• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » তপন বন্দ্যোপাধ্যায় » আলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়
আলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়
লেখক: তপন বন্দ্যোপাধ্যায়

আলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়

আলো হাতে সেই মেয়েটি – তপন বন্দ্যোপাধ্যায়

প্র‌থম প্র‌কাশ : বইমেলা, মাঘ ১৪২৬ (জানুয়ারি ২০২০)

প্র‌চ্ছদ: মৌসুমী দে

.

ছোটোগল্পের চার পাঠক-পাঠিকা
কৌশিক ও একপর্ণা
কৃতি ও কৌশিক

.

গল্প হচ্ছে এক ধরনের পরি সারাক্ষণ চারপাশে ডানা মেলে উড়ে বেড়ায়, সেই ডানা কখনও রঙিন কখনও ধূসর। তার ওড়াওড়ির সময় ডানায় সাঁই সাঁই শব্দ হয়, সেই শব্দ ঘুরে বেড়ায় আকাশে বাতাসে চরাচরে, সেই ডানার শব্দে লেখকের সাড় ফেরে, লেখক হাতে তুলে নেন কলম।

লেখক তখন অনুভব করেন কী এক অলৌকিক স্পর্শ তাঁর ভিতরে জাগিয়ে তুলছে সৃজনশীলতা। পৃথিবীর মানুষ সততই ক্রিয়াশীল, তারা সারাক্ষণ কিছু না কিছু করে, কিছু না করলেও সারাক্ষণ কিছু না কিছু ভাবে। তাদের ভাবনায়, তাদের ক্রিয়াকর্মে চারপাশে অসংখ্য ঘটনার জন্ম হয়। এইসব ভাবনা, এইসব ঘটনা বাতাসে উড়তে থাকে, উড়তে উড়তে একসময়, ওই যে বললাম গল্পের পরি হয়ে যায়। লেখক যখন কলম নিয়ে লিখতে বসেন টেবিলে, তাঁর কলমে এসে ডানা মুড়ে বসে সেই সব পরিরা। আসলে গল্পের পরিরা এরকমই রহস্যময়ী। তার খোঁজ সবাই পায় না। পরিরা উড়তে উড়তে কখন যে কলমের ডগায় এসে ডানা মুড়ে বসবে তা কেউ জানে না। লেখকের মনন ঋদ্ধ হলে তবেই কখনও হঠাৎ-হঠাৎ ডানায় সাঁই সাঁই শব্দ তুলে এসে ডানা মুড়ে বসে কলমে, কলম তখন একটা তুলি হয়ে যায়। তুলিটি তখন ছবি আঁকতে থাকে সাদা পৃষ্ঠার উপর।

.

লেখক পরিচিতি

তপন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৭ জুন ১৯৪৭, ২২ জ্যৈষ্ঠ ১৩৫৫ অধুনা বাংলাদেশের সাতক্ষীরার কলারােয়া থানায় চাঁদা গ্রামে। লেখাপড়া— বাদুড়িয়া এল এম এস হাইস্কুল, আশুতােষ কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিতে এমএসসি (১ম শ্রেণি)।

প্রথম কবিতার বই ‘ভাবনায় সাম্প্রতিক শব্দগুলি’, প্রকাশ ১৯৭১-এ। এ পর্যন্ত প্রায় ১৩০টি গ্রন্থ প্রকাশিত। ২০০২-এ রাজ্য সরকারের বঙ্কিম পুরস্কার লাভ। শেখর দাসের পরিচালনায় চলচ্চিত্রায়িত হয় ‘মহুলবনীর সেরেঞ্চা’ (২০০৪) ও পরের বছর শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে ‘বিএফজেএ’ এবং ২০১৮-এ টাঙ্গাইলে অরণি সাহিত্য পুরস্কার লাভ। এছাড়াও ১৯৯৩-এ ‘সাহিত্যসেতু’, ১৯৯৫-এ সােপান, ১৯৯৭-এ অমৃতলােক, ২০০৩-এ মঞ্জুশ দাশগুপ্ত স্মৃতি ও পাঞ্চজন্য পুরস্কার, ২০০৫-এ প্রতিমা মিত্র, কৃত্তিবাস সাহিত্য, নিত্যানন্দ স্মৃতি ও শৈলজানন্দ স্মৃতি পুরস্কার, ২০০৯-এ রূপসী বাংলা পুরস্কার, কুচবিহারের ত্রিবৃত্ত ও চোখ সাহিত্য পুরস্কার, ২০১০-এ শিলচরের দ্বিরালাপ স্মারক, ২০১১-এ তারাশঙ্কর পুরস্কার পেয়েছেন। কবিতার জন্য পেয়েছেন ২০০১-এ সাংস্কৃতিক খবর সম্মান, ২০০৫-এ ভারতচন্দ্র রায়গুণাকর পুরস্কার। ছােটোগল্পের জন্য ২০১২-এ মহাদিগন্ত এবং ২০১১-এ ছােটোদের লেখার জন্য দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন।

Book Content

আলো হাতে সেই মেয়েটি
একটি কাঁঠালগাছ ও ঠাকুরদার শেষ স্মৃতি
একটি মহিরুহের জন্ম
পারুলদি
হেডমাস্টারমশাই উবাচ
ভাসান
প্লাস্টিক তালুকদার
উইকাণ্ড
জীবনের প্র‌তি মুহূর্তই তো গল্প
অ্যারিস্টটল কিংবা শেক্‌সপীয়র
আঁকশি হাতে গল্পের খোঁজে
স্বপ্নের রাজপ্র‌াসাদ
দেশের বাড়ি
ক্যানভাসে রং নেই
নতুন বউ
ভূত সমগ্র - তপন বন্দ্যোপাধ্যায়

ভূত সমগ্র – তপন বন্দ্যোপাধ্যায়

গোয়েন্দা গার্গী সমগ্র

গোয়েন্দা গার্গী সমগ্র – তপন বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.