিনি, তারা বাহাই হলে কারো না কারো হাতে সেটা থাকতো। পৃথিবীর কোন বাহাই সেন্টারের সাথে তাদের কোন কানেকশন আমাদের জানামতে নেই। দে মাস্ট বি আ সিক্রেট রিলিজিয়ন।”

সব রহস্য কি সমাধান হয় এক জীবনে। মনে হতে থাকে আমার ।

“কিন্তু পাসওয়ার্ডটা আপনি কিভাবে বের করলেন সেটা আমার খুব জানতে ইচ্ছে করছে।” মিলি বললেন রুমিকে।

“আমাদের প্রফেশনাল ক্রিপ্টোলজিস্টরাও বহু মাথা ঘামিয়েও যেটা বুঝতে পারলো না।”

“বলতে পারেন, ভাগ্য সুপ্রসন্ন ছিল। আর এমন কিছু জানতে পেরেছি, যা আপনারা হয়তো জানতেন না।” রুমি ধীরে ধীরে বলল।

মিলি উৎসুক দৃষ্টিতে রুমির দিকে তাকিয়ে রইলেন।

সে দৃষ্টি দেখে রুমি হেসে বলল, “ব্যাপারটা বলা শুরু করলে বেয়ারারা বিরক্ত হয়ে যাবে।”

“ভাববেন না। আমি টিপস একটু বেশিই দিই। উই গট টাইম।” মিলিও হেসে বললেন।

“ওকে, রুমি দীর্ঘশ্বাস ফেলে বলল ।

“অনেক আগে থেকে তাহলে শুরু করা যাক। এটা বোঝানোর জন্য শুধু বললেই হবে না। কিছু ডায়াগ্রামও দরকার হবে। একটা কলম হলে ভাল হত।”

মিলি তার হ্যান্ডব্যাগ থেকে একটা কলম বের করে কুমির দিকে বাড়িয়ে দিলেন।

“থ্যাংক ইউ।” রুমি একটা টিস্যু নিয়ে ভাজ করে তাতে কিছু একটা আঁকা শুরু করলো। তারপর আমাদের দিকে মেলে ধরলে

“তারকা! পাঁচকোণ বিশিষ্ট তারকা?” মিলি বললেন।

“এ তারকার মাহাত্ম আমার চেয়ে মারুফ ভালো বলতে পারবে। আমার যতটুকু দরকার ততটুকুই বলি। গাণিতিকভাবে পাঁচকোণ বিশিষ্ট তারকাটা খুবই স্বর্গীয় একটা ব্যাপার।”

“গাণিতিকভাবে?” আমি আর মিলি দুজনেই চমকে উঠি ।

“অফকোর্স, থিওলজিস্টরা হ্যান ত্যান নানা কিছু বলে হয়তো প্রমাণ করতে পারে যে পেন্টাগ্রাম বা এই তারকা বেশ তাৎপর্যপূর্ণ পৃথিবীর ধর্মীয় ইতিহাসে, এটা ব্যবহার করেছে খ্রিস্টানসম্প্রদায়, প্যাগানরা, আধুনিক কিছু নিওপ্যাগান ধৰ্ম এমনকি হাজার বছর আগেকার মেসোপটেমিয়ানরা। সেসব বাদ দিলেও শুধুমাত্র গাণিতিকভাবেই এটাকে স্বর্গীয় আকৃতি ধরা যায়।”

“শয়তানের উপসনাকারীরাও এটা ব্যবহার করে।” মিলি বললেন।

“স্যাটানিক রিলিজিওনটার আসলে ওই ধরনের বেস নেই। তাদের চিহ্ন ব্যবহার সত্যিকার অর্থে কিছু মিন করে না।” আমি বললাম।

“কিন্তু স্বর্গীয় কেন? গণিত কি স্বর্গীয় কিছুকে সাপোর্ট করে!”

“নিশ্চয়ই। এটা বোঝার জন্য তাহলে প্রথমে আসুন, গণিতের ভেতরের একটা ব্যাপার নিয়ে আলোচনা করি, গণিতবিদরা যেটাতে বিস্মিত হয়ে ব্যাপারটাকে বলেছেন সোনালি অনুপাত। গোল্ডেন রেশিও!”

“গোল্ডেন রেশিও শব্দটা আমার জানা আছে,” মিলি বললেন, “তবে শব্দটা শোনা পর্যন্তই। আর কিছু জানি না এ সম্পর্কে।

আমিও মনে মনে বললাম, আমারও অবস্থা মিলির মতই। কোথায় যেন পড়েছিলাম এটা নিয়ে । ভালো মনে নেই এখন।।

“গোল্ডেন রেশিও হল একটা অনুপাত। যেটার মান দেড় এর চেয়ে সামান্য বেশি। এটা একই সাথে একটা অমূলদ সংখ্যা। মানে দশমিকের পর সংখ্যাগুলো কখনো শেষ হয় না, কোন রিপিট ছাড়াই। পাই এর মানের মত আরকি।”

“কিসের অনুপাত?” আমি জিজ্ঞেস করলাম ।

“অনুপাত তৈরি হয় এভাবে। ধর, তুই দুটো ছোটবড় লাঠি মাথায় মাথায় যুক্ত করলি, তাহলে বড় একটা লাঠি তৈরি হল। এখন এই নতুন তৈরি হওয়া লাঠি আর এটা যে দুটো লাঠি দিয়ে তৈরি হয়েছে সে দুটোর মধ্যেকার বড় লাঠি, তাদের যে অনুপাত সেটা যদি প্রথম অসমান লাঠিগুলোর মধ্যেকার অনুপাতের সমান হয় তাহলে এই অনুপাতটাই সোনালি অনুপাত । গোল্ডেন রেশিও।”

আমি বললাম, “আরেকবার বল, এই রেশিও কি অনেকগুলো কৈসের ক্ষেত্রে সত্যি হতে পারে না?”

“উহু, আবার শোন, ধর আমার কাছে দুটো এরকম স্ট্র আছে,“রুমি টেবিল থেকে একটা স্ট্র হাতে নিলো। “একটা ঐ ছোট আরেকটা বড় । এখন আমি দুটো ঐ কোনভাবে একটার সাথে আরেকটা লাগালাম। তাহলে কি তৈরি হল?”

‘নতুন একটা বড় স্ট্র।” “ঠিক,” রুমি এমনভাবে বলছে যেন কোন বাচ্চাদের শেখাচ্ছে। “এখন ধর এই নতুন বড় স্টু আর টেবিলের বড় ঐ দুটির মধ্যে যে অনুপাত সেটা শুধুমাত্র একটা ক্ষেত্রেই টেবিলের অসমান ঐ দুটি অনুপাতের সমান হবে । কখন হবে?”

“কখন?”

“যখন টেবিলের বড় স্ট্র, ছোট স্ট্র এর তুলনায় ১.৬ গুণ বড় হবে। মূল অনুপাতটা হল ১.৬১৮০৩ এবং এভাবে চলতে থাকে।

মধ্যযুগের আর্কিটেক্টদের খুব প্রিয় ছিল এ অনুপাত, জ্ঞানী আর্টিস্টরাও ব্যবহার করতে চাইতো এটা। তারা মনে করতো এ অনুপাত নির্মাণের মাধ্যমে তারা অপার্থিবতার কাছাকাছি পৌঁছতে পারবেন। এই আপাত সামান্য অনুপাত দুহাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে, রোমাঞ্চিত করেছে, এর অসাধারণ ধর্ম গণিতবিদদের মাথা খারাপ করে দিয়েছে, এটা নিয়ে কাজ করেছেন পিথাগোরাস থেকে শুরু করে ইউক্লিড, অ্যাস্ট্রোনমার জোহান্স কেপলারসহ আরো অনেকে। তারপরও এর আবেদন কমেনি। এর প্রপার্টি নিয়ে এখনো, এই যন্ত্রায়িত হিসাবের যুগেও শত শত শ্রমঘন্টা ব্যয় করছে অনেকে। গণিতবিদ ছাড়াও শত শত স্থপতি, চিত্রশিল্পী, সংগীতজ্ঞ এ অনুপাতকে নিজেদের কাজের মধ্যে আনতে চেয়েছেন। প্রাণী আর উদ্ভিদবিদ্যার লোকেরা তাদের বিষয়ে এর নমুনা খুঁজেছেন, জ্যোতির্বিদরা মহাকাশে খুঁজেছেন এর সাদৃশ্য, আর পেয়েছেনও পর্যাপ্ত, স্রষ্টা তার সৃষ্টিতে যেন রেখে গেছেন ইচ্ছে করেই এ অনুপাত, যাতে অনুসন্ধানী মানুষরা অবাক বিস্ময় থেকে বঞ্চিত না হয়। এক গণিতবিদ বলেছেন, “গণিতের ইতিহাসে এমন আর কোন বিষয় নেই যা এত এত বিষয়শ্রেনীর মানুষকে ভাবিয়েছে, বিস্মিত করেছে।”

তাই অনেকে এটাকে ভালবেসে কিংরা এ অনুপাতকে শ্রদ্ধা করে বলে ডিভাইন রেশিও। স্বর্গীয় অনুপাত। জগতের সবকিছুতে ছড়িয়ে আছে এ অনুপাত। প্রকৃতির প্রতিটা স্ট্রাকচারে ছড়িয়ে আছে এ অনুপাত, গাছের পাতা থেকে শুরু করে মানবদেহের আকৃতি, অনু-পরমানু থেকে শুরু করে গ্রহ-নক্ষত্রের প্যাটার্ন সবকিছুতে এ অনুপাত বিদ্যমান। দিনকে দিন নতুন নতুন ক্ষেত্রে এর প্রকাশ দেখা যাচ্ছে, কিছুদিন আগেও নিউরো বায়োলজিস্টরা প্রমাণ করেছেন আমাদের ব্রেইন ওয়েভও এ অনুপাত মেইনটেইন করে।

তাহলে প্রশ্ন হল গোল্ডেন রেশিওর সাথে আমাদের আলোচনার সম্পর্ক কি। সেটা হল, আমরা রুশদির হাসপাতালের নিচে যে স্ট্রাকচার দেখেছি, কিছুক্ষণ আগেই যে ডায়াগ্রামটা একেছি, সেটা আসলে গোল্ডেন রেশিও প্রকাশ করার সবচেয়ে পার্ফেক্ট ডায়াগ্রাম।”

“মানে পেন্টাগ্রাম?”

“হুম, পাঁচকোণ বিশিষ্ট তারকা।”

“কীভাবে?”

“দেখাচ্ছি,” বলে রুমি আবার ওর আঁকা পেন্টাগ্রামটা আমাদের চোখের সামনে তুলে ধরে। “এই ডায়াগ্রাম হল এমন এক পরিচিত এবং প্রাচীন জ্যামিতিক আকৃতি যেটাতে সবচেয়ে বেশি গোল্ডেন রেশিওর উদাহরণ লুকিয়ে আছে। এর প্রত্যেকটি বাহু পরস্পরকে ছেদ করার মাধ্যমে যে কয়টি বাহু তৈরি করেছে একটা ঠিক তার সামান্য বড়টা নিয়ে অনুপাত করলে সেটা গোল্ডেন রেশিও হয়।

যেমন এখানে এর এবি বাহু, এসি এর তুলনায় গোল্ডেন রেশিও গুণ বড় হয়। আবার এসি বাহু যেখানে ছেদ হয়েছে সেটা গোল্ডেন রেশিও, একইভাবে সি ডি আর বি ডি ও ভাই। এই তারকায় লুকিয়ে আছে দশটা ত্রিভুজ । এগুলো সমদ্বিবাহু ত্রিভুজ। B প্রত্যেকটা ত্রিভুজেরই অপেক্ষাকৃত বড় বাহুর সাথে ছোটবাহুর অনুপাত গোল্ডেন রেশিও। পুরো ডায়াগ্রামটাই একটা পারফেক্ট হারমোনিতে আবদ্ধ।

তারমানে যেটা দাঁড়াল, পেন্টাগ্রাম বা রেগুলার যে তারকাচিহ্ন আছে, আমরা যেটা রুশদি হসপিটালে পেয়েছি সেটা সোনালি অনুপাতের সাথে ভীষণভাবে সম্পর্কিত।”

আমি বললাম, “কিন্তু সেটার সাথে পাসওয়ার্ডের কি সম্পর্ক?”

