এসো না অসময়ে – অর্পিতা সরকার
এসো না অসময়ে – অর্পিতা সরকার
প্রথম প্রকাশ – নভেম্বর ২০২২
প্রচ্ছদ – কৃষ্ণেন্দু মণ্ডল
অলংকরণ – ওঙ্কারনাথ ভট্টাচার্য
ESHO NA ASHOMOYE
Collection of Love Stories by Arpita Sarkar
.
আমার বাপি
৺নবকুমার ঘোষকে
অলক্ষ্যে থাকলেও যার উপস্থিতি
আমার প্রতিটা সাফল্যে আমি অনুভব করি আজও।
.
প্রেম
‘এসো না অসময়ে’ বইয়ের বড় গল্পগুলোর মূল বিষয় প্রেম। সে প্রেম কখনও আপেক্ষিকতার গণ্ডি ছাড়িয়ে চিরস্থায়ী হয়েছে, আবার কখনও ঋতুরাজের সঙ্গে এসে তার সঙ্গেই ফিরে গেছে। ভালোবাসা নামক ম্যাজিকাল ওয়ার্ডের আশায় গল্পের সমস্ত চরিত্ররাই রাজপথ থেকে মফস্সলে ছুটে বেড়িয়েছে। কখনও তাদের কাছে ভালোবাসা ধরা দিয়েছে, কখনও অনুরাগের ছোঁয়ায় রাঙিয়ে দিয়েছে দুটি হৃদয়, কখনও ভালোবাসা নামক মরীচিকাকে ধরতে গিয়ে শুধুই কেঁদেছে মন।
এ বইয়ের প্রতিটা গল্প বলবে প্রেমের বিভিন্ন রূপ। গল্পের চরিত্ররা বলবে, তাদের জীবনে ভালোবাসা কীভাবে এসেছিল তার গল্প। চরিত্রগুলো কোনো কল্পনার জগতে বসবাস করে না। চরিত্রগুলো আপনার ভীষণ চেনা, হয়ত আপনিও একইভাবে জীবনকে দেখেছেন, ভালোবেসেছেন উজাড় করে। ‘এসো না অসময়ে’-র দশটি বড়গল্প আশাকরি পাঠকদের নিরাশ করবে না।
অর্পিতা সরকার






I can’t access this content.
Thank you for fix this issue.