কালীগুণীনের কিস্তিমাত ২ (দ্বিতীয় পৰ্ব) – সৌমিক দে
বিভা পাবলিকেশন
KALIGUNINER_KISTIMAT (2nd part)
by Soumik De
প্রথম প্রকাশ : জুন ২০২০, আষাঢ় ১৪২৭
প্রচ্ছদ : কৃষ্ণেন্দু মন্ডল
অলংকরণ : অভিব্রত সরকার
কৃষ্ণা দেবী (মা), মাম্পি (স্ত্রী)
এবং
সুমঙ্গলদাকে (ভূতভুতুম সাহিত্য গ্রুপের কর্ণধার)
.
ভূমিকা
“ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।”
যাঁরা ইতিমধ্যেই কালীগুণীনের আগের বইটি অর্থাৎ ‘কালীগুণীন ও ছয় রহস্য’ পড়েছেন, তাঁদের কাছে উপরের এই আত্মপরিচয় দানটুকু মনের মধ্যে একরাশ বল, ভরসা এবং আস্থা নিয়ে আবির্ভূত হয়। বিপদের যম, প্রেতযোনীর সাক্ষাৎ শমন, ধুরন্ধর কালীপদ মুখুজ্জে যখন এসে পড়েছেন তখন কীসের ভয়? কীসের বিপদ? গুণীনের চরিত্র বাংলার সাহিত্যজগতে নেহাত কম নেই কিন্তু একজন নামজাদা বনেদি জমিদার হয়েও প্রসিদ্ধ তান্ত্রিক হয়ে ওঠার রোমহর্ষক ঘটনা হয়তো এই প্রথম। কালীপদর তন্ত্রশিক্ষা হয় একজন অসামান্য অঘোরীর হাতে, ফলতঃ তাঁর বিশাল হৃদয়ে জাতপাত বা ধর্মীয় ভেদাভেদের মতো তুচ্ছ মনোভাব বিন্দুমাত্র স্থান পায়নি কখনো।
ফেসবুকের ভৌতিক সাহিত্যগ্রুপের অন্যতম সেরা ঠিকানা ‘ভূতভুতুম’-এ কালীগুণীন প্রথম আত্মপ্রকাশ করেন এবং তিনি পা রাখা মাত্র বাজিমাৎ করে পাঠকদের মনের একেবারে গভীরে জায়গা করে নেন। ভারতবর্ষ এবং বাংলাদেশে ‘কালীগুণীন ও ছয় রহস্য’-এর বিপুল সাফল্যের ফলস্বরূপ বইটি দুই দেশ মিলিয়ে একবছরেরও কম সময়ের মধ্যে চতুর্থ সংস্করণে পৌঁছে যায়। কালীগুণীনের গল্পগুলির প্রতি সহস্র সহস্র পাঠক-পাঠিকাদের ভালোবাসা, আগ্রহ এবং চাহিদার ফলেই প্রকাশ পাচ্ছে কালীগুণীনের এই দ্বিতীয় বই ‘কালীগুণীনের কিস্তিমাত-২’।
এই বইয়ের ছত্রে ছত্রে ওৎ পেতে রয়েছে মৃত্যুর কুটিল ফাঁদ, কালো, অপশক্তির হিংস্র নখ আর জীবনীশক্তিকে তছনছ করে দেওয়া ভয়ঙ্কর মারণাস্ত্রের ছোবল, কিন্তু ভয় কি? কালীগুণীন আছেন তো। জীবন যখন কুটিল প্রেতাত্মার সুচতুর ফাঁদের কাছে আত্মসমর্পণ করে অসহায়ভাবে মরণের সময় গোণে, ঠিক তখনই নিজের ধুরন্ধর বুদ্ধি এবং অসামান্য সাহস নিয়ে, নিজের বলিষ্ঠ দুই হাতে আর্ত’কে আড়াল করে দাঁড়ান এক ডাকসাইটে গুণীন আর শোনা যায় সেই বহু প্রতীক্ষিত পরিচয়দান—‘ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।’
সৌমিক দে
সল্টলেক, কলকাতা






বজ্র-সিন্দুক আর কালীগুণীনের নাম একসাথে… এটা শুধু গল্প না, মনে হয় কোনো পুরনো রহস্যের ডাক। সৌমিক দে দাদা, কলমে মন্ত্র আছে আপনার।`
Kaligunin er are kono Boi thankless upload korben pls. Attorney bhalo lage ki blbo.