“আসছি, এখন এই গোল্ডেন রেশিও নিয়ে দীর্ঘ দিন কাজ করেছেন ইতালির একজন গণিতবিদ, তাকে বলা হয় মধ্যযুগের সবচেয়ে মেধাবী গণিতবিদ। তিনি পশ্চিমা বিশ্বকে দারুণ একটা গাণিতিক সিরিজ এর পরিচয় করিয়ে দেন, যে সিরিজটা বহু আগে ভারতীয় গণিতবিদরা বের করে রেখে গেছেন। সেটাকে এখন সবাই জানে তার নামেই। তার নাম লিওনার্দো ফিবোনাচ্চি।”

“ফিবোনাচ্চি সিরিজ!” মিলি বলে উঠলেন।

“হ্যা, ফিবোনাচ্চি সিরিজ। যে সিরিজের সংখ্যাগুলো তৈরি হয় তার আগের সংখ্যা দুটোর যোগফলের মাধ্যমে, সে হিসাবে সিরিজটা বেশ সহজ। মুখে মুখেই অনেকক্ষণ পর্যন্ত বের করে ফেলা যায় সংখ্যাগুলো ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১…এভাবে চলতেই থাকে। প্রকৃতিতে এ সিরিজটাও বেশ সহজলভ্য। এটাকে অনেকে বলেন প্রকৃতির বিন্যাস পদ্ধতি, প্রকৃতি এ সিরিজটা ফলো করে সেজে আছে। ফুলের পাপড়ি, বীজ সংখ্যা, ডালপালা এমনকি মৌমাছির বংশবিস্তারও এই ধারা মেইনটেইন করে। তবে প্রকৃতির সাথে মিলে যাবার একটা কারণ আছে। কারণটা হল ফিবোনাচ্চি নাম্বারগুলো, পরপর দুটি সংখ্যার অনুপাত গোন্ডেন রেশিওগামী। মানে হল আস্তে আস্তে সেটা গোল্ডেন রেশিও হয়ে ওঠে। অর্থাৎ পরপর দুটি ফিবোনাচ্চি সংখ্যার মান যত বড় তা ততই গোল্ডেন রেশিওর কাছাকাছি।

তারমানে গোল্ডেন রেশিওকে যদি আমরা কোন সিরিজ দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আসলে সবচেয়ে উপযুক্ত সিরিজ হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ।”

আমি বুঝতে পারছিলাম, রুমি এরপর কী বলবে। সবকিছু পরিস্কার হয়ে আসছে।

“তার মানে ডিভাইন সিরিজ বলতে ফিবোনাচ্চি সিরিজকেই মিন করেছে রুশদি?” আমি জিজ্ঞেস করলাম।

“সেটা হওয়াই স্বাভাবিক। গণিতে ডিভাইন কোন সিরিজ নেই, কিন্তু ডিভাইন রেশিও আছে, আর সে রেশিও যে সিরিজকে প্রকাশ করে সেটাকে আমরা যদি ডিজাইন সিরিজ ধরে নেই, তাহলে দোষের কিছু আছে বলে আমি মনে করি না।”

“তারমানে ডিভাইন সিরিজ ফিবোনাচ্চি সিরিজ, কিন্তু পাসওয়ার্ডটা হল পবিত্র সিরিজের পবিত্রতম সংখ্যা।”

“পবিত্রতম কোনটা?”।

“এটাই আমার জন্য চ্যালেঞ্জ ছিল বের করা। তবে আমাদের আরেকটা কু ছিল যেটা প্রথম থেকেই আমরা পাত্তা দিই নি, সেটা হল রুশদি আমাদের বলেছিল, এ সংখ্যাটা তাদের সম্প্রদায়ের জন্য তৃপ্তিদায়ক, এটা মাথায় না রাখলে ব্যাপারটা সলভ করা যেত না!

“তৃপ্তিদায়ক সংখ্যা?” আমি আবারও বোকা হয়ে গেলাম।

“হ্যা, তৃপ্তিদায়ক এবং পবিত্রতম। এটা তখনই আমি কিছুটা আন্দাজ করতে পারি যখন শওকত আমাকে ওর কোডটা বলে। এটা সেটার জন্য একটু প্রফেশনাল হেল্প নিতে হয় আমাকে।”

“প্রফেশনাল হেল্প?”

