পাখির বাসা – উল্লাস মল্লিক
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০১৪
PAKHER BASA by Ullas Mallick
প্রচ্ছদ ও অলংকরণ – শুভ্রনীল ঘোষ
.
রামেন্দুসুন্দর চট্টোপাধ্যায়
রামনারায়ণ চট্টোপাধ্যায়
আরতি চট্টোপাধ্যায়
বন্দনা চট্টোপাধ্যায়
শ্রদ্ধাস্পদেষু
.
হাওড়া শহরের একটা কলেজে পড়াশোনার জন্যে ভরতি হয়েছিলাম আমি। কলেজ এবং কলেজের বাইরে নানা কিসিমের চরিত্র দেখেছিলাম তখন। মস্তান, দাঙ্গাবাজ, লাথখোর, পাতাখোর। ক্লাসে শিক্ষকদের লেকচারের চেয়ে এরা বেশি টানত আমায়। তেমনই কয়েকজন থেকে গিয়েছিল স্মৃতিতে। পুলিশ মাত্রই কি নির্মম এক রাষ্ট্রযন্ত্রমাত্র? তাদের কি মান-অভিমান নেই, নেই হর্ষবিষাদ? তারা কি রামধনুর বর্ণচ্ছটার দিকে তাকিয়ে থমকে দাঁড়ায় না কখনও, কিংবা বুক ভরে নেয় না সোঁদামাটির গন্ধ? কাছ থেকে কয়েকজন গণতন্ত্রের প্রহরীকে দেখার পর আমাকে তাড়িত করে এই প্রশ্ন।
যদিও লিখেছিলাম একটানা, উপন্যাস প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে, সাপ্তাহিক ‘রবি’-তে। পাণ্ডুলিপি পড়ে শেষ পরিচ্ছেদ সম্পর্কে একটা সুপরামর্শ (জীবনে ওই একবারই) দিয়েছিল অনুজ কথাকার বিনোদ ঘোষাল। যথাযোগ্য মর্যাদা পেয়েছে সেটা। ধারাবাহিক প্রকাশের সময় কবি কিশোর ঘোষ নানাভাবে সাহায্য করেছে। কৃতজ্ঞতা তাকেও।
উল্লাস মল্লিক
২৩ ডিসেম্বর ২০১৩






This is book download