শব-এ-ক্বদরের গান – কুটি মনসুর

শব-এ-ক্বদরের গান

৩৭২

এবাদতের শুভ রাত্রি শব-এ-ক্বদর,
বন্দেগীতে চাওরে ক্ষমা হইয়া কাতর,
বান্দা হইয়া কাতর।

এই রাত্রিতে দেবেন আল্লায়
রহমতের দ্বার খুলে,
সৃষ্টিজীব সকলে পানা
চাওরে দু’হাত তুলে।
পশু, পাখি, বৃক্ষ, লতা,
সবাই সেদিন নুয়ায় মাথা,
সেজদারও ভিতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *