কালীগুণীন ত্রাহিমাম – সৌমিক দে
(কালীগুণীন সিরিজের তৃতীয় সংকলন)
বিভা পাবলিকেশন
KALIGUNIN TRAHIMUM by Soumik De
প্রথম প্রকাশ : এপ্রিল ২০২১, পয়লা বৈশাখ ১৪২৮
দ্বিতীয় মুদ্রণ : জুন ২০২১, আষাঢ় ১৪২৮ তৃতীয় মুদ্রণ : সেপ্টেম্বর ২০২১, আশ্বিন ১৪২৮ প্রচ্ছদ ও অলংকরণ : কৃষ্ণেন্দু মন্ডল
.
মা, মাম্পি, গুণগুণ, তৃষা ও মৌলীকে
.
ভূমিকা
“ব্রাহ্মণ। নাম কালীপদ মুখুজ্জে। নিবাস রায়দীঘড়া।”
যাঁরা ইতিমধ্যেই কালীগুণীনের আগের বইগুলি পড়েছেন, তাঁদের কাছে উপরের এই আত্মপরিচয় দানটুকু মনের মধ্যে একরাশ বল, ভরসা এবং আস্থা নিয়ে আবির্ভূত হয়। বিপদের যম, প্রেতযোনীর সাক্ষাৎ শমন, ধুরন্ধর কালীপদ মুখুজ্জে যখন এসে পড়েছেন তখন কীসের ভয়? কীসের বিপদ? গুণীনের চরিত্র বাংলার সাহিত্যজগতে নেহাত কম নেই কিন্তু একজন নামজাদা বনেদি জমিদার হয়েও প্রসিদ্ধ তান্ত্রিক হয়ে ওঠার রোমহর্ষক ঘটনা হয়তো এই প্রথম। কালীপদর তন্ত্রশিক্ষা হয় একজন অসামান্য অঘোরীর হাতে, ফলতঃ তাঁর বিশাল হৃদয়ে জাতপাত বা ধর্মীয় ভেদাভেদের মতো তুচ্ছ মনোভাব বিন্দুমাত্র স্থান পায়নি কখনো।
বাংলা সাহিত্যে ভৌতিক গল্প বা উপন্যাসের হিসেব যদি করতে বসা হয়, তবে সে হিসেব সমাপন করে ওঠা সত্যিই দুষ্কর কার্য।
আমার মনে হয়, সাহিত্যের এখন-তখন’ হয় না। পুরাকালে বিশ্বসংসারে সাহিত্যের খাতায় প্রথম যে শব্দটি রচিত হয়েছিল, তা থেকে নিয়ে আজকের অতি আধুনিক লেখাটি অবধি একই মহাসাগরের জলস্রোত মাত্র। সাগরের জল যেমন অবিচ্ছেদ্য, সাহিত্যের জগৎটাও ঠিক তেমনটাই। যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কবি, লেখক, সাহিত্যিক মিলে তিল তিল জলসিঞ্চন করে করে এই তৃপ্তিসাগরের জন্ম দিয়েছেন। শত শত আঙ্গিকে, শতসহস্ৰ পটভূমিতে বাংলা সাহিত্য যে পরিমাণ সমৃদ্ধ হয়েছে, তেমনটি আর ক-টি ভাষায় রয়েছে, তা বলা বড়ো কঠিন। এই যুগ যুগ ধরে চলে আসা সাহিত্যরূপী স্রোতে এই বইটিও একখানি ক্ষুদ্র বিন্দুবিশেষ।
শুধু ভূতের গল্পই নয়, এই বইতে প্রয়াস করা হয়েছে ক্রূর এবং অতি ধূর্ত প্রেতের সঙ্গে গুণীনের বুদ্ধির দাবা খেলার কাহিনি শোনানোর। চতুর প্রেতযোনি যেমন নিজের সর্বোচ্চ খলবুদ্ধি প্রয়োগ করে মানুষের প্রাণহানি করতে চায়, আর স্থিতধী, পালটা-ধূর্ত গুণীন তারই ফাঁদে তাকে ফেলে মানুষের জীবন রক্ষা করে। এই প্রয়াস আপনাদের তুষ্ট করতে পারলে, তা-ই হবে আমাদের প্রসাদ।
সৌমিক দে
সল্টলেক, কলকাতা
.
