দ্য ওয়ারলক’স হেয়ারি হাট

দ্য ওয়ারলক’স হেয়ারি হার্ট

একদা এক সুঠাম, ধনী এবং বুদ্ধিমান জাদুকর ছিল সে লক্ষ্য করল তার বন্ধুরা ভালবাসায় পড়েই বোকায় পরিণত হচ্ছে; পাখনা মেলে উড়ে বেড়াচ্ছে। ওদের ক্ষুধা মরে গেছে, মর্যাদা হারিয়ে ফেলছে। যুবক জাদুকর সিদ্ধান্ত নিল, সে কখনো ভালবাসার মত এমন দুর্বলতার শিকার হবে না। এবং এর থেকে মুক্ত থাকতে সে ডার্ক আট ব্যবহার শুরু করলো।

এ গোপন কথা তার পরিবার জানতো না। তাকে শান্ত এবং গুটিয়ে থাকতে দেখে তারা হাসাহাসি করত। তারা বলত, কোনো মেয়ের পাল্লায় পড়লে সব ঠিক হয়ে যাবে।

কিন্তু যুবকের এই বিশেষ চিন্তায় কোনো পরিবর্তন এলো না।

অনেক মেয়ে তার সুদর্শন ও আকর্ষণীয় ভাবভঙ্গীর প্রতি দুর্বলতা দেখালো এবং তাকে সন্তুষ্ট করার জন্য নিজেদের নানা গুণপনা জাহির করল। কিন্তু কেউ তার হৃদয় ছুঁতে পারল না। জাদুকর একইরকম ভাবগাম্ভীর্য ও বুদ্ধিমত্তা দেখিয়ে গেল।

এক সময় যৌবনের প্রথম কঁচি ভাবটা চলে গেল। জাদুকর মন দিয়ে বিয়ের এবং তারপর ছেলেমেয়ে জন্মানোর বিষয়টি নিয়ে ভাবল। তারপর চারদিকে অল্প বয়সী অদ্ভুত সব মা-বাবাকে দেখে নাক সিঁটকে মনে মনে বলল, ‘ওদের মনটা অবশ্যই খোসা হয়ে গেছে। এই শিশুদের প্যানপ্যানানি শুনতে শুনতেই ওরা নিঃশেষ!’

আগেই ভাল সিদ্ধান্ত নিয়েছে বলে সে নিজেকেই নিজে আরো একবার ধন্যবাদ দিল। তারপর জাদুকরের বৃদ্ধ পিতা-মাতা মারা গেলেন। তাঁদের ছেলে পিতামাতার মৃত্যুতে শোকাহত হল না। বরং বাবা-মা’র চলে যাওয়াটাকে সে আশীর্বাদ বলে মনে করল। এখন সে নিজেই একা দুর্গের সবকিছু ভোগ করবে। সে তার সব ধন-সম্পদ দূর্গের একটি নিরাপদ কুঠুরিতে রেখে চাকর বাকর পরিবেষ্টিত হয়ে সুখে দিন কাটানোর চিন্তা করল।

জাদুকর নিশ্চিত ছিল যে তার এমন জাঁকজমকপূর্ণ, আরাম আয়েশের জীবন যারা দেখবে তারা সবাই খুবই ইর্ষান্বিত হবে। কিন্তু একদিন তার দু’জন কর্মচারীর মধ্যে তাকে নিয়ে আলাপচারিতা শুনে ভেতরে ভেতরে খুবই ক্ষোভ জেগে উঠল।

প্রথম চাকরটি দুঃখ করে বলছিল, ‘প্ৰভু জাদুকর বেচারার এত সহায় সম্পত্তি, কিন্তু ভালবাসার কেউ নেই, সে কাউকে ভালবাসে না।’ দ্বিতীয়জন আরো বিস্মিত হয়ে বলছিল, ‘এত সোনা, এমন রাজপ্রাসাদ থাকতেও তিনি কোনো নারীর মন আকর্ষণ করতে পারলেন না!’

