• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রহস্যে ঘেরা হিমালয় – অনিরুদ্ধ সরকার

লাইব্রেরি » অনিরুদ্ধ সরকার » রহস্যে ঘেরা হিমালয় – অনিরুদ্ধ সরকার
রহস্যে ঘেরা হিমালয় - অনিরুদ্ধ সরকার
লেখক: অনিরুদ্ধ সরকারবইয়ের ধরন: ভ্রমণ কাহিনী

রহস্যে ঘেরা হিমালয় – অনিরুদ্ধ সরকার

রহস্যে ঘেরা হিমালয় – অনিরুদ্ধ সরকার
শব্দ প্রকাশন

.

ফ্ল্যাপের লেখা

২০১৩ সালে কেদার বিপর্যয়ের প্রত্যক্ষদর্শী ছিলেন লেখক। ‘কেদার থেকে বেঁচে’ ফেরার পর দ্বিতীয় জীবনে লেখকের লক্ষ্য ছিল হিমালয় ও শিবের এক নিরন্তর অনুসন্ধান। লেখকের উপলব্ধিতে শিব মানে ধ্যানমগ্ন হিমালয়।

হিমালয় আজও ভারতীয় আধ্যাত্মবাদের পীঠস্থান। এক অনন্ত বিশ্বাসের প্রতীক। আর এক অদ্ভুত রহস্যের হাতছানি। হিমালয় এক অনন্ত রহস্য যার খোঁজও অনন্ত অসীম।

জ্ঞানগঞ্জ, মহাবতার বাবাজি, ইয়েতি, পাগলা মধু, বৌদ্ধদের রহস্যময় মন্ত্র ‘ওম মণিপদ্মে হুম’, শেরপাদের গ্রাম খমজুং, রূপকুণ্ডের রহস্যময় ‘কঙ্কাল হ্রদ’, রহস্যে ঘেরা আলেকজাণ্ডারের বংশধরদের গ্রাম মানালা থেকে মহাভারতের সেই ‘স্বর্গের সিঁড়ি’–হিমালয়ে একদশক ধরে এই সবেরই খোঁজ করেছেন লেখক। দীর্ঘ একযুগেরও বেশি গবেষণার ফসল—“রহস্যে ঘেরা হিমালয়”

.

আমার কাছে ‘মা’ হিমালয়ের সমান

.

হিমালয় ও কিছু কথা…

হিমালয়। ধ্যানমগ্ন মহাদেব। ২০১৩ কেদার বিপর্যয়ের পর আমার জীবনে দ্বিতীয় লক্ষ্য ছিল হিমালয় ও শিবকে আরও গভীর ভাবে জানা। এক নিরন্তর অনুসন্ধান করা। দীর্ঘ একযুগেরও বেশি সময়ের গবেষণার ফসল—“রহস্যে ঘেরা হিমালয়”। হিমালয় মানেই শিব আর এই ‘শিব’ জগতের সব কিছুর আধার। ‘সব’ থেকে ‘শব’ অবধি ‘সব কিছুতেই শিব’ বিরাজমান। ‘ওঁ নমঃ শিবায়’ এই মন্ত্রে অসাধ্য সাধন হয়। শিব মানেই ধ্যানমগ্ন হিমালয়। আর হিমালয় মানে এক অদ্ভুত রহস্যের হাতছানি।

