• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিশোর সাহিত্য – মহাশ্বেতা দেবী

লাইব্রেরি » মহাশ্বেতা দেবী » কিশোর সাহিত্য – মহাশ্বেতা দেবী
কিশোর সাহিত্য - মহাশ্বেতা দেবী
লেখক: মহাশ্বেতা দেবীবইয়ের ধরন: কিশোর সাহিত্য

কিশোর সাহিত্য – মহাশ্বেতা দেবী

সম্পাদনা – অশোককুমার মিত্র

Mahasweta Devi : Kishor Sahitya
(Selected Works of Mahasweta Devi)
ed. Ashokekumar Mitra

.

প্রকাশকের কথা

শিশু সাহিত্য সংসদের বয়স হল তিন কুড়ি৷ ছড়ায়-পড়ায়, গদ্যে-পদ্যে, জ্ঞানে-মনোরঞ্জনে এতখানি৷ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, লীলা মজুমদার, যোগীন্দ্রনাথ সরকার, সুনির্মল বসু, সুখলতা রাও সেই থেকে আজও আছেন৷ খগেন্দ্রনাথ মিত্র, প্রেমেন্দ্র মিত্র, হেমেন্দ্রকুমার রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মায় রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত শিশু-কিশোর সাহিত্যের সে ভাঁড়ারে আজও জোগান দিচ্ছেন৷ এ ছাড়া এখন যাঁরা দিয়ে চলেছেন : ছোটোদের জন্য গৌরী ধর্মপাল, শৈলেন ঘোষ ও বলরাম বসাক, ছড়া-কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও শঙ্খ ঘোষ, কিশোর সাহিত্যে মহাশ্বেতা দেবী, সৈয়দ মুস্তাফা সিরাজ, অতীন বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, নবনীতা দেবসেন এবং সদ্যপ্রয়াত মতি নন্দী৷ শিশু সাহিত্য সংসদের হীরকজয়ন্তী উদযাপন এঁদের নিয়েই, যাঁরা দিয়ে চলেছেন, তাঁদেরই স্ব-নির্বাচিত লেখার সংকলন নিয়ে৷ জয়ন্তী উদযাপনের এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে!

এ প্রসঙ্গে শ্রীঅশোককুমার মিত্র মহাশয়কে ধন্যবাদ৷ তিনিই অক্লান্ত পরিশ্রমে লেখা জোগাড় থেকে সম্মতি সংগ্রহ পর্যন্ত সব কাজ করে সংকলনগুলিকে সম্ভব করে তুলেছেন৷ তাঁর উৎসাহের তুলনা নেই৷ সর্বোপরি তাঁর যোগ্য সম্পাদনাতে সংকলনগুলি আশা করি পাঠকদের মনের মতো হয়ে উঠতে পেরেছে৷

দেবজ্যোতি দত্ত
কলকাতা

মার্চ ২০১১

.

সম্পাদকের কথা

ইংরেজিতে ছোটোদের জন্য রংচঙে কত বাহারি বই, বিদেশি ভাষাতেও৷ বাংলায় তো তেমন একখানি বই-ও নেই৷ কেন? বাংলায় কি তেমন লেখক নেই, তেমন ছবি-আঁকিয়ে নেই? এমনই ভাবনা জেগেছিল এক স্বাধীনতা সংগ্রামীর মনে৷ এতদিন তো জীবন কেটেছে বিদেশি নাগপাশ ছেঁড়ার লড়াইয়ে৷ সদ্যস্বাধীন দেশে ছোটোদের জন্য আনন্দ আর শিক্ষাদানের বই প্রকাশে উদ্যোগী স্বাধীনতা সংগ্রামী মহেন্দ্রনাথ দত্ত প্রকাশ করলেন ছড়ার ছবি-১৷ পুরোনো দিনের ছড়ায় ছবি আঁকলেন প্রতুল বন্দ্যোপাধ্যায়৷ ১৯৪৯ সালে বেরোল চার রঙে ছাপা ছোটোদের মন-কাড়া বড়ো মাপের সেই বই, যা এতকাল তিনি চেয়ে এসেছিলেন৷ পরের বছরে বেরোল ছড়ার ছবি-২ আর ছড়া-ছবিতে অ আ ক খ৷ আর তখনই ঠিক হল স্থায়ী প্রকাশনা সংস্থা গড়ে তোলার পরিকল্পনা৷ ১৯৫১-র ১ আগস্ট জন্ম নিল নতুন ধারার প্রকাশন-প্রতিষ্ঠান, ছোটোদের সাহিত্যের জন্য ‘শিশু সাহিত্য সংসদ’ আর বড়োদের বইয়ের জন্য ‘সাহিত্য সংসদ’৷ এ প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য শুধু মুদ্রণ সৌকর্যেই নয়, বিষয় নির্বাচনেও৷ প্রকাশিত প্রতিটি গ্রন্থের পিছনে থাকে দীর্ঘদিনের পরিকল্পনা, নিখুঁত সম্পাদনা ও অনুপম প্রকাশনা৷ শুরু থেকে প্রকাশনা মানের যে ঐতিহ্য নির্মাণ করেছিলেন মহেন্দ্রনাথ, তাকে আজ এই হীরকজয়ন্তী বর্ষেও ধরে রেখে উন্নত করার সাধনায় ব্রতী রয়েছেন তাঁর উত্তরসূরীগণ৷ এখন বিষয় নির্বাচনে তারা অতি সতর্ক, নিত্য উদ্ভাবক৷ প্রকাশন সৌষ্ঠবে দরদি ও নিপুণ৷

বাংলা সাহিত্যে অন্যধারার লেখিকা শ্রীমতী মহাশ্বেতা দেবী৷ লেখিকা জীবনের শুরুতে এই বৈশিষ্ট্য ধরা না পড়লেও ক্রমেই তিনি খুঁজে পেলেন তাঁর বিশ্বাসের ভূমি৷ অন্তেবাসী মানুষ, গ্রামের গরিব আদিবাসী সম্প্রদায়, প্রান্তিক সমাজের লোকজন, তাঁর লেখায় যেন প্রাণ প্রায়৷ তিনি যখন ছোটোদের জন্য লেখেন তখনও সেই পৃথক ধারাটির আভাস পাওয়া যায়৷ তবে কি কেবলই ওই ধারার লেখিকা তিনি? না না, তাঁর লেখায় বিচিত্র জগৎ পাঠকের মনে নানা ধরনের স্বাদ এনে দেয়৷ লৌকিক জীবনের অন্তরঙ্গ ছবি যেমন ফুটে ওঠে তাঁর লেখায়, তেমনি আধুনিক জীবনকথা দেখা যায় তাঁর নির্মাণে৷ বাবা মণীশ ঘটক (যুবনাশ্ব) ছিলেন তাঁর প্রিয় তুতুল-তাঁকে নিয়ে যে স্মৃতিচিত্র এঁকেছেন তাতে একটি যুগের বাঙালি মধ্যবিত্ত জীবনের ছবিটিও ধরা পড়েছে৷

ন্যাদোশ একটি গোরু৷ না, ন্যাদোশ একটি চরিত্র৷ সে গাছে ওঠে না, সে খটখটিয়ে একেবারে দোতলায় উঠত৷ এই ন্যাদোশকে মা ছোটো চাপরাশির কাছ থেকে কিনেছিলেন তাঁর দলের লোকেদের পরামর্শে৷ বাড়িতে দুধের সমস্যা ছিল, ন্যাদোশ আসায় সে সমস্যার সমাধান হল কি না জানা গেল না, কিন্তু দেখা গেলে ছোটো চাপরাশিকে দেওয়া গাই-বরণের নতুন ধুতির আধখানা ছিঁড়ে বাকি আধখানা সে খেয়ে ফেলল৷ তারপরে সে তালিকায় যুক্ত হল বই-খাতা৷ সর্বভুক নয় ন্যাদোশ, সে কালি বা কলম খেত না৷ সেই ন্যাদোশকে নিয়ে কত কাণ্ড যে ঘটল!

শুধু কি ন্যাদোশ? টাটকা জীবনের গল্প থেকে ভূত কি রূপকথার গল্পেও তাঁর কলমের জুড়ি মেলা ভার৷ ধরা যাক খুদে ডাকাত-এর গল্প৷ খুদে তো ছোট্ট ছেলেও নয়, ডাকাতও নয়৷ সে তো ছিল কোয়ালি৷ কারও গোরু বাছুরের অসুখ করলে চিকিৎসা করত, ঝাঁড়ফুঁক করত, মন্তর পড়ত, ওষুধ দিত৷ তারপরে গোয়ালিয়া গাইত৷ গোয়ালিয়া গেয়ে যে চাল-ডাল আর পয়সা পেত তা কোনো এক গরিব গেরস্থকে দিয়ে তার ঘরে খেয়ে নিজের মাচাঙে উঠে যেত৷ অন্যদিন আরেক গেরস্থর ঘরে৷ কিন্তু ঘূর্ণিঝড়ে একবার দেশ ডুবল, সব ফসল নষ্ট হল, দেশজোড়া শুরু হল মন্বন্তর, সঙ্গে ডাকাতি৷ কেউ ডাকাত ধরতে পারে না৷ দারোগা মৈজুদ্দিনও পারে না৷ শেষে কি ডাকাত ধরা পড়ে?

এক চাঁপার গাছ ছিল বহরমপুরে আরমানি গির্জার উঠোনে৷ এই টুকু টুকু সাদা ফুলে গাছ ভরে যেত, সুগন্ধে বাতাস ভরে যেত৷ ওই চাঁপা গাছের তলায় এসে একদিন আশ্রয় নিল বুনোপাড়ার মাতো তার প্রিয় ছাগলছানা অর্জুনকে বুকে করে৷ গাঁয়ে তাদের অনেক হেনস্থা হয়েছে৷ দোষের মধ্যে অর্জুন মানী কাপালিকের পিঠে গুঁতো মেরেছিল৷ অমনি কাপালিক জানিয়ে দিলেন এ ছাগল মাকালীকে মানত করা-ওকে এখুনি বলি দিতে হবে৷ কাপালিক আর গাঁয়ের লোকেদের খর দৃষ্টি আড়াল করে অর্জুনকে নিয়ে নিশ্চিন্ত আশ্রয়ে পৌঁছে গেল মাতো৷

এমনি অনেক গল্প-উপন্যাস-কাহিনি-জীবনীর সমাহার মহাশ্বেতা দেবীর কিশোর সাহিত্য সংগ্রহ, হীরক জয়ন্তী বর্ষে শিশু সাহিত্য সংসদের অভিনব উপহার৷

কলকাতা ৭০০১০৬    অশোককুমার মিত্র

মার্চ ২০১১   

.

1st Blurb

ঝাকড়দা গ্রামে অনবরত-র বাড়ি৷ সেখানে ইশকুল বসিয়েছিলেন ছত্রধরবাবু৷ ছাতার ব্যাবসা থেকে তাঁর অনেক আয়৷ একবার কোনো বই থেকে তিনি জানলেন ছত্রধর বলে আরও একজন ছিলেন৷ জেনেই তাঁর আরেকটি কথা জানতে সাধ হল৷ তিনি নিজে বিশ বছরে দশ লাখ ছাতা তৈরি করেছেন৷ বইয়ের লোকটির কত ছাতা ছিল? তাঁর সে সাধ মেটাতে অনবরত এক জটাবাবার কৃপায় শিবাজির দেখা পেয়ে জেনেছিলেন-অভিষেকের সময়ে যে ছাতাটির নীচে বসেছিলেন সেটি ছাড়া তাঁর আর ছাতা ছিল না৷

মহাশ্বেতা দেবী জানিয়েছেন-গল্পের গোরু গাছে ওঠে আর তাঁর মায়ের গোরু ন্যাদোশ তালের রস খেয়ে মাতাল হয়ে গোয়ালঘরে না গিয়ে সিঁড়ি বেয়ে দোতলার ছাদে উঠে পড়ে৷ তাঁর ভুলো ভূতের গল্পও কি কম আকর্ষণীয়? তপনবাবুর মন খুব সজাগ, কোনো কাজে ভুল করেন না, কেউ ভুল করলে চটে যান৷ সেই তিনি চাঁদনি রাতের হালকা আলোয় দেখলেন একটা মুণ্ডু ভেসে ভেসে ফুঁপিয়ে কাঁদছে৷ সে নাকি কাকে ভয় দেখাতে গিয়ে মনের ভুলে ধড়টা কোথায় ফেলে এসেছে৷ কিছুতেই মনে পড়ছে না৷ একে নিয়ে তপনবাবু কী করবেন?

এমনি নানান স্বাদের অনেক গল্প-উপন্যাস আর বিদ্রোহী বীরসা মুন্ডার জীবনকথার সংকলন মহাশ্বেতা দেবীর কিশোর সাহিত্য৷

2nd Blurb

মহাশ্বেতী দেবী জন্মেছিলেন ঢাকায় ১৯২৬-এর জানুয়ারিতে৷ বাবা ছিলেন কল্লোলযুগের বিখ্যাত লেখক মণীশ ঘটক (যুবনাশ্ব), পটলডাঙার পাঁচালি লিখে খ্যাতি পান৷ মহাশ্বেতার পাঠগ্রহণ শান্তিনিকেতনে৷ বহরমপুরে বহুকাল কাটিয়েছেন৷ বাবা ‘বর্তিকা’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করতেন, এখন সেটির ভার নিয়েছেন মহাশ্বেতা দেবী৷ অধ্যাপনার কাজও করেছেন দীর্ঘদিন৷ সমাজ সেবামূলক কাজের স্বীকৃতিতে ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন৷ ঝাড়গ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া আদিবাসী শবরদের নিয়ে প্রথমে কাজ শুরু করে পরে সেই ক্ষেত্র প্রসারিত করে এরাজ্য ও ভিন রাজ্যের আদিবাসী কল্যাণে কাজ করছেন৷ তাঁর উপন্যাস ঝাঁসির রানী, নটী যথেষ্ট জনপ্রিয় হয়েছিল৷ পরে লিখেছেন অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা৷ তাঁর নতুন ধারার লেখা৷ ছোটোদের জন্য বিখ্যাত গ্রন্থ: গল্পের গরু ন্যাদোশ, এককড়ির সাধ, নেই নগরের সেই রাজা, বাঘা শিকারি ইত্যাদি৷ সাহিত্য রচনার জন্য আকাদেমি পুরস্কার-সহ বহু পুরস্কারে নন্দিত৷

Book Content

গল্প
ভয়ংকর দুর্গাপূজা – মহাশ্বেতা দেবী
গোরু একটি গৃহপালিত জন্তু – মহাশ্বেতা দেবী
শান্তিকুঞ্জ – মহাশ্বেতা দেবী
ঝোড়ো সাধু – মহাশ্বেতা দেবী
ন্যাদোশ – মহাশ্বেতা দেবী
বুড়ি মায়ের মোরগ-ছেলে – মহাশ্বেতা দেবী
চালাক কুমোর বোকা রাজা – মহাশ্বেতা দেবী
চার ভাই – মহাশ্বেতা দেবী
লছমনের মা – মহাশ্বেতা দেবী
এককড়ির সাধ – মহাশ্বেতা দেবী
ভুলো ভূত – মহাশ্বেতা দেবী
শেয়ালকাঁটার ফুল – মহাশ্বেতা দেবী
বীরে ডাকাত ছিরে ডাকাত – মহাশ্বেতা দেবী
পিসি ডাকাত – মহাশ্বেতা দেবী
চিতে ডাকাত – মহাশ্বেতা দেবী
সাধু শিয়াল – মহাশ্বেতা দেবী
খুদে ডাকাত – মহাশ্বেতা দেবী
আবার ন্যাদোশ – মহাশ্বেতা দেবী
শিবাজির ঘোড়া – মহাশ্বেতা দেবী
উপন্যাস
আরমানি চাঁপার গাছ – মহাশ্বেতা দেবী
মানিক দুলের বন্ধু – মহাশ্বেতা দেবী
জীবনী
বিরসা মুন্ডা – মহাশ্বেতা দেবী

পারিবারিক – মহাশ্বেতা দেবী

মিলুর জন্য – মহাশ্বেতা দেবী

কেয়ারটেকার – মহাশ্বেতা দেবী

ছিন্ন পাতার ভেলা – মহাশ্বেতা দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.