এদের কথা জাদুকরের দম্ভে মারাত্মক আঘাত করল। সে বিয়ে করার সিদ্ধান্ত নিল। কিন্তু এমন স্ত্রী পেতে হবে যে কিনা অন্য সবার চেয়ে উত্তম। তাকে হতে হবে বিস্ময় করে দেয়ার মত সুন্দর, ইর্ষণীয়। যাকে দেখলে সব পুরুষের ইর্ষা জাগে। যাকে প্রকৃত ম্যাজিক্যাল রক্তের হতে হবে। তাতে ছেলেমেয়েরা সব হবে অসাধারণ জাদু ক্ষমতার অধিকারী। সেই নারীকে হতে হবে কমপক্ষে তার সমান সম্পদশালী। এতে জাদুকর নিজের সম্পদ নিয়ে নিরাপদ থাকতে পারবে।

এমন নারী খুঁজে বের করতে জাদুকরের হয়তো পঞ্চাশ বছর পার হয়ে যেতো। তারপরও দেখা গেল, সে সিদ্ধান্ত নেয়ার পরের দিনই তার শর্ত পূরোণের মত যোগ্য একটি মেয়ে পাশের গ্রামে এসেছে।

মেয়েটি অসাধারণ জাদু ক্ষমতার অধিকারী এবং অনেক স্বর্ণ ভাণ্ডারের মালিক। সে দেখতে এতটাই সুন্দর, যে পুরুষ ছেলেই তাকে দেখে, সেই পুরুষেরই হৃদয়ে গেথে যায়। সবারই অমন হয়, কিন্তু একজন ছাড়া। জাদুকরের ভেতরে কোনো প্রতিক্রিয়া হয় না। তারপরও মেয়েটিকে জাদুকর পেতে চাইল। তাকে রাজি করাতে চেষ্টা শুরু করল।

সবাই জাদুকরের আচরণে একটা পরিবর্তন এসেছে দেখে অবাক হল। সবাই সে রাজরানী মেয়েটিকে বলতে শুরু করল, শত শত মেয়ে যা পারেনি, তুমি তা করতে পেরেছ।

তরুণী মেয়েটি জাদুকরের এই আচরণে একই সঙ্গে যেমন মুগ্ধ হল, তেমনি বিরক্ত হল। লোকটির উষ্ণ ভাবের অন্তরালে শীতল নিরাসক্ত ভাবটিও সে অনুভব করল। এমন অদ্ভুত এবং ব্যতিক্রম চরিত্রের মানুষ সে দ্বিতীয়টি দেখেনি। কিন্তু তার আত্মীয় পরিজন ভাবল এ জুটি খুবই মানানসই হবে। তাই তারা আগ্রহী হয়ে উঠল এবং মেয়েটির সম্মানে জাদুকরের দেয়া একটি বিশাল ভোজ অনুষ্ঠানে তারা যোগদান করতে রাজি হল।

টেবিল ভরে সোনালী এবং রূপালী পাত্রে সুপেয় পানীয় এবং জাকজমকপূর্ণ খাবার দেয়া হল। উপস্থিত জাদুকররা সিল্ক-তারের সঙ্গীতযন্ত্র বাজাল এবং ভালবাসার গান গাইল, যা দাসদের এই প্রভু কখনো অনুভব করে দেখেনি। মেয়েটি জাদুকরের পাশে সিংহাসনের মত আসনে বসল। লোকটি নিচু স্বরে কথা বলছে। শব্দগুলো সে কবিতার থেকে চুরি করে নিয়েছে। সে জানেই না যে শব্দগুলোর প্রকৃত অর্থ কী।

মেয়েটি মন দিয়ে শুনলো। বিস্মিত হল। অবশেষে উত্তরে বলল, ‘তুমি খুবই ভাল কথা বলছ জাদুকর। আমি তোমার কথায় খুবই আপ্লুত হতাম, যদি শুধু ভাবতে পারতাম যে তোমার মধ্যে একটি হৃদয় আছে!’

