বেনেখামারের দক্ষিণ পাশে বাগমারা গ্রাম। খুলনায় অনেকগুলো বাগমারা গ্রাম আছে। সমুদ্র নিকটবর্তী হওয়ায় উত্তরা পলি নিঃস্মৃত শ্রোতাবর্তে নদীর ঘন ঘন গতিপথ পরিবর্তিত হওয়ায় বাক মরে চর ভূমির সৃষ্টি হয়। নতুন জেগে ওঠা উর্বরা চরে বসতি গড়ে ওঠে বাক মরা অপভ্রংশে বাগমারা নাম হয়। বাগমারা থেকে অল্প দূরত্বে রূপসা খেয়া ঘাটের পূর্বপাশে অনুরূপ বাগমারা নামে আরও একটা গ্রাম আছে। বাগমারা গ্রামের তিন পাশ দিয়ে কয়েকটা নদী বা গাঙ (অপ্রশস্ত নদীকে গাঙ বলে) এমন ভাবে জড়াজড়ি হয়ে আছে যে পূর্বে কোন নদীর গতিপথ কি ভাবে ছিল তা ঠিক নদীর পরিবর্তিত গতিপথের মরাবাঁকে গ্রাম গড়ে বোঝা যায় না এবং কোন উঠেছিল তা নির্ণয় করা কঠিন। তবে বাগমারা যে মরা বাঁক থেকে উৎপত্তি এতে কোন সন্দেহ নেই। পূর্বে আলোচিত যে খাল চরার নদী থেকে উঠে এসে উত্তরমুখী হয়ে বায়ে ঘুরে বাগমারা গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত ছিল ও পরে সরে গিয়ে যে খাত বা কান্দর সৃষ্টি হয় এই খাস ও বাগমারা গ্রামকে উত্তর ও দক্ষিণ পাড়ায় বিভক্ত করে। উভয় পাড়ার মধ্যে কোথাও কোথাও মরা খালের খাত বা কান্দরের চিহ্ন এখনও দেখা যায়। বাগমারা নমঃশূদ্র সম্পদায়ের বসতিপূর্ণ প্রাচীন গ্রাম গ্রামের প্রাচীন বসতির সাক্ষী হিসাবে দক্ষিণ পাড়ায় পূজা খোলার কয়েকশ বছর বয়সের বটগাছতলায় পূজাবোল। ও উত্তর পাড়ার একট তেঁতুল গাছ অতীতের স্মৃতি নিয়ে অপেক্ষা করছে। বর্তমান শতকের মাঝামাঝি পর্যন্ত এ গ্রামে নমঃশূদ্র সম্প্রদায় ছাড়া অন্য কারো বসতি ছিলনা।
