• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছবি ও গান – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » রবীন্দ্রনাথ ঠাকুর » ছবি ও গান – রবীন্দ্রনাথ ঠাকুর
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুরবইয়ের ধরন: কাব্যগ্রন্থ / কবিতা

উৎসর্গ

গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এ বৎসরকার বসন্তে মালা গাঁথিলাম । যাঁহার নয়ন-কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া উঠিত , তাঁহারি চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম ।

সূচনা

ছবি ও গান নিয়ে আমার বলবার কথাটা বলে নিই । এটা বয়ঃসন্ধিকালের লেখা , শৈশব যৌবন যখন সবে মিলেছে । ভাষায় আছে ছেলেমানুষি , ভাবে এসেছে কৈশোর । তার পূর্বেকার অবস্থায় একটা বেদনা ছিল অনুদ্দিষ্ট , সে যেন প্রলাপ বকে আপনাকে শান্ত করতে চেয়েছে । এখন সেই বয়স যখন কামনা কেবল সুর খুঁজছে না , রূপ খুঁজতে বেরিয়েছে । কিন্তু আলো-আঁধারে রূপের আভাস পায় , স্পষ্ট করে কিছু পায় না । ছবি এঁকে তখন প্রত্যক্ষতার স্বাদ পাবার ইচ্ছা জেগেছে মনে কিন্তু ছবি আঁকবার হাত তৈরি হয় নি তো ।

কবি সংসারের ভিতরে তখনও প্রবেশ করে নি , তখনও সে বাতায়নবাসী । দূর থেকে যার আভাস দেখে তার সঙ্গে নিজের মনের নেশা মিলিয়ে দেয় । এর কোনো-কোনোটা চোখে দেখা একটুকরো ছবি পেনসিলে আঁকা , রবারে ঘষে দেওয়া , আর কোনো-কোনোটা সম্পূর্ণ বানানো । মোটের উপরে অক্ষম ভাষার ব্যাকুলতায় সবগুলিতেই বানানো ভাব প্রকাশ পেয়েছে , সহজ হয় নি । কিন্তু সহজ হবার একটা চেষ্টা দেখা যায় । সেইজন্যে চলতি ভাষা আপন এলোমেলো পদক্ষেপে এর যেখানে-সেখানে প্রবেশ করেছে । আমার ভাষায় ও ছন্দে এই একটা মেলামেশা আরম্ভ হল । ছবি ও গান কড়ি ও কোমলের ভূমিকা করে দিলে ।

Book Content

অভিমানিনী
আচ্ছন্ন
আদরিনী
আবছায়া
আর্তস্বর
একাকিনী
কে ?
খেলা
গ্রামে
ঘুম
জাগ্রত স্বপ্ন
দোলা
নিশীথচেতনা
নিশীথজগৎ
পাগল
পূর্ণিমায়
পোড়ো বাড়ি
বাদল
বিদায়
বিরহ
মধ্যাহ্নে
মাতাল
যোগী
রাহুর প্রেম
সুখস্বপ্ন
সুখের স্মৃতি
স্নেহময়ী
স্মৃতি-প্রতিমা

শিশু ভোলানাথ – রবীন্দ্রনাথ ঠাকুর

দুই বোন – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রজাপতির নির্বন্ধ – রবীন্দ্রনাথ ঠাকুর

শিল্প – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.