পাইনস – ব্লেইক ক্রাউচ (অনুবাদ – শোয়েব হোসেন)
আপনার ধারণা মানুষ গ্রহটাকে ধ্বংস করে দিতে পারবে? কী ভয়ংকর আত্মমুগ্ধতা নিয়ে বেঁচে আছেন! পৃথিবী এতো ঠুনকো নয়। নাজুক নয়। সে অনেক কিছু সহ্য করে আজও অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। আমরা অতীত হয়ে যাব, পৃথিবী হবে না। তার হিসেবের খাতায় এক মিলিয়ন বছর বড্ড অল্প সময়। এই গ্রহের বেঁচে থাকার আর শ্বাস নেওয়ার পরিসর আরও অনেক বেশি বিস্তৃত। তার ধীর অথচ প্রবল ছন্দ আমরা কল্পনাও করতে পারি না, আর সেই চেষ্টা করার মতো ক্ষমতাও আমাদের নেই। আমরা এখানে আছি ক্ষণিকের জন্য। পৃথিবীর চোখের এক পলকের সমান। কালই যদি আমরা হারিয়ে যাই, পৃথিবীর কিছুই এসে যাবে না।
— মাইকেল ক্রাইটন


Leave a Reply