• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পঞ্চাশটি ভূতের গল্প – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

লাইব্রেরি » ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় » পঞ্চাশটি ভূতের গল্প – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
পঞ্চাশটি ভূতের গল্প - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
লেখক: ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়বইয়ের ধরন: ভৌতিক, হরর, ভূতের বই

পঞ্চাশটি ভূতের গল্প – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

প্রথম সংস্করণ জানুয়ারি ২০০১

.

ভূমিকা

ভূতের গল্পের আবার ভূমিকা? হ্যাঁ, ভূমিকা একটু লিখতেই হবে। তার কারণ, ভূত আছে কি নেই এ নিয়ে তর্কেরও শেষ নেই। ভয় থেকেই যদি ভূতের জন্ম হয় তা হলে ভূত থেকেই বা ভয়ের জন্ম হবে না কেন? ভূত এবং ভয় দু’জনেই সহোদর ভাই। ভূত নিয়ে এখন রীতিমতো গবেষণা, এমনকী প্রতিযোগিতাও চলছে। কোনও কোনও ভৌতিক গল্পে বিজ্ঞানের পতাকা উড়িয়ে বোঝানোর চেষ্টাও হচ্ছে ভূত-টুত কিছু নয়, মানুষ অযথা ভূতকে কল্পনা করেই ভয় পায়। আমি কিন্তু সে মতে বিশ্বাসী নই। নই বলেই এতগুলো ভূতের গল্প লিখে ফেললাম। বছরের পর বছর ধরে গ্রামেগঞ্জে ঘুরে বিস্মৃতপ্রায় যুগের প্রবীণদের মুখ থেকে যেসব কাহিনী আমি সংগ্রহ করেছি, তারই সযত্ন প্রকাশ আমার এই গল্পগুলিতে।

আমি নিজে ভূত এবং অলৌকিক ব্যাপারস্যাপারগুলোতে বিশ্বাস করি। কেন করি, তার উত্তর আমার গল্পগুলোর মধ্যেই আছে। আমি মনে করি ভয়ের কম্বল মুড়ি দিয়ে ভূতেরা যতই অন্ধকারে মিশে থাকুক, তবুও ভূত বর্তমান। ভূত ভবিষ্যৎ। ভূত আছে এ-কথা যেমন বাজি রেখে বলা যায় না, তেমনই ভূত নেই এমন বাজিও কি ধরা যায়? ইদানীংকালে আমরা কেউ ভূত না দেখলেও বহু মানুষের বিরল অভিজ্ঞতাকে তো এককথায় উড়িয়ে দেওয়া যায় না! ভূত যুগে যুগে। ভূত দেশে দেশে। কেউ কেউ ভূতকে কুসংস্কারাচ্ছন্ন মনের অলস কল্পনা বলে মনে করেন। কিন্তু বহির্ভারতে যে-সমস্ত সভ্য দেশ কুসংস্কারমুক্ত ও উন্নত, তারাও কিন্তু ভূতের অলৌকিকত্বকে মেনে নিয়েছেন। এই তো সেদিনের কথা, গারস্টিন প্লেসের পুরাতন আকাশবাণী ভবনকে ঘিরে যে সমস্ত গুণী-জ্ঞানীরা তাঁদের অলৌকিক অভিজ্ঞতার কথা লিখে গেলেন তাঁরা কি সবাই মিথ্যে কথা বলে গেলেন? যাই হোক, বিশ্বাস-অবিশ্বাস মনের ব্যাপার। এবং গল্প গল্পই। সত্য হোক, মিথ্যা হোক, যাই হোক, আমার বইয়ের সব গল্পই ভূতের। একমাত্র শেষের গল্পটিই যা ব্রহ্মদত্যির। তাও সে গল্পও আমার বানানো নয়।

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

.

লেখক পরিচিতি

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জন্ম ২৫ ফাল্গুন ১৩৪৭। ইংরাজি ১৯৪১। মধ্য হাওড়া খুরুট ষষ্ঠীতলায়। কিশোর বয়স সাহিত্য সাধনার শুরু। ১৯৬১ সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় আলোচনীর সঙ্গে লেখালেখিসূত্রে যুক্ত থাকলেও ১৯৮১ সালে প্রকাশিত ছোটদের জন্য লেখা ‘পাণ্ডব গোয়েন্দা’ই লেখককে সুপ্রতিষ্ঠিত করে।

লেখক মূলত অ্যাডভেঞ্চারপ্রিয়, তাই দেশে দেশে ঘুরে যে-সব দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তারই প্রতিফলন ঘটিয়েছেন তাঁর প্রতিটি রচনার কাহিনী ও চরিত্রচিত্রণে। বর্তমানে আনন্দমেলা পত্রিকার নিয়মিত লেখক।

Book Content

লক্ষ্মী আচার্যির গল্প
আজাহার মথুরার গল্প
ময়রা সিংহের ভূতের গল্প
বিজলের ডাঙা
সতে মুচি
লালুমিঞার মাঠ
বালিডাঙার মাঠ
ব্রহ্মডাঙার মাঠ
দক্ষিণবাড়ির মাঠ
স্বর্গারোহণ পালা
কী ভয়ঙ্কর রাত
আতঙ্কের রাত
পীরবাবার রাত
দুর্যোগের রাত
বোড়ালের সেই রাত
রাতের অতিথি
রাত্রির যাত্রী
রাতদুপুরে
রোমহর্ষক
পৈশাচিক
পুরনো বাড়ি
প্রেতাত্মার ডাক
প্রেতিনী
প্রেত আতঙ্ক
পুষ্কর
শিমুলতলার মাধবী লজ
শিবাইচণ্ডীর বিষ্টু মশাল
শাঁখটিয়ার আতঙ্ক
সন্ধ্যানীড়
সন্ধ্যামালতী
সাত নম্বর ঘর
সৈকত সুন্দরী
অশরীরী
অবিশ্বাস্য
অদৃশ্য হাত
অদ্ভুতুড়ে
অকল্পনীয়
করিম ফকিরের বন
কালো সেনের ক্ল্যারিওনেট
কাঞ্চনকন্যা
চাঁপাডাঙার বাঁধ
ছায়াশরীর
জ্যোৎঘনশ্যামের বিপদ
বছর কুড়ি আগে
বাঁকিপুরের মস্তান
বিদেহী
গাড়লমুড়ির চর
নিরাকারের কাহিনী
ঘনাপুরার কুঠিবাড়ি
বেলগাছের মহাপ্রভু
পাণ্ডব গোয়েন্দা সমগ্র ১

পাণ্ডব গোয়েন্দা সমগ্র ১ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

দশটি কিশোর উপন্যাস - ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

দশটি কিশোর উপন্যাস – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

দুয়ে শূন্য বিষ

দুয়ে শূন্য বিষ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.