• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুইট সিক্সটিন – শাশ্বতী নন্দী

লাইব্রেরি » শাশ্বতী নন্দী » সুইট সিক্সটিন – শাশ্বতী নন্দী
সুইট সিক্সটিন - শাশ্বতী নন্দী
লেখক: শাশ্বতী নন্দীবইয়ের ধরন: গল্পগ্রন্থ / গল্পের বই

সুইট সিক্সটিন – শাশ্বতী নন্দী

সুইট সিক্সটিন – শাশ্বতী নন্দী

উৎসর্গ
সায়নি ও সৃজনি কে

ভূমিকা

আমি বিশ্বাস করি মানুষ বহুবার জন্মায়। আমার যেমন শিশুবেলার জন্ম ও বেড়ে ওঠা রবীন্দ্রনাথের সহজ পাঠের বাগানে।

সেই যে মায়ের সঙ্গে সুর মিলিয়ে আওড়ে যেতাম, -‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’, ব্যস, অমনি একটা ছোট নদী সামনে এসে দাঁড়াত, আর আমি মনে মনে ছপ ছপ করে সেই নদী এপার ওপার শুরু করে দিতাম। একটু যখন বড় হয়েছি, কোনও একদিন লিখে ফেললাম সেই ছোটনদীর কথা এক মোটাসোটা ডায়রিতে।

এরপর কিশোরী বেলা। স্কুলের বন্ধুদের হাত ধরে অমলতাসের নীচে দাঁড়িয়ে দেদার গল্প করার কথা, বিকেল ফুরলেও যে আমাদের কথা ফুরোত না, এসবও অকুণ্ঠে লিখে রাখতাম ডায়রিতে। একদিন নিজেই অবাক, ওই ডায়রিটাই কখন যেন অসংখ্য ছোট গল্পের সংকলন হয়ে উঠেছে।

একদিন সত্যিই সিরিয়াসলি নিলাম লেখালেখিকে। ধীরে ধীরে সব বান্যিজ্যিক পত্র পত্রিকায় লেখা প্রকাশ হতে শুরু করল।

আধুনিক যুগে পাঠকের কাছে ই-বুকের চাহিদা অপরিসীম। তাই আমারও যখন সুযোগ এল, ‘সুইট সিক্সটিন’ ই-বুকটি তৈরি করার, ষোলখানা মিষ্টি গল্প দিয়ে সাজিয়ে ফেললাম একটা ফুলের তোড়া আমার প্রিয় পাঠকের জন্য।

এর প্রতিটি গল্পই বড় আপন, বড় প্রিয় আমার। বিশেষ করে, ‘ভালবাসার কবিতারা’, ‘ঝরনার পাশে এক রাত’, ‘চন্দন রঙের রোদ’, ‘স্বপ্ন টিলা’, ‘একটি বিকেল’, ‘জলতরঙ্গ’, – গল্পগুলি লেখার পর এক চন্দন গন্ধ আমাকেও যেন ঘিরে রেখেছিল বহুক্ষণ।

‘বৃষ্টি ভেজা রোদ’, ‘আলোর গান’, ‘প্রতিযোগীতা’, ‘ব্ল্যাক বেরি’, ‘আলোর রাত্রি’, প্রভৃতি গল্পে আঁকতে চেষ্টা করেছি চির চেনা আমাদের এখনকার সময়কে।

বলতে বাধা নেই, নতুন প্রজন্মকে কখনও কখনও আমরা চিনতে ভুল করি। তারা নাকি উদ্ধত, অস্থির, স্বার্থপর! ফেলে আসা পেছনের পথকে ভুলেও চিনতে চায় না!

কিন্তু সুইট সিক্সটিনের ‘এক ছিল রাজকন্যে’, ‘সেগুনবনি’, গল্পগুলি প্রমাণ করেছে এখনকার জেন ওয়াই অর্থাৎ নতুন প্রজন্ম অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি নরম। কারোকে দেওয়া কথা তারা রাখতে জানে। হাজার কঠিন পরিস্থিতিতেও ভালবাসাকে কীভাবে আগলাতে হয়, তাদের মতো আর কেউ জানে না।

‘আয় বৃষ্টি’ আর ‘গান পাখি’, দুটিই ব্যতিক্রমি গল্প। দুটি ভিন্ন ভিন্ন নামী বাণিজ্যিক পত্রিকায় প্রকাশিত হবার পর যেভাবে পাঠক আদৃত হয়েছে, আজীবন তাকেই আমার শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে মনে রাখব।

যে কোনও লেখায় পাঠকই শেষ কথা, তবু আমার বিশ্বাস, সুইট সিক্সটিন তার রঙে, রূপে ও সুগন্ধে পাঠক মন জয় করবে।

Book Content

ভালবাসার কবিতারা – শাশ্বতী নন্দী
আয় বৃষ্টি – শাশ্বতী নন্দী
প্রতিদ্বন্দ্বী – শাশ্বতী নন্দী
ব্ল্যাক বেরি – শাশ্বতী নন্দী
স্বপ্ন টিলা – শাশ্বতী নন্দী
আলোর রাত্রি – শাশ্বতী নন্দী
বড় ঘড়ির তলায় – শাশ্বতী নন্দী
ঝরণার পাশে এক রাত – শাশ্বতী নন্দী
আলোর গান – শাশ্বতী নন্দী
চন্দন রঙের রোদ – শাশ্বতী নন্দী
একটি বিকেল – শাশ্বতী নন্দী
জলতরঙ্গ – শাশ্বতী নন্দী
সেগুনবনি – শাশ্বতী নন্দী
বৃষ্টি ভেজা রোজ – শাশ্বতী নন্দী
গানপাখি – শাশ্বতী নন্দী
এক ছিল রাজকন্যে – শাশ্বতী নন্দী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.