• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হযরত ওমর – আবদুল মওদুদ

লাইব্রেরি » আবদুল মওদুদ » হযরত ওমর – আবদুল মওদুদ
হযরত ওমর - আবদুল মওদুদ
লেখক: আবদুল মওদুদবইয়ের ধরন: আত্মজীবনী ও স্মৃতিকথা, ইসলামিক বই

সূচিপত্র

  1. হযরত ওমর – আবদুল মওদুদ
  2. ভূমিকা
  3. সূচিপত্র

হযরত ওমর – আবদুল মওদুদ

প্রকাশক – মেছবাহউদ্দীন আহমদ
আহমদ পাবলিশিং হাউস
৬৬ প্যারীদাস রোড, বাংলাবাজার,
ঢাকা-১১০০

প্রকাশকাল – জানুয়ারি ১৯৬৭/পৌষ ১৩৭৪

প্রচ্ছদ – গোপাল মণ্ডল

HAZRAT OMAR (Biography of Hazrat Omar in Bengali) – by Justice Abdul Mowdud, M.A.L.L.B.
Published by Ahmed Publishing House, Dhaka-1100. 12th Edition : February 2023

উৎসর্গ
বহু-ভাষাবিদ্ জ্ঞান সাগর
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
শ্রদ্ধাভাজনেষু-

ওকবাহ-বিন-আমিরের উক্তি-মতে নবী করীম (স.) বলেছিলেন–আমার পরে যদি কেউ নবী হতো, তা হলে ওমর-বিন্-খাত্তাব হতো।
-তিরমিযি

ভূমিকা

‘হযরত ওমর’ রচনা আজ শেষ হলো। এজন্যে প্রথমেই জানাই করুণাময় আল্লাহতালার উদ্দেশ্যে অশেষ শুকরিয়া।

ওমর চরিত্রের বিশালতা উপলব্ধি করে স্বভাবতঃই আমি কুণ্ঠিত হই এ দায়িত্ব গ্রহণ করতে, যদিও অনুরোধ আসে ‘কেন্দ্রীয় বাঙলা-উন্নয়ন-বোর্ডের পরিচালকের নিকট থেকে, যা আমার পক্ষে গৌরবের বিষয়। আমি আরও কুণ্ঠিত হই প্রধানত দুটি কারণে : যে পরিমাণ জ্ঞান ও অধ্যায়ন থাকা দরকার এরূপ মহৎ চরিত্র-চিত্রণে, তার কোনটাই আমার নেই; দ্বিতীয়ত: সরকারী গুরু কর্তব্যভার যথাযোগ্য সম্পন্ন করে এরূপ বিরাট কাজে হস্তক্ষেপ করার মতো উপযুক্ত অবসর এবং মন ও মেজাজ পাওয়াও আমার পক্ষে সুদুর্লভ। তবুও এ কাজের ভার গ্রহণ করতে সাহসী হই, শ্রদ্ধেয় বন্ধুবর ডক্টর মুহম্মদ এনামুল হক সাহেবের আগ্রহাতিশয্যে। আমার সীমিত সামর্থের মধ্যে এ কাজে কতোটুকু সফল হতে পেরেছি, তার বিচারভার রইলো সহৃদয় পাঠক-শ্রেণীর উপর।

আমি আগেই বলেছি, ওমর চরিত্র বিশাল ও মহৎ। এরূপ মহান চরিত্র চিত্রণকালে যে সব বিষয়ে, বিশেষতঃ খালিদ-বিন-ওলিদের পদচ্যুতি সম্পর্কিত তর্কিত বিষয়ে, যেরূপ আলোকপাত করা উচিত, আমার অক্ষম লেখনী-মুখে তা সম্ভব হয়নি, বিশাদ বা পরিচ্ছন্ন হয়নি। এ অক্ষমতাটুকুর জন্যে ওজরখাহী করে আমি শুধু এটুকু বলতে পারি, কোথাও সত্য গোপন করিনি, ঐতিহাসিক তথ্যের বিপরীত কিছু আলোচনা করিনি, কিংবা আমার আজন্ম শ্রদ্ধান্বিত হিরোর’ চরিত্র-চিত্রণে অতিরঞ্জনের চেষ্টাও পাইনি। ইতিহাসের ছাত্র হিসেবে তথ্য-সম্বলিত সঠিক আলেখ্য তুলে ধরতে প্রয়াস পেয়েছি।

আরও একটি বিষয়ে পাঠকশ্রেণীর নিকট ক্ষমা প্রার্থনা করছি। আবুবকর, ওমর, ওসমান, আলী প্রভৃতি ইসলামের পরম শ্রদ্ধেয় ব্যক্তির নামোল্লেখে আমি ইংরেজিতে ও সাধারণতঃ উর্দুতে অনুসৃত নীতি অবলম্বন করে কেবলমাত্র তাঁদের নামোল্লেখ করেছি, নামের পূর্বে ‘হযরত’ ও পরে ‘রাদিআল্লাহ্” লিখিনি। এ পন্থা অবলম্বন করেছি লেখার সুবিধার্থে ও সাহিত্যের রীতি অনুসারে। আমি ‘হযরত’ শব্দটির শুধুমাত্র নবী-করীমের উদ্দেশ্যই ব্যবহার করেছি এবং এভাবে তাঁর ও তাঁর সাহাবাদের মধ্যে পার্থক্য বজায় রাখিতে প্রয়াস পেয়েছি।

আবদুল মওদুদ
রাওয়ালপিণ্ডি
১৫ নভেম্বর, ১৯৬৫।

ওমর! ফারুক! আখেরী নবীর ওগো দক্ষিণ বাহু!
আহ্বান নয়-রূপ ধরে এসো! -গ্রাসে অন্ধতা রাহু
ইসলাম-রবি, জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন!
সত্যের আলো নিভিয়া-জ্বলিছে জোনাকীর আলো ক্ষীণ!

***

ইসলাম-সেত পরশ-মাণিক, তারে কে পেয়েছে খুঁজি?
পরশে তাহারা সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি।
আজ বুঝি—কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর
“মোর পরে যদি নবী হতো কেউ-হত সে এক উমর।”

***

হে খলিফাতুল মুসলেমীন! হে চীরধারী সম্রাট!
অপমান তব করিবনা আজ করিয়া নান্দী পাঠ
মানুষেরে তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই, তাই
তোমারে এমন চোখের পানিতে স্মরি গো সর্বদাই।

-কাজী নজরুল ইসলাম

সূচিপত্র

  1. গুমরাহীর অন্ধকার
  2. ইসলামের আলোকধারায়
  3. বিশ্বনবীর স্নেহচ্ছায়ায়
  4. খেলাফতের প্রতিষ্ঠায়
  5. বিজয়ীর বেশে ফিরে দেশে দেশে
  6. ইরাক-আরব বিজয় (প্রথম পর্যায়)
  7. ইরাক-আরব বিজয় (দ্বিতীয় পর্যায়)
  8. ইরাক-আরব বিজয় (শেষ পর্যায়)
  9. ইরাক-আযম বিজয় (প্রথম পর্যায়)
  10. ইরাক-আযম বিজয় (দ্বিতীয় পর্যায়)
  11. সিরিয়া বিজয় (প্রথম পর্যায়)
  12. সিরিয়া বিজয় (দ্বিতীয় পর্যায়)
  13. মিসর বিজয়
  14. ওমরের শাহাদত
  15. রাজ্যজয় ও রাষ্ট্রগঠন
  16. প্রশাসনিক ও রাজস্ব-ব্যবস্থা
  17. সেনাবিভাগ
  18. শহর পত্তন ও পূর্তবিভাগ
  19. বিচার-বিভাগ
  20. জিম্মীদের অধিকার সংরক্ষণ ও দাসপ্রথা নিয়ন্ত্রণ
  21. শিক্ষাবিস্তার ও ধর্মপ্রচার
  22. রাষ্ট্রনায়ক : ব্যক্তিত্ব
  23. মানুষ ওমর
  24. ওমর-কাহিনীগুচ্ছ
  25. শেষ প্রসঙ্গ

Book Content

গুমরাহীর অন্ধকার
ইসলামের আলোকধারায়
বিশ্বনবীর স্নেহচ্ছায়ায়
খেলাফতের প্রতিষ্ঠায়
বিজয়ীর বেশে ফিরে দেশে দেশে
ইরাক-আরব বিজয় (প্রথম পর্যায়)
ইরাক-আরব বিজয় (দ্বিতীয় পর্যায়)
ইরাক-আরব বিজয় (শেষ পর্যায়)
ইরাক-আযম বিজয় (প্রথম পর্যায়)
ইরাক-আযম বিজয় (দ্বিতীয় পর্যায়)
সিরিয়া বিজয় (প্রথম পর্যায়)
সিরিয়া বিজয় (দ্বিতীয় পর্যায়)
মিসর বিজয়
ওমরের শাহাদত
রাজ্যজয় ও রাষ্ট্রগঠন
প্রশাসনিক ও রাজস্ব-ব্যবস্থা
সেনাবিভাগ
শহর পত্তন ও পূর্তবিভাগ
বিচার-বিভাগ
জিম্মীদের অধিকার সংরক্ষণ ও দাসপ্রথা নিয়ন্ত্রণ
শিক্ষাবিস্তার ও ধর্মপ্রচার
রাষ্ট্রনায়ক : ব্যক্তিত্ব
মানুষ ওমর
ওমর-কাহিনীগুচ্ছ
শেষ প্রসঙ্গ

Reader Interactions

Comments

  1. md shohag mia

    June 21, 2023 at 12:09 pm

    নবী করীব (স.) বলেছিলেন–আমার পরে যদি কেউ নবী হতো, তা হলে ওমর-বিন্-খাত্তাব হতো।
    এখানে করীব বলতে কী বোঝানো হয়েছে?

    Reply
    • admin_egb

      June 21, 2023 at 9:41 pm

      দুঃখিত, টাইপো ছিল। করীব নয়, করীম হবে। সংশোধন করে দেয়া হয়েছে। ধন্যবাদ।

      Reply
      • Mujakkir

        July 12, 2025 at 2:18 pm

        Nice

        Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.