মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী
MRITAKOITAV 3
Written by SOURAV CHAKRABORTY
প্রথম প্রকাশ : জুলাই ২০২৫, আষাঢ় ১৪৩২
প্রচ্ছদ : স্বর্ণাভ বেরা
অলংকরণ: কৃষ্ণেন্দু মণ্ডল
প্রকাশক: বিভা পাবলিকেশন
.
বন্ধু শিবানন্দ চৌধুরী-কে, যে বরাবর বন্ধু শব্দের প্রকৃত অর্থটিকে তাঁর যাপনে পালন করেছে।
.
“কিছুই বলা যায় না। পৃথিবীটা ছোটো, কিন্তু জীবনটা নয়। কখন কী ঘটে যায় কোচ জানে না!”
“কেন সমস্ত কিছু ধ্বংস করতে উঠে পড়ে লেগেছ তোমরা?”
“কারণ এরপর আবার নতুন সৃষ্টি হবে। এটাই নিয়ম।”
“সেই সৃষ্টি পরমপিতা করবে। তোমাদের মতো শয়তানেরা নয়।”
“এই যুগ যে শয়তানের যুগ! দেখছেন না কীভাবে চারিদিক শয়তানে ভরে যাচ্ছে। আর শয়তানেরা স্বয়ংসম্পূর্ণ। তাই যা করার শয়তানেরাই করবে। কেন মিছিমিছি আপনার পরমপিতাকে কষ্ট দেওয়া!”
.
ভূমিকা
মৃতকৈটভ সিরিজ যে মাল্টিভার্সের দিকে এগোচ্ছে তার একটা ধারণা গতবছর মৃতকৈটভ ২-এর ভূমিকায় লিখেছিলাম। সেটাই এবার পূর্ণতা পেল মৃতকৈটভ ৩ লেখার সময়। ‘উদ্ভব লিঙ্গ’-সিরিজের সঙ্গে পথ ভাগ করে চলা শুরু করল এই সিরিজ।
মৃতকৈটভ একটা কনসেপ্ট বা ধারণা ছিল। সেই কনসেপ্টের উপর ভিত্তি করে দুটো ভাগ লিখে দেখেছি সব বয়সী পাঠক খুব ভালোভাবে যোগস্থাপন করতে পারছেন এই লেখাগুলোর সঙ্গে। মৃতকৈটভ নিজে একটা কাল্পনিক গল্প হলেও যে সমস্ত স্থান, কাল, পাত্রের সঙ্গে এই কাহিনি এগিয়েছে সেই স্থান, কাল, পাত্রের কাহিনিগুলো আমাদের দেশের জলবায়ুর সঙ্গে সম্পৃক্ত। ফলে মৃতকৈটভের মতো একটি সিরিজকে কখনও ভিনদেশী মনে হয়নি। ভীষণরকম দেশীয় উপাদানে তৈরি এই সিরিজ। ফলে এরকম একটি কনসেপ্টের বই সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। এটা যে আমার কাছে কতটা আনন্দের তা ভাষায় বলে বোঝাতে পারব না, কারণ মৃতকৈটভের কাহিনি লেখার সময় বারবার আমি ভাবতাম যে এরকম ধরনের পৌরাণিক কল্পবিজ্ঞানের ধারার গল্প আদৌ কতটা গৃহীত হবে! কারণ এই ধারাটি সম্পর্কে সম্যক ধারণা দেশীয় ঘরানায় তথা বাংলা সাহিত্যে বিরলতম। এর কারণ আমরা মহাকাব্যের বিনির্মাণ খুব সহজে মেনে নিতে পারি না। আজ যদিও সেই ভাবনা নেই। এই সিরিজ যথেষ্টই পাঠকপ্রিয় হয়েছে। তবু কিছু কথা বলতে হয়। সেগুলোই তুলে ধরছি এই ভূমিকায়।
যদি কেউ ‘মৃতকৈটভ’-র পাঠকদের জিজ্ঞেস করে যে এই সিরিজ পড়ে আদৌ কী পেলাম, তাহলে উত্তর কী হবে? আমি চাই না কেউ বলুক যে শুধুই রোমাঞ্চিত হলাম বা পড়ে ভালো লাগল। এই সিরিজের একটি প্রধান
বৈশিষ্ট্য ছিল পুরাণ, মহাকাব্যের অনালোচিত উপাখ্যানগুলোকে তুলে ধরা। গন্দবেরুন্দার কথাই ধরা যাক না। আমাদের বঙ্গ সংস্কৃতিতে এই দেবতার পূজা ছেড়ে দিন, আলোচনা অব্দি নেই। এইরকম অনালোচিত আরও কাহিনি লেখা হয়েছে মৃতকৈটভ ৩—হলাহল বিষভাণ্ডের মধ্যেও। এই সিরিজ শেষ করে পাঠকের মনে পুরাণ, মহাকাব্যের অনালোকিত অংশ পড়ার আগ্রহ জন্ম নিলে আমি অধিক খুশি হবো।
‘মৃতকৈটভ’ সিরিজ নিয়ে আমার সমতুল্য উৎসাহ আমি দেখেছি বিভা পাবলিকেশনের কর্ণধার শ্রী অনিমেষ প্রামাণিকের মধ্যে। তিনি যে মনোযোগের সঙ্গে আমার স্ক্রিপ্ট পড়েন তা এককথায় অতুলনীয়। শুধু তাই নয়, কাঠের বাক্সের মাধ্যমে গোটা সিরিজটিকে পাঠকের দরবারে নিয়ে আসার যে গুরুদায়িত্ব তিনি পালন করেছেন তা অনবদ্য।
আগামীতে শুরু হচ্ছে ‘কলিপুরুষ’ সিরিজ। মৃতকৈটভ ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এই সিরিজ। অপেক্ষা সামান্যই।
ততক্ষণ মৃতকৈটভ ৩—হলাহল বিষভাণ্ড পর্ব পড়ুন। আশা করছি সকলের ভালো লাগবে।
পাঠ শুভ হোক।
সৌরভ চক্রবর্তী
কলকাতা
.
লেখকের কথা
এই গ্রন্থ কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। কোনো পরিবার বা সম্প্রদায় অথবা কোনো সাধক মহারাজ কিংবা কোনো সাধারণ ব্যক্তি (জীবিত কিংবা মৃত) অথবা কোনো উপজাতি সম্প্রদায়-কে আঘাত করার উদ্দেশ্যে এই গ্রন্থ লেখা হয়নি। এই কাহিনি সম্পূর্ণভাবে কাল্পনিক বা ফিকশান। তবে এই কাহিনির সঙ্গে কোনো বাস্তব ঘটনা বা ব্যক্তির সরাসরি মিল শুধুমাত্র কাকতালীয় ঘটনা হবে। গ্রন্থের লেখক বিষ্ণুর উপর সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল। যে ক্রিয়াদির উল্লেখ এই গ্রন্থে রয়েছে বাস্তবে সেরকম কোনো ঘটনা কোথাও ঘটে না এবং এরকম অরণ্যও ত্রিপুরায় নেই। শুধুমাত্র একটি রোমাঞ্চকর কাহিনি লেখার খাতিরেই লেখক এই সমস্ত উল্লেখ করেছেন।




Golpo ta boddo fenano hoye geche
ভাল ব লেছেন দিদি
Thanks for uploading Mritakaitabh all parts…. If it is possible to upload Chandrahaas all parts ( written by Sourav Chakraborty) , please do that.
Thanks for uploading all parts of Mritakaitabh…. If it is possible to upload all parts of Chandrahaas ( written by Sourav Chakraborty), please do that.