আমার ঠাকুরদা ইংরেজ আমলে রেলে চাকরি করতেন। চাকরির সুবাদে এদিক-সেদিক যেতে হত। একবার হিমালয়ের এক সাধু ঠাকুরদাকে একমাসের জন্য সঙ্গে নিয়ে যান এবং হিমালয় দর্শন করান। যোগ শেখান। ঠাকুরদা ফিরে আসেন। খুব সম্ভবত ঠাকুরদা জ্ঞানগঞ্জ গেছিলেন। মহাবতার বাবাজির দর্শনও পেয়েছিলেন। তখন শ্যামাচরণ লাহিড়ীর জমানা। ঠাকুরদা নিজের ঘরে বসে সেই যোগসাধনা করতেন। দাদু একবার ভুলবশত ঘরে প্রবেশ করে চমকে যান ও দেখেন ঠাকুরদা মাটি থেকে বেশ কিছুটা ওপরে ‘শূন্যে অবস্থান করছেন। হিমালয়ের এটাই রহস্য। মানুষ আজও সেই জ্ঞানগঞ্জের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে হিমালয়ে। আর এই জ্ঞানগঞ্জের পথ ধরে হিমালয়ের এক অদৃশ্য ক্ষমতাবান যোগীর নাম পাওয়া যায়, ‘মহাবতার বাবাজি’। অবাক হয়েছিলাম এটা জেনে যে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত লুকিয়ে উত্তরাখণ্ডে এই মহাবতার বাবাজির গুহায় যান।

হিমালয় এক অপার রহস্যের হাতছানি। হিমালয়কে মানুষ তিনভাবে খোঁজে—প্রথমত আধ্যাত্মিক ভাবে, দ্বিতীয়ত প্রাকৃতিক সৌন্দর্যের টানে আর তৃতীয়ত বৈজ্ঞানিক ভাবনা ও অ্যাডভেঞ্চারের টানে। আর এই তিনকে বাদ দিয়ে একশ্রেণির মানুষের কাছে হিমালয় এক অনস্ত রহস্য, যার খোঁজও অনন্ত—অসীম।

ইয়েতি থেকে পাগলা মধু। বৌদ্ধদের রহস্যময় মন্ত্র “ওম মণিপদ্মে হুম”, শেরপাদের গ্রাম খুমজুং থেকে রূপকুণ্ড হ্রদের কঙ্কাল কিংবা রহস্যে ঘেরা মানালা গ্রাম থেকে মহাভারতের সেই ‘স্বর্গের সিঁড়ি’—এসবেরই খোঁজ রয়েছে হিমালয়কে ঘিরে।

হিমালয়ের কথা শুরু করলে তাই শেষ হতে চায় না কারণ এর ব্যাপ্তি, বিশালতা আর বিশ্বাস। সবমিলিয়ে এক অদ্ভুত বিচিত্র সাধনক্ষেত্র হিমালয়। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক হিসেবে হিমালয়ের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলেন। পাহাড়ের কোলে গড়ে তুলেছিলেন বেদান্তচর্চার আশ্রম—মায়াবতী। আজও দেশ-বিদেশের বহু পর্যটক, পণ্ডিত, জ্ঞানী মানুষ হিমালয়ের প্রেমে পড়ে, অ্যাডভেঞ্চারের নেশায় হিমালয় আসেন। তাই হিমালয় আজও ভারতীয় অধ্যাত্মবাদের পীঠস্থান – এক অনন্ত বিশ্বাসের প্রতীক।

অনিরুদ্ধ সরকার

.

