কাঙাল মালসাট – নবারুণ ভট্টাচার্য
অষ্টম সংস্করণ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম সংস্করণ জানুয়ারি ২০০৩
.
নবারুণের জন্ম ১৯৪৮ সালের ২৩ জুন বহরমপুরে। বিজন ভট্টাচার্য ও মহাশ্বেতা দেবীর একমাত্র সন্তান।
কলকাতায় স্কুল কলেজে পড়াশুনা। প্রথমে ভূতত্ব ও পরে ইংরেজি।
১৯৭৩-১৯৯১ বিদেশী সংবাদ সংস্থায় গুরুত্বপূর্ণ পদে চাকরি। নানা সময়ে নানা বিষয়ে পত্র পত্রিকা সম্পাদনা করেছেন। সোভিয়েত ইউনিয়ন, গণ প্রজাতন্ত্রী চীন ও জাপান সফর করেছেন। বর্তমানে সর্বভারতীয় সাহিত্যের বাংলা পত্রিকা ‘ভাষাবন্ধন’-এর প্রধান সম্পাদক। বিবাহিত। স্ত্রী প্রণতি অধ্যাপনা করতেন। একমাত্র পুত্র তথাগত সাংবাদিক।
প্রকাশিত বই : এই মৃত্যু উপত্যকা আমার দেশ না (কবিতা) , হালাল ঝাণ্ডা (গল্প সংকলন), পুলিশ করে মানুষ শিকার (কবিতা) , হারবার্ট (উপন্যাস) , যুদ্ধ-পরিস্থিতি (উপন্যাস), খেলনা নগর (উপন্যাস) , অন্ধ বেড়াল (গল্প সংকলন)
নবারুণ ভট্টাচার্যের ছোট গল্প ।
‘হারবার্ট’- নরসিংহ দাস , বঙ্কিম ও সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত।
.
‘পাণ্ডুলিপিরা পুড়ে যায়না ‘
মিখাইল বুলগাকভ





Leave a Reply