• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভবিষ্য পুরাণ – অনুবাদ : স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)

লাইব্রেরি » কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস » ভবিষ্য পুরাণ – অনুবাদ : স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)
ভবিষ্য পুরাণ - অনুবাদ : স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)
লেখক: কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসসিরিজ: বাংলা পুরাণবইয়ের ধরন: ধর্মীয় বই

ভবিষ্য পুরাণ / ভবিষ্যপুরাণম্ – মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিতম্

 (১ম ও ২য় খণ্ড একত্রে)

(মূল সংস্কৃত ও বঙ্গানুবাদ সমেত)

[সংস্কৃত-অংশ প্রুফরীড করা হয়নি]

তন্ত্রজ্ঞপ্রধান পণ্ডিতপ্রবর কুলাবঘৃতাচার্য্য বীরাচারীসাধক শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি) কৃত অনুবাদ ও সম্পাদনা

নবভারত পাবলিশার্স

ভূমিকা

ব্রহ্মময়ীর ইচ্ছায় দীর্ঘ পাঁচ বৎসরের প্রচেষ্টাকে সার্থক ভাবে ফলপ্রসু করে ও নানা বাধা-বিঘ্ন অতিক্রম করে নবভারত পাবলিশার্স থেকে ভবিষ্য পুরাণের বঙ্গানুবাদ সহ শোভন সংস্করণ প্রকাশিত হল। প্রকাশক সংস্থার কর্ণধার বঙ্গভাষায় পুরাণ ও তন্ত্রগ্রন্থ প্রকাশনার অন্যতম পৃষ্ঠপোষক। প্রয়াত রণজিৎ সাহার একান্ত ইচ্ছা ছিল যে অষ্টাদশ মহাপুরাণ ও প্রধান উপপুরাণগুলি বঙ্গাক্ষরে মূল ও ভাষানুবাদ সহ প্রকাশিত হোক। ভবিষ্যপুরাণ প্রকাশ পেয়ে তাঁর সেই ইচ্ছা পূর্ণ হল। নিঃসন্দেহে এই গ্ৰন্থ সনাতন ভারতীয় ধর্মীয়, সাংস্কৃতিক ও শাস্ত্রীয় ঐতিহ্যের চর্চায় আগ্রহী বিদ্বজ্জনের মনোরঞ্জন করবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই ব্রহ্মময়ী কালীবাড়ীর তন্ত্রশাস্ত্র চর্চা ও প্রকাশনার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই পুরাণটি প্রকাশনার উদ্যোগ গ্রহণ করি।

ঐতিহ্যের দৃষ্টিতে ভবিষ্যপুরাণ ব্যাস প্রণীত অষ্টাদশ মহাপুরাণের অন্যতম। পুরাণ পঞ্চলক্ষণযুক্ত–

‘সর্গশ্চ প্রতিসর্গশ্চ বংশো মন্বন্তরাণি চ।
বংশানুচরিতঞ্চৈব পুরাণং পঞ্চলক্ষণম্’।

ভবিষ্যপুরাণেও পুরাণের লক্ষণ অনুসারে সৃষ্টিতত্ত্ব, বিভিন্ন মনুর শাসনকাল, রাজবংশ ও ঋষিবংশ সমূহের বর্ণনা এবং নানা পৌরাণিক ইতিবৃত্ত সন্নিবেশিত হয়েছে। অধিকন্তু এই পুরাণটিতে বিশেষভাবে ভাবী কলিযুগের বিস্তৃত বর্ণনা আছে। এই প্রসঙ্গেই বর্ণিত হয়েছে ভারতের মধ্যযুগীয় ইতিহাস— হিন্দু রাজগণের নানা কীৰ্ত্তি, মুসলমান শাসকবর্গের পরিচয়, ইস্লামিক ও খ্রীষ্টিয় পুরাকথার সঙ্কলন, ইউরোপীয় শাসকদের প্রসঙ্গ। শঙ্করাচার্য্য, রামানুজ, শ্রীচৈতন্যদেব, রামানন্দ, কবীর, নানক, মীরাবাঈ প্রমুখের উল্লেখ ও পৌরাণিক ইতিবৃত্ত এই পুরাণে আছে। দেহলী, কলিকাতা প্রভৃতি নগরীর নাম ও কতিপয় আরবী-ফারসী শব্দের সংস্কৃত নিরুক্তি পাওয়া যায় এই পুরাণে। অর্ব্বাচীন ভারতেতিহাসের এই পৌরাণিক বিবরণ অত্যন্ত কৌতুহলজনক।

আধুনিক বস্তুবাদী বিচারে এই পুরাণের অর্ব্বাচীনত্ব স্বভাবতই সুস্পষ্ট। বিশেষতঃ পৌরাণিক সাহিত্যে প্রক্ষিপ্ত অংশকে অস্বীকার করা যায় না। তবে ঐতিহ্যমূলক দৃষ্টির স্বপক্ষে এটুকুই বলা যায় যে ইতিহাস-পুরাণ সর্ব্বদাই বেদার্থকে প্রপঞ্চিত করে। বৈদিক জ্ঞান ও কর্ম্মে অনধিকারী মানুষ পুরাণ কথার মধ্য দিয়েই পুরুষার্থ লাভ করে। শাস্ত্রীয় ঐতিহ্যে পুরাণ সর্ব্বদাই বেদানুসারী স্মৃতি। বেদমূলক স্মৃতি হিসাবেই পুরাণের প্রামাণ্য স্মার্ত্ত-ব্রাহ্মণ্য পরম্পরায় স্বীকৃত। তাই অর্ব্বাচীন ভারতেতিহাস স্মার্ত-ব্রাহ্মণ্য দৃষ্টিতে কিভাবে ধরা দিয়েছিল তার মনোজ্ঞ বিবরণ পাওয়া যাবে ভবিষ্যপুরাণে। তা ছাড়া অধুনা প্রচলিত বহু ব্রতোৎসব, পূজা, ক্রিয়াকর্ম্ম ও ক্রিয়াবিধি প্রপঞ্চিত হয়েছে ভবিষ্যপুরাণে। ধর্ম্মনিষ্ঠ সদাচারী সাধকের কাছে এর গুরুত্ব অত্যন্ত বেশী। সব মিলে ভবিষ্যপুরাণের এই প্রকাশনা শাস্ত্রচর্চ্চার মন্দীভূত ধারায় নূতন স্রোত সঞ্চারিত করার কাজে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলেই আশা রাখি

গ্রন্থ সম্পাদনার কাজে অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছে। প্রুফ দেখে দিয়েছে আমার সেবক নকুলানন্দনাথ ভৈরব। নবভারত পাবলিশার্স কর্তৃপক্ষকে জানাই আশীৰ্ব্বাদ।

অলমতিবিস্তরেণেতি শম্‌—

ভবদীয়,
শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব (গিরি)
শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ী
৪/২/বি, শীতলা মাতা লেন,
ন-পাড়া, কল- ৯০

Book Content

ব্রাহ্ম পর্ব
কথা প্রস্তাবনা
সৃষ্টি বর্ণন
সর্বসংস্কার বর্ণন
সাবিত্রী মাহাত্ম্য
স্ত্রী শুভাশুভ লক্ষণ
তৃতীয়া কল্প বিধি বর্ণন
চতুর্থী কল্প বর্ণন
পঞ্চমী কল্পে নাগপঞ্চমী ব্ৰত বৰ্ণন
ধাতুগত বিষ লক্ষণ সমূহ
ষষ্ঠীকল্পে কাৰ্ত্তিক ষষ্ঠীতে স্কন্দ পূজা
ষষ্ঠীকল্পে ব্রাহ্মণ্য বিবেক বর্ণন
সপ্তমী কল্প ব্ৰত বৰ্ণন
সপ্তমী কল্প বর্ণনে কৃষ্ণ-সাম্ব সংবাদ
আদিত্য নিত্যারাধনবিধি বর্ণন
রথ সপ্তমী মাহাত্ম্য বর্ণন
সূর্যযোগ মাহাত্ম্য বর্ণন
সূর্যের বিরাট রূপ বর্ণন
আদিত্যবার মাহাত্ম্য বর্ণন
সৌরধর্ম মাহাত্ম্য বর্ণন
ব্রহ্মকৃত সূর্যস্তুতি বর্ণন
বিবাহ বিধি বর্ণন
স্ত্রীগণের গৃহধর্ম বর্ণন
স্ত্রীধর্ম বর্ণন
মধ্য পর্ব
ধর্ম স্বরূপ বর্ণন
ব্রহ্মাণ্ডোৎপত্তি বিস্তার বর্ণন
পুরাণ ইতিহাস শ্রবণ মাহাত্ম্য
পূর্তকর্ম তথা বৃক্ষ রোপণ
বিবিধ বিধিকুণ্ড নির্ণয়
হোমাবসানে ষোড়শোপচার বর্ণন
যজ্ঞ ভেদে বহ্নিনাম বর্ণন
স্রুবাদর্বী পাত্র নির্মাণ
ব্রাহ্মণ লক্ষণ তথা ব্রাহ্মণ কর্তব্য বর্ণন
গুরুজন মাহাত্ম্য বর্ণন
আহুতি হোম সংখ্যা বর্ণন
কুন্ড সংস্কার বর্ণন
বিবিধ মন্ডল নিৰ্মাণ বৰ্ণন
প্রতিসর্গ পর্ব
সুদর্শনান্ত নরপতি রাজ্যকাল বৃত্তান্ত
ত্রেতাযুগীয়ভূপ বৃত্তান্ত বর্ণন
দ্বাপরযুগীয় ভূপ বৃত্তান্ত বর্ণন
ম্লেচ্ছযজ্ঞ বৃত্তান্ত তথা কলিকৃত বিষ্ণু স্তুতি বর্ণন
ম্লেচ্ছবংশ বর্ণন
আর্যাবর্তে ম্লেচ্ছগণের আগমন
কলিঞ্জর অজমেরপুরাদি বর্ণন
পদ্মাবতী কথা বর্ণন
মধুমতী বরনির্ণয় কথা বর্ণন
সত্যনারায়ণ কথা বর্ণন
সত্যনারায়ণ ব্রতে চন্দ্রচূড় নৃপকথা বর্ণন
সত্যনারায়ণ ব্ৰতে ভিন্ন কথা বর্ণন
শতানন্দ ব্রাহ্মণ কথা বর্ণন
সাধু বণিক কথা বর্ণন
1 of 3

Reader Interactions

Comments

  1. Sakib

    September 29, 2025 at 1:19 pm

    How can I buy it

    Reply
    • samrat chakraborty

      May 8, 2026 at 11:32 am

      Yes

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.