গল্লামারী—গুড়িমারী ডুবি দেয়ালবাড়ী

গল্লামারী খেয়াঘাট থেকে পুবে ও পশ্চিম বেনেখামারের দক্ষিণে বর্তমান গল্পা- মারী সড়কের পাশে একটা উঁচু ভিটা ও পার্শ্ববর্তী জায়গাকে লোকে শুড়ীমারী বলে অভিহিত করে। এই ভিটা ও পাশের জমিতে প্রাচীন বসতির চিহ্ন প্রচুর পোড়ামাটির ভাঙ্গ। চাড়া দেখা যায়। শুড়ীমারীর পাশ দিয়ে প্রবাহিত খালকে শুড়ীশরীর খাল বা শুড়ীখালী বলে। শুড়ীমারী থেকে পুবদিকে ও বাগমারা থেকে পশ্চিমে বিলের মধ্যে দেয়ালবাড়ী (বর্তমান নিরালা আবাসিক এলাকা) ও তার দক্ষিণে খোলাবাড়ী এবং পাশে ডুবি নামের উল্লেখ পাওয়া যায়। বর্তমান শতকের প্রথম দিকেও এখানে হোগলা বন ছিল। বেনেখামার গ্রামের প্রবীণেরা অনেকে বলেন যে, দেয়ালবাড়ী এলাকায় ডুবিতে (দেয়াল বাড়ীর পাশে) আগে বন্ধু মোষ ছিল। লোকে হোগলা কাটতে গেলে অনেক সময় তাড়া করতো। এ কথা তারা মুরুব্বিদের মুখে শুনেছেন এবং এ সম্পর্কে অনেক গল্পও বলেন। গল্পে কিছু অতিরঞ্জন হয়তো থাকতে পারে, তবে লোক- মুখের এ তথ্য অভিরঞ্জন বলে মনে করার কোন কারণ দেখিনে। দেয়ালবাড়ী ও খোলাবাড়ী নাম স্পষ্ট দুটে। বসতবাড়ীর আভাস পাওয়া যায়। বিশেষ ভাবে এ দুটো বাড়ীর নাম উল্লেখিত হওয়ার কারণ সম্ভবতঃ অনদুরত্বের দুটো বসতির গ্রাম প্রধান বা বিশিষ্ট ব্যক্তির বাড়ীর একটার চারপাশে দেয়াল ঘেরা ও অপরটি খোলা ছিল বলেই এভাবে পরিচিত হয়। বেনেখামারের পূর্ব বসতি, গল্লামারী, শুড়ীমারী ও তার সংলগ্ন গ্রামগুলো যে সময়ে ও যে কারণে জনশূন্য হয়ে পড়ে সেই একই কারণে এ বসতিও জনশূন্য হয়ে পড়ে এবং তাদের গৃহপালিত মোষগুলো পরিত্যক্ত অবস্থায় বসতির আশে-পাশে থেকে বন্য হয়ে যায়। কিন্তু পার্শ্ববর্তী লোকদের কাছে এ উল্লেখযোগ্য বসতির নামের স্মৃতি বিলুপ্ত হয়ে যায়নি। পরবর্তী মৌজা গঠনকালে খোলাবাড়ী, দেয়াল শাড়ী ও ডুবি নামে মৌজা গঠিত হয়। ডুবি, দেয়ালবাড়ী, খোলাবাড়ীর পূর্ব বসতির আরও অনেক পরিচয় পাওয়া যায়। উভয় বেনেখামার ও বানরগাতীর দক্ষিণ পাশ দিয়ে বেশ কয়েকটি রাস্তা বিলের মধ্যে উল্লেখিত এলাকায় প্রসারিত ছিল। গল্লামারী নতুন সড়ক নির্মা- ণের আগে এসব রাস্ত’র অস্তিত্ব পরিষ্কার বোঝা যেত। এখনও কিছু কিছু দেখা যায়। বেনেখামার মোড়ল পুকুরের কাছ থেকে বাগমারার পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা বিলের মধ্যের প্রাচীন বটগাছ এবং আলকাতরা ফ্যাক্টরীর পাশ দিয়ে একটা রাস্তা বিলের মধ্যে পর্যন্ত ছিল ও আছে। এ থেকে সহজে অনুমেয় এসব রাস্তা বেনেখামার থেকে দক্ষিণ দিকের দেয়ালবাড়ী, খোলাবাড়ী, ডুবি, বাসাবাড়ী প্রভৃতি অবলুপ্ত জনপদগুলির সংযোগ রাস্তা ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *