তিনকাল – রমাপদ চৌধুরী
আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রথম সংস্করণ এপ্রিল ১৯৯৮
.
সুচিত্রা ভট্টাচার্য কল্যাণীয়াসু
.
অমিতার দেহ থেকে এখনও সৌন্দর্য ঝরে যায়নি, এখনও তার শরীরের মিত অনাবৃত অংশে সুন্দর লগ্ন হয়ে আছে আত্মবিশ্বাসের মতো। কিন্তু অমিতার জীবন থেকে হারিয়ে গেছে আত্মসম্মান। কলেজের সতীর্থ অসিতেশকে অমিতা নিজে পছন্দ করে বিয়ে করেছিল, যদিও অসিতেশের সঙ্গে তার প্রণয় ছিল না। পুরীর সমুদ্র সৈকতে হঠাৎ অসিতেশকে দেখে অমিতা ওর সঙ্গেই ঘর বাঁধার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়ের পর থেকে উচ্চাশী অসিতেশের সঙ্গে তার দূরত্ব একটু একটু করে অজান্তে বেড়েই গেছে। একটা সময়ে তা হয়ে গেল যোজনবিস্তারী। ইগো সর্বস্ব অহঙ্কারে, অন্য নারীর সংসর্গে ও পার্থিব প্রাচুর্যে অসিতেশ তৃপ্ত। অথচ অমিতা চেয়েছিল আত্মসম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিতের ওপর সংসার গড়ে তুলতে। অমিতা পারেনি। সেই পারা না-পারার দ্বন্দ্ব-সংঘাতের নিবিড় ছবি রমাপদ চৌধুরীর এই অভিনব উপন্যাসে।


সৌরভ মুখোপাধ্যায়ের লেখা যুক্তি তক্কো আর গদ্য, ফোনের ওপারে নীললোহিত এবং অন্যান্য গদ্য এই বইদুটো দেবেন.
অভিক সরকারের রায়বাঘিনী, প্রিন্সেস,কাকচক্ষু বইগুলো আপলোড করুন
অভিক দত্তের- না হয় রহিতে কাছে, হৃদয়ের পদ্মবনে বইগুলো আপলোড করুন