নীরবে তোমায় দেখি – অর্পিতা সরকার
দীপ প্রকাশন
প্রথম প্রকাশ: ২৫শে বৈশাখ, ১৪২৬
প্রচ্ছদ : সৌজন্য
প্রকাশক: শংকর মণ্ডল
.
উৎসর্গ
ছোটবেলায় মামা আমায় বলতো, তুই আমার মা।
আমি অবাক হয়ে ভাবতাম,
আমার এইটুকু পেট থেকে কি করে অতবড় মানুষটার জন্ম হলো!
আমায় এখনো মা ডাকা সেই মানুষটাকে,
আমার ছোট মামা-
শ্রী বাসুদেব ঘোষকে।
.
ভূমিকা
এটা ঠিক ভূমিকা নয়। কয়েকটা ছোট্ট লাইনের মধ্যে দিয়ে আমার গল্পের চরিত্রদের আমি বাঁধতে চাইনা। তারা নিজেরা পরিচয় করুক আপনাদের সাথে। আমার গল্পের চরিত্রের মধ্যেই লুকিয়ে আছেন আপনি অথবা আপনার পরিচিত কেউ। অবাস্তব কোন চরিত্র এসে সাম্রাজ্য বিস্তার করেনি গল্পে। অতি সাধারণ চরিত্রদের জীবনের প্রেম-বিরহের কাহিনী নিয়েই তৈরি হয়েছে গল্পগুলো। প্রেম অনেকের কাছে আপেক্ষিক একটা অনুভূতি ছাড়া কিছুই নয়। আবার অনেকের মনে গোপন কুঠুরিতে না পাওয়া ভালোবাসার অনুরণন চলে আজন্মকাল ধরে। স্মৃতির পাতায় বারবার ফিরে আসে সেইসব বসন্তের দিন। সব সম্পর্কের পরিণতি বিবাহের মাধ্যমে সম্পন্ন হয়না, কিছু সম্পর্ক রয়ে যায় সংজ্ঞাহীন ভাবেই। ”নীরবে তোমায় দেখি”র প্রতিটা গল্প আলাদা আলাদা ভালোবাসার কথা বলবে। আশাকরি পাঠকদের নিরাশ করবে না।






Leave a Reply