• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাউরীবুড়ির মন্দির – অভীক সরকার

লাইব্রেরি » অভীক সরকার » কাউরীবুড়ির মন্দির – অভীক সরকার
কাউরীবুড়ির মন্দির
লেখক: অভীক সরকারবইয়ের ধরন: ভৌতিক, হরর, ভূতের বই

কাউরীবুড়ির মন্দির – অভীক সরকার

প্রথম প্রকাশ : বইমেলা, জানুয়ারি ২০২১, মাঘ ১৪২৭

.

উৎসর্গ

যিনি প্রথম আমাকে বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন৷
আমার বড়মা স্বর্গতা মহামায়া সরকারের স্মৃতিতে৷

.

ভূমিকা

ভূমিকায় একটি কথা নির্দ্বিধায় স্বীকার করে নেওয়া ভালো যে প্রথমে আমি উপন্যাস হিসেবে নয়, চেয়েছিলাম একটি বড় গল্প লিখতে৷

দুহাজার উনিশের অক্টোবর নাগাদ এক প্রসন্ন প্রভাতে দেব সাহিত্য কুটিরের কর্ণধার রূপাদি আমাকে ফোন করে বললেন পৌষ সংখ্যার জন্য একটি বড় গল্প লিখে দিতে৷ গরীবের কপালে এসব সৌভাগ্য কালেভদ্রে জোটে৷ আমিও কৃতজ্ঞথরথর চিত্তে তৎক্ষণাৎ ঘাড় নেড়ে সায় দিয়ে ফেললুম।

কিন্তু ম্যান প্রপোজেস, গড ডিজপোজেস বলে একটা দামি কথা আছে৷ গল্পটা বেশ জমিয়ে সূত্রপাত করতে গিয়ে দেখি তাতেই শব্দসংখ্যা ছড়িয়ে চৌষট্টি! এরপর যতই এগোই গল্পের ধরতাই মোটামুটি এরিয়াডনের কুখ্যাত সুতোর বলের আকার নিতে থাকে৷ সে জটিল জাল উদ্ধার করতে শেষমেশ থিসিয়াসকে আসতেই হল৷ আবির্ভূত হলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ৷

এখানে বলে রাখা ভালো কাহিনিগঠনের দিক থেকে এই গল্পটি আমার আগমবাগীশ সিরিজের অন্য গল্পগুলির থেকে অনেকটাই আলাদা৷ কোনো প্রাচীন অভিশাপ বা অতীতে ঘটে যাওয়া কোনো কাহিনি নয়, এই কাহিনির মূল উপজীব্য হল যৌন ঈর্ষা৷ একজন পুরুষের ওপর কামনার অধিকার নিয়ে দুই মানবীর দ্বন্দ্ব৷ তার প্রেক্ষাপটে রয়েছে উত্তর আসামের প্রাচীন জনজাতি দেওরিদের একটি শাখা পাতরগোঁয়্যাদের হারিয়ে যাওয়ার ইতিহাস, তাদের শিউরে ওঠা ধর্মীয় আচার৷ রয়েছে জঙ্গলের মধ্যে জেগে থাকা এক মন্দির, তাকে ঘিরে থাকা অজস্র মিথ৷

আর রয়েছে সেই মন্দির ঘিরে থাকা কাউরীদের দল৷

এখানে একটি কথা স্পষ্ট করে দেওয়া দরকার যে পাতরগোঁয়্যাদের ইতিহাস সংক্রান্ত অংশটি সম্পূর্ণরূপে আমার কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে এর দূর দূর অবধি কোনো মিল নেই৷ একই কথা বলা যায় তাদের ধর্মবিশ্বাস সংক্রান্ত ঘটনাবলী নিয়ে৷ পাতরগোঁয়্যারা সত্যিই দেওরিদের একটি হারিয়ে যাওয়া উপজাতি, এই তথ্যটুকু ছাড়া বাকি সমস্ত তথ্যাবলী আমার স্বকপোলকল্পিত, তাকে সঠিক বলে মেনে নিলে তা সত্যের অপলাপ হবে৷

কাহিনিটি শেষ পর্যন্ত একটি পঁয়ত্রিশ হাজার শব্দের উপন্যাস হয়ে দাঁড়ায়, এবং আমার সমস্ত আশঙ্কা অমূলক প্রমাণ করে উপন্যাসটি রূপাদির পছন্দও হয়৷ যেদিন রূপাদি ফোন করে জানালেন যে তাঁরা এটি বই আকারে প্রকাশ করতে চলেছেন, স্বীকার করতে বাধা নেই সেদিন সত্যিই গায়ে কাঁটা দিয়েছিলো৷ জ্ঞান হওয়া ইস্তক যে প্রকাশনীর বই পড়ে আমার বাংলা ভাষা ও সাহিত্য পড়ার অভ্যেস তৈরি হয়েছে, সেই ঐতিহ্যশালী দেব সাহিত্য কুটির থেকে আমার লেখা বই প্রকাশিত হবে সে আমি স্বপ্নেও ভাবিনি৷ পূর্বপুরুষদের অসীম সুকৃতি ছাড়া এ সৌভাগ্য সম্ভব নয়৷

আপাতত আমার প্রাককথনের নটে গাছটির মুড়োলো৷ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো লেখা যে মুহূর্তে বই হিসেবে পাঠকের হাতে পৌঁছোয়, সেই মুহূর্ত থেকে তার মালিকানা পাঠকের৷ তিনি পড়েন বলেই লেখক লেখেন, নইলে মিথ্যে হতো সন্ধ্যাতারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা৷ আশা করি আমার আগের বইগুলির মতো এই উপন্যাসটিকেও পাঠককূল সাদরে গ্রহণ করবেন৷ আপনাদের পাঠপ্রতিক্রিয়ার আশায় রইলাম৷ আপাতত এখানেই বিরতি দিচ্ছি৷ অলমতি বিস্তারেণ, নমস্কার৷

অভীক সরকার
১৬ ডিসেম্বর ২০২০

Book Content

১. নিবিড় ও গহিন অরণ্যের মধ্যে
২. মংকুর সঙ্গে দেখা
৩. ছাড়াছাড়ি হওয়ার কারণটা
৪. মাগুরি বিলের ধারে
চক্রসম্বরের পুঁথি

চক্রসম্বরের পুঁথি – অভীক সরকার

খোঁড়া ভৈরবীর মাঠ

খোঁড়া ভৈরবীর মাঠ – অভীক সরকার

অন্ধকারের গল্প অভীক সরকার

অন্ধকারের গল্প – অভীক সরকার

এবং মার্কেট ভিজিট

এবং মার্কেট ভিজিট – অভীক সরকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.