• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার বাবা রবীন্দ্রনাথ – রথীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » আমার বাবা রবীন্দ্রনাথ – রথীন্দ্রনাথ ঠাকুর
আমার বাবা রবীন্দ্রনাথ - রথীন্দ্রনাথ ঠাকুর
বইয়ের ধরন: আত্মজীবনী ও স্মৃতিকথা

আমার বাবা রবীন্দ্রনাথ – রথীন্দ্রনাথ ঠাকুর

কবির চান্দ অনূদিত

প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৬

প্রচ্ছদ : গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি অবলম্বনে জোহরা বেগম

Amar Baba Rabindranath · Rathindranath Tagore Translation: Kabir Chand

.

অনুবাদ উৎসর্গ
শিল্পী শাহাবুদ্দিন

মূল গ্রন্থ উৎসর্গ
ইউসুফ মেহেরালিকে

.

ভূমিকা

আমার বাবার জীবন ও কর্ম সম্পর্কে আগ্রহীদের নিকট এ স্মৃতিকথা উপকারী হতে পারে। এতে কিছু বিশেষ ঘটনা গুরুত্ব সহকারে বর্ণিত হয়েছে, যদিও সেগুলোর তথ্যগত দিকে অতটা মনোযোগ দেয়া হয়নি, অথবা কালক্রমও অনুসরণ করা হয়নি। তবে অবসরের ফাঁকে ফাঁকে লিখিত অসংলগ্ন এ সকল বিবরণ থেকে পাঠক হয়ত আমার বাবার ব্যক্তিত্বের এমন কিছু দিক সম্পর্কে জানতে পারবেন, তার জীবনীকারগণ যেসকল বিষয়ে আলোকপাত করেননি।

এ বই প্রকাশে নানাভাবে সহায়তা করার জন্য কৃষ্ণা কৃপালনী, ইন্দিরা দেবী, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, অমল হোম এবং বিশেষ করে ক্ষিতীশ রায়ের নিকট চিরকৃতজ্ঞ থাকব। বিশ্বভারতী কোয়ার্টার্লিতে প্রকাশিত কিছু অংশ ব্যবহারের অনুমতি প্রদান করায় বিশ্বভারতী কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি।

রথীন্দ্রনাথ ঠাকুর

***

বিখ্যাত বাবাদের নিয়ে সন্তানদের স্মৃতিকথা দুর্লভ নয়। কিন্তু রবীন্দ্রপুত্র রথীন্দ্রনাথ যত দীর্ঘকালব্যাপী পিতাকে কাছ থেকে দেখেছেন, এমনটি আর কোনো সন্তানের ক্ষেত্রে ঘটেনি। প্রায় ৫০ বছর তিনি পিতার সঙ্গেই ছিলেন। সময়ের দাবিতে এ বই কেবল পুত্রের স্মৃতিকথা নয়, বরং খুব কাছ থেকে রবীন্দ্রনাথের মতো মহীরুহের অরয়ব উন্মোচন।

সারাজীবন মৃত্যুর পর মৃত্যুর ঘা সওয়ার পরও কবি কেমন করে স্থির থাকলেন, এত বিপুল রচনা রেখে যেতে পারলেন? তাঁর সাহিত্যভাণ্ডার কি জীবন থেকে বিচ্ছিন্ন? কোন্ প্রেক্ষাপটে তাঁর বিখ্যাত ছোটগল্পগুলো লেখা হয়েছিল? তাঁর নাটক আর কাব্যনাট্যের উৎস কী এবং গোড়ার দিকে সেগুলোর অভিনয় হত কেমন করে? ১৯১২ সালের ইংল্যান্ড সফর কীভাবে বদলে দিয়েছিল কবির জীবন? কী ঘটেছিল সেই সফরে? গীতাঞ্জলির পাণ্ডুলিপি কেমন করে হারিয়ে গিয়েছিল, আবার সেটা পাওয়াইবা গেল কেমন করে?

যে রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর নাইট উপাধি ত্যাগ করেছেন, ১৯০৫ সালে যিনি বঙ্গভঙ্গ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে তাঁর পথ প্রধান রাজনৈতিক স্রোত থেকে পৃথক হয়ে গেল কেন? কেমন ছিল শান্তিনিকেতনের শুরুর দিনগুলো? কারা এর প্রথম দিককার শিক্ষক ছিলেন আর শিক্ষাদান পদ্ধতিই বা কেমন ছিল? কেমন ছিল অবনীন্দ্র আর গগনেন্দ্রের শিল্পী-জীবন।

রবীন্দ্র জীবনের গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের জবাব মিলবে এ স্মৃতিকথায়। মিলবে রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব আর তাঁর কর্মের অন্তরঙ্গ বিশ্লেষণ।

রথীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে এ বই থেকে ‘পাঠক হয়ত আমার বাবার ব্যক্তিত্বের এমন কিছু দিক সম্পর্কে জানতে পারবেন, তাঁর জীবনীকারগণ যেসকল বিষয়ে আলোকপাত করেননি।

.

প্রচ্ছদের ছবি গগনেন্দ্রনাথ ঠাকুর

.

রথীন্দ্রনাথ ঠাকুর (২৭শে নভেম্বর ১৮৮৮- ৩রা জুন ১৯৬১): রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর দ্বিতীয় সন্তান, জ্যেষ্ঠ পুত্র। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯০৯ সালে কৃষিবিদ্যায় স্নাতক। সেখানকার বিদেশি ছাত্রদের নিয়ে গঠিত কসমোপলিটান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। দেশে ফিরে শিলাইদহে উন্নত পদ্ধতির কৃষি খামার গড়ার চেষ্টা করেন, পরে স্থায়ীভাবে শান্তিনিকেতনের কাজে আত্মনিয়োগ। আধুনিক কৃষিবিদ্যা, প্রকৃতিবিদ্যা আর উদ্যান-স্থাপত্যবিদ্যার অন্যতম পথিকৃৎ। প্রাণতত্ত্ব আর অভিব্যক্তি নামের বই লিখেছেন, দুই খণ্ডে অনুবাদ করেছেন অশ্বঘোষের বুদ্ধচরিত। হাতের কাজে ছিলেন চমৎকার— কাঠের আর চামড়ার কাজ জানতেন, পারতেন এস্রাজ বাজাতে ও সুস্বাদু রান্না করতে। জওহরলাল নেহেরু দিল্লীতে তাঁর আঁকা ছবির একটি প্রদর্শনী উদ্বোধন করেছিলেন। প্রসাধনী ও পারফিউম বানাতে জানতেন, কিছু বাজারজাতও করেছিলেন। জওহরলাল তাঁকে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠাতে চেয়েছিলেন, বিশ্বভারতীর কথা ভেবে রাজি হননি। । ১৯৪৮ সালে চীন সরকারের অর্ডার অব পাতসিঙ (উজ্জ্বল তারকা’) পুরস্কারে ভূষিত। দীর্ঘকাল শান্তিনিকেতনের কর্মসচিব, পরে ১৯৫১ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ১৯৫৩ সালে উপাচার্যের পদে ইস্তফা দিয়ে বসবাসের জন্য উত্তর প্রদেশের দেরাদুনে চলে যান। সেখানেই তাঁর স্মৃতিকথা On the edges of time রচনা করেন, যা ১৯৫৮ সালে তাঁর ৭০ বছর বয়সে প্রকাশিত হয়। এর তিন বছর পর দেরাদুনেই তাঁর মৃত্যু হয়।

.

অনুবাদক কবির চান্দ জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকনে আগ্রহী। উৎসুক তিনি ভিন্ন রকম পাঠেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক। একই বিভাগ থেকে স্নাতকোত্তর। অর্থনীতিতেও মাস্টার্স করেছেন জাপান থেকে। কিছুদিন পড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। অসম্ভব রকম বৈচিত্র্য-সন্ধানী কবির চান্দ ভালবাসেন পড়াতে; তার চেয়েও বেশি, পড়তে। এক সন্তানের জনক। জন্মেছেন নরসিংদীর রায়পুরায়, ১৯৭১ সালে।
অ্যাডর্ন পাবলিকেশন থেকে তাঁর প্রকাশিত গ্রন্থ : খুনি ও বুদ্ধিজীবী (ছোটগল্প), দাদিমার হরফ শেখা (অনুবাদ)।

Book Content

অনুবাদের পরিপ্রেক্ষিত: ফিরে দেখা রথীন্দ্রনাথ
ঠাকুর পরিবারে নতুন শিশু
ঠাকুর পরিবার
জোড়াসাঁকোর সেই বাড়িটি
আমার জ্যাঠামশায়েরা
একটি ডিনার পার্টি
টুকরো স্মৃতি
ব্রাহ্মসমাজের উৎসব
বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন
খামখেয়ালি সভা
কংগ্রেস সেশন ১৮৯৬
শিলাইদহে
শিলাইদহের অতিথিরা
বাবার লেখালেখি
জমিদারি দেখাশুনা
ব্যবসায়ী রবীন্দ্রনাথ
নাটকীয় সেই ঘটনাটি
নৌকার নাম পদ্মা
হিমালয় যাত্রা
শান্তিনিকেতনের শুরুর দিনগুলো
শেক্সপিয়রের এ মিডসামার নাইট’স ড্রিম অভিনয়
মৃত্যুর করাল ছায়া
স্বদেশি আন্দোলন
বাইরের ডাকে
প্রথম দেখায় আমেরিকা
কসমোপলিটান ক্লাব
দেশে ফেরা
আবারও শিলাইদহে
বাংলাদেশে শিল্প আন্দোলন ও বিচিত্রা ক্লাব
নাটক ও অভিনয়
পরেশনাথে
বাবার সঙ্গে লন্ডনে
মার্কিন মুলুকে
বাবার বিদেশ ভ্রমণসমূহ
একটি ভ্রমণ ডায়েরি
নরওয়ে সফর ভণ্ডুল
প্যারিস ডায়েরি
ইউরোপের মূল ভূখণ্ডে
ইতালি সফর
ইউরোপের সীমান্ত থেকে সীমান্তে
সুইজারল্যান্ডের সেই চাষি
পতিসর
বাবাকে যেমন দেখেছি
চার-ইয়ারী কথা - প্রমথ চৌধুরী

চার-ইয়ারী কথা – প্রমথ চৌধুরী

হুমায়ূন আহমেদ উপন্যাস সমগ্র ১৩

বিশ্বের শ্রেষ্ঠ মিনি সায়েন্স ফিকশন

হত্যা রহস্য - পাঁচকড়ি দে

হত্যা-রহস্য – পাঁচকড়ি দে

Reader Interactions

Comments

  1. sanjib Manna

    March 23, 2026 at 12:07 am

    i love this book

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.