তথ্যঋণ 

1. Srishivmahapuran- Gitapress. 

2. The Mount Everest Recon- Eric Shipton

3. Annapurna: The First Ascent- Maurice Herzog 

4. Blank On The Map- Eric Shipton 

5. Nanda Devi- Eric Shipton-Tilman 

6. White Spider- Heinrich Harrer 

7. Seven Years In Tibet- Heinrich Harrer 

8. I Chose To Climb- Chris Bonington 

9. Everest The Hard Way- Chris Bonington 

10. Everest: The Unclimbed Ridge- Chris Bonington 

11. Touching the void- Joe Simpson 

12. Throne room of the Mountain Gods – Galen Rowell 

13. K2: Triumph & Tragedy- Jim Curran 

14. Paths of Glory-Jeffrey Archer 

15. Into Thin Air-Jon Krakauer 

16. The Climb- Anatoli Boukreev 

17. Last Hours On Everest- Graham Hoyland 

18. Into The Silence- Wade Davis 

19. Shining Mountain- Peter Boardman 

20. Lost Horizon by James Hilton 

21. The Confessions of Aleister Crowley 

22. Tales of the Dervishes by Idries Shah 

23. Everest: Kangshung Face by Stephen Venables 

24. Lost in the Himalayas by James Scott 

25. Nanda Devi by Hugh Thompson 

26. Plant Hunting on the Edge of the World by F Kingdon-Ward 

27. Red Shambhala by Andrei Znamenski 

28. Himalaya by Michael Palin 

29. The Ancient Traveler: Writings on Love by Swami Rama 

30. The Himalayan Master and the Sixth Sense by Priyabhishek Sharma 

31. The Himalaya Club and Other Entertainments From the Raj by John Lang 

32. From Heaven Lake: Travels Through Sinkiang and Tibet by Vikram Seth 

33. Walking the Himalayas by Levison Wood 

34. My Quest for the Yeti: Confronting the Himalayas’ Deepest Mystery by Reinhold Messner 

35. The Wildest Dream: Conquest of Everest By Mark Mackenzie 36. Black Narcissus by Rumer Godden 

37. Apprenticed to a Himalayan Master: A Yogi’s Autobiography- Sri M 

38. Tibet on Fire by Tsering Woeser 

39. The High Road to China by Kate Teltscher 

40. Coronation Everest by Jan Morris 

41. The High Road to China by Kate Teltscher 

42. Coronation Everest by Jan Morris 

43. The Wayward Daughter by Shradha Ghale 

44. A Rage for Rock Gardening by Nicola Shulman 

45. Kathmandu by Thomas Bell 

46. Thamel by Rabi Thapa 

47. The King’s Harvest by Chetan Raj Shrestha 

48. The Waiting Land by Dervla Murphy 

49. The Lotus Sutra by Tsugunari Kubo and Akira Yuyama (traslators) 

50. Introduction to the History of Indian Buddhism by Eugène Burnouf 

51. Bones, Stones, and Buddhist Monks by Gregory Schopen 

52. Words of My Perfect Teacher by Patrul Rinpoche 

53. Monkey King: Journey to the West Wu Cheng’en and Julia Lovell (translator) 

54. The Holy Himalayas- Shantha N. Nair, 

55. Creation and Completion: Essential Points of Tantric 

Meditation – Jamgon Kongtrul 

56. The Buddgist Religion: A Historical introduction- Richard H. Robinson 

57. Autobiography of a yogi- Paramhasha Yogananda 

58. Yogirajadhiraj Swami Vishuddhananda Paramhanshadeva his life and philosophy- Nanda Lal Gupta 

59. Tibbetan yoga and secret doctrine-W.Y.Evans Wentz 

60. The mystic yoga of Tibbet and the surreal Gayanganj- Srimat Shankar Swami 

61. Yeti: The Ecology of a Mystery-Daniel C. Taylor 

62. Himalaya: A Human History, by Ed Douglas 

63. Wild Himalaya: A Natural History of theGreatest Mountain Range on Earth, by Stephen Alter. 

64. Into the Heart of the Himalayas. by Jono Lineen 

65. Wild Himalaya- A Natural History of the Greatest Mountain Range on Earth- Stephen Alter 

66. The Sarasvati Civilisation – Maj. Gen. G.D. Bakshi 

67. জ্ঞানগঞ্জ গোপীনাথ কবিরাজ 

68. তিব্বতের রহস্যময় যোগ ও অলৌকিক জ্ঞানগঞ্জ —শ্রী মৎ শঙ্কর স্বামী 

News paper & Magazines with Archive: আনন্দবাজার পত্রিকা, এই সময়। ABP group, The times group, The Times of India, Indian Express, The Hindu, The Teligraph, India Today, Asianet News, Decan Herald, National Geographic magazine, Huffpost, New York Times 

.