“হুম, হাসান থেকে। হাসান পদার্থবিদ্যার লোক। হাসানকে যখন আমি শওকতের কোড এবং পবিত্র সিরিজের এবং সবগুলো কু এর ব্যাপারে বলি তখন ওর মাধ্যমে নতুন এক ধরনের সংখ্যার কথা জানতে পারি । এটাকে বলে হর্ষদ সংখ্যা, নামটা বাংলা নাম মনে হচ্ছে তাই না? হর্ষদ মানে হর্ষ বা আনন্দ দেয় যে সংখ্যা। এ রকম নাম হওয়ার কারণ ভারতীয় এক স্কুলটিচার এ নাম দেন। তার নাম, দরিয়া রামচন্দ্র কাপরিকার, তিনি সংখ্যার নানা ধরনের ধর্ম আবিষ্কার করেন। অদ্ভুত সব ধর্ম। হর্ষদ সংখ্যা হল সেসব সংখ্যা যেগুলোর অঙ্কগুলোকে যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা দ্বারা মূল সংখ্যা বিভাজ্য । যেমন ধরা যাক, ১২ সংখ্যার ডিজিট সাম হল ১+২ ৩, এই ৩ দিয়ে ১২ বিভাজ্য । তারমানে দাঁড়াল ১২ একটা হর্ষদ সংখ্যা।”

“তারমানে তৃপ্তিদায়ক বলতে অর্থ অনুযায়ী হর্ষদ কোন সংখ্যাই মিন করেছে?”

“সেটা, ধরেই এগিয়েছি। কিন্তু ঝামেলা আরো বাকি। শওকতের কোড নিয়ে এবার এগোই। শওকত আমাকে যে কোডটা বলে, সেটা একটা সংখ্যা ছিল। কি ছিল?”

“১৪৪!” মিলি বললেন।

“হ্যা, আমি প্রথমেই দেখি সেটা একটা ফিবোনাচ্চি সিরিজের সংখ্যা। তারমানে ফিবোনাচ্চি সংখ্যা নিয়ে রুশদি কিছু করছে সে বিশ্বাস আরো দৃঢ় হল। কিন্তু পাসওয়ার্ডটা কোন সংখ্যাটা? ওরা বাহাই না হোক, ওদের ৯ এর প্রতি ভক্তি আছে, তাই ৯ তম হতে পারে, ফিবোনাচ্চি সিরিজে ৯ তম সংখ্যা ২১। সমস্যা হল পাসওয়ার্ডটা চার ঘরের । তারমানে আরো পরের কোন সংখ্যা।”

আমি ভেবেছিলাম ১৪৪ সংখ্যাটার ডিজিট সাম ৯, এটাই কোড হওয়ার কারণ, রুমি এর ভিতরে একটা সিরিজ খুঁজে পেয়েছে শুনে বিস্মিত হলাম ।

“এখন শওকত যে কোডটা দেয়, ১৪৪, সেটা ছিল তেরতম ফিবোনাচ্চি নাম্বার।” রুমি বলে যেতে থাকে, “এই কু’র মাধ্যমে আমার বের করতে হবে পাসওয়ার্ডটা কত তম নাম্বার। তখন হাসান সংখ্যাটা শুনে বলে ১৪৪ একটা হর্ষদ সংখ্যা । কারণ ১+৪+৪ ৯, ১৪৪ আবার ৯ দ্বারা বিভাজ্য। তাহলে এমনটা হতেই পারে পরের হর্ষদ সংখ্যাই পাসওয়ার্ড। পরের যে হর্ষদ সংখ্যাটা পেলাম সেটা ছিল ২৫৮৪, এটা ১৯ তম ফিবোনাচ্চি নাম্বার, এর ডিজিট সামও ১৯ (২+৫+৮+৪ ১৯), এমনকি ২৫৮৪ সংখ্যাটা ১৯ দ্বারা বিভাজ্যও, আরমানে দারুণভাবে হর্ষদ বা তৃপ্তিদায়কও। তাই সংখ্যাটা একটু না, বেশ স্পেশাল, যত তম সংখ্যা যোগফল তত হয়, আবার একই সাথে হর্ষদ সংখ্যা, এবং চার ভিজিটের সংখ্যা। এর চেয়ে বেশি তৃপ্তিদায়ক সংখ্যা আর কী হবে বলুন, এই সিরিজের আর কোন সংখ্যাই এতটা স্বর্গীয় হতে পারে না।

“তার মানে এটাই পাসওয়ার্ড ।” মিলি কিছুটা চিৎকার করে উঠলো। “বলতে পারেন, দুদিন আগে ওটাই আমি প্রবেশ করাই কিপ্যাডে।”

শুনে আরো একবার রুমির পর্যবেক্ষণ ক্ষমতায় অবাক হলাম। কিন্তু হঠাৎ আমার কেমন একটা অস্বস্তি লাগা শুরু করলো। কোথাও কোন ব্যাপার আছে যা আমি ধরতে পারছি না ।

