শবে-বরাতের গান – কুটি মনসুর

শবে বরাতের গান

৩৭

শাবানের চান্দের পনেরো তারিখের
পবিত্র এই রাত,
শবে বরাত, শবে বরাত,
এলো শবে বরাত।

পুণ্য রাতে খাস নিয়তে, করলে খোদার এবাদত,
বান্দার তরে নাজেল করে আল্লায় অশেষ নিয়ামত।
পাপী-তাপী নতশিরে
সবাই করে মোনাজাত।

শবে বরাত এই রাত সকল রাতের সেরা,
বন্দেগীতে মশগুল থাকে মুসলিম ভাই-বোনেরা।
রিজিক বণ্টন করেন আল্লায়
বাড়িয়ে রহমতের হাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *