• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলা ভাষা – সম্পাদনা : নিরুপম আচার্য

লাইব্রেরি » নিরুপম আচার্য » সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলা ভাষা – সম্পাদনা : নিরুপম আচার্য
সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলা ভাষা – সম্পাদনা : নিরুপম আচার্য
লেখক: নিরুপম আচার্যবইয়ের ধরন: প্রবন্ধ ও গবেষণা

সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলা ভাষা – সম্পাদনা : নিরুপম আচার্য

SANSKRITIK AGRASAN O BANGLA VASHA – Edited by Nirupam Acharyya
প্রথম প্রকাশ: এপ্রিল ২০২১
প্রচ্ছদ: প্রমিত নন্দী
প্রকাশক: ভাষা সংসদ

উৎসর্গ – মাতৃভাষার জন্য উৎসর্গীকৃত শহীদদেরকে

কথামুখ

‘সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলাভাষা’ একটি অতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সেই প্রাচীনকাল থেকে বাংলা ভাষা ও বাঙালি বারে বারে বিপন্ন হয়েছে। এর পেছনে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা কারণ ছিল। সেই নিদারুণ ঘটনাবলি ইতিহাসের পাতায় স্থান করেও নিয়েছে। বোধহয় পৃথিবীতে এমন আর কোনো একটিও ভাষা খুঁজে পাওয়া যাবে না যারা মাতৃভাষার জন্য প্রাণ বলি দিয়েছেন। সেই সালাম, বরকত, জব্বারদের কথা মনে পড়ে প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারি বা ঊনিশে মে তারিখে।

বাঙালির কাছে সে বড় বেদনার ও দুঃখের কথা। দ্বিজাতিতত্বের ভিত্তিতে বিভক্ত হওয়া ভারতবর্ষের খণ্ডিত অংশের পূর্বপ্রান্তের বাংলাভাষাভাষীদের উপর চাপিয়ে দেওয়া উর্দুভাষার বিরুদ্ধে ছিল সে লড়াই। একটা গণ-আন্দোলন, একটা হার না মানা লড়াই কত শক্তিশালী হতে পারে তা বাংলাভাষার জন্য বাঙালির লড়াই না দেখলে বোঝা যেত না।

একটা ভাষা বহমান থাকে তার ব্যবহারকারীদের দ্বারা। কিন্তু প্রশ্ন হলো এই ভাষার বিশুদ্ধতা বা অবিমিশ্রতা কিভাবে রক্ষিত হবে বা অন্যভাষার করাল গ্রাস থেকে ভাষাকে কিভাবে বাঁচিয়ে রাখা যাবে তা নিয়ে নানা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। ভারতবর্ষের মতো নানা ভাষাভাষীর দেশে এই বিষয় নিয়ে চর্চা তো চলছেই। সেই তুর্কি আমল থেকে শুরু করে প্রবল ইংরেজ রাজত্বকাল পর্যন্ত যেভাবে আমাদের দেশ আক্রান্ত হয়েছে তাতে বিশেষত বাংলা ভাষা তার মৌলিকতা বা বিশুদ্ধতা ধরে রাখতে পারেনি। আবার আঞ্চলিকতা দোষে সংকীর্ণ স্বার্থবুদ্ধি জনিত কারণে এক একটি ভাষা অন্য ভাষার উপর প্রভূত্ব কায়েম করেছে একই দেশের মধ্যে। এখানে রাষ্ট্রশক্তিরও বড় ভূমিকা আছে।

স্বাধীনতার এত বছর পর এই সমস্যা বড় করে আমাদের ভাবাচ্ছে, তারই ফলশ্রুতি এই গ্রন্থ। ভাঙড় মহাবিদ্যালয়ের বাঙলা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক-আন্তর্জালিক সেমিনারের অংশগ্রহণকারীদের পঠিত প্রবন্ধের মধ্য থেকে নির্বাচিত প্রবন্ধের সংকলন এটি। ধন্যবাদ জানাই তিন আলোচক-অধ্যাপক দীপক রায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক তপন কুমার রায় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, অধ্যাপক সাইফুল্লা আলিয়া বিশ্ববিদ্যালয়।

গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন প্রমিত নন্দী। প্রকাশনার দায়িত্ব নিয়েছেন ‘ভাষা সংসদ’ প্রকাশনা সংস্থা। এঁদের ধন্যবাদ।

সবশেষে বলি, আগ্রহীদের কাছে গ্রন্থটি সমাদৃত হলে আমাদের পরিশ্রম সার্থক হবে।

নিরুপম আচার্য
সম্পাদক

Book Content

সাংস্কৃতিক আগ্র‌াসনের পরম্পরা ও বাংলা ভাষার পথচলা – সাইফুল্লা
আগ্রাসন ও সংস্কৃতি: প্রসঙ্গ বাংলাভাষা – বোধিসত্ত্ব ভট্টাচার্য
বিশ্বায়ন ও রাজনীতির চাপে পিষ্ট আসামের বাংলা ভাষা: অতীত ও বর্তমান – পীযূষ নন্দী
সাংস্কৃতিক আগ্রাসন ও শেরশাবাদিয়া ভাষা – আকবর হোসেন
অন্ধকার থেকে আলোর প্রত্যাশায় ‘নীল ময়ূরের যৌবন’: ভাষা আন্দোলনের প্রেক্ষিতে – তাপস মন্ডল
মাতৃভাষা সংকটে বাংলা: একটি শিশুমনস্তাত্ত্বিক সমীক্ষণ – শুভঙ্কর চ্যাটার্জী
সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলা গান: সেকাল থেকে একাল – মধুমিতা সরকার
ভাষাগত সংকটে দক্ষিণ-বঙ্গের উপকূলবর্তী অঞ্চলের বাংলা ভাষা – দীপক সোম
তরকারি থেকে সবজি: সাংস্কৃতিক আগ্রাসন, বাংলা ভাষা ও বাঙালি – সঙ্ঘমিত্রা দাস
সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলা ভাষা: প্রসঙ্গ ছাত্রাবাসের ভাষা – সুব্রত মন্ডল
বাংলা ভাষা ও চর্চা: আধুনিক স্রোত ও ধারা – স্বরূপ দে
সাংস্কৃতিক আগ্রাসন: বাংলা ভাষা ও কাজী নজরুল – অমিতাভ বন্দ্যোপাধ্যায়
খাঁটি বাংলা ভাষা হয় না, খাঁটি বাংলা ভাষা চাই না: ভাষাদূষণ প্রসঙ্গে দু’চার কথা – গিরিধারী মণ্ডল
সত্যজিতের মনমোহনের দৃষ্টিভঙ্গিতে ভাষা ও সংস্কৃতির আগ্রাসন – কৌশিক চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়
বৈষ্ণব সাহিত্যে ও মঙ্গল কাব্যে ‘আগ্রাসন’ প্রসঙ্গ – নিরুপম আচার্য
দক্ষিণ-পশ্চিম সীমান্তের ওড়িয়া প্রভাবিত বাংলা ভাষার সংকট: প্রেক্ষিত ও নানান মাত্রা – শুভাশিস আচার্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.