• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তিন রক্তহিম – সৈকত মুখোপাধ্যায়

লাইব্রেরি » সৈকত মুখোপাধ্যায় » তিন রক্তহিম – সৈকত মুখোপাধ্যায়
তিন রক্তহিম
লেখক: সৈকত মুখোপাধ্যায়বইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

তিন রক্তহিম – সৈকত মুখোপাধ্যায়

দেব সাহিত্য কুটীর প্রাইভেট লিমিটেড

প্রথম প্রকাশ: বইমেলা, জানুয়ারি ২০১৮, মাঘ ১৪২৪

দেব সাহিত্য কুটীর

 প্রচ্ছদ: রুদ্রনীল ঘোষ

.

উৎসর্গ
 প্রিয় বন্ধু
 ও
 প্রিয় সাহিত্যিক
 হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

.

ভূমিকা

গল্প, উপন্যাস এরা নিজেরাই নিজেদের কথা বলে। তাই ভূমিকায় তেমন কিছু বলার থাকে না… নেই—ও। শুধু এটুকুই বলার, এই বইয়ে যে তিনটে উপন্যাস সংকলিত হল তারা একটা কারণে আমার নিজের বড় প্রিয়। এই উপন্যাসগুলোতে আমি কোনো না কোনোভাবে চেনা ছকের বাইরে বেরোবার চেষ্টা করেছিলাম।

বাংলায় ভৌতিক উপন্যাসের খুব আকাল, বিশেষ করে ছোটদের পড়ার মতন ভৌতিক উপন্যাসের। যে কটি রয়েছে তাদের মধ্যেও যেন বড় বেশি বিদেশি গল্পের প্রভাব। সেই ভাঙা দুর্গ, রক্তচোষা বাদুড়, আলমারির পেছনে অশরীরী ইত্যাদি। তাই যখন শারদীয়া কিশোর ভারতী পত্রিকায় ”ওরা থাকে পাতালে” লিখেছিলাম তখন সচেতনভাবেই চেষ্টা করেছিলাম গল্পের পটভূমিকা থেকে চরিত্র, এমনকি দুষ্ট আত্মাগুলোও যেন এই বাংলার জলমাটি আর উপকথা থেকে উঠে আসে। পাঠকেরা যেভাবে উপন্যাসটিকে গ্রহণ করেছিলেন তাতে মনে হয়েছিল তাঁরা আমার এই চিন্তাকে সমর্থন করেছেন।

একই কথা বলা যায় ”নাইটস্কুলের কম্যান্ডোদল” সম্বন্ধেও। কৈশোরের অ্যাডভেঞ্চারের গল্প বাংলায় কম নেই। কিন্তু সেই সব গল্পে দেখি মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই নায়ক। কেন এমন হবে? ভেবে দেখলে তো মনে হয় বিপদের মুখে পড়ার আশঙ্কাটা গরিবের ছেলেমেয়েদের বেশি; তাদের জীবন তো অত সুরক্ষিত নয়। আর দ্বিতীয়ত, জীবনের পাঠশালা থেকে তারা এমন অনেক কিছু শেখে যেগুলো তাদের সত্যিকারের যোদ্ধা বানিয়ে তোলে। ”নাইটস্কুলের কম্যান্ডোদল” উপন্যাসে এরকম পাঁচটা ছেলেমেয়েকে হিরো বানিয়ে সত্যিই ভারী আনন্দ পেয়েছিলাম।

আর ”মারিয়ানা মারিয়ানা”? কী বলব এই উপন্যাস সম্বন্ধে? চেয়েছিলাম লাভক্র্যাফট ঘরানায় এমন একটা মিথ বানাতে যেটাকে কল্পনা বলে বোঝা না যায়। বানালাম মারিয়ানা দিমাগখোর নামের সেই বিড়াল—মানবীর মিথ, যে চোখের দৃষ্টি দিয়ে মানুষের মগজ চুষে খেয়ে নেয়। তারপর একটা সময়ে আমার নিজেরই কল্পনা আমার হাত থেকে কলম কেড়ে নিল। অবাক হয়ে দেখলাম, মারিয়ানা নিজের মতন ঘুরছে ফিরছে, সন্ত্রাস ছড়াচ্ছে। আমি শুধু তার কর্মকাণ্ডকে লিপিবদ্ধ করে যাচ্ছি মাত্র। দীর্ঘ লেখক—জীবনে এমন অভিজ্ঞতা কমই হয়েছে আমার।

এখন আমার খুব প্রিয় এই তিনটে উপন্যাস যদি পাঠকদেরও প্রিয় হয়ে ওঠে তাহলেই আমি কৃতার্থ।

সৈকত মুখোপাধ্যায়
কলকাতা বইমেলা, ২০১৮

Book Content

ওরা থাকে পাতালে
নাইটস্কুলের কম্যান্ডো দল
মারিয়ানা মারিয়ানা
ঈশ্বরের নষ্ট ভ্রূণ সৈকত মুখোপাধ্যায়

ঈশ্বরের নষ্ট ভ্রূণ – সৈকত মুখোপাধ্যায়

রহস্যভেদী নীল - সৈকত মুখোপাধ্যায়

রহস্যভেদী নীল – সৈকত মুখোপাধ্যায়

খুনি ম্যাজিক সৈকত মুখোপাধ্যায়

খুনি ম্যাজিক – সৈকত মুখোপাধ্যায়

অলৌকিক সৈকত সৈকত মুখোপাধ্যায়

অলৌকিক সৈকত – সৈকত মুখোপাধ্যায়

Reader Interactions

Comments

  1. S.r

    April 15, 2025 at 3:56 pm

    Enar boi
    Shoitaner santan. Mandsholotar krishno koli.
    Nonabali choratan. Eigulo please share korben.

    Reply
  2. শুভ্র দাস

    April 18, 2025 at 5:04 am

    অর্পিতা সরকারের কিছু নতুন গল্প দিন।

    Reply
  3. অ

    May 10, 2025 at 12:10 am

    এই ব ই টি পড়া যাচ্ছে না কেন?

    Reply
  4. S.R

    September 21, 2025 at 11:52 am

    বুধোদার তিন রহস্য, বই টি দেবেন।

    Reply
    • Antara Bhattacharjee

      December 24, 2025 at 1:04 pm

      সৈকত মুখোপাধ্যের লেখা লোলুপ বইটি আপলোড করুন প্লিজ।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.