• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদ পড়ে আছে – প্রচেত গুপ্ত

লাইব্রেরি » প্রচেত গুপ্ত » চাঁদ পড়ে আছে – প্রচেত গুপ্ত
চাঁদ পড়ে আছে
লেখক: প্রচেত গুপ্তবইয়ের ধরন: গল্পগ্রন্থ / গল্পের বই
Current Status
Not Enrolled
Price
Free
Get Started
Log In to Enroll

চাঁদ পড়ে আছে – প্রচেত গুপ্ত

প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০১৩
প্রচ্ছদ ও অলংকরণ – সৌজন্য চক্রবর্তী

.

যারা দূরে থাকলেও মনে হয়, পাশে আছে।
ডাকলেই সাড়া দেবে।
মুম্বাইবাসী শঙ্কর-মহুয়া
আর প্রণব-সাহানাকে

.

ভূমিকার বদলে ঝামেলা

যার কপালে যা। কারও কপাল ভালো, কারও মন্দ। আমার হল ঝামেলার কপাল। বইয়ের নাম নিয়ে ঝামেলা। বেশিরভাগ সময়েই বইয়ের নাম মাথায় আসে না। লেখা হয়ে গেছে, প্রুফ দেখা শেষ, বই ছাপতে যাবে, প্রচ্ছদ প্রায় তৈরি, কিন্তু নাম নেই! শিল্পীর তাড়া, প্রকাশকের ধমক, প্রেসের চোখ কটমটে আমি দিশেহারা। পড়েছি অকুলপাথারে। পায়চারি, চোখ লাল, চুল উশকো-খুশকো। দিনে খিদে নেই, রাতে ঘুম নেই। মটকা মেরে পড়ে থাকি। কোন এক পত্রিকায় পড়েছিলাম, ঘুমের মধ্যে যে সবসময় স্বপ্ন আসে এমন নয়, অনেক সময় মটকাতেও স্বপ্ন আসে। এই স্বপ্নকে বলে ‘মটকা-স্বপ্ন’। অধীর আগ্রহে অপেক্ষা করি, যদি মটকা স্বপ্নে বইয়ের নাম পাই। অপেক্ষাই সার হয়। নাম আসে না। শেষ পর্যন্ত অনেক ভাবনা-চিন্তা করে, মাথার চুল ছিঁড়ে, কম্পিউটারের কী বোর্ড কামড়িয়ে (কলমের বদলে) হয়তো একটা নাম ঠিক করি, কিন্তু প্রেসে দেওয়ার আগের মুহূর্তে মনে হয়, নাম যথেষ্ট খারাপ হয়েছে। এই নামে বই পড়া তো দূরের কথা, পাঠক বই হাতে তুলেও দেখবে না। আরও ঝামেলা আছে। নাম আমার পছন্দ হয়তো শিল্পীর হয় না, শিল্পীর হয় তো প্রকাশকের হয় না। কখনও আবার শিল্পী, প্রকাশক এবং আমার তিনজনেরই হয়, কিন্তু পাঠকের হয় না। এই কারণে ঠিক করেছি, ঝামেলা রাখব না। এবার থেকে নাম বাছাইয়ের ব্যাপারে আমি হব গণতান্ত্রিক। ভোটের মাধ্যমে নাম ঠিক হবে। প্রথমে তিন-চারটে নাম ভাবব। তারপর যে নাম বেশি ভোট পাবে সেটাই থাকবে। বাকি সব বাতিল। ভোটে জেতা নাম খারাপ হলে হবে। আমার কোনও দায় থাকবে না। যারা ভোট দেবে তাদের দায়।

দুর্ভাগ্য, এবারও ঝামেলা মুক্ত হতে পারিনি। এই বইয়ের নাম সবথেকে কম ভোট পেয়েছে। তবু আমি তাকে বাদ দিতে পারলাম না। হেরে যাওয়া সবের ওপর বড্ড মায়া হয়। সে মানুষই হোক আর বইয়ের নামই হোক। থাক, বাকি জীবনটা না হয় ঝামেলা নিয়ে থাকব। যার কপালে যা।

কৃতজ্ঞতা শক্তি চট্টোপাধ্যায়,

প্রচেত গুপ্ত
১ জানুয়ারি ২০১২

Book Content

পাতিলেবু
চাঁদ পড়ে আছে
একটি খুনের গল্প
সাঁঝবাতি
একটি আজগুবি গল্প
ছায়া
আমার নীল কালির দিন
জানলা
সহকারি
শালিনী ভালো আছে
মিছিল
ড্রইংরুম
ভাগ্যিস এমন হয় না
ধুলোবালির জীবন

ধুলোবালির জীবন – প্রচেত গুপ্ত

দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

দেরি হয়ে গেছে – প্রচেত গুপ্ত

পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

পঞ্চাশটি গল্প – প্রচেত গুপ্ত

মাটির দেওয়াল

মাটির দেওয়াল – প্রচেত গুপ্ত

Reader Interactions

Comments

  1. Antara Saha

    February 3, 2026 at 10:51 am

    Why I cant i open some pdf?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.