কালীগুণীন এবং বাঘের থাবা : দেবেন্দ্র জমিদার হলেও হরেক রকম পরীক্ষা নিরীক্ষার পাগলামি রয়েছে তাঁর। একখানা প্রাচীন পুথির সন্ধান পেয়ে দেবেন্দ্ৰ আবিষ্কার করে ফেলল এক রহস্যময় আরক! যে আরকের দুর্নিবার প্রভাবে আমূল পরিবর্তন ঘটে মানব শরীরে। কী সেই পরিবর্তন? হাতকাটা সাধু কেন নিজের পূর্ণশক্তির প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়ল এই আরকের সন্ধানে?
কালীগুণীন এবং রাহুর গ্রাস : সুন্দরবনের একখানা অখ্যাত গাঁয়ে খননকার্য চালাতে গিয়ে উঠে এল একখানা আস্ত প্রাসাদ! প্রাসাদ, নাকি পুরাকালের কোনও কারাগার? কে বন্দি ছিল সেই অন্ধকূপে? এরপরেই গ্রামে শুরু হয় পরপর ভয়ানক নরমেধের পালা…
আপাই—নরমেধে আহতি আবার : ডাকিনীর বিল গ্রামে হানা দিল এক অতি ভয়ঙ্কর বিপদ! তীক্ষ্ণ, ক্ষুরধার মেধার এই নৃশংস হত্যাকারী সহস্র রকমের ভেক ধরে, ছলে ভুলিয়ে হত্যা করে গাঁয়ের লোকেদের। এক অসামান্য প্রাচীন বিদ্যা, যা আমূল বদলে দিতে পারে পৃথিবীকে। কালীপদ মুখুজ্জে কি পারল দ্বিতীয়বার সেই আপাইয়ের মোকাবেলা করে এই নরমেধকে বন্ধ করতে?
কালীগুণীন এবং বাঘামুড়ার আতঙ্ক : বাঘের হাতে মানুষের মাথা আর ধড় বিচ্ছিন্ন হয়ে গেলে সেই দেহে জন্ম নেয় কারা? আরম্ভ হল সাতখানা গাঁ জুড়ে এক নৃশংস নরবাঘের তান্ডব! সে ছলে বলে কৌশলে আরম্ভ করল নৃশংস নরহত্যা। কালীগুণীন কীভাবে লড়বে এই মানুষ আর বাঘ-মানুষের মধ্যেকার অসম যুদ্ধ?
কালীগুণীন এবং ছিন্নমস্তার পুথি : গণপতি কবিরাজ সুদূর পর্বতের কোনও এক গাঁ-এ সন্ধান পায় এক মহা আশ্চর্য বিদ্যার, যা চিকিৎসা বিজ্ঞানের ভিত নড়িয়ে দিতে সক্ষম! কী সেই বিদ্যা? সেই সাত রাজার ধন পুথিকে হস্তগত করতে আক্রমণ করল এক নরপিশাচ। কালীগুণীন কি পারবে সেই অসম্ভব ধূর্ত নররাক্ষসকে নিজের কূটনৈতিক বুদ্ধি দ্বারা পরাস্ত করতে?






Please upload operation Black cat by অঙ্গনদীপ চ্যাটার্জী
অনুগ্রহ করে ‘চন্দ্রগ্রাসী – অর্ক চক্রবর্তী’ বই টি আপলোড করুন
Can you pls upload ‘Mithridates’ by Sayantani Putatunda
ত্রিজিত করের কোনো বই দিন please
Mithridates, Erano Jay Na 2 &3 by Sayantani Putatunda.
Ei tinte boi upload korun pls opekkhay thakbo
কালীগুনীণের কিস্তিমাত (১ এব৲৹ ২ খন্ড) বইদুটি দিতে পারবেন?
-ধন্যবাদ