জাদুকর মুচকি হাসল। এবং জানালো যে এ নিয়ে মেয়েটির ভাবনার কিছু নেই। জাদুকর তাকে তার সঙ্গে গুপ্তকক্ষে যেতে অনুরোধ করল। সে তাকে খাবার টেবিল থেকে সরিয়ে নিয়ে নিচে তালা দেয়া গুপ্তধনের কক্ষে নিয়ে গেল।

এখানেই একটি জাদু দিয়ে আটকানো ক্রিস্টালের বাক্সে জাদুকরের হৃৎপিণ্ডটি রয়েছে। এই হৃৎপিণ্ড চোখ, কান এবং হাতের স্পর্শের বিচ্ছিন্ন থাকার কারণে সৌন্দর্য, সঙ্গীত এবং মসৃণ চামড়ার অনুভূতি উপলব্ধি করেনি। হৃৎপিণ্ডটির দৃশ্য দেখে মেয়েটি ভয় পেয়ে গেল। সেটির গায়ে বড়বড় কালো পশম গজিয়ে গেছে। সে উচ্চস্বরে বলে উঠল, ‘আহ, তুমি কী করেছ জাদুকর? আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করি, এটা যেখানে থাকার কথা সেখানেই রাখো!’ মেয়েটিকে সন্তুষ্ট করতে হবে সেকথা ভেবে জাদুকর তার জাদুদণ্ডটি বের করল। ক্রিষ্টালের বাক্সটি খুলল। তারপর রোমশ হৃৎপিণ্ডটি নিয়ে যথাস্থানে নিজের বুকের ভেতর ভরে দিল।

মেয়েটি আবার উচ্চস্বরে বলল, ‘এবার তুমি সেরে উঠেছ। এবং এখন তুমি সত্যিকারের ভালবাসা কী, তা উপলব্ধি করতে পারবে!’

মেয়েটি জাদুকরকে জড়িয়ে ধরল। সাদা নরম বাহুর স্পর্শ, মেয়েটির গভীর উষ্ণ নিঃশ্বাস এবং সোনালী চুলের ঘ্ৰাণ সদ্য জেগে ওঠা হৃদয়ে তীরের মত বিঁধতে থাকল। কিন্তু দীর্ঘদিন একটি অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জায়গায় পড়ে থেকে হৃৎপিণ্ডটির জীবন তৃষ্ণা অতিমাত্রায় শক্তিশালী উঠেছে। এতটাই যে বিকৃত হয়ে গেছে।

এদিকে আমন্ত্রিত অতিথিরা লক্ষ করল যে তাদের দাওয়াতকারী জাদুকর এবং মেয়েটি অনেকক্ষণ অনুপস্থিত। প্রথমে তারা বিষয়টিকে স্বাভাবিক ভাবেই নিল। কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলে বিষয়টি তাদের ভাবিয়ে তুলল। তারা দুর্গে খুঁজতে বের হল।

অবশেষে গুপ্তঘরে তাদের পাওয়া গেল। এবং সেখানে দেখা গেল সবচেয়ে ভয়াবহ দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছে।

মেয়েটি মেঝের উপর মরে পড়ে আছে। তার বক্ষ বিদীর্ণ। পাশে উবু হয়ে বসে আছে উম্মাদ জাদুকর। তার একহাতে মসৃণ লাল রঙ্গের হৃৎপিণ্ড। সেটি সে জিহবা দিয়ে চেটেছে এবং নিজের হৃৎপিণ্ডের সঙ্গে বদলে নিতে চেষ্টা করছে।

অন্য হাতে সে জাদুদণ্ড ধরে আছে। সে নিজের রোমশ হৃৎপিণ্ডটি খুলে আনতে চেষ্টা করছে। কিন্তু রোমশ হৃৎপিণ্ডটি তার নিজের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। সেটি কোনোক্রমেই সে বের করতে পারছে না। হয়তো বা জাদুকরের নিজের চিন্তার কারণে, অথবা পুনরায় বাক্সবন্দি হয়ে কফিনে থাকার ভয়ে।

অতিথিদের ভীত সন্ত্রস্ত চোখের সামনে জাদুকর তার হাতের জাদুদণ্ডটি পাশে রেখে একটি রূপালী ধারালো চাকু তুলে নিল। তার কথা না শোনায় হৃদপিণ্ডটিকে চাকু দিয়ে আঘাত করল।

একমুহূর্ত জাদুকর স্থির হয়ে রইল। হাতের মুঠোয় তখনো মেয়েটির হৃৎপিণ্ড আকড়ে ধরে আছে। তারপর ধপাস করে মেয়েটির শরীরের উপর আছড়ে পড়ল। তার মৃত্যু হল।

.

ওয়্যারলকের রোমশ হৃৎপিণ্ডের বিষয়ে

অ্যালবাস ডাম্বলডোর

আমরা দেখেছি বিডল-এর প্রথম দুটি কাহিনীতে ভদ্রতা, সহিষ্ণুতা এবং ভালবাসার যে ধরন তার কারণে চরিত্রগুলো সমালোচিত হয়েছে। কিন্তু জাদুকরের রোমশ হৃৎপিণ্ড শতশত বছর আগে লিখিত হওয়ার পর থেকে সে কাহিনী খুব একটা পরিবর্তন হয়নি বা তেমন একটা সমালোচিতও হয়নি। এ ব্যাপারে আমি আসল যে কাহিনী পড়েছি তার সঙ্গে আমার মায়ের মুখে শোনা কাহিনীর বিশেষ কোনো পার্থক্য নেই। বলা হয়, জাদুকরের রোমশ হৃৎপিণ্ডের গল্প এখন পর্যন্ত বিডল-এর সবচেয়ে কষ্টের গল্প। সে কারণে অনেক পিতা মাতা তাদের সন্তানদের সঙ্গে এ গল্প নিয়ে আলোচনা করেন না। অন্তত যে পর্যন্ত ছেলেমেয়েরা দুঃস্বপ্ন দেখার বয়স পার না করে।

তাহলে এ ভয়ানক কাহিনী এখনো টিকে আছে কী করে? আমি বলব, জাদুকরের হৃৎপিণ্ডের এই কাহিনী শতশত বছর ধরে আসল অবস্থায় টিকে আছে, কারণ এই গল্পে আছে গভীর অন্ধকারের কথা। এ গল্পের মধ্যে রয়েছে জাদুজগতের একটি ঘৃণ্য প্রচেষ্টার কথা- তা হল, অক্ষত থাকার দৃঢ় প্রচেষ্টা বা পথ খোঁজা।

অবশ্যই এ ধরনের সন্ধান হল বোকার কল্পনা। জাদুজগতের হোক, আর বাইরের জগতের হোক- কোনো জীবিত নারী অথবা পুরুষ শারীরিকভাবে, মানসিকভাবে বা আবেগের দিক থেকে অক্ষত থাকতে পারে না। মানুষের কষ্ট পাওয়াটা নিঃশ্বাসের মতই অপরিহার্য। তারপরও আমাদের, বিশেষ করে জাদুকর সমাজে দেখা যায়, আমরা প্রকৃতিকে টেনে নামিয়ে আমাদের ইচ্ছা অনুযায়ী কাজে লাগাবো বলে ধারণা করি। এই কাহিনীর যুবক জাদুকর যেমন মনে করেছে, প্রেমে পড়লে তার আয়েশ এবং নিরাপত্তা বিঘ্নিত হবে। সে ভালবাসাকে দেখেছে দুর্বলতা, অপমান এবং একজন মানুষের আবেগ ও সম্পদ নিঃশ্বেষ করার পথ হিসাবে।