*

রাত হয়ে গেছে। আমরা উঠলাম।

বাইরে বেরোতেই মিলি বললেন, “রুমি এবং মারুফ সাহেব, আপনারা খুব চমৎকার মানুষ, আপনাদের সহযোগিতার কথা আমি জীবনে ভুলবো না। আমার মনে হয় আপনাদের আমার আসল নামটা বলা উচিত। আমার আসল নাম জেরিন।”

জেরিন! কি বলবো বুঝতে পারছিলাম না।

“আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো জেরিন।” রুমি প্রায় সাথে সাথেই হেসে বলল। যেন ভিন্ন নাম থাকবে এটাই স্বাভাবিক।

“আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে” মিলি বা জেরিনের মুখ হাসিতে উদ্ভাসিত।

*

কামরুল স্যার বললেন, “ভাল মত খেয়াল কর, এই স্ট্রাকচারে হিডেন অনেক ইনফরমেশন আছে।”

“চোখের সামনে তুইলা ধরলেই দেখি না, আবার হিডেন!” পেছন থেকে মিজান নিচু গলায় বলল।

“এর পুরো স্ট্রাকচারটাই বাহাইজমকে রিপ্রেজেন্ট করে। ভালোমত দেখে তোমরা আমাকে বলবা কী বুঝলা।”

আমার খুব ভাল লাগছিলো। এত বড় টেম্পল। বিশ্বাস হয় না। আর কী অদ্ভুত স্ট্রাকচার। ভারতে এটাই সবচেয়ে বেশি বার ভিজিটেড প্লেস, তাজমহলের চেয়েও বেশি। আর পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ভিজিট হওয়া টেম্পল।

কিছুদিন আগে আমাদের মাস্টার্স কমপ্লিট হল। কামরুল স্যারকে নিয়ে তাই আমরা ঘুরতে বের হয়েছি, দশদিনের ট্যুর। ঘুরবো তিনটা দেশ বাংলাদেশ, ভারত আর নেপাল। টেম্পলের ভেতরে দেখি সারি সারি বেঞ্চি পাতা। গির্জাতে যেমনটা থাকে। মাঝখানের জায়গাটা বিশাল। চারপাশে অনেকগুলো এন্ট্রি। গুনে দেখলাম নয়টা।

উপরে তাকিয়ে দেখি ছাদে বিশাল একটা তারকা আছে। তারকার কোন নয়টা।

অনেকক্ষণ ধরে দেখছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার পাশে এসে বসেছে এক তরুণী। শাড়ি পড়া, কিন্তু ইন্ডিয়ান নয়। সম্ভবত ইউরোপিয়ান ।

কিছুক্ষণ আগে দেখছিলাম এখানেই কি কাজ করছে, টেম্পলের কর্মী ভেবেছিলাম।

আমাকে বললো, “এ জায়গাটা তোমার ভাল লাগছে?”

“নিশ্চয়ই।” আমি বললাম।

“চারপাশে নয় এর খেলা, তাই মনে হচ্ছে না?”

“হুম, নয়টা গেট। বাইরে নয়টা লেক, নয়টা মাঠ। পুরো টেম্পলটা পদ্মের মত। সেটাতেও আবার নয়টা পাপড়ি।”

“তুমি কি জানো এই নয় কিভাবে এসেছে?”

কিছু বলতে পারলাম না।

“আসলে বাহাইদের আদি পিতা বাব এর নামের নিউমেরিক্যাল ভ্যালু ৯।”

তারপর খানিকটা থেমে নিয়ে বললো “কিন্তু ৯ ছাড়াও এই ডিজাইন আরেকটা সংখ্যাকে মিন করে। সেটা কি জাননা?”

“নিউমেরোলজিতে কোন সংখ্যা তৈরি হতে সেটার মান অনুযায়ী হওয়া লাগে না। যেমন ধর আমি যদি দুটো ১ নেই, তুমি বলবে মোট হল দুই। কিন্তু নিউমেরোলজিতে ইচ্ছে করলে ১ আর ১ এ দুটো মিলে তুমি বলতে পারো ১১।”

“তো?”

“এখন এখানে শুধু ৯ এরই খেলা নয়। প্রত্যেকটা নয়কোণা তারকার শীর্ষ একটা বিন্দু। তারমানে নয়টা বিন্দু। আর প্রত্যেকটা তারকার মাঝখানে থাকে আরেকটা বিন্দু, কেন্দ্র। তারমানে মাঝখানে ১ আর সেটা ঘিরে ৯। দুটো মিলে ১৯। এই সিম্বলগুলো ১৯ কেও রিপ্রেজেন্ট করে।”

আমি বললাম, “এটা কি বাহাইরা সবাই বিশ্বাস করে?”

তরুণী বললো, “এটা আমরা বিশ্বাস করি।”

“তুমি কি বাহাই নও?”

আমার প্রশ্নে সে মুচকি হেসে উঠে গেল।

হঠাৎ দেখলাম, তার হাতের একপাশে একটা উল্কি আঁকা। একস্ট্রা তারকা। পাঁচকোণ বিশিষ্ট।

*

রাত দুটো বাজে। বহুদিন আগেকার লোটাস টেম্পলের ঘটনাটা মনে পড়লো । সব কিছুর জট ছাড়াতে শুরু করেছে। আমি বুঝতে পারছি ব্যাপারটা কী।

বুঝে গেছি কারা এরা। কারা এসেছিল পৰিদ্ৰ সম্মেলনে!

আমার ক্লাসে আমার স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করেছিলাম, কেন বাহাউল্লাহ এত বছর পর বললেন, তিনি প্রত্যাদেশ প্রাপ্ত। বাব এর মৃত্যুর প্রায় ১৩ বছর পর।

আসলে উত্তরটা ছিল, বাহাউল্লাহ জানতেন বাব ১৯ কে পবিত্র সংখ্যা মনে করতেন। তাই হয়তো তিনি অপেক্ষা করছিলেন।

১৮৪৪ সালে বাব প্রথম নিজেকে ঘোষণা করেন নতুন এক ধর্মের প্রবক্তা হিসেবে। তারপর একসময় তার মৃত্যুদন্ড হয়। সেটা ১৮৫০ সালের ঘটনা। বাহাউল্লাহ তার পরপরই প্রত্যাদেশ পান, কিন্তু তিনি তা কাউকে বলেন না। অপেক্ষা করেন।

অপেক্ষা! একটা নির্দিষ্ট সময়ের।

এই সময়ের ব্যবধানটা হওয়া চাই তাৎপর্যময়। তাই ১৮৬৩ সালে তিনি নিজেকে প্রত্যাদেশ প্রাপ্ত দাবি করেন। বাব এর নতুন এ ধর্মের আর্বিভাবের ঘোষণার ঠিক ১৯ বছর পর!

বাব বা সাঈদ আলি মুহম্মদ সিরাজি নতুন যে ধর্মের সূচনা ঘটান সেখানে তিনি ১৯ কে পবিত্র সংখ্যা হিসেবে মনে করতেন। কেন মনে করতেন সেটা এক বিস্ময়কর ব্যাপার। তিনি যে ধর্মের ছায়াতলে বড় হয়েছেন সেখানে পড়েছেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, পড়েছেন অন্যান্য ধর্মগ্রন্থও। কোরআনে একটা ভবিষ্যদ্বাণী ছিল যে ১৯ এর মাধ্যমে একদিন বিশ্বাসীরা হয়ে উঠবেন আরো বিশ্বাসী আবার কেউ কেউ হবে বিভ্রান্ত। এ বাণীর উপর ভিত্তি করে অনেক আগে থেকেই অনেক মুসলমান কাজ করেছেন। ১৯ এর ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন। অনেক মতবাদও তৈরি হয়েছে এটাকে ঘিরে, এখনো হচ্ছে। তাতে কেউ হয়তো হয়েছে সুপথপ্রাপ্ত, আবার কেউ হয়তো বিভ্রান্ত। কয়েক দশক আগেও রাশাদ খলিফা নামক একজন নিজেকে নবী দাবি করেছিলেন এরকম এক মতবাদ দিয়ে, সাবমিশন নামক এক ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।

হতে পারে বাবও এ ধরনের কোন মতবাদে আকৃষ্ট হয়েছিলেন সে সময়ে এবং তিনিও বুঝতে পেরেছেন ১৯ সংখ্যাটা বেশ পবিত্র। বাহাইজম আর ইসলামের একটা পার্থক্যের জায়গাও এটা, ইসলামে ১৯ গুরুত্বপূর্ণ সংখ্যা, পবিত্র নয়, অন্যদিকে বাব ও বাহাউল্লাহ বলেছেন এটা পবিত্র সংখ্যা।

তাই বাব তার তার প্রথম মনোনীত শিষ্যের সংখ্যা উল্লেখ করেন ১৮ জন, সে আঠারো জনের উপরে নিজের নাম লিখে তিনি শৰ্ণ করেন ১৯। তিনি বাবিদের জন্য যে ক্যালেন্ডার তৈরি করেন সেটাও বছর তৈরি হয় ১৯ মাসে, প্রত্যেক মাস ১৯ দিন নিয়ে ।

তারমানে বাৰ কখনো ৯ কে পবিত্র বলেননি, বলতে চান নি, চেয়েছেন ১৯ কে বলতে। বাহাউল্লাহ ৯ কে প্রতিষ্ঠা করেন।

তারমানে ১৯ কে সত্যিকার অর্থে এখনো লালন করে বাহাইরা নয়, বরঞ্চ বাবিরা। রুমির দেয়া পাসওয়ার্ডের মর্ম আবারও উপলব্ধি করি, বাবিদের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর তৃপ্তিদায়ক সংখ্যা আর,কীই বা হতে পারে! বাবিরা অনেকেই বাহাউল্লাহকে মেনে নেয় নি। তবে তাদের সংখ্যা ছিল বেশ নগন্য। তাই একসময় বাবিরা হারিয়ে যায়। তাদের কথা কেউ মনে রাখেনি। কেউ কেউ অবশ্য ভারতে এখনো হয়তো বাবিরা, যারা শুধুমাত্র বাব এর অনুসারী তারা পৃথিবীতে আছে, তবে গোপনে। তারাও একদিন সংঘবদ্ধ হয়ে ফিরে আসবে। তারা বাহাউল্লাহকে মানেনি এখনো। যুক্তিও আছে অনেক। বাব ভবিষ্যদ্বাণী করে গেছিলেন তার পরবর্তী প্রত্যাদেশ প্রাপ্তজন সম্পর্কে, বাবিরা বলে সেসবের সাথে মিল নেই বাহাউল্লাহর, বাহাউল্লাহ বয়সেও বাব এর চেয়ে বড়। তিনি কিভাবে বাব এর পরবর্তী প্রমিসড ওয়ান হন?

দরজা খুলে বারান্দায় গিয়ে বসি। তেরতলা ফ্ল্যাটের উপর থেকে নীরব শহরটা কেমন অপার্থিব আর অপরিচিত মনে হয়। রাতের বাতাস গায়ে লাগে, ঠান্ডা আর ভেজা।

দূরে কোথাও একটা অগ্নিশিখা, শীতার্ত মানুষ তার চারপাশে গোল হয়ে খুঁজছে কবোষ্ণতা।

“ওরা বাবি?” আমি ফিসফিস করে বলি, বাৰ এর অনুসারী, কিন্তু বাহাই নয়। বাব পাঁচকোণ বিশিষ্ট তারকাকে প্রতিষ্ঠা করেছেন, তাই বাবিদের সিম্বল আর কিছু নয়, পাঁচকোণ বিশিষ্ট তারকা। তাদের টেম্পলে তাই বেস থাকবে এরকম কোন তারকা, সেটাই স্বাভাবিক।

বাবিরা ফিরে এসেছে। হয়তো অনেক দেশেই।

এসেই তারা সবাইকে চমকে দিতে চেয়েছিল, স্পিরিচুয়ালিটির বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে। রুশদির আত্মা নিয়ে পরীক্ষাকে তাই তারা অর্থায়ন করেছিল। চেয়েছিল আত্মা সংক্রান্ত পরীক্ষাটা তাদেরই অর্জন হয়ে থাকুক। তারা নিশ্চয়ই জানতো না তাদের সাহায্য নিয়ে রুশদি আরো নানা ধরনের পরীক্ষা করছে আরেক পক্ষের জন্য।

একটা ফোন দিতে হবে রুমিকে। রাত তিনটা বাজে। জেগেই থাকার কথা।

ডায়াল করতে গিয়ে থেমে গেলাম। কেন যেন মনে হচ্ছে রুমি আগে থেকেই এটা জানে।

সত্য কখনো গোপন করতে হয় না, কিন্তু কিছু সুতা প্রকাশ করার জন্য বেছে নিতে হয় উপযুক্ত সময়কে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *