ভূতে বড় ভয় পাই – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
ভূতে বড় ভয় পাই – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
(ন’টি ভৌতিক গল্প এবং দুটি উপন্যাসিকা)
BHOOTE BARHA BHAY PAI
Nine Ghost Stories & Two Ghost Novels in Bengali by HIMADRIKISHOR DASGUPTA
প্রথম প্রকাশ : এপ্রিল ২০২৩, বৈশাখ ১৪৩০
প্রচ্ছদ ও অলংকরণ: রঞ্জন দত্ত
.
রয় চৌধুরী-কে
বাজিকরের মতো যে
শব্দবাজির খেলা দেখায়
.
ভূমিকা
ভূত আছে না নেই সনাতন এই কূট তর্কের থেকে বড় কথা হল ভূতে বিশ্বাসী অথবা অবিশ্বাসী যেই হোন না তাদের ভূতের গল্প পড়তে ভালো লাগে কি না? উত্তর মনে হয়, লাগে। কারণ, ভূতের গল্প মানে তো শুধু ভূত নয়, তার মধ্যে লুকিয়ে থাকে রহস্যময়তা, চিত্রকল্প, দৃশ্যকল্প, যার আকর্ষণ অতিবড় নাস্তিকের পক্ষেও অগ্রাহ্য করা কঠিন। আর আমাদের মতো যাদের দিনে-রাতে ফাঁকা ঘরে একলা থাকতে একটু গা-ছমছম করে, হঠাৎ দরজার ক্যাঁচ ক্যাঁচ শব্দ, একটা ছায়া অথবা পাঁচিলের ওপর বসে থাকা কালো বিড়াল দেখে চমকে উঠি তারও কিন্তু যত ভয়ের গল্পই হোক না কেন তা কিন্তু পড়বই। কারণ, ভয় পেতে, ভূতের গল্প পড়তে আমরা ভালোবাসি। এমনই ন’টি ভৌতিক গল্প ও দুটি উপন্যাসিকা নিয়ে এই বই—ভূতে বড় ভয় পাই! এ বই শুধু কিশোরদের নয়, বড়দেরও ভয় দেখাতে পারবে বলে মনে হয়। ইতিমধ্যেই দে’জ পাবলিশিং থেকে আমার অ্যাডভেঞ্চার সমগ্র চারটি খণ্ডে প্রকাশিত হয়েছে। এই বইটিও তারা পাঠক-পাঠিকাদের হাতে তুলে দেবার জন্য যে প্রয়াস গ্রহণ করেছেন তার জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই৷
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
১ জানুয়ারি ২০২৩






Leave a Reply