অবশ্যই শতশত বছরের পুরোনো ভালবাসার পোশনের ব্যবসায় দেখা যায়, আমাদের কাল্পনিক জাদুকর কখনো অনিশ্চিত ভালবাসাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেনি। সত্যিকারের ভালবাসার পোশন আজবধি সবাই কাজে লাগাতে চেষ্টা করছে। অনেক শীর্ষস্থানীয় পোশন ব্যবহারকারীরা মনে করে এটা সম্ভব। কিন্তু এখনো এমন কোনো অমৃতের সন্ধান কেউ পায়নি।

এই কাহিনীর হিরো কিন্তু নিজের ইচ্ছায় ধ্বংস করতে পারে অথবা সৃষ্টি করতে পারে এমন কোনো ভালবাসার প্রতি আগ্রহীও নয়। সে শুধু চায় এ ধরনের অসুস্থতায় সারা জীবনে সংক্রমিত না হতে। এ কারণেই সে এমন এক ডার্ক ম্যাজিক ব্যবহার করেছে, যা বইয়ের গল্পে ছাড়া বাইরে সম্ভব নয়: সে তার নিজের হৃদয়টাকেই তালা দিয়ে লুকিয়ে রেখেছে।

অনেক লেখক মনে করেন, তার এ কাজটির সঙ্গে হরক্রুক্স তৈরির বিষয়টির অনেকটা মিল আছে। যদিও বিডলের এ নায়ক মৃত্যুকে এড়িয়ে যেতে চায়নি, কিন্তু সে আত্মাকে পৃথক না করে দেহ থেকে তার হৃদয়কে পৃথক করেছে। এবং এ কাজ করে সে জাদুর আডেলবার্ট ওয়াফলিংস ফাণ্ডামেন্টাল ল’র প্রথম ঘৃণিত বলে চিহ্নিত হয়েছে।

প্রেরণা, আত্মসত্ত্বা এসব নিয়ে গভীর রহস্যের সঙ্গে বেঁচে থাকা যায়, যদি কেউ চরম পরিণতির জন্য প্রস্তুত থাকে।

নিশ্চিতভাবেই এ গোয়ার-গোবিন্দ ধরনের যুবক লোকটি অতিমানব হতে গিয়ে নিজেকে অমানুষ করে তুলেছে। হৃৎপিণ্ডটিকে খুলে অন্যত্র সরিয়ে রাখার ফলে সেটি ধীরে ধীরে দুর্বল এবং পশমী হয়ে উঠেছে। এটা লোকটিকে পাশবিক করে দিয়েছে। শেষ পর্যন্ত সে একটি হিংস পশুর মত শক্তি প্রয়োগ করে তার আকাঙ্খা পূরণ করতে চেয়েছে। এবং মেয়েটির হৃদয়ের কাছে পৌছতে পারেনি। বৃথা চেষ্টা করে নিজেকে জীবন দিতে হয়েছে।

ওই সময়ের এই রোমশহৃদয় কথাটি জাদুর ভাষায় নিত্য ব্যবহৃত হয়ে আসছে বোধহীন, নির্দয় কোনো জাদুকর বা মহিলা জাদুকরকে বোঝাতে। আমার প্রথম কাকি অনরিয়া প্রায়শই বলতেন, তিনি তার প্রথম বিয়েটি ভেঙ্গে দিয়েছিলেন। কারণ তিনি সময় মত বুঝতে পেরেছিলেন, ইমপ্রোপার ইউজ অব ম্যাজিক অফিসে যে লোকটির সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল, সে একজন রোমশ হৃদয়ের লোক। (অবশ্য তখন একটি কথা প্রচার ছিল যে তিনি আসলে আবিস্কার করেছিলেন যে লোকটি হকলামস নামক একশ্রেণীর মাশরুম জাতীয় প্রাণীর প্রতি ভীষণ দুর্বল ছিল। সে কারণে তিনি হতাশ হয়েছিলেন ) অতি সম্প্রতি এসব নিয়ে যে বইটি প্রকাশিত হয়েছে তার নাম- দ্য হেয়ারি হার্ট: এ গাইড টু উইজার্ড হু উড নট কমিট। বইটি বিক্রির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *