জীবন স্রোতের আঁকেবাঁকে – অর্পিতা সরকার
JIBON SROTER ANKEBANKE
by Arpita Sarkar
প্রথম প্রকাশ মে ২০২৩
প্রচ্ছদ স্বণার্ভ বেরা
.
পরীক্ষার ফলপ্রকাশের দিনে যাঁর কারণে ভয়ে ভয়ে বাড়ি ঢুকতাম।
প্রথম প্রশ্নটাই থাকত, ”অঙ্কে কত পেলে?”
অত্যন্ত সাধাসিধে জীবন কাটানো মানুষটা ওই ছোট বয়েসেই
আমায় বুঝিয়েছিলেন, জীবনের অঙ্কটা সঠিকভাবে
কষতে হয়। এ বইয়ে জীবনের কথা আছে।
তাই এ বইটি উৎসর্গ করলাম
আমার ঠাকুরদা-স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষকে।
.
মুখবন্ধ
আমার পাঠকরা জানেন আমি ভূমিকা দীর্ঘায়িত করতে পছন্দ করি না। তার একটা বিশেষ কারণ হল, গল্পের চরিত্রগুলো সম্পর্কে লেখিকা হিসাবে কোনরকম বক্তব্য রাখতে চাই না। আমি চাই পাঠকরা নিজেরাই বিচার করুন গল্পের প্রতিটা চরিত্রকে নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে।
পাঠকবন্ধুরা যখন চরিত্রগুলোর সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন তখনই আমার কলম সার্থক হবে।
”জীবন স্রোতের আঁকেবাঁকে” একটি গল্প সংকলন। মোট পনেরোটি বড় গল্প আছে এতে। এ সংকলনের একটি বিশেষত্ব হল, এই বইয়ে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প আছে। ভিন্ন বলতে- ভৌতিক, সামাজিক, প্রেম, মনস্তাত্ত্বিক ও রম্য।
প্রতিটা গল্প পাঠককে জীবনের কথা বলবে বিভিন্নভাবে। কোনো গল্প গা ছমছমে অনুভূতি দেবে তো কোন গল্প আবার প্রেমের রামধনু এঁকে দেবে হৃদয়ে। কোনো গল্পে পাঠক হাসবেন প্রাণ ভরে, কোনো গল্পে চোখ দুটো আর্দ্র হবে। তাই জীবন স্রোতের আঁকেবাঁকে অভিজ্ঞতা কুড়াতে কুড়াতে এগিয়ে চলুক জীবন।






Leave a Reply