অপার্থিব – অভিজ্ঞান গাঙ্গুলী
.
উৎসর্গ
ঘরের অন্ধকার কোণগুলোকে বইটা উৎসর্গ করলাম।
কারণ এই অন্ধকারই ভয় দেখায়, লেখকদের ভয়ের গল্প লেখার অনুপ্রেরণা দেয়। আবার, এইসব অন্ধকারই রোজ রাতে ঘুম হয়ে চোখে নেমে এসে ক্লান্তি দূর করে। অন্ধকারই আমাদের আলোর গুরুত্ব বুঝতে সাহায্য করে।
.
ভূমিকা
ছোটোবেলায় এক রাতে ঘুম ভেঙে খুব ভয় পেয়েছিলাম। খাটের পাশের চেয়ারের ওপর স্তূপ করে রাখা ছিল জামাকাপড়। অন্ধকারে মনে হচ্ছিল কেউ বসে আছে। আলো জ্বালতেই ব্যাপারটা দেখে ভয় কেটে গেল। আমি নিশ্চিত আপনারাও কখনো— কখনো, কোনো-না-কোনো পরিস্থিতিতে জীবনে এরকমভাবেই ভয় পেয়েছেন। যদি পেয়ে থাকেন, তবে জানবেন এই বই আপনার জন্যেই লেখা।
ফেসবুকে লেখালেখি শুরু করেছিলাম ২০১৮ সালের মাঝামাঝি নাগাদ নেহাতই আর কাঁচা হাতে, ভাঙা ভাঙা বাংলায়। সেগুলো সবই ভৌতিক, অলৌকিক, অপার্থিবের গল্প। গত চার বছর ধরে লেখা এইসব গল্পের মধ্যে থেকে আমার পছন্দের সেরা কিছু গল্প বেছে নিয়ে এই বইয়ে মলাট-বন্দি করলাম পাঠকদেরই দাবি মেনে। প্রতিটি গল্পের শুরুতে দুই-তিন লাইন লিখলাম গল্পটা নিয়ে। কারণ, প্রিয় পাঠকদের সঙ্গে বইয়ের মাধ্যমে সরাসরি কথা বলার একটা আলাদা মজা আছে। তাঁদেরও জানার অধিকার আছে যে লেখকের মাথায় কী চলে গল্প শুরুর আগে।
আশা করি ‘চাণক্য’-র পরে এই বইটিও পাঠকদের মনে ও বুকশেল্ফে জায়গা করে নেবে।
অভিজ্ঞান গাঙ্গুলী
পুনশ্চ: ভূমিকার প্রথম ঘটনার রেশ ধরে বলি, আসল ভয়ের ব্যাপারটা কখন ঘটত জানেন? যদি ঘরের আলো জ্বেলে দেখতাম চেয়ারটা খালি!
.
ফ্ল্যাপের লেখা
রাত্রিবেলা হঠাৎ ঘুম ভেঙে, ঘরের একটি অন্ধকার কোণের দিকে চোখ যেতে কখনো অকারণেই গা শিরশির করে উঠেছে? আপনারই পরিচিত ঘর, তবুও কিছু বিশেষ পরিস্থিতিতে চেনা জগৎটাই হয়ে যেতে পারে অচেনা। অনেকে বলে অজানার ভয়ই মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
কিন্তু অজানার ভয়ের চেয়েও ভীতিকর কী? যখন আপনার চেনা জগৎটাই হয়ে ওঠে অজানা। পার্থিব এই জগতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মাঝে মাঝে হস্তক্ষেপ করে কিছু ব্যাখ্যাতীত…. কিছু অপার্থিব।
সেই রকম ১৭-টি ছোটো-বড়ো অপার্থিবের কাহিনি নিয়ে এই সংকলন।





প্রফেসর series by অভিজ্ঞান গাঙ্গুলী upload korben please
Please upload অতৃপ্ত অশরীরী by পল্লবী সেনগুপ্ত please please
Please upload bangla onubad of The forth monkey by J.D Barkar
Please upload অতৃপ্ত অশরীরী by পল্লবী সেনগুপ্ত
Please upload bangla onubad of State of terror written by Hillary Clinton and Louise penny
প্রফেসর series by অভিজ্ঞান গাঙ্গুলী upload korben please
Nice
Please upload “Mahakal” written by Dibakar Das and “Sonali Sokal” written by Dr. Soumya Bhattacharya
Please upload professor series by Abhigyan Ganguly
Please upload professor series by Abhigyan Ganguly
Professor series uploaded korben please
Please upload professor series by Abhigyan Ganguly please
Please upload bhag hoiniko vagirathi,mrityu jakhan dubar ase,krishnasindhuki,srikhandi by debarati mukhopadhyay…
Also upload niren bhaduri samagra part 3………
অভিজ্ঞান গাঙ্গুলি স্যার আপনার লেখা লাশঘর গল্পঃ টি আমাদের সদ্য নতুন চ্যানেল অডিও স্টোরির এর জন্য কি নিতে পারি?
Please upload “সূর্য ডোবার পরে” ও “শিমুলগাছা জায়গা সুবিধের নয়” by নির্বাণ রায়