লেখক পরিচিতি

অনিরুদ্ধ সরকারের জন্ম ২৫ আগস্ট, ১৯৮৭ সালে। বাংলা ভাষা-সাহিত্যে স্নাতকোত্তর করেন। পরে সাংবাদিকতা এবং সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন। অ্যাকাডেমিক শিক্ষাকে নিয়ে যেমন খুব একটা মাথা ঘামান না, তেমনি নিয়ম মাফিক চাকরিকেও খুব একটা পাত্তা দেন না। বিশ্বাস করেন, ঠাণ্ডা ঘরে বসে মানুষের কথা লেখা যায় না। প্রথাগত নিয়ম ভেঙে বরাবরই অন্য ভ্রমণে আগ্রহী। ভালোবাসেন উকুমেন্টারি বানাতে, বই পড়তে, ছবি-আঁকতে, আড্ডা দিতে এবং দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। 

সাহিত্যজগতে প্রবেশ আনন্দবাজার পত্রিকার শনিবারের পাতা ও রবিবাসরীয় হাত ধরে। ব্লগ লেখেন টাইমস অফ ইণ্ডিয়ার ‘এই সময়’ ব্লগে। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ‘কেদার থেকে বেঁচে’ বইটি জনপ্রিয়তার শীর্ষে। এছাড়া বীর বৈরাগা কথা’, ‘এবং কলিকাতা’, ‘দেশ বিদেশের গুপ্তধন’, ‘সেই সব বাঙালিরা’ পাঠক মহলে সমাদৃত। লেখকের তথ্যসমৃদ্ধ দুখানি ভ্রমন কাহিনি গ্রন্থাকারে প্রকাশিত। লেখক স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে ভাবিত ও অনুপ্রাণিত। 

Book Content

রহস্যে ঘেরা পঞ্চকেদার পরিক্রমা
অলৌকিক জ্ঞানগঞ্জ-শাম্ভালা-সাংগ্রি-লার গল্প
হিমালয়ের এক অদৃশ্য যোগী ‘মহাবতার বাবাজি’
রহস্যে ঘেরা মানস-কৈলাস
রহস্যময় মন্ত্র ‘ওম মণিপদ্মে হুম’
রহস্যময় অঘোরী সাধুদের গল্প
রহস্যে ঘেরা মাউন্ট এভারেস্ট
হিমালয়ের ‘ইয়েতি’ রহস্য
রহস্যে মোড়া শেরপাদের গ্রাম ‘খুমজুং’
হিমালয়ের অলৌকিক ‘পাগলা মধু’
সিক্রেট পরমানু মিশন ‘নন্দাদেবী’
রহস্যে ঘেরা আলেকজান্ডারের বংশধরদের গ্রামে
রূপকুণ্ডের রহস্যময় ‘কঙ্কাল হ্রদ’
রুদ্রাক্ষের যত অলৌকিক গল্প
মহাভারতের সেই ‘স্বর্গের সিঁড়ি’র খোঁজে
‘দ্রৌপদী প্রথা’-র রহস্য
অলৌকিক মিথে ঘেরা অমরনাথ
পাতালে প্রবেশের আশ্চর্য এক গুহা
যমরাজ আর চিত্রগুপ্তের দেখা মেলে যেখানে
মহাদেবের পুনর্জন্ম হয় যে মন্দিরে
‘বারণাবত’ মৃতদের বাঁচিয়ে তোলার অলৌকিক গ্রাম
যে গ্রামে আজও লুকিয়ে হয় নরবলি
হিমাচলের রক্তাক্ত ‘পাথর ছোড়া’ উৎসব
‘সিমসা মাতা’ আজও স্বপ্ন দেন সন্তানহীনাদের
হিমালয়ের অদ্ভুত ‘চুম্বক পাহাড়’

Reader Interactions

Comments

  1. Papan

    November 12, 2025 at 12:10 am

    Thank you

    Reply
  2. JEET SARKAR

    November 12, 2025 at 7:25 am

    Please please upload “ রক্তকরবী মার্ডারস ” Written by কৌশিক দাস

    Reply
  3. Papan

    November 14, 2025 at 12:32 am

    Please upload অম্বুবাচী- মধুমিতা সেনগুপ্ত

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.