দ্য টেলস অব বিডল দ্য বার্ড – জে. কে. রাওলিং
দ্য টেলস অব বিডল দ্য বার্ড – জে. কে. রাওলিং
প্রথম প্রকাশ : গ্রেট ব্রিটেন, ২০০৮
[Created By: Noman]
ভুমিকা
‘দ্য টেলস অব বিডল দ্য বার্ড’ হল অল্পবয়সী জাদুকর এবং মহিলা জাদুকরদের জন্য লেখা কাহিনীর একটি সংকলন। শতশত বছর ধরে কাহিনীগুলো বিছানায় শুয়ে শুয়ে পড়ার জন্য জনপ্রিয় হয়ে আছে। মাগল শিশুদের কাছে সিনডারেলা এবং স্লিপিং বিউটি যেমন পছন্দের, হগোয়ার্টসের শিক্ষার্থীদের কাছে হপিং পট এবং ফাউন্টেন অফ ফেয়ার ফরচুন-এর কাহিনী ঠিক তেমনি পরিচিত এবং জনপ্রিয়।
বহুদিক দিয়ে বিডল-এর কাহিনীগুলোর সঙ্গে আমাদের রূপকথাগুলোর মিল রয়েছে। এখানেও নৈতিক উৎকর্ষতাকে পুরুষ্কৃত করা হয়েছে, আর অনৈতিকতার জন্য রয়েছে ব্যাজে পরিণতি। কিন্তু তারপরও দু’টি বিষয়ের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। মাগলদের রূপকথায় দেখা যায়, নায়ক বা নায়িকার জন্য জাদু ক্ষতির কারণ হয়ে দাড়ায়। দুষ্ট জাদুর ডাইনি আপেলে বিষ প্রয়োগ করে, রাজকন্যাকে শত বছর ঘুম পাড়িয়ে রাখে, অথবা রাজপুত্রকে বিভৎস পশু বানিয়ে রাখে। অন্যদিকে বিডল দ্য বার্ড-এর কাহিনীতে আমরা দেখি, নায়ক বা নায়িকা নিজেরাই জাদু চর্চা করে, তারা জাদু জানে। তবে আমাদের সাধারণের মতই তাদের সমস্যার সমাধান কঠিন। বিডল-এর করুণ কাহিনীগুলো প্রজন্ম থেকে প্রজন্মে জাদু শিক্ষার্থী ছেলে মেয়েদের পিতা-মাতারা তাদের সন্তানদের শুনিয়ে এসেছেন। বলেছেন, জাদু যতটা উপকারে এসেছে, ঠিক ততটাই আবার সমস্যাও করেছে।
আরো একটি উল্লেখযোগ্য পার্থক্য আছে এই বিডল-এর কাহিনী এবং প্রতিপক্ষ মাগলদের কাহিনীর মধ্যে। পার্থক্যটি হল, আমাদের রূপকথার কাহিনীর নায়িকার চেয়ে বিডলের মহিলা জাদুকররা নিজেদের ভাগ্যের ব্যাপারে অধিক তৎপর। আশা, আলথেডা, আমাতা এবং ব্যাবিটি র্যা বিটির মত মহিলা জাদুকররা তাদের ভাগ্যকে নিজের হাতে তুলে নিয়েছে। কারো আশায় বা কেউ এসে হারানো জুতাটা ফিরিয়ে দেবে, সে রকমটি আশা করেনি। এ নিয়মের ব্যত্যয় দেখা যায় শুধু দি ওয়ারলকস অব হেয়ারি হার্টে-এর মেয়েটির বেলায়। তার ভাব কায়দা অনেকটা আমাদের বইয়ের রূপকথার রাজকুমারীর মতই। কিন্তু শেষ পর্যন্ত তার কাহিনীর কোনো সুখকর সমাপ্তি দেখা যায়নি।
বিডল দ্য বার্ড বেঁচে ছিল ১৪ শতাব্দীতে। তার সারাটা জীবনই প্রায় রহস্যে আবৃত ছিল। আমরা জানি যে সে ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেছিল। এ কাহিনীর টিকে থাকা একমাত্ৰ কাষ্ঠলিপিতে দেখা যায়, সে ছিল প্রাচুর্যপূর্ণ কিন্তু ব্যতিক্রম। যদি তার মতামত সম্পর্কে সত্য কাহিনী প্রতিফলিত হয়ে থাকে তাহলে দেখা যায়, সে বরং মাগলদেরকে ভাল জানতো। সে মনে করতো মাগলরা যতটা অনিষ্টকর তার চেয়ে বেশি নির্বোধ ধরনের। ডার্ক ম্যাজিকে সে বিশ্বাস করতো না। সে বিশ্বাস করতো যে মানুষের নিষ্ঠুর ধারা থেকেই যত মন্দ জাদু জগতের উৎপত্তি। তারা তাদের বুদ্ধিমত্তার অপব্যবহার করেছে। তার কাহিনীর মূল চরিত্রগুলোতে শক্তিশালী জাদু মুখ্য নয়, বরং দয়া, সাধারণ জ্ঞান এবং অকপটতার পরিচয় ফুটে উঠেছে।
আধুনিক সময়ের যে একজন জাদুকর এরকম দৃষ্টিভঙ্গী পোষণ করতেন তিনি হলেন অর্ডার অব মারলিন (প্রথম শ্রেণী), হগোয়ার্টস স্কুল অব উইচক্রাফট এর হেডমাস্টার, ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব উইজার্ডের সুপ্রিম অব মাগউম্প এবং চিপ ওয়ালক অফ দ্য ওয়াইজেনগামোট-এর প্রফেসর অ্যালবাস পার্সিভাল উলফ্রিক ব্রায়ান ডাম্বলডোর। এমন একজন ব্যাক্তি হওয়া সত্বেও বিস্ময়ের ব্যাপার হল হগোয়ার্টস-এর আর্কাইভে তিনি যে দলিলপত্র রেখে গেছেন তার মধ্যে ‘দ্য টেলস অব বিডল দ্য বার্ড সম্পর্কে বেশ কিছু নোট রয়েছে। সেগুলো নিজের সন্তুষ্টির জন্য লিখেছেন, নাকি ভবিষ্যতে প্রকাশিত হওয়ার জন্য লিখেছিলেনতা আমরা আর কখনোই জানব না।
সেটা যাই হোক, আমরা হগোয়ার্টসের বর্তমান হেডমাস্টার প্রফেসর মিনারভা ম্যাকগোনাগলের কাছ থেকে খুবই আন্তরিকতার সঙ্গে অনুমোদন পেয়েছি ডাম্বলডোরের সেই লেখাগুলো ছাপানোর ব্যাপারে। সেই সঙ্গে পেয়েছি একেবারে ঝরঝরে হারমিয়ন গ্র্যানজারের অনুবাদ। আমরা আশা করি প্রফেসর ডাম্বলডোরের অন্তর্দৃষ্টি, জাদুকরদের ইতিহাস সম্পর্কে তাঁর নিজস্ব পর্যবেক্ষণ, ব্যক্তিগত স্মৃতি এবং তাঁর দেয়া ইতিহাসের সমৃদ্ধ তথ্য মাগল এবং জাদুকর দু’পক্ষেরই নতুন প্রজন্মের পাঠকদের সহায়তা করবে ‘দ্য টেলস অব বিডল দ্য বাড’ পড়ে আনন্দ পেতে। প্রফেসর ডাম্বলডোরকে যারা চিনতেন তাদের সবারই বিশ্বাস যে, তিনি বেঁচে থাকলে আমাদের এ প্রকল্পের ব্যাপারে আনন্দের সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দিতেন। আমাদের এ প্রকল্পের সব রয়ালিটি দেয়া হবে চিলড্রেনস হাই লেবেল গ্রুপের অনুকূলে। তারা শিশুদের জাগিয়ে তোলার পক্ষে কাজ করছে।
ডাম্বলডোরের নোট সম্পর্কে একটি মাত্র অতিরিক্ত মন্তব্য করা যেতে পারে। আমরা এটা নিশ্চিত করতে পারি যে, এই নোটগুলো তিনি সমাপ্ত করেছিলেন হগোয়ার্টসের অ্যাস্ট্রোনমি টাওয়ারের সেই মর্মান্তিক ঘটনার ১৮ মাস আগে। যারা সাম্পপ্রতিক সময়ের হগোয়ার্টসের সেই যুদ্ধের ইতিহাস সম্পর্কে অবগত (যেমন, যারা হ্যারি পটারের সাতটি ভলিউম জীবনী পড়েছেন), তারা জানেন যে ডাম্বলডোর যা জানতেন অথবা ধারণা করতেন তার খুব অল্পই তিনি প্রকাশ করেছেন। ডাম্বলডোর সত্য সম্পর্কে কোনো কিছু বাদ দেয়া নিয়ে প্রিয় এবং বিখ্যাত ছাত্রদের উদ্দেশে বলেছেন :
‘সত্য হলো খুবই সুন্দর এবং একই সঙ্গে ভয়ানক ব্যাপার, এ বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।’
আমরা প্রফেসর ডাম্বলডোরের সঙ্গে সহমত পোষণ করি আর না করি, ভবিষ্যতে পাঠকদের কুচক্রের শিকার হওয়া থেকে তাঁর নিরাপদ করার প্রয়াসকে বিবেচনা করতে পারি। সে কুচক্রে তিনি নিজে পতিত হয়েছিলেন এবং তার জন্য তাঁকে চরম মূল্য দিতে হয়েছে।
জে. কে. রাওলিং
২০০৮


Leave a Reply